Profile

বায়োডাটা নং : 4660

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চারঘাট, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পশ্চিম- ঝিকরা, চারঘাট ,রাজশাহী ।
বর্তমান ঠিকানা চারঘাট, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পশ্চিম- ঝিকরা, চারঘাট ,রাজশাহী ।
কোথায় বড় হয়েছেন? পশ্চিম ঝিকরা ,চারঘাট ,রাজশাহী।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইতিহাস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী কলেজ, রাজশাহী।
পাসের সন ২০১৭
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইতিহাস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী কলেজ, রাজশাহী
পাসের সন ২০১৮
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১.বড় বোন এইচএসসি পাশ করার পরে বিয়ে হয়ে গেছে, বর্তমানে সে গৃহিণী। ২. মেজো বোন এসএসসি পড়ার আগেই বিয়ে হয়ে গেছে, সে একজন বর্তমানে গৃহিনী। ৩. ছোট বোন এইচএসসি পর্যন্ত পড়াশোনা করার পরে বিয়ে হয়ে গেছে,সে বর্তমানে একজন গৃহিণী।
চাচা মামাদের পেশা আমার পাঁচ চাচা। পাঁচ চাচার মধ্যে একজন মারা গেছেন। তিন চাচা সাংসারিক জমি জমা দেখাশোনা করেন। ছোট চাচা একজন অবসরপ্রাপ্ত সৈনিক। মামা তিনজন। বড় মামা কাঠের ব্যবসা করতেন তিনি মারা গেছেন। বাকি দুইজন সাংসারিক জমি জমা দেখাশোনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দরিদ্রগণ সম্পদশালীদের চেয়ে পাঁচশত বছর পূর্বে জান্নাতে যাবে। আর তা হলো (আখিরাতের) অর্ধদিনের সমান। হাসান সহীহ, ইবনু মা-জাহ (৪১২২)। তাওহীদ প্রকাশিত, আল- হাদিস অ্যাপসে পাওয়া যাবে। তিরমিজি হাদিস নাম্বার ২৩৫৩। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যে ব্যক্তির দীনদারী ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছ তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিয়ে দাও। তা যদি না কর তাহলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে। হাসান সহীহ, ইরওয়া (১৮৬৮), সহীহাহ (১০২২), মিশকাত (২৫৭৯). আলহামদুলিল্লাহ, নিজস্ব বাড়ি আছে, জমিজমাও আছে। পারিবারিক ব্যবসা বলতে বাবা মহিষ পালন করেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো । আমার পরিবারের সবাই সালাত আদায় করে। আমাদের বাড়ির চারপাশে ঘেরা আছে। আমাদের পরিবারের সবাই দ্বীনদার। দ্বীনি পরিবেশ আছে। আমরা কোন ধরনের ঋণের ও সুদের সাথে জড়িত নই। আমরা ইসলাম মানতে চাই। কষ্ট হলেও জান্নাত পেতে চাই। কষ্ট হলেও আমাদের পরিবারের সদস্যরা সদাচরণের সাথে জড়িত, ভালো ব্যবহারের সঙ্গে জড়িত কারণ রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন যার সদাচরণ নেই তার কিছু নেই। মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ আট বছর থেকে নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝেমধ্যে এক ওয়াক্ত কাযা হলেও পরে আদায় করার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ অনেক বই পড়েছি,প্যারাডিকাল সাজিদ 1 ও 2, বেলা ফুরাবার আগে, নবীদের কাহিনী1, সিরাতে রাসূল, আদর্শ পুরুষ,আদর্শ পরিবার, হতাশ হবেন না,মুমিনের গুণাবলী, আদর্শ ছাত্র জীবন, নামাজের গুরুত্ব, আদর্শ রমণী, জীবন দর্পণ, মহাপ্রলয়, আদর্শ বিবাহ ও দাম্পত্য, দ্বীন ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য, দ্বীনি শিক্ষার প্রতিবন্ধিতা, পিতা- মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, পিরতন্ত্রের আজবলীলা, কবরের আজাব, মরণ একদিন আসবে, গল্পের মাধ্যমে জ্ঞান, কোরআন ও আধুনিক বিজ্ঞান, জান্নাতের অফুরন্ত নিয়ামত, জাহান্নামের ভয়াবহতা, বড় লাভবান, আমরা হাদিস মানতে বাধ্য, ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে, উপদেশ, ধৈর্যশীলতা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডক্টর জাকির নায়েক, আসাদুল্লাহ আল গালিব, ব্রাদার রাহুল হোসেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ডক্টর বিলাল ফিলিপ্স, মিজানুর রহমান আজহারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নোমান আলী খান, শায়েখ আহমাদুল্লাহ, মোজাফফর বিন মহসিন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, জামশেদ মজুমদার,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, "হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো; নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন"। সূরা আল-আন'আমের ১৬২ নম্বর আয়াতে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, "নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মরণ- সবকিছুই আল্লাহ রাব্বুল আলামীনের জন্য।" সূরা রূম (৩০:৩৯): "তোমরা মানুষের ধন-সম্পদের সাথে মিশে ও বৃদ্ধি পাওয়ার আশায় যে সুদ দিয়ে থাকো, তা আল্লাহর কাছে বর্ধিত হয় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাকো, যা আল্লাহর সন্তুষ্টি কামনা করে দাও, তা বৃদ্ধি পায়। তারাই দ্বিগুণ বৃদ্ধি লাভ করে।" সূরা আলে ইমরান (৩:১৩০): "হে বিশ্বাস স্থাপনকারীরা! তোমরা সুদ নিও না। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।" সূরা বাকারা (২:২৭৫): "যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন সেই লোকের মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। এটা এজন্য যে, তারা বলে, 'ব্যবসা তো সুদের মতোই।' অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।সূরা বাকারা (২:২৭৮): "হে বিশ্বাস স্থাপনকারীরা, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের যা কিছু বাকি আছে, তা বর্জন কর।" সূরা বাকারা (২:২৭৯): "আর যদি তোমরা তা না কর, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শোনো। আর যদি তোমরা তওবা কর, তবে তোমাদের মূল সম্পদ রেখে দাও। এতে তোমদের প্রতি জুলুম করা হবে না এবং তোমরাও জুলুমের শিকার হবে না।" তাই যারা সুদের উপর টাকা নিয়ে বাড়ি তৈরি করেছেন তারা যোগাযোগ করবেন না। আমার স্বপ্ন হল বিয়ের পরে চাকরি ছেড়ে দেবো এবং ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। “সর্বোত্তম উপার্জন হলো নিজের হাতের পরিশ্রম এবং হালাল ব্যবসা।” — সহিহ হাদিস (মুসনাদ আহমাদ) 🔹 অর্থ: ব্যবসা যদি সততার সাথে করা হয়, তাহলে এটি উত্তম উপার্জনের মাধ্যম। আমার পছন্দ কোরআন মাজিদ পড়তে ভালো লাগে, মুখস্ত করতে ভালো লাগে, কুরআন গবেষণা করতে ভালো লাগে। সহি হাদিস পড়তে ভালো লাগে। মানুষের সাথে ভালো আচরণ করতে ভালো লাগে,মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে কথা বলতে ভালো লাগে, মানুষ যখন আল্লাহর আদেশ নিষেধ মানে না তখন খুব খারাপ লাগে। আমার শখ ইসলামিক বই পড়া, হালাল পথে চলার চেষ্টা করি, ইসলামিক আলোচনা করতে পছন্দ করি, অবসর সময়ে ওয়াজ শুনতে পছন্দ করি, সাধারণত মাঝেমধ্যে খেলাধুলা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট ,প্যান্ট। মাঝেমধ্যে পাঞ্জাবি -পায়জামা পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। এইচএসসি পাসের পর থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ, টাখনুর উপরে পড়ি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ঘৃণা করি। পবিত্র কুরআনে আল্লাহতালা বলেন কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশতঃ অবান্তর কথাবার্তা গান বাজনা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে। ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি। সূরা লোকমান ৩১ নম্বর সূরার,আয়াত নম্বর ৬। আল্লাহ অন্যত্র আরো বলেন তোমরা যেনা-ব্যভিচারের কাছেও যেওনা নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট কাজ। ১৭ নম্বর সূরার বনি ইসরাঈল আয়াত নম্বর ৩২।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি আলহামদুলিল্লাহ, ২০২০-২২ অর্থবছরের রাজশাহী কলেজ শাখার আহলে হাদিস যুবসংঘের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলাম। আল-ইখলাস দীনি ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ Medical promotion officer . Acme company .
মাসিক আয় বেসিক সেলারি ২৫ হাজার, আর সব মিলিয়ে ৩৬ হাজার।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার নিজ কর্মস্থলে থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন হে যুবক দল তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে। যে ব্যক্তি বিয়ে করল সে তার অর্ধেক দিন পূর্ণ করে ফেলল আর বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক। (বায়হাকী, শু,আবুল ঈমান ৫৪৮৬) রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, তোমরা যে ব্যক্তির নিকট দ্বীনদারী ও নৈতিক চরিত্রের সন্তুষ্ট আছো তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিবাহ দিয়ে দাও। তা যদি না করো তাহলে পৃথিবীতে ফেতনা ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে । (তিরমিজি হাদিস, ১০৮৪ বিবাহ অধ্যায়) অর্ধেক দ্বীন পালনের লক্ষ্যে, নিজের চরিত্র হেফাজতের জন্য। বিয়ে ছাড়া ইসলামিক জীবন যাপন সম্ভব না। তাছাড়া নিজের চিন্তাভাবনা শেয়ার করার জন্য একজন দ্বীনী জীবন সঙ্গী দরকার। আমি চাই আমার সন্তান একজন আলেম হবে, যা একজন দ্বীনি বউ এর দ্বারা সম্ভব।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-33
উচ্চতা ৪'১০-৫'৬.
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা এসএসসি
জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত , মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ﴿۷۴﴾ ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’। পাঁচ ওয়াক্ত নামাজী ও পর্দাশীল হতে হবে। উদার মন-মানসিকতার হলে ভালো হয়, দান ও খেদমতের ব্যাপারে সচেতন হতে হবে। মিষ্টভাষী ও দিনের বুঝদার হলে আলহামদুলিল্লাহ। রাসুল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মহিলাদেরকে বিয়ে করা হয় তাদের দীনদারী, ধন-সম্পদ ও সৌন্দর্য দেখে। অবশ্যই তুমি দীনদার পাত্রীকে বেশি অগ্রাধিকার দিবে; কল্যাণে তোমার হাত পরিপূর্ণ হবে। তিরমিজি হাদিস ১৯৮৬, বিবাহ অধ্যায় তাওহীদ প্রকাশিত। আল্লাহ যা বণ্টন করেছেন তাতে সন্তুষ্ট থাকা: হাদিস: "তোমার তাকদিরে আল্লাহ যা বণ্টন করে রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকবে, তাহলে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনী হতে পারবে।" সূত্র: তিরমিজি: ২৩০৫ ব্যাখ্যা: যা কিছু আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছেন, তার উপর সন্তুষ্ট থাকলে আমরা অন্যের চেয়ে ধনী হতে পারব। পাত্রীকে অবশ্য দীনদারি হতে হবে, তাকওয়াশীল হতে হবে, পরহেজগার হতে হবে, কোরআন মাজিদ ও সহি হাদিস অনুযায়ী চলতে হবে। মহরানা, ছেলের সামর্থ্য অনুযায়ী ধরতে হবে, কম মহরানাতে বরকত বেশি, কম মহরানা হলে আল্লাহর উপর ভরসা বেশি থাকে। এবং বিয়েতে অনুষ্ঠান করব না। দুই জন শাকখি নিয়ে বউ দেখতে জাওয়ার নামকরে বিয়ে করে নিয়ে আসব ইনশাল্লাহ। কারন বিবাহকে সহজ করতে হবে। যে বিয়েতে কম খরচ হয়, সেই বিবাহতে বরকত হয়। যে সমাজের বিয়ে সহজ হবে সেই সমাজে পাপ কম হবে, যে সমাজে বিবাহ কঠিন, সেই সমাজে জেনা সহজ হবে। বিবাহকে সহজ করা হলে মানুষ দুই বছর পরে বিবাহ না করে দুই বছর আগে বিবাহ করত এতে পাপ, জেনা কম হত। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা করত তাহলে পাখিকে যেভাবে রিজিক দিতাম সেভাবে আমি মানুষকে রিজিক দিতাম। আল্লাহ বলেন, মানুষ যদি আমার উপর নির্ভর করে তাহলে আমি তাকে কিভাবে রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না।। (সূরা তালাক ৬৫ নাম্বার সূরা ৩ আয়াত) নব দম্পতিদের জন্য দু'আ তিরমিজি হাদিস ১০৯১, বিবাহ অধ্যায়, অনুচ্ছেদ ৭, তাওহিদ প্রকাশনি। আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, যখন কোন লোক বিয়ে করত, তখন তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু'আ পাঠ করতেনঃ "বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খাইরি"। অর্থঃ আল্লাহ তা'আলা তোমার জীবন বারকাতময় করুন আর তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন। সর্বশেষ বলতে চায় স্ত্রীকে ধর্যশীল হতে হবে এবং অল্পে সন্তুষ্টি মুমিন চরিত্রের ভূষণ হতে হবে কারন, সুখী জীবন লাভের অন্যতম হাতিয়ার অল্পে সন্তুষ্টি। অল্পে তুষ্টির এই অনন্য গুণটি যে অর্জন করতে পারে, জীবনের শত দুঃখ-কষ্ট ও অপূর্ণতায় তার কোন আক্ষেপ থাকে না। আল্লাহ প্রদত্ত নির্ধারিত জীবন-জীবিকায় তিনি পরিতৃপ্ত থাকেন। অল্পতে তুষ্ট থাকার মধ্যেই কল্যাণ ও সফলতার ভিত্তি প্রোথিত থাকে। কারণ অতিভোগী, উচ্চাকাঙক্ষী ও মাত্রাতিরিক্ত বিলাসী জীবন মুমিনের অন্তর থেকে আল্লাহভীতি দূর করে দেয়। ইবাদতের আগ্রহ নষ্ট করে ফেলে। মানুষকে চরম হতাশাগ্রস্থ ও অস্থির করে তোলে। তাই সুখী ও প্রশান্ত জীবন লাভের জন্য অল্পে তুষ্টির গুণ অর্জন করা অপরিহার্য।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চারঘাট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7396

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9491

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3651

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5619

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11333

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2171

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন