Profile

বায়োডাটা নং : 4617

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ধুনট, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: কালেরপাড়া
বর্তমান ঠিকানা শাজাহানপুর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রহিমাবাদ উত্তর পাড়া
কোথায় বড় হয়েছেন? বগুড়া, পাবনা, নাটোর, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Bangladesh Army University of Engineering and Technology
পাসের সন 2021
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবঃ সেনাসদস্য। বর্তমানে গ্রামের বাড়িতে থাকেন, জমাজমি দেখাশোনা করেন, পাশাপাশি শিক্ষকতাও করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ সহকারি শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বি ইউ পি তে অধ্যয়নরত (ম্যানেজমেন্ট বিভাগ ৩য় বর্ষ)।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা নেই। ফুফুরা ২ জন আছেন, বিবাহিত এবং বাবা সবার ছোট। বড় মামা সরকারি কর্মকর্তা (২৭ তম বিসিএস), ছোট মামা ব্যবসায়ী (ইঞ্জিনিয়ার)।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহ্বামদুলিল্লাহ। মধ্যবিত্ত পরিবার। দাদু বাড়িতে পুরোনো বাড়ি আছে (টিনশেড) আর অল্প কিছু জমি আছে। বাবা দাদুবাড়িতে জমাজমি দেখাশুনা করেন। শহরে ১২ শতক জমি আছে এবং শহরে ভাড়া বাসায় থাকা হয় মায়ের চাকুরিজনিত কারণে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহ্বামদুলিল্লাহ। বাবা-মা উভয়ই পরহেজগার এবং নামাজি। ইসলামিক সকল নিয়ম নীতি মেনে চলে এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মাহরাম, নন-মাহরাম যথাযথ ভাবে মেনে চলা হয়। আমার মা সবসময় বোরকা এবং হিজাব পরেন। বাবা একবার হজ্ব এবং উমরাহ করেছেন। আমার বাবা আহলে হাদিস এর নিয়ম নীতি মেনে চলেন, তবে মা হানাফি অনুসরণ করেন। আমার মা সবসময় আমল করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোট থেকেই পরিবার ৫ ওয়াক্ত নামাজের তাগিদ করত। তবে সেভাবে মেইনটেইন করে পড়া হত না। পরবর্তিতে কলেজ এ গেলে (ক্লাস ৭) সেখানে পরহেজগার আর উত্তম চারিত্রিক কিছু বড় ভাইয়ের সান্নিধ্যে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া হত, জামাত এ। এরকম ৭ম এবং ৮ম শ্রেণি (২০১০, ২০১১) নিয়মিত পড়েছি। ৯ম শ্রেণি তে (২০১৩) গিয়ে আবারো দূর্বল হয়ে পড়েছিলাম। ১০ম শ্রেণি তে মানসিক কিছু পরিবর্তন আর পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে যাই এবং আবারো ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েছি, গাশত করতাম, নামাজ শেষে বসতাম, মুন্তাখাব হাদিস পড়া এবং বয়ান হতো। এভাবে দ্বাদশ শ্রেণি পর্যন্ত (২০১৬) পরার পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে (২০১৭) আবারও গাফেল হয়ে যাই (আল্লাহ মাফ করে দিন)। বিশ্ববিদ্যালয় পার করে চাকুরিতে জয়েন করে (২০২১) আবারও আল্লাহর রহমতে ভালো পরিবেশ এবং মানুষ এর সঙ্গ পেয়েছি এবং এখন পর্যন্ত নিয়মিত পড়ছি, আলহ্বামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩ থেকে ৪ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার বলতে যেটা প্রচলিত আছে সেটা শিরকি। মৃত্যুর পর সবাই তার নিজ আমলনামা অনুযায়ী ফল ভোগ করবে। তাই মৃত ব্যক্তির কাছে থেকে কিছুই পাওয়ার নেই। "মাজার" শব্দটিই যথাযথ নয়। কবর জিয়ারত করতে হয়। কিন্তু এটাকে কেন্দ্র করে কোন আচার-সমাচার ইসলাম অনূদিত নয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল-ক্বুরআন এক মহাবিষ্ময়, কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা, আত-তাহরীক
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন নোমান আলী খান, ড. জাকির নাঈক, শাইখ ইমরান হোসেইন
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রধান, আবশ্যকীয়, কর্তব্য, শখ কিম্বা স্বপ্ন, "আল্লাহর সন্তুষ্টি"। পক্ষান্তরে, "বাবা মা কে সেবা করা ", তারপর আত্মীয়-সম্পর্ক বজায় রেখে সবাইকে হেফাযত করা এবং প্রতিষ্ঠিত জীবন ও রিযিক পাওয়াই কাম্য। শখ বলতে তেমন কিছুই নেই। যা ছিল সবই জীবন বহির্মূখি, তাই উপার্জন, জ্ঞানার্জন এবং সম্মানপ্রাপ্তিই এখন মূখ্য শখ বা "চাহিদা"। পছন্দ-অপছন্দের কিছু নেই। যেকোন কিছুই জীবনে গ্রহণযোগ্য। রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে তার সবই সুন্দর,পছন্দের এবং যার যার অবস্থানে উত্তম। স্বপ্ন/ ইচ্ছা/ চাওয়া-পাওয়া: মানুষের উপকার করতে চাই। বাবা মা কে উত্তম রূপে সেবা করতে চাই। হালাল আয়ের মধ্যে থাকতে চাই। আমি চাই যিনি আমার অর্ধাঙ্গিনী হবেন, তিনি হবেন অত্যন্ত সহনশীল, নম্র, এবং উত্তম বন্ধু। তিনি হবেন আমার জন্য অন্তরের শান্তি। যেকোন পরিস্থিতিতে, বিপদ-আপদ সমস্যায় সঙ্গী হবেন, আমাকে বুঝবেন, বুঝাবেন - তবে অবশ্যই নেক উদ্দেশ্য জ্ঞাপন করে এবং শুদ্ধ অন্তরে তিনি আমাকে আকড়ে ধরবেন। তিনি আমার কাছে নিজেকে সমর্পণ করবেন, আর তাতে যেন আমি সমগ্র বিশ্ব জয় করার শক্তি পাই। তিনি আমাকে একবার চাইবেন, আমি যেন তাতে করে তাকে হাজারবার কাছে টেনে নেয়ার ভালোবাসা অনুভব করি। আমি চাই গ্রামের সহজ সরল জীবন, যদিও আমরা সবাই শহরে কাজের জন্য জীবন কাটাচ্ছি, তবুও আমার ছোটবেলা থেকেই একটা শখ - একটি স্বয়ংসম্পূর্ণ বাগানবাড়ি থাকবে যেখানে কোন কিছুর অভাব থাকবে না। সত্যি বলতে আমি এমন একজনকেই চাই যিনি আমাকে চোখ বন্ধ করে ধরে থাকবে, আজীবন। আমি মিথ্যাকে অনেক ঘৃণা করি। মিথ্যা, ছলনা, বেইমানি, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা - এগুলো আমাকে অনেক কষ্ট দেয় এবং এসবই যেকোন সম্পর্ককে দূর্বল করে ফেলে। আল্লাহর পরে দুনিয়াতে যিনি আমাকে বিশ্বাস করবেন ও নৈকট্য ধারণ করবেন, জীবনসঙ্গী হিসেবে এই বিষয়গুলো মেনে আমাকে আকড়ে ধরে রাখার মানসিকতা পোষণ করবেন, আল্লাহর কসম, এই কঠিন দুনিয়ায় আমার জন্য যেকোন যুদ্ধ জয় করা সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ। এবং আমি এমন একজনকেই চাই। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। তাই, জীবন এ যত দূর্ভোগই আসুক, চাওয়া পাওয়া, উচ্চাকাংক্ষা নিয়ে যিনি সামান্যতায় সন্তুষ্ট, তিনিই উত্তম। খুবই সাধারণ জীবন যাপন এ আগ্রহি উত্তম মানসিকতার একজন জান্নাতি, যিনি প্রতিটা ক্ষেত্রেই সবর আর আল্লাহর শোকর এর মধ্যে নিজেকে শতভাগ খুজে পান, তিনিই আমার কাছে জান্নাতের সেই কাংখিত অতিথি, যার আপ্যায়ণে আমি আমার সবটুকু দিয়ে দিব, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট প্যান্ট পড়া হয় ছোট থেকেই। ফর্মাল-ইনফর্মাল প্রয়োজন অনুযায়ী, চাকুরিজনিত কারণে ফর্মাল পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ২০২৪ থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে শুনতাম। এখন সময় ও ইচ্ছা কোনটিই হয় না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? যুক্ত নেই।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার (এক্সিকিউটিভ), প্ল্যানিং এন্ড ডিজাইন ডিপার্টমেন্ট CREDENCE HOUSING LTD. মোট অভিজ্ঞতাঃ ১ বছর ৫ মাস আগস্ট, ২০২৪ --> চলমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল টীম INNOVATE ENGINEERING AND DEVELOPMENT অভিজ্ঞতাঃ ২ বছর ৮ মাস নভেম্বর, ২০২১ --> জুলাই, ২০২৪
মাসিক আয় ৩৫,০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, জ্বী।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশাআল্লাহ। অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। বাড়িতে কাজের ব্যবস্থা করে দিব যদি দক্ষতা এবং উপযুক্ত হয়ে থাকে, ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? মা-বাবার সাথে নিজ বাড়িতে। অথবা চাকুরী/ কর্তব্যরত স্থানে - আলাদা ভাবে ( সাময়িক)।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ। প্রয়োজন নেই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে দ্বীন এর অর্ধেক অংশ পূরণ করে, চরিত্র হেফাযত করে, রিজিক বৃদ্ধি করে। জন্ম, মৃত্যু এবং বিয়ে - এই ৩ টি আল্লাহ কর্তৃক নির্ধারিত। তাই এ ৩ বিষয় নিয়ে তেমন চাওয়া পাওয়া বা কোন কিছু ধারণা করা চিন্তা বা চাহিদার উর্ধ্বে। যা কর্তব্য, তাই করতে আগ্রহী। বিবাহ জীবনকে পূর্ণতা দান করে। আল্লাহ তা'আলার পক্ষ হতে নিয়ামতের আশায় মনস্থির করেছি। আল্লাহ পাক, আমানত হিসেবে উত্তম নিয়ামত দান করুক, আমিন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'-০" থেকে ৫'-৮"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক (ডাক্তার/ ইঞ্জিনিয়ার বা শিক্ষক) অথবা পড়াশুনা করছেন এমন।
জেলা নাটোর, বগুড়া, নঁওগা, রংপুর, দিনাজপুর, অন্যান্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল উপার্জনের প্রতি আগ্রহী, সহযোগী, দ্বীনের খিদমত। কিম্বা শুধু গৃহিণি হলেও সমস্যা নেই।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত। (গুরুত্বপূর্ণ নয়)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সৎ, সততা, নিষ্ঠা, ধৈর্য, ঈমান, পরহেজগার, নম্র, সহনীয়, শিক্ষিত। সততা সর্বোপরি কাম্য। যেকোন পরিস্থিতিতে ধৈর্যধারণ ও ঈমানের সহিত জীবনসঙ্গীর সহচরবৃত্তির মন মানসিকতা থাকা। বাবা-মা কে আপন করে নিজের করতে পারা। আল্লাহকে সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা মেনে যেকোন কিছুকে গ্রহণ করার মানসিকতা থাকা। আখিরাত এর জন্য যা করার, তা করলেই হবে - হাদিস ও ক্বুরআন অনুযায়ী।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ধুনট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3425

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5851

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6764

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4457

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7032

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8613

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন