| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোট বেলা থেকেই নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি। ৭ বছর যাবত নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ভুলেও কাজা হয় না আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না,আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কেও যদি মনে করে মাজার নাজাত দিতে পারে তাহলে এটি শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহীকুল মাখতূম,সুখময় জীবন উপভোগ করুন, প্যারেন্টিং,প্যারাডক্রিক্যাল সাজিদ,কেয়ারিং ওয়াইফ,যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও,আত্মশুদ্ধি ও তাসাওউফ,অবাধ্য নারীর পরিনতি,স্বামীর সন্তুষ্টিতে নারীর জান্নাত,ফয়জুল কালাম,ইসলামের ইতিহাস, বেলা ফুরানোর আগে,মা,আমার মা ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমুদুল্লাহ,খন্দোকার আব্দুল জাহাঙ্গীর, জাকির নায়েক,শায়েখ তামিম আল আদনান,শায়েখ মতিউর রহমান মাদানি,।ইত্যাদি ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি একজন প্র্যাকটিসিং মুসলিমা।আমি ক্লাস ৮ এ হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। স্কুল লাইফ থেকেই আমি ইসলাম প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ। আমি সব সময় নিজেকে দ্বীনের কাজে ব্যাস্থ রাখতে পছন্দ করি। আল্লাহ সকল আদেশ, নির্দেশ সব সময় মেনে চলার যথেষ্ট চেষ্টা করি। নবী করিম (স:) এর দৈনন্দিন জীবনের সকল সুন্নত নিয়মিত পালন করা যথেষ্ট চেষ্টা করি। প্রতি নিহত নিজের নফসের সাথে যুদ্ধ করে নিজেকে গুনাহ মুক্ত রাখার যথেষ্ট চেষ্টা করি।দোয়া করবেন আল্লাহ যেনো আমি যেমন সব দিক থেকে ঠিক তেমন একজন জীবনসঙ্গী দান করেন। আমিন আমি সবসময় পরিস্কার,পরিচ্ছন্ন, পরিপাটি থাকতে পছন্দ করি,রুচিশীলতা এবং ব্যাক্তিত্ব নিয়ে চলতে পছন্দ করি।অবসর টাইমে ইসলামিক বই পড়তে পছন্দ করি। ওয়াজ,নাশিদ,গজল শুনতে পছন্দ করি। মানুষের সাথে মিলেমিশে চলতে পছন্দ করি রান্না করতে পছন্দ করি। বাগান পছন্দ, মানুষের বিপদে এগিয়ে আসতে পছন্দ করি, মানুষকে দান করতে পছন্দ করি।পরনিন্দা, হিংসা ,গীবত, অন্যের দোষ ক্রটি খোঁজা,অপচয় ও কৃপণতা পছন্দ করি না।ঝগড়া, অশ্লীল ভাষা চিল্লাচিল্লি পছন্দ না। ভবিষ্যৎতে একটা ইসলামিক বই লাইব্রেরি থাকবে ইনশাআল্লাহ।স্বামীর প্রেমময় স্ত্রী হতে চাই,কেয়ারিং ওয়াইফ হতে চাই।সন্তানের আদর্শ মা হতে চাই,শ্বাশুড়ির সাংসারিক বউ মা হতে চাই,।ভবিষ্যতে বাচ্চারা আমার থেকে একটা দ্বীনি পরিবার পাবে ইনশাআল্লাহ। আমি দ্বীনদার না।আমি আল্লাহর একজন গুনাগার বান্দী।তারপরও আপনি আমার মধ্যে দ্বীনদার নারীদের বৈশিষ্ট্য পাবেন ইনশাআল্লাহ।আপনি আমার মধ্যে সাংসারিক নারীর বৈশিষ্ট্য পাবেন ইনশাআল্লাহ।আপনি আমার মধ্যে কোমল মন, ধৈর্যশীল,এবং দায়িত্বশীল নারীদের বৈশিষ্ট্য পাবেন ইনশাআল্লাহ। বাস্তব লাইফে আপনি গুনসম্পূর্ন একজন মানুষ পাবেন ইনশাআল্লাহ।আমার পরিবারের সদস্য, আমার বংশ,আমার বাসার পরিবেশ ইত্যাদি আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ।আমাদের এলাকায় সব চেয়ে বংশধর এবং সব চেয়ে সম্মানজনক বাড়ী আমাদের আলহামদুলিল্লাহ। অনলাইন কিংবা অফলাইনে আমার কোনো ছেলে বন্ধ নেই, কখনো ছিলো না,ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ।বর্তমানে মেয়ে বন্ধু হিসেবে আমার মা এবং ভবিষ্যতে ছেলে বন্ধু হিসেবে আমার স্বামী থাকবে ইনশাআল্লাহ। জীবনসঙ্গীকে আমি কখনোই আমার প্রতিদ্বন্ধী মনে করি না।আপনি আমার বন্ধু, আপনি আমার পথ চলার সঙ্গী, আপনি আমার ভালোবাসা,আপনি আমার পুরো দুনিয়া, আপনি আমার জান্নাতের সঙ্গী ইনশাআল্লাহ। নারী ঘরে থাকবে,স্বামীর খেদমত করবে,মাতৃত্বের স্বাদ গ্রহন করবে,বাচ্চাদের বীর হিসেবে গড়ে তুলবে, একজন নারীর ক্যারিয়ার বলতে আমি এতটুকুই বুঝি।
|