| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হুম, আলহামদুলিল্লাহ । নামাজ ছোট থেকেই অনিয়মিত ভাবে পড়ি। ১৬ বছর থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
নিয়ত আছে, জীবনসঙ্গিনীর কাছে কুরআন শেখার
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
পায়ের ব্যাথার সমস্যা ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ৯৫% সুস্থ, এলার্জি সমস্যা: আলহামদুলিল্লাহ প্রায় ৯৫% নিয়ন্ত্রণে। বর্তমানে এই বিষয়গুলো আমার দৈনন্দিন জীবন বা চাকরিতে বড় বাধা সৃষ্টি করে না। আমি নিয়ম মেনে চলি এবং স্বাস্থ্য সচেতন থাকি। বিয়ের পর স্ত্রীকে কষ্টে ফেলতে চাই না। তাই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করলাম। আল্লাহর রহমতে সুস্থতা আছি আলহামদুলিল্লাহ ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
বিশ্বাস করিনা, ভন্ডামি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
অনেক বই পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ ৩০০+বই সংগ্রহে আছে । প্যারাডক্সিক্যাল সাজিদ, তুমি ফিরবে বলে, বেলা ফুরাবার আগে, যে জীবন ফড়িংঙের যে জীবন জোনাকির, প্রোডাক্টিভিট মুসলিম।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমদুল্লাহ, জাকির নায়েক, মিজানুর রহমান আজহারী, আবু ত্বহা আদনান।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ—,একটা দ্বীনি পরিবেশ তৈরী করা। এলাকার মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। স্বপ্ন দেখি এলাকার মানুষের বিপদে পাশে দাড়ানো। মা-বোনদের জন্য আলাদা পোশাক, প্রসাধনী মার্কেট তৈরী করা। যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে এবং জীবিকা নির্বাহ করতে পারে। আলহামদুলিল্লাহ আমি ইসলামি বই পড়তে ভালোবাসি এবং বই সংগ্রহ করি। আমার কাছে ৩০০+ ইসলামি বই সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ। পছন্দের ধরণ: ইসলামি বই, উপন্যাস, রহস্য, আত্মজীবনীধর্মী বই আমি চাই জ্ঞান অর্জন করে নিজেকে উন্নত করতে এবং পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে। পছন্দ—খেলাধুলায় ক্রিকেট, খাদ্যে রুটি,কলা, দই,বিস্কুট, মাছ মাংস। কম কথা বলা। নিরবতা, কোলাহল মুক্ত পরিবেশ। অপছন্দ —ধূমপান মাদকজাতীয় দ্রব্য! কথা বেশি বলা। চোগখুরী। ❤️ আমার বিশেষ আবেগ ও চাওয়া (খুব গুরুত্বপূর্ণ) আমার বাবা নেই। আমি চাই আমার জীবনসঙ্গিনীর বাবা যেন আমাকে নিজের সন্তানের মতো আগলে রাখেন। আর আমিও ইনশাআল্লাহ একজন সন্তানের মতো তাকে সম্মান করবো, ভালোবাসবো এবং আগলে রাখবো। আমি চাই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক হবে একদম হৃদয়ের সম্পর্ক, শুধু আত্মীয়তার সম্পর্ক নয়। 🤍 আমি আমার স্ত্রীকে কীভাবে রাখতে চাই সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, নিরাপত্তা দিয়ে, প্রয়োজনীয় খরচ বহন করে, দ্বীনের পথে হাতে হাত রেখে, তার ইজ্জত রক্ষা করে, তার মানসিক শান্তি নিশ্চিত করে, আমি চাই আমার স্ত্রী কখনো মনে না করে যে সে একা। আমি নিজেকে তার কাছে উজাড় করে দিতে চাই ইনশাআল্লাহ। 🌸 পাত্রীর কাছ থেকে আমি যা জানতে চাই আমি চাই আমার জীবনসঙ্গিনী শুরু থেকেই তার মনের কথা স্পষ্ট বলবে। তার পছন্দ, অপছন্দ, স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংসার নিয়ে ধারণা আমাকে জানাবে। কারণ আমি চাই বিয়েটা হোক বোঝাপড়ার উপর ভিত্তি করে।
|