Profile

বায়োডাটা নং : 5058

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1999
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ডাটরা শিবপুর
বর্তমান ঠিকানা হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ডাটরা শিবপুর
কোথায় বড় হয়েছেন? ডাটরা শিবপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? উলুমুল কোরান, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম হাজীগঞ্জ আহমেদিয়া কামিল মাদ্রাসা
পাসের সন ২০১৯
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ গৃহস্থ
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই মাস্টার্স + কামিল পাস, হাই স্কুলের শিক্ষক। (বিবাহিত) ছোট ভাই আলিম পাস, প্রবাসী। (বিবাহিত)
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন: গৃহিণী। এস.এস.সি পর্যন্ত পড়ছে। মেজু বোন: গৃহিণী। ঐ সেজু বোন: গৃহিণী। ডিগ্রি পর্যন্ত।
চাচা মামাদের পেশা মামা ২ জন। বড় মামা: বিদেশ ফেরত। ছোট মামা: ঢাকায় ব্যবসায়ী করে। চাচা নেই
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বড় ভাইয়া রাজারগাঁও হাইস্কুলের টিচার, ছোট ভাইয়া প্রবাসী। বাবা শাক সবজি চাষাবাদ করে। এভাবেই সংসার চলতেছে আলহামদুলিল্লাহ। নিজস্ব বাড়ি, বর্তমানে দুইটা চৌকাট ঘর আছে। ইতিমধ্যে দুই ইউনিটের বিল্ডিং এর কাজ আরম্ভ করবে ইনশা আল্লাহ। নিজেদের ধানী জমি আছে তা থেকে ধান বিক্রি করে বছরে ২০-৩০ হাজার টাকা বাড়তি ইনকাম আসে। জমিতে নিজেদের খাওয়ার জন্য সবজি চাষ করে আর নিজস্ব পুকুরে মাছ চাষ করে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ চেস্টা করছি ইসলামিক রুলস মেনে চলার। পরিবারের সকলেই ইসলামের ফরজ বিধান এবং মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ১৪ বছর বয়স থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মাঝে ফজর কাযা হতো, এখন আলহামদুলিল্লাহ সেরকমটা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, পারি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না,আলহামদুলিল্লাহ। তবে আগে আমি গভীর রাতে তাহাজ্জুদ পড়তে একা উঠতাম। টিনের ঘর হওয়ায় বাহিরে পুকুরে অযু করতে যেতে হতো। তখন দুষ্ট জ্বীন আমার উপর আসর করে। এটা প্রথমত আমি বা আমার পরিবার কেউই বুঝতে পারিনি। সবাই ভেবেছিল মানুষিক প্রব্লেম। আমি তখন অদ্ভুত কিছু আচরণ করতাম। এটা আমাদের এলাকার অনেক মানুষ জানে, সবাই ভাবছে মানুষিক সমস্যা, তাই অনেক ডক্টর দেখাইছি। সিটি স্কিন ও করছিলাম, কিন্তু কোন লাভ হয়নি। অবশেষে আমার একজন ফুফাতো ভাই রাকী ছিলেন, ওনার উছিলায় আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হই। কিন্তু এলাকার কিছু মানুষ সঠিক তথ্য না জানার কারণে ভুল তথ্য ছড়াচ্ছে। আল্লাহ ওনাদের হেদায়েত করুন এবং ক্ষমা করে দিন। এ বিষয়টি নিয়ে কারো যদি প্রব্লেম থাকে, তবে সে যেন আমার বায়োডাটা স্কিপ করে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা বা বিপদ আপদ দূর করার জন্য কারো নিকট কান্নাকাটি করে সাহায্য যাওয়া শিরক। মৃত্যু ব্যক্তি কখনো জীবিত ব্যক্তির উপকার করতে পারে না বরং জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। সুতরাং এটা প্রকাশ্য শিরক এবং আকল বিরোধী কাজ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন লা তাহযান, এন্তেখাব হাদিস, রাসুল (সা:) এর জীবনীগ্রন্থ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মিজানুর রহমান আযহারি, আবু ত্বহা আদনান, শায়েখ আহমেদ উলল্যাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন * পছন্দ : আমার বিলাসী জীবন পছন্দ না, খুব সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে ভালো লাগে। কোরান তেলাওয়াত করতে, বাচ্চাদের সাথে সময় কাটাতে, মুরব্বিদের শ্রদ্ধা ও যথাসাধ্য সেবা যত্ন করতে, বিপদে আপদে মানুষের পাশে থাকতে, দামী শাড়ি দামী গহনা আমার খুব একটা পছন্দ না, আমি বেকডেটেড।তবে জীবনঙ্গী যদি চায় তার জন্য সেজেগুজে থাকতে, এবং আমাকে ছোট ছোট কিছু উপহার দিতে, তাহলে সেটা হবে আমার জন্য অধিক মুল্যবান। অতিথি আপ্যায়ন করতে আমার ভীষণ ভালো লাগে। অপছন্দ : ১.অন্যের গীবত করা, ২.পরনিন্দা করা, ৩.অহংকার করা, ৪.নিজের অবস্থানের উপর অসন্তুষ্ট থাকা, ৫.আল্লাহর নাশুকরিয়া করা ইত্যাদি। ৬. সাধ্যের বাহিরে কোন কিছু প্রত্যাশা করা। * সপ্ন: জীবন একবার হলেও রাসুল (সা:) রওজামোবারক নিজের চোখে দেখবো, হাজরে আসওয়াদে চুম্বন করবো, হেরা গুহা দেখবো.... ভাবতেই আমার মনটা কেমন জানি ব্যকুল হয়ে যায়। আল্লাহ কবুল করুন। পবিত্র কুরআন এর হাফেজা হওয়া এবং নিজে একটা মহিলা মাদ্রাসা দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। দ্বীনী যোগ্যতা: আমি আল্লাহর এক অদম বান্দী, দ্বীনের যোগ্যতা খুব একটা নেই বললেই চলে, তবে আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন তাঁর একজন নেক্কার, মোত্তাকী ও জ্ঞানী বান্দাকে আমার জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করেন। যেন তার সাথে দুনিয়া এবং আখেরাত কাটাতে পারি। সে যেন আমার জীবনের গাইডলাইন হয়, সব সমস্যা মোকাবিলায় সে যেন আমার পাশে থাকে। আল্লাহ কবুল করুন। দুনিয়াবি যোগ্যতা: আলহামদুলিল্লাহ! সেলাইয়ের কাজ করতে পারি। সংসারের টুকটাক কাজ করতে পারি। কাঁথা সেলাই করা, আর্ট করা, ছোট ছোট বাচ্চাদের পড়াতে ভীষণ ভালো লাগে। ইত্যাদি। রান্নার অভিজ্ঞতা একটু কম। তবে পরিস্থিতি অনুযায়ী শিখে নিব।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব,নিকাব, হাতে পায়ে মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ১৩ বছর বয়স থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মাঝে শয়তানের ওসওসায় পড়ে নাটক দেখা হতো, এখন দেখি না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কোরান সহীহ শুদ্ধ ভাবে শিক্ষা দেওয়ার কাজে + দাওয়াতি কাজে।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনা করতেছি+ টিউশনি করি + সেলাইর কাজ ও করা হয় মাঝে মাঝে।
মাসিক আয় ২০০০ থেকে ৫০০০, অনির্দিষ্ট এবং হালাল।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নেয়ামত। এর মাধ্যমে আমরা মানসিক এবং শারীরিক প্রশান্তি লাভ করে থাকি। একজন মানুষকে জীবনে চলতে গেলে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, অনেক সময় অনেক ছোট বড় সিদ্ধান্ত নিতে আমরা ভাবনায় পড়ে যাই, যদি একজন জীবন সাথী থাকে তাহলে তার সাথে কথা বলে যে কোন সিদ্ধান্তে পৌঁছানো খুব সহজ হবে। সবচেয়ে বড় কথা! বিয়ে হচ্ছে দ্বীনের অর্ধেক, সুতরাং দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে হলে বিয়ের বিকল্প নেই। এছাড়াও, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিলো, সে আমার অন্তর্ভুক্ত নয়। তাই রাসুলের সুন্নত কে পরিপূর্ণভাবে মানতে হলে বিয়ে করা জরুরি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-32
উচ্চতা ৪" ৯+
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা হাফেজ অথবা আলিম পাশ হতে হবে। কওমী মাদ্রাসায় পড়ুয়া হলে ভালো হয়।
জেলা হাজিগঞ্জ, চাঁদপুর / রামগঞ্জ লক্ষীপুর হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত, ডিভোর্সড
পেশা মাদ্রাসার শিক্ষক/হাফেজ, ইমাম/ মাওলানা, মুফতি/ সরকারি-বেসরকারি চাকরিজীবি / ব্যবসায়ী অথবা অন্য যে কোন পেশা, ইনকাম হালাল হওয়াটা জরুরি
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত /মধ্যবিত্ত / উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি চাই আমার জীবন সাথীর অনেক বড় ডিগ্রি না থকলেও তিনি যেন একজন সৎ, আদর্শবান, আল্লাহভিরু ও আল্লাহর কোন প্রিয় বান্দা হন। যার সবকিছুতেই যেন আল্লার উপর আস্থা, বিশ্বাস ও আল্লাহর ভয় থাকে। হালাল ইনকামের প্রতি বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নিজে এবং জীবন সঙ্গীনিকে হজ্জ নেওয়ার নিয়ত থাকতেই হবে। আমি সামর্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ইনশা আল্লাহ। মোত্তাকি, চরিত্রবান এবং আদর্শ মানুষ হতে হবে। আমার হাফেজা হওয়ার ইচ্ছে ছিল, পরিবেশ ও পরিস্থিতি প্রতিকুল থাকার কারণে হয়ে উঠতে পারিনি। এই ইচ্ছে পুরণে আমার সহযোগী হতে হবে। আমাকে পরিপূর্ণ পর্দা পালনে সহায়তা করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন ও তা প্রচারে সহায়তা করতে হবে। ** বিশেষ একটা গুণ তার মাঝে থাকা আবশ্যক, আর তা হলো.... তাকে হতে হবে নির্ভীক, যে ইসলামের জন্য নিজের জীবন কে বিলিয়ে দিতে পিছু পা হবে না। পাত্রী পক্ষের কাছ থেকে পাত্রী ব্যতীত অন্য কিছু প্রত্যাশা করতে পারবে না। * বিঃদ্র পাত্রী দেখার সময় নন মাহরাম আনা যাবে না। পাত্রীর ছবি দেখাতে চাওয়া যাবে না। অল্প খরচে বিবাহ সম্পন্ন হওয়া কল্যাণময়, হলুদের অনুষ্ঠান, পটো সেশন,ঝাকঝমক পুর্ণ আয়োজন পাত্রীর অপছন্দ। সামাজিক না বরং ইসলামিক রীতি মেনে নিকাহ সম্পন্ন হওয়া জরুরি। একটা কথা বলে রাখা প্রয়োজন মনে করছি, আমাদের গ্রামে যেতে প্রায় ১০ মিনিটের রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টির সময় হেটে পার হতে হয়, যদি এতে কারো প্রব্লেম হয়, সে যেন আমার বায়োডাটা হাইড করে। 💞 "সে আসুক হালালের শুভ্র চাদুর জড়িয়ে " 💞
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হাজীগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8803

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5635

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5351

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6630

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7309

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7150

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন