Profile

বায়োডাটা নং : 5001

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বোদা, পঞ্চগড়, রংপুর
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা বোদা, পঞ্চগড়, রংপুর
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
কোথায় বড় হয়েছেন? বড় হয়েছি গ্রামেই। তবে পড়াশোনার তাগিদে এখন শহরে থাকা হয়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Applied chemistry
শিক্ষা প্রতিষ্ঠানের নাম A well-known Public University in Bangladesh
এখন কোন বর্ষে পড়ছেন? দ্বিতীয় বর্ষে। এইচএসসি দেওয়ার পর গ্যাপ যায়। নিজ ইচ্ছায় দিয়েছিলাম। কারণ প্রথম্বার মেডিকেল পরীক্ষা দেই কিন্তু এক মার্কের জন্য টিকতে না পেরে জিদ ধরছিলাম যে পড়াশোনাই করব না।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক। বর্তমানে নিজের কৃষিজমি দেখাশোনা ও কৃষি কাজ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাইতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই আমার ছোট। ছোট ভাই বিদেশে থাকে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা দুই জন এবং মামা তিনজন। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি স্বচ্ছল। চাচাতো ভাইয়েরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন এবং মামারা কৃষি কাজ করেন, মামাতো ভাইয়েরা সবাই বিদেশে থাকে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ স্বচ্ছল ভাবেই চলি। ভাড়া বাড়িতে থাকি না। গ্রামে নিজের জমিতেই বাড়ি আছে। অর্থনৈতিক অবস্থা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ এটা পছন্দ না।(এটার জন্য সমাজে উচু শ্রেনি এবং নিচু শ্রেনির তৈরি হয়, বিভেদ তৈরি করে) তবে আলহামদুলিল্লাহ নিজস্ব জমি-জমা আছে। বাড়ির পাশেই সুপারির বাগান আছে। আগে অনেক জমি ছিল, গ্রোসারি শপ ছিল কিন্তু আব্বার একটি ভুলের কারণে সব খোয়া দিতে হয়েছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল! পারিবারিক অর্থনৈতিক অবস্থা এজন্যই চায় যেন কুফু মেলাতে পারে। আপনাদের কাছে কুফু বলতে বিশেষ করে আর্থিক অবস্থার দিকে তাকানো এটা আপনি মানেন কিংবা না মানেন কিন্তু এটাই সত্য। কিন্তু কুরআন-হাদিস কিংবা ফিকহে কুফু বলতে যা বোঝানো হয়েছে আমরা অনেকেই জানি না বা জানলেও বাস্তবতা মেনে নিতে চাই না। কুফু হলো সমতা বা উপযুক্ততা। বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়ের দ্বীন, চরিত্র, দ্বীনদ্বারিতা সামাজিকতা, অর্থনৈতিক(স্বামীর ভরণপোষণ দেওয়ার ক্ষমতা) ইত্যাদি দেখতে বলা হয়েছে। যদিও বিভিন্ন মাযহাবে ভিন্ন ভিন্ন মত দেওয়া হয়েছে তবে কোথাও ছেলে/মেয়ের পরিবারের সম্পদের কথা বলা হয় নি। ইসলামে কুফুর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তাক্বওয়া(দ্বীনদ্বারিতা) ও চরিত্রকে। কিন্তু আজকাল আমরা এটাকে নিয়ে গিয়েছি কার কত সম্পদ আছে/ উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত কিনা! সুবহানাল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ বাড়িতে মোটামুটি সবাই দ্বীন পালনের চেষ্টা করে, তবে প্র্যাক্-টিসিং নয়। আম্মা পর্দা করে চলে। মাহরাম নন মাহরাম আম্মা মেনে চল্লেও আব্বা এ বিষয়ে তেমন সোচ্চার নয় তবে চেষ্টা করে। ব্যক্তিগতভাবে আমি দ্বীন পালনে কঠোর। তবে পরিবার থেকে কেউ দ্বীনি বিষয় পালনে বাধা দেয় নি বা দেয় না। আশা করি ভবিষ্যতে প্রকৃত দ্বীনি পরিবার গঠন করতে পারব ইনশা আল্লাহ যদি আমার প্রিয়তমা এ বিষয়ে সহযোগিতা করেন!
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়া হয়। ছোট থেকেই সলাত আদায় করতাম কিন্তু আধ্যাত্মিকতা/সুকুন ছিল না। আলহামদুলিল্লাহ দ্বীনে ফেরার পর অর্থাৎ ২০১৯ থেকে কন্টিনিউ পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ কোনো রোগ নেই। তবে চশমা পড়ি চোখের পাওয়ার সমস্যা থাকার কারণে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কথিত-প্রচলিত মাজারে কিছু চাওয়া এবং সিজদাহ করা শিরক। বর্তমানে মাজার গুলো শিরকের আখরা হিসেবেই গণ্য করা হয়। মাজার মাটির সাথে মিশিয়ে দেওয়াই উত্তম। কবর জিয়ারাহ সুন্নাহ!
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ কুরআন-সুন্নাহ(সীরাহ) এবং মুসলিম উম্মাহ'র ইতিহাসের বই তো অনেক পড়া হয়েছে তবে এখানের রুলস অনুযায়ী — কুরআনের তাফসির এবং হাদিস তো আছেই কিতাবুত-তাওহীদ, রেইনড্রপস সীরাহ, আল ওয়ালা ওয়াল বারাহ, কিতাবুল মাগাজী, সুরাহ তাওবাহ(আবদুল্লাহ ইউসুফ আযযাম র.) সাম্রাজ্যের ত্রাস, আরব্য রজনীর নতুন অধ্যায়, এছাড়া সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহর বই সমূহ ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আহলুস সুন্নাহ'র সকল ইমাম, শাইখ ও আলিমকেই মুহাব্বাত করি। বাংলাদেশে: শাইখ জসিমউদদীন রাহমানী, শাইখ আবু ইমরান, শাইখ কামাল উদ্দিন আহমাদ রাশেদী, ভাই আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক হাফিযাহুমুল্লাহ এবং দেশের বাহিরে শাইখ আসিম আল মাক্বদিসি( অনেকে শাইখকে শাইখ আবু মুহাম্মাদ আল বারকাওয়ই নামে চেনে/জানে), শাইখ আহমাদ মুসা জিবরিল, শাইখ আবু ক্বাতাদাহ, শাইখ সুলাইমান আল উলওয়ান, শাইখ আব্দুল আজিজ, শাইখ নাসির আল ফাহাদ ফাক্কাল্লাহু আসরহ প্রমুখ সহ আরও অনেকেই আছেন।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহিল্লাজী বি নি'মাতিহি তাতিমুসস্বলিহাত।রব্ব অনেক নিয়ামাহ দিয়েছেন আমাকে। না চাইতেও অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে নিজের/একজন ব্যক্তির শখ, পছন্দ অপছন্দ , রুচিবোধ ইত্যাদি তুলে ধরা সম্ভব না। একজন ব্যক্তির এসব ফুটে ওঠে তার বাহ্যিক আচরণে, কথায়, আমলে। অনলাইনে এখন মিথ্যার ছয়লাপ। আমি এখানে সত্য-মিথ্যা যা লিখবো আপনি সেটা বিশ্বাস করতে বাধ্য। ব্যক্তির পার্সোনালিটি জানার জন্য সরাসরি কথা বলাই ভালো এবং উত্তম। ছোট্ট এই জীবনে প্রিয়তমা কে নিয়ে অনেক ইচ্ছেই আছে। দ্বীন এবং পরিবারকে ঘিরেই আমার সবকিছু। আল্লাহ সহজ করুন ও কবুল করুন আমিন। মানুষ মাত্রই শৌখিন। তাঁর শখ/খায়েশ পুরা করার জন্যই সব করে। আমার নির্দিষ্ট কোনো শখ নেই তবে আবার শখের শেষও নেই। আমি জীম করি। বডি শেপও মা শা আল্লাহ সুন্দর! দেখিবা মাত্রই যেকেহর নজর কারিবে! এছাড়া জুডো, কারাটে শিখতেছি। ঊসু শেখার ইচ্ছে আছে। আমি না বেশি ইন্ট্রোভার্ট আর না বেশি এক্সট্রোভার্ট আলহামদুলিল্লাহ। তবে আমি কুল(Cool) ও সাপোর্টিভ(Supportive), দায়িত্বশীল, পরিপাটি, নম্র, ভদ্র, বিনয়ী এবং লয়াল! মানুষকে তাঁর যথাস্থানে সন্মান দিতে পছন্দ করি এবং অন্যের মতামত কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি যদি তা শারীয়াহ ও বাস্তবসম্মত হয়। 💥 আমি কেমন আমাকে দেখলেই বুঝা যায়। বিড়াল পোষা, বাগান করা খুব ভালো লাগে। সফর করতে এবং নতুন কিছু শিখতে ভালোবাসি। বই পড়তে ভালোবাসি, প্রচুর বই পড়ি। ব্যাচেলর জীবনের অভিজ্ঞতায় রান্নাতে আলাদা একটা শখ কাজ করে। জীবনসঙ্গী কে নিয়ে পৃথিবী ঘুরার ইচ্ছে আছে ইনশা আল্লাহ । শারীয়াহ অনুমদিত শালীনতায় সবই পছন্দ। বিস্তারিত এখানে বলতে চাইতেছি না! সবচেয়ে বড় কথা আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ-শারীয়াহ প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দেওয়া। রব্ব কবুল করুন আমিন আসলে নিজের আবেগ অনুভূতি শখ আল্লাদ এই ছোট বায়োডাটার মধ্যে তুলে ধরা সম্ভব না! 🕋ইনশা আল্লাহ রব্বে কারীমের দয়ায় বিয়ের পর পরই আহলিয়া কে নিয়ে উমরাহ তে যাব। রব্ব সহজ করুন এবং কবুল করুন আমিন। 🚫🚫নোট: আমি ফিকহে হানাফি মাযহাব অনুসরণ করলেও পুরোদস্তুর আকিদা ও মানহাযে খয়রুল কুরুন বা সালফে সালেহিন এর আদর্শ লালন করি। তবে সব মাযহাবকেই সন্মান করি। কেউ মাযহাব না মানলেও তাকে গোমরাহ মনে করি না। ফিকহি মাসআলায় ইখতেলাফ/মতপার্থক্য থাকবে কিন্তু দূরত্ব কিংবা মনভিন্নতা পছন্দ করি না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ জুব্বা পড়ি । দ্বীনে ফেরার পর থেকেই জুব্বা পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ২০১৯ সাল থেকেই। দাড়িতে এখনো খুর/কেচি লাগাই নি।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ মেনে চলা হয়
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে ফোন/ল্যাপটপ স্ক্রলিং এর সময় চলে আসে। আল্লাহ মাফ করুন আমিন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না কোনো বিশেষ মেহনতে যুক্ত নেই।। দ্বীনের কাজ করার জন্য কোনো দল/সংগঠন জরুরী মনে করি না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আপাতত কোনো পার্ট টাইম জব কিংবা জব করি না। ইনশা আল্লাহ পিএইচডি করার পর চাকরি করার ইচ্ছে আছে এবং করব। চাকরির পাশাপাশি ব্যবসা করার করব ইনশা আল্লাহ। পরিবার যেহেতু কৃষি নির্ভর, তাই খামার দেওয়া এবং কৃষি কাজে নিজেকে সম্পৃক্ত করব। এসব আমার আব্বা দেখভাল করবেন ইনশা আল্লাহ। রব্বে কারীম আমার জন্য সহজ করুন ও কবুল করুন আমিন।
মাসিক আয় নাই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি আছে
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি রাখব ইনশা আল্লাহ। এটা আমার উপর ফরজ!
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে। বিস্তারিত কথা বলে দুজনে সিদ্ধান্ত নিব ইনশা আল্লাহ। তবে বলে রাখি তাঁর(প্রিয়তমা) ডিগ্রি শেষ করতে চাইলে উনি করতে পারবে ইনশা আল্লাহ এতে আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? যদি উনি (আমার প্রিয়তমা ) শিক্ষকতা করতে চায় কিংবা ডাক্তার হয়ে শারীয়াহ'র সীমারেখার মধ্যে সেবা দিতে চায় আমার আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বর্তমানে আমার পড়াশোনা শেষ হয়নি। এমতাবস্থায় উনি (আমার প্রিয়তমা) চাইলে আমার পরিবার কিংবা তার পরিবারের সাথেও থাকতে পারে। চাইলে আমার সাথেও আমি যেখানে পড়াশোনা করতেছি সেখানেও থাকতে পারে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কেন বিয়ে করতেছি এ নিয়ে অনেকেই অনেক কথা বলে কিন্তু আমার কথা একজন উত্তম তথা কুররতা আ'ইয়ুন জীবনসঙ্গিনীর জন্যই বিয়ে করা। যাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, অন্তরে প্রশান্তি পাবো। আমাকে সর্বাবস্থায় অনুপ্রেরণা দিবে। এছাড়াও অর্ধেক দ্বীন পুরা করা, গুনাহ থেকে বাচার জন্য, সন্তানাদির জন্য, ইসলামিক পরিবার গঠন, জীবনে একে অন্যের সুখ-দুঃখের সাথী, ভরসার জায়গা, একসাথে পথ চলা ইত্যাদি ত আছেই। প্রিয়তমা, ❝ আমি আপনার বিরহে রহিব বিলীন, আপনাতে করিব বাস। আমি আপনাতেই সীমাবদ্ধ আপনাতেই রাখিয়েন আমায় আবদ্ধ। ❞ তাঁর বন্ধু হতে চাই, সে যেন আমাকে তাঁর জন্য কমফোর্টেবল মনে করে, আমার উপর ভরসা যেন রাখতে পারে, শুধু শারীরিক নিরাপত্তা নয় মানসিক প্রশান্তির জায়গাও যেন আমি হতে পারি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা উচ্চতা ৫' - ৫'৭" পর্যন্ত। মানাসই তবে উচ্চতা বিবেচনাযোগ্য!
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ডাক্তার/ মেডিকেল শিক্ষার্থী হলে প্রায়োরিটি দিব। তবে এ বাদে জেনারেল পড়ুয়া হলেও সমস্যা নেই ইনশা আল্লাহ।
জেলা উত্তরবঙ্গ হলে ভালো হবে, তবে দেশের যেকোনো জেলা হলেও সমস্যা নেই যদি না মেয়ের পরিবারের সমস্যা মনে না হয়। তাক্বদিরে থাকলে যেকোনো জায়গায় বিয়ে করতে রাজি ইনশা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার/ মেডিকেল শিক্ষার্থী। অন্য জেনারেল পড়ুয়া হলেও সমস্যা নেই। ইনকাম থাকা আবশ্যক না।
অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি কখনো হারাম সম্পর্কে নিজেকে জরাই নি। আশা করব উনারও এমন অতীত যেন না থাকে। মানুষ কখনো সব গুনে গুনান্বিত হয় না। তবে যদি জীবনসঙ্গীর গুনাবলী বা বৈশিষ্ট্য প্রশ্নে বলি তাহলে সে হবে সহজ সরল, হাসিখুশি, সবার সাথে মিশতে পারে মিশুক। পরিপাটি এবং গোছালো হবে, সামাজিক, শান্ত, রোমাঞ্চপ্রিয়, দুরদর্শি, যত্নশীল, অনুপ্রেরণাদাতা, দায়িত্ববান, নির্ভরযোগ্য ইত্যাদি। সকলের প্রতি সদয় হবে। সহানুভূতিশীল হবে। আমারে নতুন নতুন রান্নার রেসিপি রান্না করে খাওয়াবে আর আমি তাঁর প্রশংসা করব আর বাহির থেকে আসার সময় গিফট নিয়ে আসব!🫶 সময়নিষ্ঠা ও সকলের সাথে আন্তরিক হবে। যেকোনো পরিস্থিতি বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে পারা। শারীয়াহ কে সর্বাবস্থায় প্রাধান্য দিবে। পারস্পরিক পবিত্রতা এবং বিশ্বস্ততা কে প্রাধান্য দিবে। উনার পছন্দ অপছন্দ কে আমি অবশ্যই প্রাধান্য দিব। ইসলামি শারীয়াহ যতটুকু ছাড় দেয় আমিও উনাকে ততটুকুই দিব ইনশা আল্লাহ। তাঁর ছোট থেকে বড় সব চাওয়া পাওয়া আমি পুরণ করার চেষ্টা করবো এ নিয়ে তাকে ভাবতে হবে না। এর আগেও বলেছি আমি কেমন মন মানসিকতার মানুষ সেটা বিয়ের পরেই বুঝতে পারবে ইনশা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বোদা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4871

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বোদা, পঞ্চগড়, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10855

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বোদা, পঞ্চগড়, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11044

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বোদা, পঞ্চগড়, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3716

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বোদা, পঞ্চগড়, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9480

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বোদা, পঞ্চগড়, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4115

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বোদা, পঞ্চগড়, রংপুর
পঞ্চগড় জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন