Profile

বায়োডাটা নং : 5114

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: পুর্ব নড়াইল কাওয়ালীজান
বর্তমান ঠিকানা , সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: আম্বারখানা হাউজিং এস্টেট
কোথায় বড় হয়েছেন? ময়মনসিংহ, তবে ২০১৪ সাল থেকে সিলেট থাকি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার বাবা একজন কৃষক। আমরা তিন ভাই বড় হওয়ার পর থেকে, বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর আমাদের এলাকা থেকে তাবলীগ বের হলে তাবলীগে যায়, এ ছাড়া উনার আর কোনো কাজ নেই।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ১. বড় ভাই বিবাহিত উনি আমাদের জমিতে চাষাবাদ করে এবং দেখাশোনা করে। তাঁর দুই জন ছেলে ও একজন মেয়ে আছে তারা সবাই মাদ্রাসায় পড়া লেখা করে। ২. মেজো ভাই বিবাহিত স্কুলে ৮ পর্যন্ত পড়া লেখা করছে, তারপর বাড়িতে নিজে গরুর ফার্ম করছে এইটা দেখা শুনা করে। তাঁর ও দুই জন ছেলে ও একজন মেয়ে আছে। ৩. আর আমি পাত্র নিজে অবিবাহিত
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বড় বোন বিবাহিতা গৃহিণী। তাঁর স্বামী ব্যবসায়ী তাঁর দুই জন ছেলে ও দুই জন মেয়ে আছে। ২. মেজো বোন বিবাহিতা, স্কুলে মেট্রিক পাস, গৃহিণী। তাঁর স্বামী ও ব্যবসায়ী।
চাচা মামাদের পেশা মামা একজন বৃদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন অনেক কিছু করে না। চাচা ৪জন ৩ জন মারা গেছে। তারা দুইজন ব্যবসায়ী ছিলেন আর একজন কৃষক ছিলেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। আমার ফ্যামিলির সবাই গ্রামে নিজস্ব বাড়িতে থাকে, আমাদের নিজস্ব ২৬০শতাংশ (২৬০ডিসিমেল) জমি আছে এগুলোতে সব ধরনের চাষাবাদ করা যায়। এবং আমার নিজের অর্থে ক্রয়কৃত ২৫ শতাংশ (২৫ডিসিমেল) জমি আছে আমার নামে। (আমি ফ্রিল্যান্সিং করি এবং আমার একটা আইটি প্রতিষ্ঠান আছে সিলেটে, তাই শুধু আমি সিলেটে থাকি )।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এবং সবাই দ্বীনি পরিবেশ মেনে চলার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ, ৮/৯ বছর বয়স থেকেই নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো কোনো পীর, ওলি বা ধর্মপ্রাণ ব্যক্তির কবরস্থানের ওপর নির্মিত স্থাপনা। ইসলামী শরীয়ত অনুযায়ী, মৃত ব্যক্তির কবরকে সম্মান করা বৈধ, তবে সেখানে ইবাদত, মানত বা সাহায্য প্রার্থনা করা হারাম ও শিরকের অন্তর্ভুক্ত। মাজার পরিদর্শনের উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র শিক্ষা গ্রহণ ও মৃত্যুচিন্তা জাগ্রত করা, ইবাদত নয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি ইসলামিক অনেকগুলো বই পড়েছি। তন্মধ্যে তিনটির নাম হলো, ১.আত্মার ব্যাধি ও তার প্রতিকার, ২. যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ৩. তুমি কে? আত্মচিন্তা ও আল্লাহর প্রতি ফিরে আসার আহ্বানমূলক বই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানাঃ তারিক জামিল, আল্লামা মামুনুল হক হাফিঃ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দাঃ বাঃ ও শাখয় আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রত্যেক মানুষের মতো আমিও কিছু জিনিস পছন্দ করি, কিছু অপছন্দ করি। এগুলোই আমার ব্যক্তিত্বকে আলাদা করে তুলে ধরে। আমি সবসময় শান্ত, সৎ ও ইতিবাচক, দ্বীনদারীত্ব মানুষদের পছন্দ করি—যারা ইসলামের বিষয়ে কটুর হয় এবং অন্যের উপকারে আসে, বিনয়ী হয়, এবং অন্যের কষ্ট বুঝতে পারে। প্রকৃতি, ভ্রমণ, বই পড়া, ইসলামি সঙ্গীত ও একান্ত সময় আমার কাছে এক বিশেষ ভালো লাগার জায়গা। সকালে সূর্যের আলো, বৃষ্টির শব্দ বা আকাশের তারা—এসব আমাকে শান্তি দেয়। অন্যদিকে, মিথ্যা, অহংকার, অন্যায় ও সময় নষ্ট করা আমি একদমই পছন্দ করি না। কারও প্রতি অবহেলা বা অন্যকে ছোট করে দেখা আমার কাছে সবচেয়ে খারাপ অভ্যাস। আমার রুচি সবসময় কিছুটা সাধারণ অথচ অর্থবহ—পোশাকে সাদামাটা, কথায় বিনয়, আর আচরণে ভদ্রতা। আমি বিশ্বাস করি, প্রকৃত সৌন্দর্য সরলতার মধ্যেই লুকিয়ে থাকে। আমার স্বপ্ন খুব বড় নয়, কিন্তু গভীর। আমি এমন একজন মানুষ হতে চাই, যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা পায়। নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে পরিবার, সমাজ এবং দেশের জন্য কিছু ভালো করতে চাই। স্বপ্ন দেখি একদিন এমন কিছু করব, যা আমার নামের সঙ্গে সম্মান ও ভালোবাসা জড়িয়ে থাকবে। শেষমেশ বলতে হয়, মানুষের পছন্দ-অপছন্দ বদলায়, কিন্তু রুচি ও স্বপ্নই তাকে গড়ে তোলে। আমি চাই আমার স্বপ্ন, রুচি ও ভালোবাসা যেন সবসময় আমাকে সুন্দরভাবে বাঁচতে শেখায়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সবসময় পাঞ্জাবি-পায়জামা এবং টুপি পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা আলহামদুলিল্লাহ সুন্নতে দাঁড়ি আছে। আনুমানিক ২০১৫/২০১৬ সাল থেকে সুন্নতি দাড়ি রাখছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা অবশ্যই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি,অবশ্যই
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াতে তাবলীগ
পেশাগত তথ্য
পেশা ফ্রিল্যান্সার
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন পেশাদার ফ্রিল্যান্সার এবং সিলেটে একটা আইটি প্রতিষ্ঠানপর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তথ্যপ্রযুক্তি খাতে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। আমার কাজের ও আইটি ট্রেনিং শিক্ষা দেওয়ার মূল ক্ষেত্র হলো গ্রাফিক ডিজাইন, UI-UX দিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ইত্যাদি। আমার আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তরুণদের আধুনিক আইটি দক্ষতায় প্রশিক্ষিত করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করি। আমার লক্ষ্য দেশের আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা।
মাসিক আয় ৪০০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না কিন্তু ইসলামিক পড়াশোনা হলে দিব এবং উনি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হলে ফ্রিল্যান্সিং শিখাবো।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সিলেট+নিজ বাড়িতে, তবে আমি যেহেতু বেশিরভাগ সময় সিলেটেই থাকি সুতরাং সিলেটে আমার সাথে থাকতে হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না,আমি সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক বিয়ে করবো
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামে বিয়ে একটি পবিত্র ও সামাজিক বন্ধন, যা ব্যক্তিগত শান্তি, নৈতিকতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করে। কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন: তিনি যাদের মধ্যে প্রেম ও দয়া সৃষ্টি করেছেন, তারা একে অপরের প্রতি প্রীতির মাধ্যমে শান্তি পায়। (সুরা রুম, আয়াত ২১) বিয়ে কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং নৈতিক দায়িত্ব, পারস্পরিক অধিকার রক্ষা ও পরিবার প্রতিষ্ঠার মাধ্যম। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন: যে কেউ বিবাহ করে, সে তার অর্ধেক ধর্মকে পূর্ণ করেছে। তাই ঈমানী জীবন গঠনের জন্য বিয়ের দিকে নজর দাও। (ইবনে মাযাহ, হাদিস ১০২২) ইসলামে বিয়ে হলো জীবনকে সুন্দর, স্থির ও সার্থক করার পথ। এর মূল ভিত্তি হলো বিশ্বাস, সহমর্মিতা, সম্মান এবং ধৈর্য। একজন জীবনসঙ্গী হওয়া উচিত সহায়ক, পরামর্শদাতা এবং ধর্মীয় দিক থেকে সমর্থনকারী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫.২" ৫.৩" ৫.৪" ৫.৫"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা অথবা আলেমা আর জেনারেল লাইনের হলে ও হবে কিন্তু ইসলামিক সব বিষয়ে জ্ঞান ও জানা থাকতে হবে এবং কোরআন সহীহ শুদ্ধভাবে পড়তে পারতে হবে ।
জেলা ময়মনসিংহ জেলা অথবা সিলেট জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রয়োজন নেই
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত অথবা উচ্চ-মাধ্যবিত্ত ও উচ্চশ্রেণী
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন জীবনসঙ্গী চাই যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। খুব করে ভালোবাসবে। এমন ভালোবাসা, যা পছন্দ করেন আমার আল্লাহ এবং রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হবে আল্লাহর রঙে রঙ্গিন। আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আল্লাহর রঙে। বাহ্যিক দ্বীনদারিত্ব অনেককেই আজ ঘায়েল করে বসেছে। উপরে দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও, দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে। এমন লোক থেকে রব আমাকে হেফাজত করুন। এমন জীবনসঙ্গী চাই, যিনি দ্বীনদার, আর আমাকেও দ্বীনদার বানিয়ে আল্লাহর সঠিক পথে হাঁটতে শেখাবে। এমন একজন জীবনসঙ্গী আমি চাই, যিনি দ্বীন পালনের মতো সঠিক জ্ঞান রাখে। এমন জ্ঞান যা সমাজে ফিতনা সৃষ্টি করে না। ঈমান ধ্বংস করে না। যার ইলম নিজেকে দ্বীনের পথে রাখতে পারে না, তার থেকে আমাকে হেফাজত করুন! এমন একজনকে চাই, যিনি শুধু ইলমের অধিকারী না, আমলেরও করেন যথাযথ পাবন্দি। এমন কাউকে চাই, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে। আমি এমন জীবনসঙ্গী চাই যিনি শুধু আমাকে ভালোবাসবে না, সাথে আল্লাহ'কেও ভালোবাসতে শেখাবে। আমি আমার জীবনসঙ্গীকে ভীষণ ভালোবাসতে চাই! চাই প্রিয়মানুষটাকে সঙ্গে নিয়ে আল্লাহর সিজদায় মন ভরে কাঁদতে। এমন কাউকে চাই যার মাধ্যমে পৃথিবীতে আসবে নেক সন্তান! যে হবে ইলমের ময়দানে আলিমগণের রাহবার আর জি-হা-দের ময়দানে মু-জা-হিদদের সিপাহসালার! হে প্রিয় জীবনসঙ্গী, এখানে তোমার বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে কিন্তু এর গভীরতা অনেক বেশি। দোয়া। দ্বীনের পূর্ণতা দানে আমার জীবনসঙ্গীকে উত্তমরূপে আমার জীবনে মিলিয়ে দিন। সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে। আর তখন আপনার দুয়ারে কৃতজ্ঞতা আদায় করে বলব—মালিক আলহামদুলিল্লাহ! আমি জিতেছি, চাওয়া জিনিসটা থেকেও আপনার কাছে ভীষণ বেশি পেয়েছি। আমিন ইয়া রাব 🤲
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হালুয়াঘাট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3022

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8596

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5384

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3626

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10941

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11867

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন