Profile

বায়োডাটা নং : 4558

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ফতে মুহাম্মাদপুর
বর্তমান ঠিকানা ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ফতে মুহাম্মাদপুর
কোথায় বড় হয়েছেন? ঈশ্বরদী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Chemistry
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Pabna Edward College
পাসের সন 2023
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Chemistry
শিক্ষা প্রতিষ্ঠানের নাম
পাসের সন 2025
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। বর্তমানে কিছুই করেন না। তবে ঈশ্বরদী শহরে নিজস্ব ২ টা বাড়ী আছে যেটা থেকে ভাড়া আসে+ ঈশ্বরদী বাজারে নিজস্ব ২টা দোকান আছে যা থেকে ভাড়া আসে +নিজস্ব আবাদী জমিজমা আছে যেটা দেখাশোনা করেন।স্বচ্ছলভাবে চলতে পারেন আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য Student, Studies honours 1st year in English department,unmarried.
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য ৪ জন বিবাহিত ১ জন অবিবাহিত।
চাচা মামাদের পেশা চার চাচা ও একজন মামা। ১.বড় চাচা দোকানদার। ২.মেজ আমার আব্বু ৩.সেজ চাচা ব্যবসায়ী ৪.ছোট চাচা দোকানদার ৫.ছোট চাচা হাফেজ ও মাসজিদের ইমামতি করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঈশ্বরদীতে আমাদের নিজস্ব ৩ টা বাড়ি আছে। একটা তে আমরা থাকি আর বাকি ২ টা ভাড়া দেওয়া।ঈশ্বরদী বাজারে আমদের ২ টা দোকান আছে। এছাড়া জমি-জমা আছে কিছু শহরে আর কিছু গ্রামে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমার পরিবারে গতানুগতিক দ্বীন পালন(নামায,রোজা)ছোট থেকেই দেখেছি।আমরা ছোট থেকেই রক্ষণশীল পরিবারে বড় হয়েছি।পরিবারের মানুষেরা মোটামুটি প্র্যাকটিসিং। আমি খাস পর্দা শুরু করাতে পরিবার আমাকে বাধা দেয় নি আলহামদুলিল্লাহ।যদিও শুরুতে অনেকে বিরক্ত হত কিন্তু এখন ম্যাক্সিমাম ই সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ। যদিও উনাদের দ্বীনের জ্ঞান কম এবং দ্বীন সেভাবে পালন করেন না তবে দ্বীনের বিধি-নিষেধ এর ব্যাপারে সম্মান প্রদর্শন করেন। তবে মাঝেমধ্যে কিছু ক্ষেত্রে আমাকে হ্যাসেল পোহাতে হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ।2008/2009 সাল থেকে, ইক্স্যাক্ট মনে নাই তবে নামাজ ফরজ হওয়ার আগ থেকে রব্ব তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কোন সপ্তাহে হয় আবার কোন সপ্তাহে হয় না। তাই স্পেসিফিকালি বলা মুশকিল।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর যেখানে শুধু জিয়ারত এর উদ্দেশ্যে যাওয়া যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফেরা ১ ও ২, নারী সাহাবীদের ঈমানদ্বীপ্ত জীবন, জীবন যদি হতো নারী সাহাবীদের মত
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. ইসরার আহমাদ, মাওলানা তারিক জামিল, মুফতী তাকী উসমানী,ড.জাকির নায়িক,শায়খ আহমাদুল্লাহ ইত্যাদি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ!আসসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! নিজেকে অতিরঞ্জিত করে জাহির করা হতে মালিকের কাছে পানাহ চাই। নাফসের ধোঁকা থেকে মালিক আমায় রক্ষা করুন। ছোট থেকেই মহান রব্ব আমায় সলাত পড়ার ও রমাদানের সিয়াম রাখার তাওফিক দিয়েছেন। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠায় ইনট্রোভার্ট টাইপের। কম কথা বলা পছন্দ করি,অহেতুক গল্প-আড্ডাবাজি,গীবত,পরনিন্দা এড়িয়ে চলার চেষ্টা করি।অন্যের হক নষ্টের ব্যাপারে মোটামুটি সচেতন বলা যায়। কারোর গীবত শুনতে পারি না। কথার দ্বারা কাউকে আঘাত করাকে ভয় পাই। খুব যে বিনয়ী এমন টা বললে হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে তবে উত্তম আখলাক অর্জনের জন্য ফিকিররত। চেষ্টা করি ঘরে বাইরে সবার সাথে উত্তম আচরণ করার। বাইরের যারাই আমার সাথে মিশেছে আমাকে উত্তম ই পেয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ঘরে উত্তম হওয়াটাই আসল উত্তমতা,সেই চেষ্টাতেই আছি। পড়াশোনায় মেধাবী হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট সুনাম রয়েছে আলহামদুলিল্লাহ। রব্ব এর অপার অনুগ্রহে কখনও হারাম সম্পর্কে জড়াই নি যদিও অনেক সুযোগ ছিল।আল্লাহ ই আমাকে এসব থেকে দূরে রেখেছেন যদিও তখনও আমি হেদায়েত পাই নি।আলহামদুলিল্লাহ! দ্বীনি ব্যাপারে জানা শোনা করা আমার আগ্রহের কেন্দ্র বিন্দু বলা যায়।দ্বীনি আলোচনা,লেকচার শুনতে ভালো লাগে।দ্বীনদার,ইলমসম্পন্ন ও উত্তম আখলাকধারী দ্বীনি বোনদের সোহবত আমার অনেক পছন্দের। দ্বীনি হালাকা গুলো ভালো লাগে।মানুষের প্রতি ইহসান করা কে পছন্দ করি।ইসলামিক বই কেনা আমার অন্যতম একটা শখ।টাকা হাতে আসলেই আমার প্রথমেই যে জরুরতের কথা মাথায় আসে তা হল বই।ইসলামিক বই পড়ার ক্ষেত্রে কেন জানি না সীরাত এর প্রতি ঝোঁকটা অনেক বেশি। নবিজী (সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম) এর সম্পর্কে খুব যে জানি তাও না কিন্তু তাঁকে জানতে চাই অনেক বেশি। আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেওয়ার মানসিকতা লালন করি,যদিও অনেক সময় প্রতিকূল পরিবেশ প্লাস নিজের নাফসের কারণে হেরে যাই। তবে আত্মশুদ্ধির চেষ্টা জারি থাকে।স্বীয় নাফসের সাথে যুদ্ধরত এক গোলাম আমি মালিকের। জানি না কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পেরেছি আমার দয়াময় রবের। আমার রব আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করেন আমি তো তার ই মুখাপেক্ষী। হারাম-হালালের ব্যাপারে সচেতন আলহামদুলিল্লাহ।অল্পেতুষ্ট এবং মিতব্যয়ী জীবনযাপন করি। রুটিনড লাইফস্টাইল পছন্দ। অহেতুক ঘোরাঘুরি করতে পছন্দ করি না।এটা সময় আর অর্থের অপচয় মনে হয় আমার কাছে।আর রবের স্মরণ থেকেও গাফেলতির ভয় লাগে। নবিজী(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতেন না।যেকারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া মোটেও পছন্দ করি না এবং বের হইও না। রিয়া,লৌকিকতা,মানুষের সামনে নিজেকে জাহির করতে খুব ভয় পাই। ব্যক্তিগত আমল প্রকাশ করা খুবই অপছন্দ করি। যা করি তা শুধুই আমার মালিক এর সন্তুষ্টির জন্য। নিশ্চয়ই আমার রব্ব অন্তরের সূক্ষাতিসূক্ষ ব্যাপারও অবগত। গরিব,অসহায়,নিঃস্ব,নির্যাতিত মানুষদের প্রতি খুব মায়া লাগে। নির্যাতিত মুসলিম উম্মাহর দূরাবস্থা আমাকে প্রতিনিয়ত কাঁদায়। মাহরাম কে সাথে নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নিয়্যাত আাছে।কবুলিয়্যাত তো রবের তরফ থেকেই আসে। অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা খাস স্বপ্ন আছে,তা হল কালামুল্লাহ কে ক্বলবে ধারণ করা।আর চূড়ান্ত স্বপ্ন যেটা তা তো বলার অপেক্ষা রাখে না।অবশ্যই হুসনুল খতিমাহ,জান্নাতুল ফিরদাউস আর দীদারে ইলাহি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সর্বদা কালো বোরকা, লং পাঁচ পার্টের হিজাব/খিমার,কালো নিকাব,হাত মোজা ও পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৭ সাল থেকে খাস পর্দা শুরু করি আলহামদুলিল্লাহ ।এর আগেও হিজাব নিকাব করতাম তবে কন্সট্যান্টলি না (দ্বীনের জ্ঞান এর অভাবে)।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ। নন-মাহরাম থেকে আড়ালে থাকার ব্যাপারে সর্বদা সচেষ্ট।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না বিশেষ কোন মেহনত না তবে পরিবার ও পরিচিত জনদের(অনলি মাহরাম) বিভিন্ন ব্যাপারে আমার ইলম অনুযায়ী নাসীহাহ দিয়ে থাকি।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কারণ বিয়ে হলো আমার নবিজী(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর সুন্নাহ। বিয়ের মাধ্যমে বান্দার অর্ধেক দ্বীন পূর্ণ হয় এজন্য। দুনিয়া নামক এই মুসাফিরখানায় একজন সফরসঙ্গী পাওয়ার জন্য,যার হাত ধরে জান্নাতুল ফিরদাউস এর পানে চলা যাবে। বিয়ের মাধ্যমে দ্বীনি পরিবার গঠন করতে চাই যা আমি পাই নি। চাই যে অনাগত প্রজন্ম ছোট থেকেই দ্বীনি বিধিনিষেধ মেনে বেড়ে উঠুক,আর হয়ে উঠুক রব্ব এর প্রকৃত গোলাম।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-37
উচ্চতা ৫'৬"-৫'১০"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, প্রকৃত তাকওয়াবান, ইখলাস ওয়ালা ও উত্তম আখলাকধারী ই আমার কাছে অধিক সুন্দর। গাত্রবর্ণ তো আমার রব এর বৈচিত্র্যময় সৃষ্টি যা একটি সুস্পষ্ট নিদর্শন আমার রব এর পক্ষ থেকে।
পেশা অনার্স /মাস্টার্স / কামিল/দাওরা পাশ।
জেলা পাবনা,নাটোর।রাজশাহীর মধ্যে যে কোন জেলা বা আশেপাশে হলে ভালো হয়। অন্য জেলার হলেও যাচাইয়ের সুবিধার্থে বিবেচিত হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হাফেজ, মাওলানা,মাদ্রাসার মুহতামিম/ জেনারেল শিক্ষক /ইন্জিনিয়ার/ব্যবসায়ী/সরকারি-বেসরকারী চাকুরীজীবি এককথায় সম্মান জনক যে কোন হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যার কাছে আমার আল্লাহ ও আল্লাহর রাসূল(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)সবকিছুর চেয়ে বেশি প্রিয় এমন একজনই প্রত্যাশিত৷ যিনি হেদায়াতপ্রাপ্ত,মুত্তাকী(আল্লাহ ভীরু),সচ্চরিত্রবান এবং যার ইনকাম শতভাগ হালাল। এমন ব্যক্তি যার মধ্যে ইখলাস আছে এবং বিনয়ী। নম্রতা ও বন্ধুসুলভতা আছে যার আচরণে। যিনি দুনিয়ার উপরে দ্বীনকে প্রাধান্য দেন। যিনি হারাম-হালাল মেনে চলেন। যার মধ্যে গায়রতবোধ আছে এবং বদমেজাজি বা রুক্ষ স্বভাবের নন। যার নিজের ইল্ম/আমল নিয়ে আত্ন-অহমিকা নেই। যিনি আমাকে খাস পর্দায় রাখতে পারবেন।একজন আত্নমর্যাদাশীল/গাইরতওয়ালা পুরুষ তার স্ত্রীকে প্রদর্শন করতে পারে না। যিনি দ্বীনি বিধি-বিধান ও হুকুম-আহকাম মেনে চলতে আমার সহযোগী হবেন। দ্বীনি ইলম অর্জন ও দাওয়াতী কাজের প্রচুর আগ্রহ আছে এমন কেউ যিনি আমার ইল্ম অর্জন ও দাওয়াতি কাজে মেহনত করতে আমার সহযোগী হবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঈশ্বরদী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3465

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6478

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5539

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3862

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9887

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7999

বয়স
34 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঈশ্বরদী, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন