Profile

বায়োডাটা নং : 467

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2008
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর রাজকুন্তি পাঠান পাড়া
বর্তমান ঠিকানা কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর রাজকুন্তি পাঠান পাড়া
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ "আমার বাবা পূর্বে সাহা সিমেন্ট কোম্পানিতে ( মুক্তাপুরসহ বিভিন্ন স্থানে) কর্মরত ছিলেন। পরবর্তীতে পাইলস এবং হার্নিয়া অপারেশনজনিত শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন।"
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনি
আপনার কতজন ভাই আছে? ৫ জন
ভাইদের তথ্য আমাদের সবচেয়ে বড় ভাই মানসিক সমস্যার কারণে বাড়িতেই থাকেন। মেজো এবং সেজো দুই ভাই বিদেশে কর্মরত আছেন। বাকি দুই ভাইয়ের মধ্যে একজন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন এবং তার ছোট জন মাদ্রাসায় নূরানীতে পড়াশোনা করছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোনদের মধ্যে আমি ছোট এবং আমার বড় বোন বর্তমানে বাড়িতে থাকেন। আমাদের দুই বোনের জন্যই পাত্র খোঁজা হচ্ছে। পাশাপাশি, অবিবাহিত ভাইদের জন্য পাত্রীও দেখা হচ্ছে।"
চাচা মামাদের পেশা আমার কোনো চাচা, মামা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মুটামুটি আছে সঠিক বলতে পারছি না।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? " আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগত জীবনে ইসলামি শরিয়াহ পূর্ণ অনুসরণের চেষ্টা করি এবং পর্দা ( নন মাহরাম মেইনটেইন) বিধান মেনে চলি। তবে আমার পরিবারে দ্বীনের মৌলিক স্তম্ভগুলো ( নামাজ, রোজা, হজ, জাকাত) পালিত হলেও পর্দার ক্ষেত্রে শতভাগ কড়াকড়ি দ্বীনি পরিবেশ নেই। তাই আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি প্রতিকূল পরিবেশেও নিজের দ্বীন পর্দা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন এবং আমাকেও দ্বীনের পথে এগিয়ে যেতে সহায়তা করবেন।"
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? " আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি ২০২৪ থেকে। ব্যক্তিগত ভাবে আমি নিজের প্রশংসা বা ইবাদত নিয়ে কথা বলতে সাচ্ছন্দ্যবোধ করি না কারণ আমি মনে করি এটি একান্তই আমার এবং স্রষ্টার মধ্যকার বিষয়। তবে জীবনসঙ্গী নির্বাচনের খাতিরে দ্বীনদারির এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন মনে করছি।"
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ব্যক্তিগত জীবনে আমি ইবাদত নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি। তবে অনেক সময় সফরে দূরত্ব বা যাতায়াতকালীন ঝামেলার কারণে যথাসময়ে নামাজের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে বাড়িতে ফিরে আমি তা ' কাযা ' হিসেবে আদায় করে নিই।এছাড়া ঘুমের কারণে মাঝে মাঝে ফজরের ওয়াক্ত পার হয়ে গেলেও ঘুম থেকে উঠার সাথে সাথেই আমি তা গুরুত্বের সাথে আদায় করে থাকি। গড়ে হিসাব করলে দেখা যায়, মূলত ফজরের ঘুমের কারণেই মাসে আনুমানিক ১ ওয়াক্ত নামাজ কাযা হয়।"
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী পারি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে বড় কোনো রোগ নেই, বাকিটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন।"
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মুহস্বানাত, হিজাব আমার পরিচয়, কিতাবুত তাওহীদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. জাকারিয়া মাসুদ, তাকী উসমানী দা.বা
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন " আমি স্বভাবগতভাবে কিছুটা নিভৃতচারী ও গম্ভীর প্রকৃতির। অবসরে দ্বীনি বই পড়ে জ্ঞান অর্জন করতে এবং দ্বীনি বিষয়ে আলোচনা করতে বা শুনতে ভালোবাসি। আমি নতুন কারোর সাথে মিশতে কিছুটা সময় নিই; মূলত মানুষের সরলতা সুযোগ নিয়ে আঘাত করার প্রভণতা আমাকে কিছুটা সতর্ক রাখে। তবে যাঁরা অমায়িক, নরম মনের এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ _ তাদের সাথে একবার মিশে গেলে খুব সহজেই আপন করে নিতে পারি। আমি এমন কাউকে প্রত্যাশা করি, যিনি আমাকে আমার মতো করেই গ্রহণ করবেন এবং আমাদের ভালোবাসা ভিত্তি হবে একমাত্র আল্লাহর তায়া’লার সন্তুষ্টি। অগোচরে মানুষের জন্য দুআ করা আমার অন্যতম প্রিয় কাজ। আমি বিশ্বাস করি আল্লাহর জন্য ভালোবাসা এবং ত্যাগের মাধ্যমেই একটি সুন্দর দ্বীনি পরিবার গড়া সম্ভব।" আমি এমন মানুষদের অপছন্দ করি যাদের মধ্যে বদমেজাজ, অহংকার, মিথ্যা বলা এবং গীবত করার প্রবণতা রয়েছে। বিশেষ করে যারা তুচ্ছ কারণে অন্যের খুঁত ধরে, নিজ পরিবারের সাথে রুঢ় আচরণ করে এবং কথা ও কাজে মিল রাখে না _ তাদের থেকে আমি দূরে থাকতে চাই। জীবনসঙ্গী হিসেবে আমি একজন দায়িত্বশীল ও নম্র আচরণের মানুষ প্রত্যাশা করি।" আমি ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকাকে রুচিবোধের অংশ মনে করি দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সামনে নিজেকে গুছিয়ে রাখা, তার পছন্দের পোশাকে নিজেকে সজ্জিত করা এবং তার জন্য সদা প্রস্তুত থাকাকে আমি সুন্নাহ ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখি।" আমার স্বপ্ন ও জীবনবোধ : আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যাঁর সাথে কেবল সংসার নয় বরং জান্নাতের পথে সফর হবে। আমার খুব শখ - প্রিয় মানুষটির হাত ধরে অত্যন্ত শুদ্ধ ও কারিয়ানা ভঙ্গিতে কুরআন শিখবো ও মাশক করবো। রাতের নিস্তব্ধতায় দুজন একসাথে হাঁটবো, চাঁদ দেখবো আর অর্থবহ গল্পে মেতে উঠবো। দ্বীনের পথে আমরা হবো একে অপরের পরম সহযোগী। আমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা হলো প্রিয় মানুষটির সাথে বায়তুল্লাহর মুসাফির হওয়া এবং একসময় মদিনায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া। স্বপ্ন দেখি, মদিনার পবিত্র মাটিতেই যেন শেষ নিঃস্বাস ত্যাগ করি এবং জান্নাতুল বাকিতে দাফন হওয়ার নসীব হয়। আমি এমন এক প্রজন্মের মা হওয়ার স্বপ্ন দেখি যাঁরা হবে আগামী দিনের মুত্তাকী বীর মুজাহিদ। আমার কোল থেকেই যেন এমন সন্তানের জন্ম হয়, যাঁরা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে উৎসর্গ করতে দ্বিধা করবে না। আমি এমন মহীয়সী নারীদের জন্ম দিতে চাই যারা উম্মাহর জন্য আলোকবর্তিকা। ইনশাআল্লাহ আমাদের ঘরটি হবে একটুকরো জান্নাত।" শেষ কথা _ আমি চাই আমার বিয়েটা এমন মসজিদে হোক ছোটখাটো করে যেখানে খুব অল্পসংখ্যক মানুষ থাকবে বিয়েতে খেজুর ছিটিয়ে দেওয়া হবে সবাইকে। অপ্রয়োজনে খরচ হোক আমার বিয়েতে সেটা আমি কখনোই চাইনা। অতিরিক্ত লোকসমাগম আমার পছন্দ ও না স্বল্প খরচে বিয়েতে আল্লাহর রহমত খুব বেশি থাকে। আল্লাহ যেন আমার বিয়েটা এরকম ভাবেই কবুল করেন। আমিইইইন! " পরিশেষে আমি বিনীতভাবে বলতে চাই, প্রত্যাশিত জীবনসঙ্গী অংশে আমি আমার চাওয়াগুলো বিস্তারিতভাবে উল্লেখ করেছি। এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর ক্ষেত্রে আমি কোনো আপোস করতে ইচ্ছুক নই। অনুগ্রহ করে যারা নিজের মাঝে সেই যোগ্যতাগুলো খুঁজে পাবেন এবং আমার জীবনদর্শন ও লক্ষ্যগুলোর সাথে সহমত পোষণ করবেন, শুধু তারাই এবং তাদের পরিবার যোগাযোগ করবেন। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই তবে মৌলিক চাওয়াগুলোর ক্ষেত্রে এই স্বচ্ছতা বজায় রাখা আমি জরুরি মনে করছি। সময় অপচয় না করে আমরা যেন একে অপরের জন্য উত্তম সঙ্গী হতে পারি, এটাই আমার চাওয়া। আল্লাহ আমাদের সবার জন্য উত্তম ফয়সালা করুন। "
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত পা মোজা নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? " আলহামদুলিল্লাহ ২০২২ সাল থেকেই আমি বোরকা পরিধান করছি। তবে শুরুতে হাত ও পায়ের মোজা নিয়মিত পড়া হতো না বা পর্দার বিষয়ে কিছুটা শিথিলতা ছিল। বর্তমানে আল্লাহর অশেষ রহমতে আমি পূর্ণঙ্গভাবে পর্দা করার চেষ্টা করছি এবং নিয়মিত হাত পায়ের মোজা পরিধান করছি। গত আনুমানিক ৫-৬ মাস ধরে আমি এই পরিবর্তনটি নিজের জীবনে ধারণ করেছি, যা আমাকে মানসিকভাবে অনেক প্রশান্তি দিচ্ছে।"
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? " আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত ভাবে পর্দার বিষয়ে যথেষ্ট সচেতন এবং পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলা থেকে বিরত থাকি। নিজেকে হবু জীবনসঙ্গীর আমানত মনে করি বিয়ের পূর্ব পর্যন্ত নিজের ব্যক্তিত্ব ও পবিত্রতায় রক্ষায় সচেষ্ট আছি। হেদায়েত পাওয়ার পর থেকে অনেক প্রতিকূলতা পেরিয়ে আমি পর্দা মেনে চলছি। তাই আমি এমন একজন দ্বীনদার জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আমার পর্দার পূর্ণ দায়িত্ব নেবেন এবং আমাকে শরিয়াহ জীবন পরিচালনায় সর্বোত্তম সহযোগিতা করবেন।"
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বাড়িতে দ্বীনি বই পড়া হয়
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আমার কোনো পেশা নেই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ের মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সা.) এর সুন্নাহ বাস্তবায়ন করা। আমি বিশ্বাস করি বিয়ে কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি আল্লাহর দেওয়া পবিত্র অঙ্গিকার যা দ্বীনের পথকে সহজ করে দেয়। পর্দা পালন আমার ঈমানী দায়িত্ব, অথচ বর্তমান দ্বীনহীন পরিবেশে তা কঠিন হয়ে পড়ছে। তাই আমি এমন একজন সঙ্গী চাই যার সাথে মিলে আমি আল্লাহর হুকুম মোতাবেক স্বাধীন ভাবে পর্দা পালন করতে পারি এবং দ্বীনের পথে অটল থাকতে পারি। আমার কাছে বিয়ে মানে একে অপরের জন্য জান্নাতি সঙ্গী হওয়া। আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থেকে, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য একসাথে দুনিয়া ও আখিরাতের পথে পাড়ি দিতে। আমাদের সংসার যেন জান্নাতের সুউচ্চ মাকাম পর্যন্ত বিস্তৃত হয়, এই কামনা করি।"
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা কাঙ্ক্ষিত উচ্চতা : ৫" ৪ - ৫" ৮ এর মধ্যে । শারীরিক গঠন ও অবয়বে সামঞ্জস্যপূর্ণ এবং রুচিশীল হওয়া জরুরি।"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, আমি জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে খুজঁছি যিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং কর্মঠ। জীবনসঙ্গীর গায়ের রঙ আমার কাছে মুখ্য নয়। কারণ মহান আল্লাহর প্রতিটি সৃষ্টিই নিখুঁত ও সুন্দর। আল্লাহর কোনো সৃষ্টিই কখনো অসুন্দর হতে পারে না। আমি কেবল একজন নেককার ও সুস্থ মনের অধিকারী জীবনসঙ্গী প্রত্যাশা করি।
পেশা বলে রাখা ভালো যে শুধু মাত্র ১৮ থেকে ২৪ বছর বয়সী পাত্রদের পক্ষ থেকে যোগাযোগ করার অনুরোধ করা হলো। এর বাইরে কোনো প্রস্তাব বিবেচনা করা হবে না। জীবনসঙ্গী হিসেবে একজন 'সুশিক্ষিত ' ও মার্জিত রুচির মানুষ খুঁজছি। আমি বিশ্বাস করি উচ্চশিক্ষা থাকলেই সবাই সুশিক্ষিত হয় না। তাই আমি এমন কাউকে গুরুত্ব দেব যার চরিত্রে শিক্ষার প্রতিফলন ও কল্যাণকর জ্ঞান রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আলেম, মুফতি বা জেনারেল _ যেকোনো মাধ্যম হতে পারে, মূল চাওয়া হলো দ্বীনদারিতা ও সুন্দর মানসিকতা। "
জেলা সমগ্র কিশোরগঞ্জ জেলা এবং সমগ্র রাজশাহী জেলা হলে বেশি ভালো হয় অন্যন্য জেলা আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা জীবনসঙ্গী হিসেবে আমি এমন একজন মানুষকে খুঁজছি যার পেশা যাই হোক না কেন ( ব্যবসা, বেসরকারি চাকরি বা অন্য কিছু ইত্যাদি ইত্যাদি), উপার্জনকে অবশ্যই ১০০% হালাল হতে হবে। ইনকাম কম হলেও আমার কোনো আপত্তি নেই, তবে শর্ত হলো তাকে অবশ্যই অত্যন্ত পরিশ্রমী ও ধৈর্যশীল ১০০% হালাল উপার্জনকারী হতে হবে। জীবনে যেকোনো কঠিন পরিস্থিতিতে বা অভাবেও যেন তিনি কখনো হারামের পথে পা না বাড়ান _ এই মানসিকতা থাকা আবশ্যক। এমনকি আমার মোহরানা যেন সম্পূর্ণ তার নিজের পরিশ্রমের হালাল উপার্জিত টাকা থেকে হয় বাবা বা অন্য কারো কাছ থেকে ধার করা টাকা মোহরানা হিসেবে গ্রহণ করতে আমি আগ্রহী নই। হারামের ছোঁয়া আছে এমন কোনো বিলাসিতার চেয়ে হালাল উপার্জনের নুন - ভাত আমার কাছে অনেক বেশি প্রিয়। কারণ আমি বিশ্বাস করি, হালাল উপার্জনে যে বরকত আছে, তা হারাম মিশ্রিত অঢেল সম্পদে নেই। অলসতা বর্জন করে হালাল রিযিকের সন্ধানে সচেষ্ট থাকতে হবে।"
অর্থনৈতিক অবস্থা আমি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ তাই জীবনসঙ্গী হিসেবে মধ্যবিত্ত পরিবারের কাউকে খুঁজছি কুফু অনুযায়ী মানানসই। পারিবারিকভাবে আমরা টিনশেড হাফ - বিল্ডিং বাড়িতে বসবাস করি। তাই জীবনসঙ্গী আবাসন বা জীবনযাত্রার মানও আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। তবে মানিয়ে নিতে সুবিধা হবে। আমি ছোট ও গোছানো পরিবারে থাকতে পছন্দ করি। পাত্রের অর্থনৈতিক অবস্থা ( উচ্চবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ) যদি মনমানসিকতা এবং দ্বীনদারি আমাদের সাথে মিলে যায়, তবে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
• তাকওয়াবান মুত্তাকী : এমন একজনকে চাই যিনি আল্লাহভিতিকে জীবনের মূলপাথেয় হিসেবে গ্রহণ করেছেন। তার প্রতিটি কাজে যেন পরকালীন জবাবদিহিতার ভয় থাকে এবং তিনি যেন সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করার সর্বোচ্চ চেষ্টা করেন। • গায়রতবান ও আত্মমর্যাদাশীল : আমি এমন একজন পুরুষ প্রত্যাশা করি যার মধ্যে প্রখর 'গায়রত' বা ঈমানী আত্মমর্যাদা বিদ্যমান। তিনি যেন তার স্ত্রী ও পরিবারের সম্মানের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকেন এবং পরপুরুষের দৃষ্টি থেকে নিজের পরিবারকে আগলে রাখেন। • পর্দার ব্যাপারে কঠোরতা : পর্দার বিধান তিনি নিজে যেমন আপসহীন হবেন ঠিক তেমনি তার স্ত্রীর পর্দার ব্যাপারেও কঠোর হবেন। তিনি কোনোভাবেই বরদাশত করবেন না যে, তার স্ত্রীকে কোনো নন মাহরাম ব্যক্তি দেখুক। এমনকি নিজের স্ত্রীর নাম পর্যন্ত কোনো গায়র মাহরামের কাছে প্রকাশ করতে কুন্ঠাবোধ করবেন। যার গায়রতবোধে লাগবে _ এই স্তরে সচেতনতা আমি তার ব্যক্তিত্বে খুঁজি। এমন ব্যক্তিত্বই আমার কাম্য। • দৃষ্টির হিফাজত : তিনি যেন পবিত্র কুরআনের কুরআনের নির্দেশ অনুযায়ী কঠোরভাবে নিজের চোখের হিফাজত বা দৃষ্টি অবনত করে চলেন। বেগানা নারীর প্রতি তার দৃষ্টি যেন কখনোই নিবদ্ধ না হয় এবং তিনি যেন নিজের চরিত্র রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হন। মুজাহিদ সুলব মানসিকতা : এখানে 'মুজাহিদ' বলতে আমি সেই লড়াকু মানসিকতাকে বুঝিয়েছি, যিনি বাতিলের সামনে মাথা নত করেন না এবং দ্বীন প্রতিষ্ঠা লড়াইয়ে নিজের মেধা ও শ্রম ব্যয় করতে সদা প্রস্তুত। তিনি যেন কাপুরুষোচিত আচরণ ত্যাগ করে বীরত্ব ও মানসিকতার সাথে জীবন পরিচালনা করেন। • ব্যক্তিত্ব : তার ব্যক্তিত্ব হবে গাম্ভীর্যপূর্ণ কিন্তু ব্যবহারের দিক থেকে তিনি হবেন কমল ও দয়াবান। অপ্রয়োজনীয় আড্ডা বা অনর্থক কতাবার্তা থেকে দূরে থেকে তিনি যেন সর্বদা নিজের আমল ও ইবাদত নিয়ে সচেতন থাকেন। আর ব্যক্তিত্ব হবে দ্বিমুখী গুণের সমন্বয় _ বাইরের জগতের জন্য তিনি হবেন একজন দৃঢ়চেতা ও তেজস্বী মুজাহিদদের মতো, যার ব্যক্তিত্ব হবে গম্ভীর ও প্রভাবশালী। কিন্তু ঘরের ভেতরে নিজের স্ত্রীর কাছে তিনি হবেন একদম বিপরীত ; অত্যন্ত কোমল, মিশুক এবং বন্ধুসুলব। আমি এমন একজনকে চাই যিনি বাইরে কঠোর হলেও স্ত্রীর কাছে হবেন পরম নির্ভরতা প্রশান্তির জায়গা। বিশেষ চাওয়া : আমি তার জীবনে আসা প্রথম নারী হতে চাই এবং আমি নিজেও আমার পবিত্রতা বজায় রেখে তার জন্যই অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা দুজনে মিলে একটি সুন্নাহ ভিত্তিক পরিবার গড়ে তুলবো। ভবিষ্যৎ লক্ষ্য ও মানসিকতা : যদিও আমি কোনো দ্বীনদার পরিবারে বড় হয়নি কিংবা আমার পার্থিব শিক্ষা ও যোগ্যতা হয়তো অনেক উচ্চতর নয়, তবে আমার হৃদয়ে দ্বীনের জন্য বড় হওয়ার তামান্না প্রবল। আমার স্বপ্ন _ আমার কোল থেকেই যেন জন্ম নেয় আগামী উম্মাহর মুখ উজ্জ্বলকারী হাক্কানী আলেম, মুত্তাকী এবং বীর মুজাহিদ, যাঁরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমে নিজেদের উৎসর্গ করবে। আমি একজন আদর্শ মা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই আর তার জন্য এমন একজন পিতার প্রয়োজন যিনি আমার এই স্বপ্ন বাস্তবায়নে গাইড হিসেবে ভূমিকা রাখবেন। আমি এমন একজনকে চাই যিনি আমাকে আল্লাহর পথে পরিচালিত করবেন এবং যার সাহচর্যে আমি একজন আদর্শ দ্বীনদার নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব। পার্থিব জৌলসের চেয়ে যার কাছে আখিরাত এবং আল্লাহর সন্তুষ্টিই হবে মূখ্য। সংক্ষেপে : আমি দুনিয়াদারিতে নয়, বরং আল্লাহর পথে নিবেদিতপ্রাণ এবং সুন্নাহর পাবন্দ একজন 'রিজাল ' বা প্রকৃত পুরুষকে জীবনসঙ্গী হিসেবে কামনা করছি।" বিনীত অনুরোধ : যোগাযোগ করার আগে দয়া করে পুরো বায়োডাটাটি ভালোভাবে পড়ে নিন। ভালোভাবে না পড়ে কেউ যোগাযোগ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কিশোরগঞ্জ সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6441

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2622

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12116

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5412

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5389

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ৭″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6577

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন