Profile

বায়োডাটা নং : 4684

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: বয়রা হাউজিং এস্টেট, ব্লক-ডি, খালিশপুর খুলনা।
বর্তমান ঠিকানা , খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: বয়রা হাউজিং এস্টেট, ব্লক-ডি, খালিশপুর খুলনা।
কোথায় বড় হয়েছেন? খুলনাতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইংলিশ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Govt. Brajalal College, Khulna
এখন কোন বর্ষে পড়ছেন? প্রথম বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ তিনি সরকারি চাকরিজীবী, তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অফিসে চাকরি করেন। এটি মূলত ভূমি অফিস, জমি নিয়ে কাজ করে থাকে গৃহায়ন কর্তৃপক্ষ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার বড় ভাই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিবাহিত। ভাইয়া ফ্রিলান্সিং করে। UK এর একটা কম্পানিতে রিমোট জব করে এবং এর পাশাপাশি রিয়েল এস্টেট এর ব্যাবসার সাথে ভাইয়া শেয়ারে আছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার বোন আমার চেয়ে ছোট। সে কলেজে পড়ে, অবিবাহিত।
চাচা মামাদের পেশা আমার মামা ১ জন, খালা ২ জন। মামা গ্রামে ডাক্তারি করেন। খালামনি ২ জনই গৃহিণী। আমার মামা বাড়ি বেনাপোল। আমার ৪ জন চাচা, ২ জন ফুফু। বড় চাচা, মেজ চাচা, সেজ চাচা কৃষি কাজ করেন। নোয়া নম্বর চাচা মৃত। ভাইদের মধ্যে আমার বাবা ছোট। আমার দাদাবাড়ি সাতক্ষীরাতে, দাদাভাই বেঁচে নেই তাই সেখানে যাওয়া হয় না, আমাদের গ্রামে কোন জমি-জমা নেই। চাচাদের বাড়ি আছে কিন্তু আমার বাবা গ্রামে জমি/বাড়ি করেননি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকার একটি রিয়েল এস্টেট এর ব্যাবসায় শেয়ার আছে। এই ব্যবসায় আমার বাবা এবং ভাইয়া যুক্ত আছে। রিয়েল এস্টেট ব্যবসায় প্লট কিনে তার উপর বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করে অর্থ উপার্জন করা হয়। আমার বাবার এই ব্যাবসায় অর্থ বিনিয়োগ করা আছে, সেখান থেকে মাসে মাসে টাকা পায়, আবার বছর শেষে আলাদা করে টাকা পায়। একেক বছর একেক রকম। কোন নির্দিষ্ট পরিমান নেই। এই ব্যবসার সঙ্গে আমার বাবা দীর্ঘদিন ধরে জড়িত, এবং ব্যাবসাটি ভালো চলছে বলে পরিবারের অন্য সদস্যরাও(মামা, খালা) বিনিয়োগ করেছেন। আমাদের ফ্ল্যাটটি নিজস্ব। এছাড়া আমাদের আর কোন জমিজমা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ বেশ ভালো। মেয়েরা সবাই পর্দা করে। ছেলেরা পর্দা করতে সাহায্য করে। মাহরাম, নন-মাহরাম মেনে চলে সবাই। সবাই সবার সাধ্যমত ইসলাম পালনের চেষ্টা করে আলহামদুলিল্লাহ্।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ক্লাস 4 থেকে পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে ৪-৫ ওয়াক্ত নামাজ কাজা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার আমার খুবই অপছন্দের জায়গা, আমি মনে করি এটা সম্পূর্ণ শিরক। আল্লাহ ছাড়া আমাদের কারো কাছে কিছু চাওয়া উচিৎ না কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ সর্বশক্তিমান।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন হৃদয় গলে কুরআনে, কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ, মুহসানাত।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন নোমান আলী খান এর কথাগুলো অনেক ভালো লাগে এছাড়া শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী এর আলোচনা শোনা হয়।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার প্রধান শখ বই পড়া। ছোটবেলা থেকে আমার বড় ভাই আমাকে গল্পের বই পড়া শিখিয়েছে। নানান ধরনের বই আমি পড়েছি, এতে আমার দৃষ্টিভঙ্গি যেমন বদলেছে তেমন চিন্তার পরিধিও বেড়েছে। যাই হোক আমার প্রিয় লেখকদের মধ্যে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদার, আরিফ আজাদ, আরও অনেকে। ইসলামিক বই বেশি পড়া হয় আরিফ আজাদের কেননা তিনি অনেক সুন্দর, সহজ আর সাবলিল ভাষায় লেখেন। পড়তে ভালো লাগে। বই পড়া ছাড়া আমার পছন্দের কাজের মধ্যে আছে চা খাওয়া, বৃষ্টি দেখা, জ্যোৎস্না দেখা। চা-কফি আমি খুবই পছন্দ করি। নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালো লাগে কিন্তু এখন আমি ডায়েটে আছি তাই রেসিপিটা বন্ধ আছে আপাতত। আমি ছবি আঁকতে পছন্দ করি। আমার বিভিন্ন ধরনের রঙ আছে, অবসরে দৃশ্য আঁকাই। বেকিং ভালো লাগে। আমি কেক বানাতে পারি। আমি ঘুরতে পছন্দ করি, আমার সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে ভালো লাগে। (মাহরামের সাথে অবশ্যই)। সমুদ্র বা পাহাড় কোনটাই আমার দেখা হয়নি। একটা বিষয় বলে রাখা দরকার ফিতনাময় এই যুগে আল্লাহর নির্দেশ পালনে এবং আমার পরিবারের শিক্ষায় আমি কোনদিন কোন হারাম সম্পর্কে জড়াইনি। সম্পর্ক তো দুরের কথা নন-মাহরামদের সাথে কথা বলা so called friend বানানোও ঘৃণা করি। ফেসবুকেও অ্যাড হইনা! মোটকথা আমি আমার চরিত্র সর্বোচ্চ ভাবে হেফাজত করছি তাই আশা করছি এমন একজনের সাথেই আমার বিয়ে হোক যে তার চরিত্র সুন্দরভাবে হেফাজত করছে। আমি অনেক নরম স্বভাবের, নিরিবিলি থাকতে পছন্দ করি। সংসারের কাজও আলহামদুলিল্লাহ্ পারি। তবে এখনও শিখছি। আমি আল্লাহর রহমতে দায়িত্ব নিতে পারি। ইসলামিক নিয়ম ও অনুশাসন মেনে সংসার পরিচালনা করতে চাই, ইনশাআল্লাহ্।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা ও হিজাব পরি, নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ক্লাস 6 থেকে নিকাব পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মাঝে গান শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর দেওয়া একটি পবিত্র সম্পর্ক। নিজের চরিত্র হেফাজতের সবচেয়ে ভালো উপায় হলো বিয়ে। আমি কোনদিন হারাম কোন সম্পর্কে জড়াইনি, তাই বিয়ে আমার কাছে দ্বীনের পূর্ণতা সরুপ। বিয়ে করার মাধ্যমে আমার চারিত্রিক হেফাজতের পাশাপাশি ইমানের পূর্ণতা পাবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-30
উচ্চতা ৫'৭''- ৫'৯''
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল পড়ুয়া এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। At least B.Sc. complete করতে হবে। তবে, অবশ্যই ইসলামিক মন-মানসিকতার হতে হবে।
জেলা আমার বাসা খুলনায় তাই আমার আব্বু আম্মুর ইচ্ছা খুলনার ভিতরেই আমার বিয়ে দেওয়া। তাই খুলনা বা খুলনার আশেপাশে হলে ভালো হয়, তবে আল্লাহ যেখানে নসিবে রেখেছেন সেটাই আলহামদুলিল্লাহ্। (বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর ইত্যাদি খুলনা থেকে অনেক দুরের হলে হবে না)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা চাকরিজীবী, ব্যাবসায়ি, ফ্রিলান্সার, ডাক্তার ইত্যাদি। মোটকথা হালালভাবে করা যেকোনো পেশা গ্রহণযোগ্য।
অর্থনৈতিক অবস্থা আমরা মধ্যবিত্ত তাই কুফু অনুযায়ী মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমত আমি একজন দ্বীনদার মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই, যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। যে কুরআন সুন্নাহের আলকে চলাফেরা করে। সৎ ও চরিত্রের হেফাজতকারি, কোন প্রকার নেশা দ্রবে আসক্ত না। হালাল উপায়ে উপার্জনকারী। দায়িত্বজ্ঞান সম্পন্ন। বদ রাগি না। আমাকে এবং আমার মতামতকে সম্মান করতে হবে। বদ্ধমূল জিনিসে বিশ্বাসী না, কুসংস্কারে বিশ্বাসী না। মুক্ত মনের অধিকারি হতে হবে। শুধু মাত্র পাঠ্যবই পড়ে এমন না, অন্যান্য বই পড়ার অভ্যাস থাকতে হবে। বাহ্যিক জ্ঞান থাকতে হবে। আমাকে পর্দা করার পরিবেশ দিতে হবে, দ্বীন পালন করতে সাহায্য করতে হবে। আমি ফ্রিল্যান্সিং করতে চাই, সেই বিষয়ে সাহায্য প্রত্যাশা করছি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

খুলনা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1682

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপসা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3433

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1596

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বটিয়াঘাটা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4962

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12183

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বটিয়াঘাটা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6194

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
খুলনা, খুলনা
খুলনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন