| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানওয়াতা'আলা ২০২১ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং ২০২৩ সালের শেষের দিক থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামা'আতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত হয় না। হঠাৎ যদি কখনও হয়েও যায় তবুও তা সপ্তাহে ১-২ ওয়াক্তের বেশি না এবং কাযা হয়ে গেলে যত দ্রুত সম্ভব আদায় করার সর্বোচ্চ চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
মোটামুটি সহিহ ভাবে পবিত্র আল কুরআন তিলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জন্মগতভাবে আমার মস্তিষ্কে ডট চিহ্নের মত একটা দাগ থাকায় একসময় খিচুনি হতো। তবে মহান মহামহিম আল্লাহ রব্বুল 'আলামীন এখন সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার বা কবর জিয়ারত করা যেতে পারে। তবে মাজারে কোনো কিছু চাওয়া বা মানত করা স্পষ্ট শিরক, শিরকে আকবর।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
এই অধম গুণাহগারের বই পড়ার অভ্যাস কম। মহান মহামহিম রব্বুল 'আলামীন এই অধমকে যতটুকু ইলম দান করেছেন তা বিভিন্ন দ্বীনি মজমা, ওলামায়ে কেরামগণের মজলিস, বিভিন্ন দ্বীনি কনফারেন্স এবং দারসের উছিলায় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরও যে বইগুলো কিছুটা হলেও পড়া হয়েছে সেগুলো হলো– আর রাহিকুল মাখতুম, সীরাহ (রেইন ড্রপস) এবং ঈমান সবার আগে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
সকল ঘরানার হক্বপন্থী ওলামায়ে কেরামগণকে প্রচণ্ড মহব্বত ও শ্রদ্ধা করি। তবে কওমি ঘরানার ওলামায়ে কেরামগণকে একটু বেশিই ভালবাসি ও শ্রদ্ধা করি। বিশেষ করে মুফতি মুসতাকুন্নবী কাসেমী (হাফি:), শায়েখ মাওলানা কাজী ফজলুল করিম (হাফি:), শায়েখ হারুন ইজহার (হাফি:), শায়েখ জসিম উদ্দীন রহমানী (হাফি:), শায়েখ হাসান জামিল (হাফি:), মাওলানা তারিক জামিল (হাফি:), শায়েখ আহমদুল্লাহ (হাফি:)। এছাড়াও দ্বায়ীগণের মধ্যে আবু ত্বহা আদনান (হাফি:), আসিফ আদনান (হাফি:), ডা: শামসুল আরেফিন শক্তি (হাফি:), ডা: জাকির নায়েক (হাফি:) কেও প্রচণ্ড মহব্বত করি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ: ঘোরাঘুরি করা, নিজের মানুষদের সাথে আড্ডা দেয়া, শরীর চর্চার জন্য খেলাধুলা করা। পছন্দ: নিজের আশেপাশের মানুষজনকে সবসময় হাসিখুশি দেখতে খুব পছন্দ করি। নিজের আশেপাশের মানুষজন যখন একে অপরের সাথে হাসি মুখে কথা বলতে দেখি, তাদের মধ্যে যখন আন্তরিকতা দেখি তখন খুবই ভালো লাগে। অপছন্দ: চোগলখোরি, গীবত প্রচণ্ড ঘৃণা করি। আাশেপাশের মানুষদের মাঝে বিরোধ দেখলে প্রচণ্ড কষ্ট লাগে। স্বপ্ন: মহান মহামহিম আল্লাহ রব্বুল 'আলামীনের মনোনীত দ্বীন ইসলামকে সকলের মাঝে পৌঁছিয়ে দেয়া। এর চেয়েও বড় ও চূড়ান্ত স্বপ্ন হলো নিজের জান মাল সবকিছু দিয়ে মহান মহিমান্বিত আল্লাহর রাস্তায় শুধুমাত্র মহান রবের জন্যই জিহাদ করা এবং জিহাদ করতে করতে শাহাদাতের অমেয় সুধা পান করা এবং জান্নাতুল ফিরদাউসের সবুজ পাখি হওয়া।
|