Profile

বায়োডাটা নং : 4855

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা উখিয়া, কক্সবাজার, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রুমখাঁ বড়বিল, ৭ নং ওয়ার্ড, হলদিয়া পালং ইউনিয়ন।
বর্তমান ঠিকানা উখিয়া, কক্সবাজার, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রুমখাঁ বড়বিল, ৭ নং ওয়ার্ড, হলদিয়া পালং ইউনিয়ন।
কোথায় বড় হয়েছেন? এইচএসসি পর্যন্ত গ্রামেই ছিলাম, এরপর থেকে চট্টগ্রাম শহরে থাকা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আইন বিভাগ।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পাসের সন সার্টিফিকেটে ২০২০ লিখা থাকলেও, করোনা মহামারি ও জট ইত্যাদি কারণে ২০২২ সাল হয়ে যায়।
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় আইন।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
পাসের সন ২০২১ ( বস্তুত ২০২৩)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ উনি শিক্ষাজীবন শেষ করার পর (এসএসসি ১৯৭৫) ব্যবসায়িক জীবনে পদার্পন করেন, কয়েক ধরনের ব্যবসা করেছেন যেমন, চালের ব্যবসা,মুদির দোকান (কোটবাজার), শেয়ার এ বিভিন্ন ব্যবসা। কন্ট্রাক্টরি অর্থাৎ টিকাদারি করতেন। পরবর্তী জীবনে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন প্রায় ১৫ বছর (১৯৯৮- ২০১২)। বর্তমানে জায়গাজমি, দোকানপাট দেখাশোনা করেন। জায়গাজমি বিষয়ে উনার এক্সপার্টাইজ আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য বোনরা সবাই আমার ছোট। প্রথমজন বিবাহিতা (ফাজিল ৩য় বর্ষ, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা)। দ্বিতীয় জন অবিবাহিতা, এইচএসসি, পরে সহশিক্ষায় কনটিনিউ না করে IOM এ আলিম কোর্সের ৩য় সেমিস্টারে পড়াশোনা করছে এবং একজন গ্রাফিক্স ডিজাইনার।তৃতীয়জন কক্সবাজার সরকারি কলেজে এইচএসসি ২য় বর্ষে আছে। চতুর্থজন ইন্টার ফার্স ইয়ারে অধ্যয়নরত। এবং সর্বকনিষ্টজন দশম শ্রেণীর শিক্ষার্থী।
চাচা মামাদের পেশা চাচা ৩ জন। বড়জন মৃত ( কৃষিকাজ করতেন) মেজজন পেশায় ডাক্তার (বর্তমানে অসুস্থ) সেজজন প্রবাসি ছিলেন। মামা ১ জন। উনি ব্যবসায়ী, প্রবাসেও ছিলেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল। গ্রামে নিজেদের বাড়িতে থাকি,১ তলা ছাদ বিশিষ্ট বাাড়ি।সুপারি বাগান আছে,নিজস্ব চাষের জমির পরমাণ ১০০ শতক মতো+ সেচের ইস্কিম আছে। কোটবাজার উত্তর স্টেশনে নিজের জমির উপর দোকান ভাড়া আছে। রত্নাপালং (বড়বিল রোডে) ভাড়া বাসা আছে ১৩ টি মতো।মধ্যরত্না মন্দিরের সামনে দোকান ভাড়া আছে। রুমখাঁ বড়বিল স্টেশন এ জমিসহ দোকান ভাড়া আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারে দ্বীনি পরিবেশ আছে। পরিবারের সদস্যগণ পরিপূর্ণ দ্বীন পালনের চেষ্টা করেন বিশেষ করে আমার মা ও বোনেরা দ্বীন পালনে অগ্রগামী। মাহরাম নন-মাহরাম মেনে চলা হয় সবারই। বাসায় পরিপূর্ণ পর্দার সুযোগ রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। একদম ছোটবেলা থেকেই পড়ি, তৃতীয় শ্রেণী থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ এক ওয়াক্তও হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ জানামতে কোন রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? চট্টগ্রামে থাকাকালীন মাজার কেন্দ্রীক ভ্রান্ত কর্মকাণ্ডগুলো বেশ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। মাজারে যদি কবর থাকে তাহলে সেটা কেবল একটা কবরমাত্র, যেটা আমার উপকার বা অপকার কোনটাই করতে পারেনা বরং আমি দোয়া করলে কবরের মুর্দা উপকৃত হয়। মাজারে সিজদা করা নাজায়েজ এবং কবিরা গুনাহ আর আল্লাহ পাকের কোন গুণসম্পন্ন মনে করে সিজদা দিলে সেটা শিরক।প্রচলিত মাজার কেন্দ্রীক কর্যক্রমকে আমি অপছন্দ করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামিক বই পড়ার তাওফিক আল্লাহ দিয়েছেন।হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, মুফতি মোহাম্মদ শফি, মাওলানা তাকি উসমানি, আবু তাহের মেজবাহ, মাওলানা আবদুল মালেক, ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রমূখ আমার পছন্দের লেখক। আমার পড়া হয়েছে এরকম বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো - ১. ঈমান সবার আগে - মাওলানা আব্দুল মালেক। ২.উম্মার ঐক্য :পথ ও পন্থা - মাওলানা আব্দুল মালেক। ৩.আত্মশুদ্ধি - মাওলানা মোহাম্মদ শফি। ৪. সিরাত গ্রন্থের মধ্যে রয়েছে - যেমন ছিলেন তিনি, আর রাহিকূল মাখতুম, সিরাতে খাতামুল আম্বিয়া, মোহাম্মদ (স.) দ্যা গ্রেটেস্ট ইত্যাদি। ৫.নবীজীর(স.) নামাজ - ড.শায়খ ফয়সাল। ৬. ইসলামে রাজনীতি - মাওলানা তাকি উসমানি ৭. ইসলামি মনোবিজ্ঞান - মাওলানা হেমায়েত উদ্দিন ৮. ইসলামি আকিদা - ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর। ৯. অন্তরের রোগ - শায়েখ সালেহ আল মুয়াজ্জিদ ১০.ইসলাহী নিসাব - আশরাফ আলী থানভী রহ. ১১. বায়তুল্লাহর মুসাফির - আবু তাহের মিসবাহ হুজুর।১২।মুফতি তকী উসমানী হুজুরের ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা সিরিজ - ৮ খন্ড১৩. Enjoy Your Life ইত্যাদি..
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা ওস্তাদ মসীহ উল্লাহ হাফিজাহুল্লাহ,মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ, শাখক হারুন ইজহার, মুফতি কেফায়েত উল্লাহ ( প্রধান মুফতি, হাটহাজারী মাদ্রাসা), প্রমূখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সহজাতভাবেই মানুষের উপকার করতে ভালবাসি,তাই সময় বের করতে পারলেই বিভিন্ন সামাজিক জনসেবামূলক কাজ করি আলহামদুলিল্লাহ। নিজের এই শখকে আরো বিস্তৃত করার লক্ষ্যে গড়ে তুলেছি "রুমখা বড়বিল শান্তি সংঘ " নামের একটি সমাজিক প্রতিষ্টান যেটি ২০১৩ সাল থেকে সফলতার সাথে মানবকল্যাণে কাজ করে আসছে। আমার অবসর সময়ের অনেকটাই এই প্রতিষ্টানের সাথে কাটাই। বলতেগেলে আমার কৈশোর-যৌবন এর সাথে বেড়ে ওঠা। ইলমের প্রতি রয়েছে আমার অপরিসীম টান, নিজের শত অযোগ্যতা সত্ত্বেও চেষ্টা করি আলেম ব্যক্তিদের সোহবতে ইলম শিক্ষা করার বা কোন কোর্স করে শিখার বা বড় কোন আলেমের বই পড়ে জানার। গ্রামের লোকজন যেন সহজে ইলম শিক্ষা করতে পারে সে লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছি "আলোর ঘর " (গণপাঠাগার)। ইলমওয়ালা ব্যাক্তিদের মন থেকে শ্রদ্বা করি সবসময়। তালিবুল ইলমের প্রতি আলাদা টান অনুভব করি। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র কাছে খুব করে চাই যেন ইলমের প্রতি প্রবল টান আছে এমন একজন তাঁর প্রিয় বান্দিকে আমার ইলমসঙ্গী হিসেবে দান করেন, যিনি উনার পুরো পরিবারকে একটা ইলম চর্চার আতুড়ঘর বানাতে পারেন।কালের পরিক্রমায় আমাদের সাথে যোগ দিবে ইলমচর্চার নতুন সারথিরা... আল্লাহর রঙে যে নিজেকে রাঙিয়েছে এবং পরিবারকে রাঙাতে চায় এমন মানুষ আমার খুবই পছন্দের। দ্বীনের ওপর ইস্তেকামাত যার রয়েছে, আছে দ্বীনের গভীর বুঝ। আমার ওস্তাদজী বলতেন, দ্বীনের অপর নাম হলো সবর - যার সবর যতটুকু তার দ্বীন ততটুকু। কাজেই এই গুণটি দ্বীনের মৌলিক স্তম্ভ। বাস্তববাদী, দায়িত্ববোধ সম্পন্ন,গোছানো-পরিপাটি, বুদ্বিমতী,হিসাবি,মানুষ আমার প্রিয়। সুন্দর আদব আখলাক, পরিপূর্ণ পর্দানশীল, ইলমপিপাসু, পরিষ্কার পরিচ্ছন্ন, হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ সম্পর্কে সচেতন, মাতৃত্ববোধ সম্পন্না, মমতাময়ী, স্বামীসোহাগা, পরিচ্ছন্ন অন্তঃকরণের অধিকারিণী, ক্ষমা করার মহৎগুণসম্পন্না,সরলমনা,পরিবারের সাবইকে নিজের করে নেওয়া, গাইরতসম্পন্না একজন মেয়ে জীবনসঙ্গিনী রাব্বে কারীমের দরবারে প্রার্থনা। ইগোয়োষ্টিক,সেল্ফসেন্ট্রিক, বদমেজাজি, অতিরিক্ত বেশি কথা বলা,অনর্থক কথা বলা ও কাজ করা, অনর্থক সময়ক্ষেপণ করা, পরচর্চাকারী, অতিরিক্ত দুনিয়াদার মানুষ অপছন্দ করি। দ্বীনচর্চার মৌলিক জায়গা হলো পরিবার, এমন একটি পরিবার গঠন করতে চাই যেটা আমরা দুজনেই Own করব। যিনি আমার জান্নাতেও সঙ্গী হবেন, আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন।আমরা এমন কিছু মানুষ তৈরি করব যারা এক আল্লাহর সাথে আরো কাউকে শরীক করবে না, নিজেদের জীবনের চেয়েও আল্লাহ ও তার রাসূলকে(স.) অধিক ভালবাসতে কার্পন্য করবে না। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পিছপা হবেনা। যারা হবে তাদের পিতামাতার চক্ষু শিতলকারী, অন্তর প্রশান্তকারী, আমাদের মৃত্যুর পরেও যাদের নেক কাজের সওয়াবে আমাদের কবর আলোকিত হতে থাকবে, বিইযনিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট - টিশার্ট,পাঞ্জাবি-টুপি পরিধান করা হয়। প্রফেশনাল কাজে প্রফেশনাল এটাইয়্যার যেমন- শার্ট প্যান্ট,স্যুট ইত্যাদি পরিধান করা হয়ে থাকে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ। ২০১৩ সালে এসএসসির পর প্রথম দাড়ি রাখি, কিন্তু দ্বীনের বুঝ কম থাকায় সেটা কনটিনিউ করতে পারিনি। বর্তমানে ৫ বছরের বেশি সময় ধরে আছে আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, মাহরান/নন-মাহরাম মেনে চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াতে তাবলীগকে পছন্দ করি, সুযোগ হলেই সময় দেওয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আইনজীবী(কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত) ও উদ্যেক্তা।
মাসিক আয় ২০,০০০/- + পারিবারিক আয় - ৫০,০০০/- +
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত পরিপূর্ণ পর্দার সাথে দ্বীনি ইলম হাসিল করতে কোন অসুবিধা নেই। এক্ষেত্রে বাড়িতে থেকে বিভিন্ন দ্বীনি প্লাটফর্মে থেকে পড়াশোনা করাটা বরং আমার খুব পছন্দের,আমি এটা উৎসাহিত করব।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাড়িতে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। যৌতুকের হারাম থেকে রব্বে কারীম বাঁচিয়ে রাখুন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তাঁর রাসুলের(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ পালনের উদ্দেশ্যে বিয়ে করতে চাই। অন্তরের প্রশান্তির জন্য, রিজিক তালাশ করার জন্য, তাওহীদবাদী প্রজন্ম রেখে যাওয়ার জন্য যারা আমাদের সদকায়ে জারিয়ার মাধ্যম হবে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাঁর উম্মতের আধিক্য নিয়ে গর্ব করতে পারেন। এমন সন্তানের বাবা-মা হতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। বিয়ে ইবাদত ও মুয়ামালাতের মধ্যবর্তী একটি বিষয় যা দুজন নারী পুরুষের পারস্পরিক সম্পর্ককে সামজিক বৈধতা দেয় যেখানে সন্তান-সন্ততি জন্মলাভ করে থাকে।এটি মূলত একটি সামাজিক চুক্তি যেখানে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে দুইজন প্রাপ্তবয়স্ক নারীপুরুষ একটি চুক্তি সম্পন্ম করে। বিয়েকে অল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী শরীয়ার বিধান মেনে করলে তা ইবাদতে পরিণত হয় আর এটা যেতেতু একটা চুক্তি কাজেই এটা একটি মুয়ামালাতও বটে। বিয়ের মধ্য দিয়ে একজন পুরুষ একজন নারীর জিম্মাদার হয় তথা উনার জন্য ছুতরা(বাসস্থান), মোহর(দেনমোহর), নাফাকার (ভরণপোষণ) দায়িত্ব বর্তায় স্বামীর উপর। আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর বৈধ আাদেশগুলো মেনে চলা তথা স্বামীর শরীয়া অনুমোদিত হকগুলো আদায় করা। বিয়ে হলো দুইজন প্রাপ্ত বয়স্ক নারীপুরুষ ভালবাসার বন্ধনে একত্রিত হওয়ার একমাত্র উপায়। ফিতনা থেকে বেঁচে থাকার ঢাল। একে অপরের লিবাস। দায়িত্বপালনের সাথে সাথে প্রশান্তির কারণ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫' - ৫'৫''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মিনিমাম এসএসসি/দাখিল পাস তবে দ্বীন শিক্ষা নিয়োজিত।পর্দা অবলম্বন করে আরো পড়াশোনা থাকলে আরো ভালো।
জেলা কক্সবাজার, চট্টগ্রাম।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ত্বলিবুল ইলম।
অর্থনৈতিক অবস্থা সচ্ছল,সামাজিক ও বংশগত দিক থেকে সম্মানিত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
তাকওয়াবান, উত্তম আদব আখলাক সম্পন্না,জাহের বাতেন উভয় দিক থেকেই পরিপূর্ণ পর্দা অবলম্বন করেন, দায়িত্বজ্ঞান সম্পন্ন, মিষ্টভাষী, স্বামীঅনুরাগী, মাতৃত্বৃময়ী, অধিকসন্তানসম্ভবা, আমানতদার, শশুর শাশুড়িকে সম্মান করেন ও তাদের তদারকি করেন এমন।যিনি স্বামীর মান,সম্মান, অর্থ সম্পদকে নিজের মনে করেন।স্বামী হক আদায়ে সর্বদা আন্তরিক। অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

উখিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6474

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উখিয়া, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1791

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উখিয়া, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2928

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উখিয়া, কক্সবাজার, চট্টগ্রাম
কক্সবাজার জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন