| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা, আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত পড়া হয়। একেবারে ছোট থেকেই, ৮/৯ বছর বয়স তখন। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা হয়না, এবং আমি মনে করি নামাজ কাযা হওয়ার কোনো প্রশ্নই আসে না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যা, আলহামদুলিল্লাহ পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ নেই, তবে চোখে হালকা মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করা হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার বিশ্বাস করা সম্পূর্ণ হারাম এবং শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বেলা ফুরাবার আগে, জীবন যেখানে যেমন, আর রাহীকুল মাখতুম ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডাঃ মিজানুর রহমান আজহারি, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা হাসান জামিল, আরিফ বিন হাবিব, আবু ত্বোহা মুহাম্মদ আদনান, আব্দুল মালেক সাহেব ইত্যাদি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
~নিজেকে উপস্থাপন করার মতো তেমন কোনো যোগ্যতা হয়তো আমার নেই। লেখার মাধ্যমে মানুষকে পরিপূর্ণ বোঝানো সম্ভব হয় না, তবুও পাঠকদের বোঝার সুবিধার্থে নিজের সম্পর্কে সামান্য কিছু লেখার চেষ্টা করছি..... ~ দুইজন একসাথে, আল্লাহ পাক সামার্থ দিলে পরিবারের সবাই একসাথে আল্লাহর ঘর পবিত্র কা`বা শরিফের হজ্জ করা, এবং রাসুল (স) এর রওজা মোবারক যিয়ারত করার ভিষণ ইচ্ছা, আল্লাহ পাক তৌফিক দিলে করবো ইনশাআল্লাহ। ~ আমি কোরআন তেলাওয়াত করতে এবং শুনতে পছন্দ করি। ইসলামিক গজল বলতে এবং শুনতে পছন্দ করি। ~ আমি নাচ, গান, নাটক, সিনেমা,মুভি,সিরিয়াল, এবং সকল হারাম, নাজায়েজ কাজগুলো ভিষণভাবে অপছন্দ করি। ~আমার কাছে নতুনত্ব ভালো লাগে, সব সময় নতুন কিছু করা, ব্যতিক্রম কিছু করা যেটা সবার থেকে আলাদা এবং বেস্ট হবে। ~আমার কাছে প্রাকৃতিক পরিবেশ ভিষণ পছন্দ, এবং কোলাহল মুক্ত নির্জনে নদীর ধারে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতেও বেশ ভালোই লাগে। এবং নিজ বসতবাড়ির আঙিনায় বিভিন্ন ফল ফুলের গাছ, এবং বিভিন্ন সবজির বাগান করতেও অনেক আনন্দ পাই। ~আমার জীবনে কখনো তেমন কোনো সফর করা হয় নাই, কারন হিসাবে বললে বলা যায় একান্ত প্রিয় কোনো মানুষ নাই। ~এজন্য আমার আগত প্রেয়সীকে ঘিরে অনেক শখ জামিয়ে রেখেছি, আমার জীবনে যখন তার আগমন ঘটবে তারপর তাকে সাথে নিয়ে মহান আল্লাহর অপরুপ সৃষ্টি সৌন্দর্য প্রকৃতির রুপ এগুলো ঘুরে ঘুরে অবলোকন করে চক্ষু শীতল করতে চাই ইনশাআল্লাহ। ~আমার বাড়িতে একটা ইসলামিক পাঠাগার তৈরি করতে চাই, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে একটা পাঠাগার বানাতে যে পরিমান কিতাব দরকার হয় তার থেকে বেশি আছে, এবং সিয়াহ সিওার কিতাব সহ ইসলামিক কিতাব কেনা চলমান, আশা করছি একটা সময় অনেক বড়ো একটা ইসলামিক পাঠাগারের রুপ নিবে ইনশাআল্লাহ। ~স্বপ্ন : সবচেয়ে বড়ো স্বপ্ন হলো দুইজন একসাথে জান্নাতের যাওয়ার স্বপ্ন দেখি। এবং জীবনে এমন একজোড়া বিশ্বস্ত হাতের স্বপ্ন দেখি, যেই হাত ধরে দুনিয়ার সবকিছুকে জয় করে আনবো ইনশাআল্লাহ। দরকার শুধু হাতদুটো পাশে থাকা আর সাপোর্ট দেওয়া। এবং একটি আদর্শিক ইসলামিক পরিবার গোড়ে তোলা। ~আসলে আমি একজন খুবই হাসিখুশি, মিশুক, অমায়িক নরম রিদয়ের মানুষ, আমার জীবনে উল্লেখযোগ্য তেমন কোনো চাওয়া পাওয়া নেই, তবে আল্লাহর কাছে ভিষণভাবে একজন দ্বীনদার মায়াবতী সুহাসিনী চাই। খুব করে প্রত্যাশা করি যেন আমার জীবন রাঙাতে অতি শিগ্রই সেই মায়াবতী, সুহাসিনীর আগমন ঘটে। যার আগমনে আমার অপেক্ষার প্রহরের শেষ ঘন্টা বাজবে। যার আগমনে আমার জমিয়ে রাখা আবেগ, ভালোবাসা এবং একাকিত্বের অবসান ঘটবে। ~আমি অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ, দুনিয়াবী বিলাসিতা খুবই অপছন্দ আমার। আমি সর্বোক্ষেএে মধ্যোমপন্থা অবলম্বন করতে পছন্দ করি। এবং আমার চাওয়া পাওয়া সব সবসময়ই আখেরাতকে ঘিরে, আমার কাছে দুনিয়ার সবকিছুর তুলনায় আখেরাতের প্রাধান্য বেশি। দুনিয়ার কোনো কারনে আমি পরকালের অনন্ত সুখের যাএা হারাতে চাই না। আমার স্বপ্ন অনন্তকালের জান্নাত। ~আমি আমার প্রিয়তমার সাথে রাসুলের মতো দৌড় প্রতিযোগিতা এবং জীবনের সব দুঃখ, কষ্ট, অভিযোগ আর ক্লান্তি পিছনে ফেলে একসাথে খোলা আকাশের নিচে জোসনা রাতে চাঁদ দেখার অসাধারণ মূহুর্ত উপভোগ করতে চাই। ~আমি আমার প্রেয়সীর জীবনে সবচেয়ে বিশ্বাসের জায়গা হতে চাই। ~আমি একজন তাহাজ্জুদের সঙ্গী চাই, যাকে সাথে করে নিয়ে হাত তুলে রব্বে কাবার দরবারে কান্না করে জায়নামাজ ভিজাতে চাই ইনশাআল্লাহ। ~আমি আমার প্রিয়তমার জীবনে হযরত আলী ( রা ) হয়ে আসতে চাই এবং তাকে আমার জীবনে হযরত ফাতেমা ( রা ) আনহার মতো করে চাই।
|