| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি ,আলহামদুলিল্লাহ।প্রায় ২০১৫ থেকে |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত হয়না,,১-২ ওয়াক্তের মত হলেও দ্রুত সম্ভব আদায় করার চেষ্টা করি। আবার লং জার্নি যেমন বাসায় যাওয়ার সময়,আসার সময় নামাজ কাজা হয়ে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ।তবে আরও শুদ্ধ করার প্রয়োজন বলে মনে করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না,আলহামদুলিল্লাহ।তবে চশমা(-1.75) ব্যবহার করি ক্যাম্পাস এ আসার পর থেকে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
একটি কবর।আলাদা কোনো আধ্যাত্মিক বিষয় নেই।কেও সেরকম কিছু ভেবে ,মাজারের ইবাদত বা মানত করলে তো সেটা শিরক***
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
🌸জীবন পথের পাথেয়🌸গল্পগুলো অন্যরকম🌸কবিরা গুনাহ🌸নফস এর বিরুদ্ধে লড়াই🌸রাহে আমল সব আরও অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
🌼শায়খ আহমাদুল্লাহ🌼আব্দুর রাজ্জাক বিন ইউসুফ🌼মিজানুর রহমান আযহারী
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
পরিবারে সবার ছোট হওয়ায় প্রত্যেকেই ভীষন আদর করে আমায়।আর আমিও পরিবারের সকলকে খুব ভালোবাসি। তাদের সাথে কাটানো সময় খুব খুব প্রিসিয়াস। ভাবীদের সাথেও আলহামদুলিল্লাহ বন্ধুত্ব পূর্ণ একটা সম্পর্ক 🌼🌼। বাড়িতে সেরকম ইস্ট্রিকলী মাহরাম নন মাহরাম মেনে চলা হয় না,,কিন্তু আমার ক্ষেত্রে সবাই আমায় সাহায্য করে যাতে আমার সমস্যা না হয়। সকলের সাথে মিলেমিশে হাসিখুশি থাকতে ভালো লাগে। এমনই একটা সপোর্টিভ ফ্যামিলি,,প্রত্যাশা করি যেখানে এই ভালোলাগা গুলো থাকবে। শশুর শাশুড়ি কে নিজের মতো আপন করে নিতে পারি,,বাবা মা এর মতো সম্মান করতে পারি,,ভালোবাসতে পারি ইনশাআল্লাহ্।আমি আশা করি উনারাও আমাকে মেয়ের মতো করে আপন করে নিবেন, ইনশাআল্লাহ্।🌸🌸 হাজারো ভুল করতে করতে ~একটু একটু করে শিখতে শিখতে বড় হচ্ছি~খুব খুব সাধারণ একটা মেয়ে আমি। কোথাও নিজে আটকে গেছি তখন শিক্ষা নিয়েছি~কোথাও আবার পাশের মানুষ গুলো থেকে। এখনও শিখছি~তবে শুধু ডাক্তারি নয়।জীবনের শিক্ষা তো আর একটা বিষয় কে ঘিরে নেই~প্রতিনিয়ত নতুন করে নতুন কিছু একটার মুখোমুখি হতে হয় ( প্রায়) এভাবেই চলছে জীবন~ তবুও আমরা কেউ এ ভুলের ঊর্ধ্বে নয়~ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের পথচলা।।। আলহামদুলিল্লাহ,ছোটবেলা থেকেই দ্বীনের প্রতি আগ্রহ আছে,কিন্তু জ্ঞান অর্জন করা হয়নি ততটা আগ্রহ নিয়ে।অনেক অনেক স্বল্প জ্ঞান এ ( যতটুকু জানি) চেষ্টা করি কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে।মাহরাম-নন-মাহরামের বিষয়টি আগে এভাবে বুঝতাম না। পরবর্তীতে আল্লাহ আমাকে এ বিষয়ে বুঝার তাওফিক দিয়েছেন এক দ্বীনি বোন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ এরপর থেকে এ বিষয়ে সচেতন হয়ে চলার চেষ্টা করছি। অপ্রয়োজনীয় interaction এড়িয়ে চলি এবং নিজের social circle-ও সীমিত করেছি। দ্বীনের বিষয়ে প্রতিদিন শেখা ও নিজেকে সংশোধনের চেষ্টা করছি।যদিও ধোকার মধ্যে পড়ে যাই~নফস এর বিরুদ্ধে লড়াই এ মাঝে মধ্যেই হেরে যায়~তাই পুরোপুরি প্র্যাক্টিসিং মুসলিম বলতেও দ্বিধা হয়।চেষ্টা প্রচেষ্টা চলমান। আল্লাহ তায়ালা সহজ করুন আমীন।🌸🌼🌸 পর্দা, হালাল-হারাম এবং ইসলামিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করি।আলহামদুলিল্লাহ।দ্বীনি বৈঠকে উপস্থিত থাকতে পারা টা সৌভাগ্য মনে হয়। আলহামদুলিল্লাহ।দ্বীনি কাজ এ অংশগ্রহণ ও দ্বীনি বোনদের সাথে আড্ডা দিতে খুব খুব ভালো লাগে। যদিও খুব কমই হয়। বর্তমানে এমবিবিএস অধ্যয়নরত। ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ডাক্তার হিসেবে মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে—ইনশাআল্লাহ। ডাক্তারি নিয়ে অনেক কিছুই একটা সময় ভাবতাম।কিন্তু বর্তমান জমানায় কতটুকু পারবো করতে আল্লাহ্ জানেন।🌸🌼 পড়াশোনার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও দ্বীনি জ্ঞান উন্নয়নের জন্য নিয়মিত চেষ্টা করি।আলহামদুলিল্লাহ। পছন্দের মধ্যে কি বিষয়ে পছন্দ উল্লেখ না থাকায় as a whole লেখি একটু,,,,,,, আমি সহজ-সরল জীবনযাপন পছন্দ করি। অপ্রয়োজনীয় আড়ম্বর ও বিলাসিতা এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অবসর সময়ে ইসলামিক বই পড়া, গজল শোনা, নিজেকে গুছিয়ে রাখা এবং পরিবারকে সময় দেওয়া পছন্দ করি। বিকেলে একটু ঘুরাঘুরি পছন্দ,তবে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে~ যেমন নদীর ধারে কিংবা সবুজ ঘাসের উপর বসে আকাশ দেখা। টুকটাক লেখালেখি তে সময় দিতে পারলে ভালো লাগে। একটু আধটু ড্রয়িং করি~বুক মার্ক বা ওয়ালম্যাট বানায়। সেলাই এর কাজ এ সময় দিতে পারলেও ভালো লাগে।কিন্তু সময় ই হয়না।অনেক আগেই দর্জির কাজ শিখেছিলাম।নিজের ড্রেস নিজেই বানাতাম কিন্তু মেডিকেল এর পড়াশুনা এর প্রেসার এ আর সময় দেওয়া হয় না।কিন্তু এটা আমার অনেকগুলো শখের কাজের মধ্যে অন্যতম ছিলো।🌼🌸🌼 লাগানো গাছের একটু যত্ন নিতে ভালোলাগে,নতুন গাছ নতুন বই কিনলেও অনেক ভালো লাগে। যদিও বই এখন বেশির ভাগই ইবুক থেকে নেওয়া হয়।🌸 নতুন রেসিপি কিছু বানিয়ে খাওয়াতে ও খেতে ভালো লাগে। রান্নার কাজ মোটামুটি পারি।🌸 ব্যক্তিগতভাবে আমি ধৈর্যশীল, নম্র ও সহানুভূতিশীল থাকার চেষ্টা করি।মানুষের সাথে সুন্দর ব্যবহার করা,কাউকে কষ্ট না দেওয়া এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি।কখনো কখনো হয়তো পারি আবার কখনো কখনো হয়তো সেভাবে পারিনা।ভুল হয়।কিন্তু ভুল বুঝতে পারল মেনে নেওয়ার মানসিকতা রয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত নিজের ভুল পেলে সংশোধনের চেষ্টা করতে কার্পণ্য করিনা আলহামদুলিল্লাহ। চেষ্টা করি আমার দ্বারা কেও যেনো কষ্ট না পায়। সেরকম কিছু অনিচ্ছায় হয়ে গেলে ক্ষমা চাইতে দ্বিধা করিনা। আমি আমার স্বামীর আদেশ নিষেধ মেনে চলার মতো মানসিকতা ধারণ করি ইনশাআল্লাহ্( যদি সেটা আল্লাহর বিধানের বাইরে না হয়।) আমার পরিবার আমায় এমন মানসিকতার শিক্ষা দান করেন।🌸 পারিবারিক বন্ধনকে খুব গুরুত্ব দেই এবং একটি শান্ত, সম্মানপূর্ণ ও দ্বীনমুখী পরিবার গড়ার স্বপ্ন দেখি। এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি আমাকে দ্বীনের পথে চলতে সহায়তা করবেন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য একসাথে এগিয়ে যেতে আগ্রহী হবেন। সর্বোপরি,, আমরা সবাই যেন একসাথে আল্লাহর রহমত বরকত এর উছিলায় সবাই জান্নাতে যেতে পারি~এটাই বড় স্বপ্ন। এছাড়াও প্রফেশনাল লাইফ নিয়ে আলাদা একটা স্বপ্ন দেখি আর দ্বীনি খেদমতে কিছু করার ইচ্ছা তো সবসময় ই থাকে আলহামদুলিল্লাহ।যেটা ফিউচার এ আরও ভালোমতো করতে চায়। আল্লাহুম্মাগফিরলি- আল্লাহ্ আমাদের সকলের ভুল ত্রুটি ,গুনাহ্ মাফ করে দিন ।।।আমীন। জন্মসাল নিশ্চিত নয়; উল্লিখিত তারিখের কিছুটা আগেও হতে পারে বলে জানিয়েছেন পরিবার থেকে।
|