| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ, ২০২০ সাল থেকে |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয়না আলহামদুলিল্লাহ। মাসে ১ অথবা সর্বচ্চো ২ যদি সফরে থাকা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ্।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মানসিক সমস্যা নেই তবে শারীরিক সমস্যার মধ্যে ডাস্ট এলার্জি, মাঝেমধ্যে চোখে চশমা পরতে হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শুধুই কবর, জেয়ারত করা যাবে,কিন্তু বর্তমানে কবরকে কেন্দ্র করে যেসকল কাজ করা হয় সেগুলো শির্ক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সীরাহ(রেইনড্রপস),সালাত নবিজীর শেষ আদেশ ,ধূলিমলিন রমাদান আরো অনেক রয়েছে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমাদুল্লাহ হাফি: , শায়েখ মুসা জিবরীল হাফি, ড: আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ:, ড: জাকির নায়েক, তামিম আল আদনান,মোহাম্মদ হবলোস, এক কথায় যারা হক্বের পথে চলেন তারা সকলই।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার একজন গুনাহগার বান্দী।খুবই সাদামাটা থাকতে পছন্দ করি। নিজেকে নিয়ে বলার মতো তেমন আহামরি কিছু নেই, আবার দুই চার লাইনের লিখায় নিজেকে নিজের মতো করে বুঝানোও সম্ভব না। তবে জরুরত অনুযায়ী যতটুকু বললে আমার সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা পাওয়া যাবে এবং আল্লাহ্ কল্যান রাখবেন ততোটুকুই উল্লেখ করছি ইন শা আল্লাহ্। ছোট থেকে দ্বীনের বুঝ ছিলো না, জিবনের অনেকটা সময় উদাসীনতায় কেটেছে।পরবর্তীতে আল্লাহ দয়া করে আমাকে এই পথেরর সন্ধান দিয়েছেন। যেভাবে চলা উচিত সেভাবে তো পারছিনা তবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ▪️পছন্দ- বই পড়তে,কিনতে এবং বই হাদিয়া দিতে ভালো লাগে।সবার সাথে হাসি খুশি থাকতে ভালো লাগে।একটু লাজুক, মিশুক প্রকৃতির।সবাইকে নিয়ে একত্রে থাকতে ভালো লাগে। আমার প্রকৃতি ভালো লাগে,তাছাড়া গাছ লাগানো,পশু-পাখি পালা,বৃষ্টি দেখা,নদী ও রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। ঘুরতে ভালো লাগলেও কখনো কোথাও যাওয়ার সুযোগ হয়না,আবার যেতেও ইচ্ছে করেনা। অবসরে আকাআকি করা,নতুন কিছু শেখা,সেলাই করা এবং রান্না করতে ভালো লাগে। নিরিবিলি ঝামেলা বিহীন কোলাহোল মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করি। ▪️অপছন্দ- অহংকার,মিথ্যা,সুদ, ঘুষ,অতিরিক্ত দুনিয়ামুখীতা,কৃপণতা,অন্যকে ছোট করে দেখা। ▪️বাজে অভ্যাস- রাগ করা,যদিও সেটা খুবই অল্প সময়ের জন্য।রাগ করার পর নিজেই আবার মন খারাপ করে বসে থাকি।কারো উপর অন্যায়, জুলুম মেনে নিতে পারিনা। ▪️স্বপ্ন- আল্লাহর পছন্দনীয় একজন বান্দা হতে পারা। আব্বু আম্মুর নেক সন্তান হওয়া। যেন তাদের জন্য সাদাকায়ে জারিয়া হতে পারি সেই জন্য কিছু করা ইন শা আল্লাহ। স্বামীর চক্ষুশীতলকারী ও অন্তর প্রশান্তকারী হওয়া।ঠিক আম্মাজান খাদীজা (রা:) এর মতো। নেক সন্তানদের উত্তম ও অনুকরনীয় মা হওয়া। যেন তারা আমাদের জন্য সাদাকায়ে জারিয়াহ হতে পারে।একেকজনকে বীর বীরঙ্গনা হিসেবে যেন দুনিয়াতে রেখে যেতে পারি। আল্লাহ দয়া করে আমাকে যতটুকু জানার তাওফিক দিয়েছেন, আমি আমার আশেপাশের মানুষকে সেটুকু জানাতে চাই। দুনিয়াতেই এক টুকরো জান্নাতি পরিবার গঠন করা।যা চলবে আল্লাহ ও তার রাসুলের ﷺ দেখানো পন্থায় ইন শা আল্লাহ। পুরো পরিবার নিয়ে আল্লাহর ঘরের মেহমান হওয়া। এইতো আর বাকি যা আছে সেগুলো শুধু আল্লাহ ও তার এই বান্দীর মধ্যেই থাকুক।
|