Profile

বায়োডাটা নং : 4568

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শালিখা, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: বুনাগাতি
বর্তমান ঠিকানা শালিখা, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: বুনাগাতি
কোথায় বড় হয়েছেন? বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় বসবাসের সুযোগ হয়েছে। তাই গ্রামের বাড়িতে স্থায়ীভাবে থাকা না হলেও যশোর, কুমিল্লা, ঘাটাইলসহ নানা অঞ্চলের ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে উঠেছি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা, বর্তমানে কৃষিকাজ করছেন ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত , অবিবাহিত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার আব্বু ভাইদের মধ্যে জ্যেষ্ঠ। আমার মেজো কাকু বর্তমানে প্রয়াত। সেজো কাকু একজন ক্ষুদ্র ব্যবসায়ী ।ছোট কাকু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজস্ব ব্যবসাও পরিচালনা করেন। মামাদের মধ্যে বড় মামার নিজস্ব ব্যবসা রয়েছে এবং তিনি সফলভাবে তা পরিচালনা করছেন। মেজো মামা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত । এছাড়া অন্যান্য মামাগণ সবাই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আব্বুর নিজস্ব কিছু জমিজমা আছে আলহামদুলিল্লাহ । তবে কত বিঘা / শতক আছে বিস্তারিত জানি না ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আম্মু নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। তিনি যথাসাধ্য পর্দা পালনের চেষ্টা করেন, নিয়মিত কোরআন তিলাওয়াত করেন এবং মাহরাম-নন-মাহরামের বিধান মেনে চলারও সর্বোচ্চ চেষ্টা করেন। আব্বুও পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেন। তবে মাহরাম ও নন-মাহরামের বিধান সম্পর্কে তাঁর বুঝ না থাকায় অনেক সময় আমাদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা তাঁকে সঠিক বুঝ ও হেদায়াত দান করুন। আমিন। ছোট ভাইকে কোনো বিষয় বুঝিয়ে বললে সে অনেকটাই বোঝার চেষ্টা করে। তবে আলহামদুলিল্লাহ, আমাকে নন-মাহরামদের সামনে যেতে বাধ্য করা হয় না এবং আমার দ্বীন পালনে পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা পাই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি পড়ি আলহামদুলিল্লাহ। তবে কোনো কারনে মিস হলে কাজা পড়ে নিই । ক্লাস নাইন থেকে চেষ্টা করেছি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ ওয়াক্ত। কখনো কখনো বিশেষ প্রয়োজনে বাইরে যাওয়ায় নামাজের যথাযথ জায়গা না পাওয়ায় মিস হয়ে যায় । তবে বাসায় এসে কাযা পড়ে নেই আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? খুব শুদ্ধ ভাবে হয় না ,তবে চেষ্টা করি । এখনও শিখছি আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই শিখে যাবো ইনশাআল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না , আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি মনে করি, মাজার মূলত জিয়ারতের একটি স্থান। এ কারণে সব কবরকেই এক অর্থে জিয়ারতের স্থান হিসেবে দেখা যায়। সেখানে গিয়ে সালাম দেওয়া এবং কবরবাসীর জন্য দোয়া করা সুন্নত। তবে কোনো কিছু চাওয়া বা প্রার্থনা করা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই করা উচিত। অনেকেই ভুল ধারণার কারণে মনে করেন যে মাজারে গিয়ে সেখানে শায়িত ব্যক্তির কাছে কিছু চাইলে তা কবুল হয়, যা ইসলামের মৌলিক বিশ্বাসের দৃষ্টিতে স্পষ্টভাবে ভ্রান্ত ধারণা। সূরা ফাতিহায় আমরা বলি— “আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি।” এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে ইবাদত, সাহায্য প্রার্থনা এবং সকল চাওয়া-পাওয়া একমাত্র আল্লাহর কাছেই নিবেদিত হওয়া উচিত। তাই ইবাদত, দোয়া এবং সকল প্রয়োজন পূরণের মালিক একমাত্র আল্লাহ তাআলা। মাজারে সিজদা করা বা সেখানে মানত করা নিয়ে যে অতিরঞ্জিত বিশ্বাস রয়েছে, তা থেকে বেঁচে থাকা জরুরি। এসব ভ্রান্ত ধারণা ও গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সঠিক বুঝ ও আমল করার তাওফিক দান করুন।( আমিন)
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর-রাহিকুল মাখতুম ,রাসুলে আরাবি , মুহস্বানাত , আসমান ,পরানবন্দী , নারীর আর্থিক অধিকার ও ইসলাম , বেলা ফুরাবার আগে ,তাসাওউফ ও আত্মশুদ্ধি ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী ,প্রফেসর মুখতার আহমেদ, ড.জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলাটা বরাবরই আমার কাছে বেশ দুরুহ মনে হয় তবুও যতটুকু না বললেই নয় - আমি একান্তই সরলতা আর শরীয়তের স্নিগ্ধ অনুশাসনে জীবন অতিবাহিত করতে ভালোবাসি। মানুষের মাঝে বিনম্রতা এবং আত্মমর্যাদাবোধ (গায়রত) আমাকে মুগ্ধ করে তাই উগ্রতা কিংবা অহংকারী ঔদ্ধত্যকে আমি সবসময় সযত্নে এড়িয়ে চলি। অবসরে নতুন নতুন ক্রাফট শেখা, ঘর সাজানো এবং বিশেষ করে বিভিন্ন ধরণের ডেজার্ট ও স্ন্যাক্স তৈরি করতে ভালোবাসি। তবে জীবনের সবথেকে বড় ব্যাকুলতা ও চাওয়া হলো—পবিত্র কুরআনের প্রতিটি আয়াতকে শুধু পড়া নয়, বরং হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করা এবং আমৃত্যু সেই আলোকেই নিজের পথ চলাকে মূর্ত করা। ভবিষ্যতে তীব্র ইচ্ছা আছে কোনো অনলাইন মাদ্রাসার মাধ্যমে দ্বীনি ইলম অর্জন করা , এবং নিজেকে দাওয়াতি কাজ ও দ্বীনের নিঃস্বার্থ খেদমতে নিয়োজিত করা এবং নিজ পরিবারকেই দ্বীনি খেদমতের সূচনাকেন্দ্র বানানো ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা এবং হিজাবের সাথে নেকাব পড়ি আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক দু'বছর যাবত পর্দা মেইনটেইন করার চেষ্টা করছি । এর আগে বোরখা , হিজাব পড়া হতো । তবে নিকাব করা হতো না ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ। যথাসাধ্য চেষ্টা করি ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বীনের সঠিক বুঝ আসার আগে নাটক, সিনেমা ও গান দেখতাম এবং শুনতাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে দ্বীনের বুঝ আসার পর উপলব্ধি করেছি যে এসব বিষয় আমার অন্তরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিচ্ছে এবং ইবাদতের প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে। তাই নিজেকে এসব থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি। অন্তরকে কুরআন তিলাওয়াত, আল্লাহর জিকির, দ্বীনি জ্ঞান অর্জন এবং উপকারী কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলার সন্তুষ্টিই জীবনের মূল লক্ষ্য—এই উপলব্ধি থেকেই হারাম ও অনর্থক বিনোদন থেকে বেঁচে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? যখন সুযোগ পাই, তখন করার চেষ্টা করি—আলহামদুলিল্লাহ। বোনদের সাথে মাঝে মাঝে দ্বীনি মজলিসে বসা হয়। ক্যাম্পাসেও যতটুকু সম্ভব, অল্প পরিসরে দাওয়াতি কাজ করার চেষ্টা করি, যদিও তা খুবই সামান্য। ভবিষ্যতে কোরআন শুদ্ধভাবে বোনেদের শিখানোর নিয়ত আছে । আল্লাহ তাআলা কবুল করুন (আমিন)।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে অধ্যয়নরত । পড়াশোনা শেষে পরিবারের জন্য কিছু করার ইচ্ছা আছে
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার মনে হয় বিয়েটাও একটা ইবাদত। যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত । বিয়ে হচ্ছে ইমানের অর্ধেক। তাই আল্লাহর সন্তুষ্টির জন্যই এবং অর্ধেক দ্বীন পূর্ণ করতে বিয়ে করতে চাই ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৬"- ৫'১১"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা General
জেলা দেশের যেকোনো জেলা ।( ঢাকা অথবা দক্ষিণবঙ্গ হলে ভালো হয় )
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার, ইন্জিনিয়ার ,অন্যান্য ( যেকোনো সম্মানজনক হালাল পেশা )
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং সন্মানিত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই তাক্বওয়াবান , ইমানদার, গায়রতসম্পন্ন হতে হবে । লেবাসধারী, কৃপন, কাপুরুষ, দ্বায়িত্বহীন পুরুষ থেকে আল্লাহর কাছে পানাহ চাই ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শালিখা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3986

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শালিখা, মাগুরা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10292

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শালিখা, মাগুরা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9533

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শালিখা, মাগুরা, খুলনা
মাগুরা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন