| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি আলহামদুলিল্লাহ ছোট থেকেই সালাত আদায় করি, ২০২৩ থেকে নিজ ইচ্ছায় কখনো কাযা করিনি |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ ইচ্ছাকৃত কোনো ওয়াক্তের সালাত কাযা হয় না, কোনো মাসে দু-একবার ওজরবশত ফজর সালাত কাযা হয়ে যায়, আল্লাহ মাফ করুক |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো কোরআনের একজন ছাত্রী
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আমার জানামতে তেমন কোন রোগ নেই কিন্তু চশমা পরা হয়
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
নিঃসন্দেহে শিরকে আকবর
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহীকুল মাখতুম, সীরাতে ইবনে হিশাম, আরিফ আজাদের প্রায় সব বই, কাজের ফাঁকে বিভিন্ন লেখকের ইসলামিক অডিও বুক শোনা হয়। কিন্তু সব থেকে বেশি পছন্দ কোরআনের বাংলা অনুবাদ পড়া। আলহামদুলিল্লাহ
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শাইখ আহমাদুল্লাহ, দেলোয়ার হোসেন সাঈদী, মিজানুর রহমান আজহারী, ওস্তাদ আবু তাহহা মোঃ আদনান
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে ওইভাবে লিখাটা একটু কঠিন তাও চেষ্টা করছি- আমি হাসিখুশি ও মিশুক একজন মানুষ। জীবনে গ্রোথ এবং প্রগ্রেসে ফোকাস করতে পছন্দ করি। যেকোনো পরিচিতিতে পজেটিভ থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দ্বীন মানার চেষ্টা করছি এবং দ্বীনে ফেরার পর থেকে ইসলামি জ্ঞান অর্জনের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়েছি। দ্বীন ও দুনিয়ার দুই দিকের নতুন কিছু জানতে, শিখতে এবং তা নিয়ে আলোচনা করতে ভালোবাসি। নিজের হস্তশিল্প দিয়ে বাসা সাজানো আমার শখ। একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে নতুন আউটফিট ডিজাইন করতে ও নিজের হাতে বানাতে আনন্দ পাই। আমি মানুষের উপকার করতে পছন্দ করি—কেউ আমার কাছে সাহায্য চাইলে না বলতে পারি না (যদিও অনেক সময় এতে নিজের উপর চাপ পড়ে যায়)। কাউকে কষ্ট দিয়ে কথা বলা বা মিথ্যা বলা একেবারেই অপছন্দ করি। যারা মানুষকে মোটিভেট করে এবং সলিউশন, গ্রোথ, প্রগ্রেস ও সাকসেস নিয়ে কথা বলে, ভালো নলেজ শেয়ার করে তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করি। কিন্তু যারা সবসময় প্রবলেম নিয়ে আলোচনা করে এবং ডিমোটিভেট করে, তাদের আশেপাশে কম থাকা চেষ্টা করি। আমি বড় স্বপ্ন দেখি এবং উচ্চ লক্ষ্য রাখি, কারণ আমি বিশ্বাস করি—যা আমি চিন্তা করতে পারি, ইনশাআল্লাহ তা করতে পারব। আমি এটাও বিশ্বাস করি যে আমি দুর্বল ও সীমাবদ্ধ, কিন্তু আমার রব অসীম শক্তির মালিক, আর তার ভাণ্ডারে কোনো কমতি নেই। আমার অনেক অনেক ইচ্ছার মধ্যে কিছু ইচ্ছা —সবার মাঝে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইয়াতিম ও পথ শিশুদের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা এবং একটি সুন্দর ইসলামি পরিবেশে পরিবার গড়ে তোলা। পাশাপাশি আল্লাহর এই সুন্দর সৃষ্টি দুনিয়া এক্সপ্লোর করা—কারণ ভ্রমণ আমার কাছে অত্যন্ত প্রিয়, এতে আমি কখনো ক্লান্ত হই না, আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলতে গেলে, আমি সৎ, সরল ও পরিপাটি জীবন পছন্দ করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাতে চাই।
|