| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আগে নিয়মিত ছিলাম না। ৫ বছর যাবত নিয়মিত সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত কাযা হয় না, আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
পুরোপুরি না। ইন্টারমিডিয়েট লেভেলের মধ্যে আছি এবং প্রতিনিয়ত শুদ্ধভাবে পড়ার জন্য চেস্টা চলমান আছে। আল্লাহ সহজ করে দিন। আমীন।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জ্বি না, তবে হালকা মাইগ্রেন সমস্যা হয় যার জন্য আমি চোখে চশমা ব্যবহার করি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
এটা শুধু কবর মাত্র, তাছাড়া অন্য কিছু নয়। শির্কের মারকায বলা চলে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১) আল কুরআন ২) আর রাহীকূল মাখতুম ৩) ইসলামী আকীদা।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
১) ড. আবু বকর জাকারিয়া ২) ড. মাঞ্জুরে ইলাহি ৩) আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৪) ড. ইমাম হোসেন, প্রমুখ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ 'আলা কুল্লি হাল। ◼️ চরিত্র ও জীবনদর্শন: ▪️আমি একজন মুসলিমা। আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত সালাত কায়েম করি, ইসলামের হুকুম-আহকাম মেনে চলার চেষ্টা করি। ▪️পরিবারকেন্দ্রিক জীবনযাপন ও ইসলামের আলোকে সংসার গঠনই আমার লক্ষ্য। ▪️অহংকার, গীবত, বেহায়াপনা, গান-বাজনা, ফ্যাশন ও দুনিয়াবি প্রদর্শন থেকে বিরত থাকি। ▪️জীবনকে সহজ, সরল এবং দীনমুখী পথে পরিচালনা করাই আমার নীতি। ◼️ শখ ও রুচিঃ ▪️কুরআন তিলাওয়াত ও ইসলামিক লেকচার শোনা। ▪️ইসলামিক বই পড়া। ▪️হালাল রেসিপি রান্না করা। ▪️বাগান করা। ▪️সেলাই ও হাতের কাজ। ▪️মেহমানদারি করা। ▪️দরিদ্র ও অসহায়দের সাহায্য করা। ◼️ পছন্দ-অপছন্দ: ▪️পছন্দ: দীনদার মানুষ, সত্যবাদী, ধৈর্যশীল, সাদাসিধে জীবনযাপন, আলিম বা দ্বীন বুঝে এমন মানুষ। ▪️অপছন্দ: অসচ্চরিত্র, নামায না পড়া, গান-বাজনা, অসভ্যতা ও অহংকার। ▪️বাসস্থানের পছন্দ: যেখানে ইসলামিক পরিবেশ থাকবে, সেখানে বসবাস করতে চাই। ▪️পেশাগত দিক থেকে: দ্বীন এবং হালাল রুজির উপর গুরুত্ব দেই। ◼️ ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য: ▪️একজন দ্বীনদার স্বামীর পাশে একজন আদর্শ স্ত্রী হিসেবে থাকা। ▪️ইসলামি আদর্শে সন্তান লালনপালন করা। ▪️ইসলাম প্রচারে অবদান রাখা। ▪️দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল হওয়া। 📍বিয়ের ব্যাপারে বিশেষ চাহিদা: ▪️সহীহ আকীদার অনুসারী। ▪️ অবশ্যই ৫ ওয়াক্ত নামাযি ও ইসলামিক চিন্তাধারার হতে হবে। ▪️সুন্নতি দাঁড়ি অবশ্যই থাকতেই হবে। ▪️পরিবার ও স্ত্রীর প্রতি দায়িত্বশীল হতে হবে। ▪️হালাল রুজির অনুসন্ধানে থাকবে। ▪️কোনোরূপ haram বা অনৈসলামিক কাজের সাথে জড়িত হবেন না। ▪️ইচ্ছা থাকলে ইসলামী দাওয়াতি কাজে সহযোগিতা করা। 🔴 শেষ কথা: এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর বিয়ে হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও দায়িত্ব। আমি এমন একজন দ্বীনদার, দায়িত্বশীল এবং মারিফতপূর্ণ স্বামী খুঁজি, যিনি আল্লাহর ভয় ও রাসূল (সাঃ)-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেন। বিঃদ্রঃ - ◾যারা এখন উদাসীন দ্বীনের দার ধারের না, ভাবছেন বিয়ের পর ভালো হয়ে যাবো। এমন কেউ দয়া করে যোগাযোগ করার চেস্টা করবেন না। ◾সহিহ আকীদার অনুসারী না হলে নিজ দায়িত্বে এভয়েড করবেন। ◾যিনি পরিবারের মাহরাম/নন মাহরাম মেইনটেইন করে খাস পর্দার পরিবেশ দিতে পারবেন না, দয়া করে এমন কেউ যোগাযোগ করবেন না। ◾যিনি চরিত্র হেফাজত করে চলতে পারেন না, ফ্রি-মিক্সিং এ অব্যস্থ, মেয়ে ফ্রেন্ড আছে, অনলাইনে মেয়েদের মেসেজ দেওয়ার অভ্যাস আছে, এমন কেউ অনুগ্রহ করে যোগাযোগ করবেন না। আল্লাহকে ভয় করুন। 🔴 বিঃদ্রঃ এই বায়োডাটাটি আমি এবং আমার ভাইয়ের সহযোগিতায় লিখেছি। 📌 যোগাযোগ করার আগে অবশ্যই বায়োডাটাটি ইমেইলে সেন্ড করবেন। ♻️ জাযাকুমুল্লাহু খাইর।
|