Profile

বায়োডাটা নং : 4593

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: গ্রাম - দৌলতপুর, ভুলুয়া ডিগ্রি কলেজের পাশে।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: যাত্রাবাড়ী
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (ম্যাটেরিয়ালস সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ একটি স্বনামধন্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করেন৷ পাশাপাশি আয়ের উৎস হিসেবে শেয়ার ব্যবসা আছে, সেটা থেকে পাওয়া বাৎসরিক লভ্যাংশ আর গ্রামের জমিজমা থেকে আসা ধানের টাকা আমাদের পরিবারের আয়ের একটা অংশ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছাত্রী। বিবিএ অনার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকার অদূরে মাওয়ার দিকে কিছু জমি বুকিং দেওয়া আছে। বাবার পৈতৃক সম্পত্তির পরিমাণ যথেষ্ট। শেয়ার মার্কেটে বিনিয়োগ আছে। আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, ভাল। দ্বীন পালনে পূর্ণ সহযোগিতা করা হবে। পরিবারের সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন। বাসায় টিভি নেই বহু বছর হলো, সামনেও কেনার সম্ভাবনা নেই। বাসায় বাইরের লোক বা আত্মীয়-স্বজনদের খুব বেশি আসা-যাওয়া নেই। সবসময়ই নিরিবিলি পরিবেশ থাকে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, ২০২২ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি। তবে মাখরাজের সব নিয়ম মেনে পড়তে কষ্ট হয়।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মাইগ্রেনের ব্যাথা খুব সমস্যা করে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে কিছু চাওয়া শির্ক। এগুলো থেকে দূরে থাকি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন নানা ব্যস্ততায় বই তেমন পড়া হয়নি। তবে বাসায় অনেক বই কেনা হয়েছে। ইচ্ছা আছে সামনে পড়বো।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ। উস্তাদ আলী হাম্মুদা। ড. ওমর সুলাইমান। ড. নোমান আলী খান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি তাই শহুরে মধ্যবিত্ত পরিবারগুলোর স্বপ্ন, হতাশা, স্ট্রাগল সবকিছু রিলেট করতে পারি। সমাজের সব কাতারের মানুষের সাথে ওঠাবসার সুযোগ হয়েছে, তাই নিজের অবস্থান নিয়ে কখনো বিভ্রান্ত হতে হয়নি। পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার সুবাদে আমাদের পারিবারিক বন্ধন বেশ মজবুত। পরিবারে ধর্মীয় মূল্যবোধের চর্চার চেষ্টা রয়েছে। এসব কারণে একাডেমিক এক্সিলেন্সি থাকা সত্ত্বেও দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করে স্থায়ী হওয়ার সুযোগ সরিয়ে রেখে দেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আল্লাহ কামিয়াবিও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমি মিতব্যয়ী। অহেতুক খরচ করা বা কৃপণতা করা কোনটাই পছন্দ করি না। পারিবারিকভাবেই হিসেব করে চলা শিখেছি। অপচয় করা প্রচণ্ড ঘৃণা করি। ইমপ্যাথি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের হক নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। জালেম এবং মজলুম দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে পানাহ চাই। জীবনসঙ্গিনীর সাথে আল্লাহর ঘরের মেহমান হওয়ার স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি, আল্লাহর দেওয়া এক অনন্য নেয়ামত একজন চক্ষু শীতলকারী স্ত্রী। যার চোখে তাকালে আমি আমার সমস্ত ক্লান্তি ভুলে যাবো। যার কথার মুগ্ধতায় আমি বিমোহিত হবো। যার সেন্স অফ হিউমার আমার মন ভালো করে দিবে। তবে আমি একই সাথে খুবই প্র্যাক্টিকাল একজন মানুষ। যার কারণে যেকোন বিরূপ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি মনে করি বিয়ে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত এবং একই সাথে পরীক্ষাও। মনমতো জীবনসঙ্গিনী পেলে পরীক্ষায় পাস করা সহজ হবে। না হলে পাস করাটা কঠিন হবে। এই যা। আল্লাহ সবাইকে চক্ষু শীতলকারী পরিবারের অংশ হওয়ার তওফিক দান করুক। আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, পাঞ্জাবি সবই পরা হয়। কোনটাই ফিক্সড না।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী। ২০২২ থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি। তবে ছেলে হওয়ায় প্রফেশনাল স্পেসে না চাইলেও সেটা মেনে চলা যায় না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মাঝে গান শোনা হয়, মূলত যাত্রাপথে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এ সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে কর্মরত (৯ম গ্রেড)। ঢাকার কারওয়ান বাজার বাপেক্স ভবন আমার বর্তমান কর্মস্থল।
মাসিক আয় ৪০,০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই সবসময় চেষ্টা থাকবে যেন তার পর্দা বজায় থাকে। স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পর্দা মেন্টেইন করে চাইলে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে, তবে না করলে ভালো হয়।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমাদের পরিবার ছোট। বিয়ের পরে মা বাবাকে সাথে নিয়েই থাকবো, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আমি বা আমার পরিবারের পক্ষ থেকে এরকম কোন দাবি দাওয়া থাকবে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমাদের নবী (সঃ) এর সুন্নাহ। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় অস্ত্র। তবে এসবের বাইরে বিয়ে করার একটা বড় কারণ হচ্ছে একজন বন্ধু পাওয়া। আমি একজন সুখ-দুখ ভাগ করার মানুষ চাই, যিনি আমার দুঃখে সে দুঃখী হবেন, আমার খুশিতে যে খুশি হবেন। আমার এমন একটা পরিবার হবে যাতে অফিসের কাজের চাপের মধ্যে মনে হবে, বাসায় গেলে একটু শান্তি পাবো। তাড়াতাড়ি বাসায় যাওয়ার একটা তাগাদা থাকবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-25
উচ্চতা ৫'১" - ৫'৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ (সেক্ষেত্রে পরবর্তীতে পড়াশোনায় সহায়তা করা হবে)। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা পাস করা হলে ভাল হয়, বোঝাপড়াটা ভাল হয়।
জেলা জেলা নিয়ে বিশেষ বাছবিচার নেই। ভালো-খারাপ মানুষ সবখানেই থাকে। তবে বর্তমান ঠিকানা ঢাকা হওয়া জরুরি (শহুরে পরিবেশে বড় হলে মানসিকতার মিল থাকবে। পাত্র ঢাকায় চাকরি করে তাই পাত্রীর পরিবার ঢাকা থাকলে পরবর্তীতে যোগাযোগ করতেও সুবিধা হবে)।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
•দ্বীনদার, পর্দানশিন, স্বল্পভাষী, সহনশীল, ঘরকুনো, অল্পতেই সন্তুষ্ট থাকার মানসিকতাসম্পন্ন। •ঘরের কাজ জানা থাকতেই হবে জরুরি না, তবে শিখে নেওয়ার মানসিকতা থাকতে হবে। •প্র্যাকটিসিং না হলেও নিজের অবস্থান উন্নতির চেষ্টা থাকতে হবে। আমাদের ঘরের সবাই যেহেতু প্র্যাকটিসিং আলহামদুলিল্লাহ, তাই এক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। •যেকোন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। •Sense of humor থাকাটা জরুরি। • গ্লাসটা অর্ধেক খালি না দেখে অর্ধেক ভরাট দেখার মানসিকতা থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নোয়াখালী সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6384

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3399

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4960

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4921

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2886

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2856

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন