Profile

বায়োডাটা নং : 5097

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাহারোল, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ঈশানপুর
বর্তমান ঠিকানা কাহারোল, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ঈশানপুর
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বাংলা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই বড়। শিক্ষাগত যোগ্যতা : মাওলানা মুহাদ্দিস মুফতি পেশা: খতীব, মুহতামিম ও পরিচালক। স্থান: পার্বতীপুর,সোনাপুকুর। সাবেক মুহাদ্দিস আল জামিয়াতুন নূরীয়া কান্দীভাটা মাদ্রাসা, নাটোর। বৈবাহিক অবস্থা : বিবাহিত। তিন সন্তানের জনক। দুই ছেলে ও এক মেয়ে। ছেলে হিফজে অধ্যয়ণরত। মেয়ে ২য় শ্রেণিতে । আরেক ছেলে নবজাতক শিশু।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন: মেজো। বৈবাহিক অবস্থা :বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স কমপ্লিট। পেশা: রব্বায়তুল বাইত। স্বামীর শিক্ষাগত যোগ্যতা :অনার্স কমপ্লিট। পেশা: সরকারি চাকুরীজীবী।
চাচা মামাদের পেশা চাচা: ৩জন। পেশা: কৃষি, ব্যবসা, ফার্মেসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের অল্প কিছু আবাদি জমি আছে। সেগুলোতে চাষাবাদ করে যা আসে আলহামদুলিল্লাহ সংসার চলে। বাড়ি: আমাদের নিজ বসতবাড়িতে ইটের ঘর বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। তিনরুমবিশিষ্ট ও সাথে দুটো বাথরুম। একটি এটাচ আরেকটি বারান্দা সংলগ্ন। পাশাপাশি ডাইনিং ও রান্নাঘর সিস্টেম করে রাখা হয়েছে। ঘরের সাথে বাথরুম এগুলো এখনো আনকমপ্লিট। যেহেতু এগুলো উন্নত করা হবে তাই আপতত রেখে দেওয়া হয়েছে। অন্য বাথরুম বানানো হয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার মা অশালীনভাবে চলেন। বাহিরে গেলে বোরকা পরিধান করেন। বাকি সকল সদস্যরা দ্বীন মেনে চলেন এবং খাস পর্দা করে চলেন। আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। নাবালেগা থেকেই আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ। আমি একজন কোরআনের খাদেমা।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ। তবে ছোট বেলার দূর্ঘটনায় আমার হাত পুড়ে গেছিলো। এজন্য দুই হাতে কিছুটা পুড়ে যাওয়ার দাগ আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরবার আগে, প্যারাডক্সিকেল সাজিদ, মা মা মা এবং বাবা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি আরিফ বিন হাবিব, মুফতি মুস্তাকুন্নবী, আল্লামা আহমেদ শফি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন ত্বলিবাতুল ইলম। বর্তমানে আমি একটি অনলাইন মহিলা মাদ্রাসায়(সম্পূর্ণ কওমী সিলেবাসের অধীনে) কিতাব বিভাগে অধ্যনণরত। যেখানে আমি নিজে নাজেরা বিভাগে প্রধান হিসেবে আছি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ মহিলা উস্তাজা দ্বারা পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালকও মহিলা। আমার দ্বারা অনেক মা - বোন কোরআনের সবক নিয়েছেন, নিচ্ছেন আলহামদুলিল্লাহ। আবার অনেকে কোরআন খতম করেছেন আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ চার বছর ধরে খেদমতে নিয়োজিত আলহামদুলিল্লাহ। আমি কোরআন শিক্ষার ক্ষেত্রে যেমন অমায়বিক তেমনি পড়ার ক্ষেত্রে কঠোর। বিশেষ করে কোরআন তেলাওয়াত ও দ্বীনের বিষয়ে। আমি এতো সহজে নসিহত করি না খুবই নগন্য মনে হয় নিজেকে। আমি পূর্ণ কোরআন নাজেরা ও যুজ আম্মা- পারা হিফয করাই। আমার ব্যাকগ্রাউন্ড জেনারেল হলেও আমি সাধারণত জেনারেলদের মতো লাইফ লীড করি না। তাছাড়া আমি উচ্চতর শিক্ষা ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু তা হয় নি। ফলে চালিয়ে যেতে হয়েছে। তবে আমার কোন সমস্যা হয় নি বলা যায়। আমি পূর্ণ পর্দার সহিত কলেজে যাতায়াত করেছি আলহামদুলিল্লাহ। ভাইভা, পরীক্ষা, ক্লাস অলটাইম পূর্ণ পর্দা করা হয়েছে আলহামদুলিল্লাহ। পরীক্ষাও মোজা পরিধান করে দিয়েছি। এক হাতের মোজা খুললেও তাও অর্ধেক বোরকা দিয়ে ঢাকা থাকতো। এখানে আরও একটা কথা বলি, আমি ছেলেদের সাথে পড়াশোনা করা অপছন্দের বিষয় ছিলো। যার জন্য ক্লাস ৫ থেকে পড়ার পর আর কোন ছেলে মেয়ে উভয় এমন প্রতিষ্ঠানে পড়ি নি। আমার মত মনমানসিকতা না হওয়ায় তেমন কোন বান্ধবী গড়ে উঠেনি। আমি খুবই সাদাসিধে জীবন যাপন করতে পছন্দ করি। মানুষ কি বলবে,হেনতেন এ ধরনের অযৌক্তিক কথা আমার একদম পছন্দ না। আল্লাহ তায়ালাকে খুশি করাই আমার মূখ্য বিষয়। অপ্রয়োজনে ঘরের বাহির হওয়া থেকে দূরে থাকি। ঘরে অবস্থান করা বেশি পছন্দ করি। আমল আখলাক উন্নত থেকে উন্নত করার চেষ্টা করি। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা যেমন কিয়ামুল লাইল, ইশরাক, চাশত, আওয়াবীন আওয়াল ওয়াক্তে সালাত আদায় ইত্যাদি। আমাদের যা নসিহত করা হয় তা দ্রুত আমলে আনার চেষ্টা করা হয়। ইভেন করা হয়। আমার বেশিরভাগ সময় কোরআনের সাথেই কাটে আলহামদুলিল্লাহ। হিফজের আকাঙ্খা ও আলেমা হওয়া আমার মূল লক্ষ্য। শুধু তা না আমার দ্বারা অসংখ্য কোরআনের কাফেলা তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাকে কবুল ও মঞ্জুর করুন আমিন। আরও বলতে গেলে আমি একজন সহজ সরল মেয়ে। ছোটবেলা থেকেই সংসারী আলহামদুলিল্লাহ। হিংসা, লোভ, গীবত করা অপছন্দনীয়। বাচ্চাদের সাথে মিশুক। বড়দের সাথে ওতো সহজে মিশতে পারি না। কথা কম বলি। কিন্তু কারো সাথে মিশে গেলে খুব কথা বলি। তবে অতিরিক্ত না। পর্দায় কট্টর। নিজের ছবি তোলা ভীষণ অপছন্দনীয়। কোন গায়রে মাহরামের দিকে তাকানো, কথা বলা আমার একদম পছন্দ না। যার জন্য চোখ ঢেকে রাখি বা রাখতে পছন্দ করি। আবার বোরকা পড়ে অহেতুক গায়রে মাহরামদের সামনে যাওয়াও আমি ভীষণ অপছন্দ করি। এখন বাহিরে যাওয়ার বিষয়, সফর এগুলো ক্ষেত্রে ভিন্ন বিষয়। আমি খাদেমা হওয়ার আগে থেকেই এগুলো কঠোরভাবে মেনে চলি এবং কন্ঠের হেফাজত নিয়েও আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করি। আবার বর্তমান ফিতনার যুগে কোন ছেলে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড দেওয়া অত্যন্ত অপছন্দনীয়। আশা করি আমার আহলের এমন বদ অভ্যাস থাকবে না। ইনশাআল্লাহ তাআ'লা। ইসলামিক কোন বিষয় ঠিকঠাক মেনে না চললে রাগের শেষ থাকে না। অপছন্দনীয়: পর্দায় গাফিলতি,গায়রে মাহরাম মেনে না চলা, চোখের পর্দা না করা, হারাম যাবতীয় কিছু দেখা ও শোনা। শিরকি কথাবার্তা বলা ও বিশ্বাস করা। যেগুলো প্রায় সমাজের লোকজন করে থাকেন। অশ্লীল কোন ভাষায় গালিগালাজ করা, অতিরিক্ত রাগ করা। বি:দ্র: আমার স্বপ্ন বাস্তবায়নে সঙ্গ দিতে সক্ষম না হলে এমন ব্যক্তি যোগাযোগ না করার অনুরোধ। এবং যোগাযোগ করার পর ছবি চাইলে এমন পাত্র যোগাযোগ করবেন না। পাত্রী ছবি তুলেন না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি বোরকা, পার্ট ওয়ালা নিকাব, চোখসহ ঢাকা, হাত-পা মুজাসহ
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? হাত মুজা পা মুজা বাদে প্রায় ৮ বছর এবং পরিপূর্ণ পর্দা ৭ বছর আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ। কঠোরভাবে মেনে চলি। কেউ এটাতে বাধা হয়ে দাঁড়ালে কিংবা ইচ্ছেকৃত সামনে আসলে বা আওয়াজ দিয়ে না আসলে রাগের শেষ থাকে না। এর থেকে রাগান্বিত আমি কখনই হই না। আমি ১০ বছরের বাচ্চার সামনেও যাওয়া থেকে দূরে থাকি। কোন রুমে গায়রে মাহরামের উপস্থিতি থাকলে ঐ রুমে প্রবেশ করার সাহস আমার নেই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসায় খেদমতরত।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ অনলাইন খেতমত: বিভাগ: নাজেরা। শিক্ষিকা: বিভাগীয় প্রধান।
মাসিক আয় অনিচ্ছুক
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসুলের সুন্নাহ। তাছাড়া নিজের অর্ধেক দ্বীন পূর্ণ করতে, চরিত্র হেফাজত ও ফিতনা থেকে বাঁচতে বিয়ের কোন বিকল্প নেই। এছাড়াও উম্মাহের ফিকিরে নেক সন্তান সন্তুুতি জন্মদান, তাদের উত্তম লালন পালন ও দ্বীনি পরিবার গঠন করা বিয়ের অন্যতম প্রধান লক্ষ্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-38
উচ্চতা ৫'৫"- ৫'৬"/৭"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, দ্বীন অগ্রাধিকার
পেশা জেনারেল /কওমি /আলিয়া
জেলা রংপুর বিভাগের জেলা। দিনাজপুর হলে ভালো হয়। তবে অন্যান্য বিভাগ, জেলা দ্বীনদারীতা প্রধান্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মাদ্রাসা শিক্ষক, ইমাম, ব্যবসা, ইন্জিনিয়ার( যে কোন হালাল পেশা)
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত/ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ ভীরু ও তাকওয়া অবলম্বন কারী, রাসূলের সুন্নাহ পাবন্দী, যিনি জীবনে কখনও দাঁড়ি কেটে রাসূলকে কাঁদান নি, গায়রত সম্পন্ন, ফরজিয়াত পর্যন্ত ইলম থাকা আবশ্যক। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে গুজার। যেমন- তাহাজ্জুদ, ইশরাক, চাশত ইত্যাদি। নফল রোজা রাখার মন মানসিকতা রাখা। যেমন : আইয়ামে বীজের রোজা। অযথা ছবি তোলার অভ্যাস থাকা যাবে না। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যাবতীয় ওয়েবসাইটে নিজের ছবি ব্যবহার করার অভ্যাস থাকা যাবে না, এসব ওয়েবসাইটে কোন গায়রে মাহরাম নারী থাকা যাবে না, কথা বলা তো দূরে থাক! মহিলাদের সামনে যাওয়া এমন গায়রতহীনতা থাকা যাবে না। নজরের হেফাজত, জবানের হিফাজত আবশ্যক। এগুলো কঠোরভাবে মেনে চলার আমলে থাকতে হবে। সৎ, ম্যাচুরিটি সম্পন্ন, সুখ দুঃখের ভাগিদার ও মন খুলে কথাবলাসহ বিশ্বস্ত একজন মানুষ। তিনি একজন জীবনসঙ্গীই নন এর পাশাপাশি বন্ধুও হতে হবে। সুন্দর আচরণ, কেয়ারিং, সম্মান প্রভৃতি বিষয় উপস্থিত থাকা আবশ্যক। হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা একদম পছন্দ করি না। গরিব মানুষকে অবহেলা করা একদম পছন্দ করি না। সামর্থ্য হলে তাদের সাহায্য করা পছন্দনীয় বিষয়। সর্বপরি আমি এমন একজন নেককারকে খুঁজছি যার আমল আখলাক সুন্দর, যিনি হবেন নেককার, যিনি এক নারীতে সন্তুষ্ট থাকার মন মানসিকতা রাখেন, কারণ উনিই আমার জীবনের শুরু উনিই শেষ, যিনি একাধিক বিবাহে আগ্রহী তার জন্য এই বায়োডাটা নয়, যিনি আমাকে নেককার সন্তান দান করবেন ও তাদের লালন পালন উত্তমভাবে করবেন এবং তারা বড় হলে ইসলামের ঝান্ডা ধরবেন ইনশাআল্লাহ। যার হাত ধরে জান্নাতে একসাথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ। 🚫যারা যোগাযোগ করবেন না: ◾দ্বীনকে প্রধান্য না দিয়ে সুন্দর, ফর্সা, আরও ব্লা ব্লা এমন প্রধান্য দেওয়া মন-মানসিকতার কোন পাত্র যোগাযোগ করবেন না। ◾হারাম রিলেশনে লিপ্ত এমন কেউ যোগাযোগ করবেন না। সে হোক কোন আলেম বা হাফেজ কিংবা জেনারেল পড়ুয়া! এমনটা শুনলে আমার থেকে খারাপ কেউই হবে না। সুতরাং সাবধান! ◾খোটাদানকারী,রাগী,বদমেজাজি, একরোখা ভীষণ অপছন্দনীয়। নোট ০১: আমার মা অসুস্থ হওয়ায় আমরা তিন ভাইবোন মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। এতে আমাদের কোন দু:খ নেই। আমার বাবা ঘর এবং বাহির উভয় সামলিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমার মায়ের জন্য খুব কষ্ট লাগে। কান্না পায়। কবে না জানি আমার মা আবার সুস্থ হয়ে উঠবেন। আল্লাহু আ'লাম। পাত্রীর বিষয়ে খোঁজ নিলে হয়তো এমন খুব কম লোকই পাওয়া যাবে যারা আমার মায়ের সম্পর্কে বলবে না। এই একটি বিষয় ছাড়া আর কিছু বলতে পারবে বলে আমার মনে হয় না। তাই যদি আমার মায়ের অসুস্থতার জন্য কোন পাত্র যোগাযোগ করতে এসে পিছিয়ে যান তাহলে এমন পাত্রের সন্ধান আমি করছি না। আফওয়ান! তাই সবকিছু ভালোভাবে খবর নেওয়ার পর কোনো সমস্যা না হলে তবেই পাত্রী দেখার অনুরোধ। শুরুতেই পাত্রী দেখা দিতে রাজি না। কারণ দেখা যায় আগে পাত্রীকে দেখলে যদি পছন্দও হয় তারপর পারিবারিক কোন কুফু না মিললে বা কোন একটি কারণে অমত পোষণ করে। যা আমার পছন্দ না। তাই বিষয়টি ভালোভাবে মাথায় রাখবেন ইনশাআল্লাহ। যোগাযোগকৃত পাত্রকে অবশ্যই অবশ্যই অবশ্যই এ বিষয়ে জিজ্ঞেস করা হবে। অতঃপর পাত্রীকে দেখতে পারবেন। নয়তো না। নোট ২: আমি ঘটা করে বিবাহ করতে চাই না। রাসূলের সুন্নাহ অনুযায়ী মসজিদে বিয়ে হবে ইনশাআল্লাহ। এটি আমার ইচ্ছে। যে বিয়েতে খরচ কম সে বিয়েতে রহমত বেশি। আলহামদুলিল্লাহ। কিন্তু ভবিষ্যৎ আহল যদি ঘটা করে বিবাহ করার সামর্থ্য রাখেন তা আলোচনা সাপেক্ষ। বি:দ্র: যোগাযোগ করার আগে ইস্তিখারা করবেন ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাহারোল এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10662

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাহারোল, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11040

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাহারোল, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11511

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাহারোল, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন