Profile

বায়োডাটা নং : 4500

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ-
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চরহাজারী
বর্তমান ঠিকানা কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চরহাজারী
কোথায় বড় হয়েছেন? নোয়াখালী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নোয়াখালী সরকারি কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ তিনি দীর্ঘ ২০–২২ বছর সুনামের সাথে হার্ডওয়্যার ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং বসুরহাট হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বি বি এস(পাস),জাতীয় বিশ্ববিদ্যালয় পেশা: প্রবাসী (সৌদি আরব)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য এইচএসসি ২য় বর্ষ (অবিবাহিত)
চাচা মামাদের পেশা চাচা ১- ব্যবসায়ী চাচা ২- বাড়িতে থাকেন। পরিবার এবং পৈতৃক সম্পত্তির দেখাশোনা করেন। মামা ১- নিজস্ব পোল্ট্রি ফার্ম পরিচালনা করেন এবং পারিবারিক সম্পত্তির দেখাশোনা করেন। মামা ২- প্রবাসী (ইউ এস এ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব বাড়ি, সুবিস্তীর্ণ জায়গা। স্থানীয় এলাকায় কিছু জায়গা - জমি এবং বসুরহাট বাজার কলেজ রোড সংলগ্ন স্থানে একটি ভবন রয়েছে। আল্লাহর রহমতে মার্কেটের ভাড়া থেকে প্রাপ্ত অর্থ এবং ভাইয়ের পাঠানো রেমিট্যান্সে ভালো ভাবে পরিবার চলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! সামাজিক ভাবে আমাদের পরিবারের বিশেষ মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ। আমার দাদা তখনকার সময়ের একজন ল্যান্ডলর্ড ছিলেন। প্রপিতামহ থেকে ধারাবাহিক ভাবে সম্পত্তি লাভ করেন আমার বাবা- কাকারা ও ফুফুরা। এখনও আলহামদুলিল্লাহ সবার অংশেই যথেষ্ট পরিমাণ জায়গা - জমি আছে। উল্লেখ্য মার্কেটটি পৈতৃক সম্পত্তি হওয়ায় এখানে আমার বাবাসহ উনার সকল ভাই- বোনের অংশীদারিত্ব আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? ইসলামিক পরিবার পরিচালনা করার যথেষ্ট চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ। মাহরাম নন- মাহরাম মেনে চলার বিষয়ে যথেষ্ট সচেতনতা রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা পুরোপুরিভাবে পালন করতে কিছুটা অপারগ হলেও আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি ভাবে মেনে চলি এবং অনেকটাই সম্ভব হয় ইন শা আল্লাহ। পারিবারিক ভাবেও কুরআন- সুন্নাহ এবং ইসলামি সাহিত্য চর্চা করা হয়। আমরা বিভিন্ন সময়ে পারিবারিকভাবে দ্বীনি হালাকায় বসি। আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, ইন শা আল্লাহ। আগে মোটামুটি পড়া হলেও ২০১৯ সাল থেকে পাঁচ ওয়াক্ত পড়া হয় ইন শা আল্লাহ। তখন থেকে যতদূর মনে পড়ে ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজও কাযা হয়নি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? সহীহ করা হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা চলমান আছে, ইন শা আল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ সুস্থ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? তথাকথিত মাজার বলতে যেটা বোঝানো হয় সেটি সম্পূর্ণ শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুররাতু আইয়ুন, জীবন যদি হতো নারী সাহাবীর মতো, নবি জীবনের গল্প,, বেলা ফুরাবার আগে, নফসের বিরুদ্ধে লড়াই, কাজের মাঝে রবের খোঁজে ইত্যাদি আরো বেশ কিছু বই পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন উস্তাদ নোমান আলী খান, ডা. জাকির নায়েক, শায়খ আহামাদুল্লাহ, আবু ত্বহা মোহাম্মদ আদনান, মিজানুর রহমান আজহারী, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন দুনিয়ায় একটি অর্থবহ জীবন কাটিয়ে পরকালের অনন্ত পথে যাত্রা যেন হয় জান্নাতের, মহান আল্লাহর কাছে এই চাওয়া। পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি। জ্ঞানী - দ্বীনদার মানুষের সাহচর্যে থাকতে পছন্দ করি। রান্না করা, বাগান চর্চা, ঘর সাজানো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। দ্বীনি বিষয়ে আলোচনা ও ইসলামি বই পড়া এবং জানার প্রতি আগ্রহী। লেখা-লেখি করার শখ রয়েছে। তাছাড়া ফটোগ্রাফি করতেও ভীষণ পছন্দ করি এগুলো আমার প্যাশন বলা যায়। পরিচিত মহলে যথেষ্ট কদরও পেয়েছি আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আরো সমৃদ্ধ হওয়ার স্বপ্ন আছে, ইন-শা-আল্লাহ। যেকোনো সৃজনশীল কাজ-ই আমার বেশি ভালো লাগে। নিজের জ্ঞান, সময় এবং অর্থ দ্বারা সমাজ এবং উম্মাহর খেদমত করব, ইন শা আল্লাহ। মানুষের সমালোচনা করা একেবারেই অপছন্দ করি। সবসময় আত্মসমালোচনা করার চেষ্টা করি। দুনিয়াবী বিষয়াদি নিয়ে অধিক ব্যস্ততা পছন্দ করিনা। বেহুদা ক্রিয়াকলাপ করা মোটেও পছন্দ করি না যেখানে দুনিয়া এবং আখিরাতের কোন কল্যাণ নেই সেসকল বিষয়ে জড়ানো থেকে বিরত থাকার চেষ্টা করি ইন শা আল্লাহ। অপচয় এবং কৃপণতা দুটোই অপছন্দ করি। মধ্যপন্থা অবলম্বনে জীবন অতিবাহিত করতে চাই। ইন শা আল্লাহ । পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। মা- বাবার খেদমত করে জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করতে চাই। তাদের জন্য সাদাকায়ে জারিয়া হতে চাই, ইন শা আল্লাহ। আমার স্বপ্ন, আমার পরিবার হবে মুসলিম উম্মাহর জন্য আদর্শ। দ্বীনের জন্য দুনিয়ার জীবনের যেকোনো কিছু সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে মুত্তাকীদের নেতা। ঈমানে - আমলে টইটুুম্বুর, রব্বের ভালোবাসায় সিক্ত সে জীবন! আমীন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা, বড় খিমারসহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ১৫/১৬ বছর থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখা হয় না, আলহামদুলিল্লাহ। প্রোডাক্টিভ কিছু দেখা হয় যেমন: - স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা, প্যারেন্টিং সিস্টেম, বিশ্বের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ডকুমেন্টারি ভিডিও, রান্না বিষয়ক ভিডিও ইত্যাদি দেখা হয় এবং কুরআন তেলওয়াত শুনতে খুব বেশি পছন্দ করি। মাঝেমধ্যে হালাল নাশিদও শুনি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ! একটি দ্বীনি লাইব্রেরি পরিচালনা করি। পরিবার -আত্নীয় এবং প্রতিবেশী বোনদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নোয়াখালী সরকারী কলেজ
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, ইন শা আল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর বিধান এবং রাসুলের সুন্নাহ। বিয়েকে আমি একটি পবিত্র আমল হিসেবে দেখি। বিয়ের মাধ্যমে একটি আদর্শ মুসলিম পরিবার গঠন করতে চাই। স্বামী - স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে থাকতে চাই। পরিবারের সকলের মাঝে বন্ধন অটুট রেখে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে চাই। আল্লাহর কাছে এমন পরিবার চাই যেন জান্নাতেও তাদের দেখা পাই। ইন শা আল্লাহ
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৫"- ৫'৭"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতকোত্তর / সমমান
জেলা নোয়াখালী, ফেনী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি কিংবা বেসরকারি চাকুরীজীবি, উদ্যোক্তা । অবশ্যই উপার্জন হালাল হতে হবে। ব্যাংকিং সেক্টরে হয়ে থাকলে যোগাযোগ না করার অনুরোধ রইল।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রকৃতপক্ষে দ্বীনদার হতে হবে। মানুষ হিসেবে একজন আদর্শবান চরিত্রের অধিকারী হতে হবে। গাইরত সম্পন্ন হতে হবে। সুশিক্ষিত, ভদ্র আচরণ, মিশুক, বিনয়ী, তাকওয়াবান, নম্র মেজাজ, পরিপাটি, মিষ্টভাষী, সৎ, নির্লোভী, বুদ্ধিদীপ্ত, প্রোডাক্টিভ, নিজের দায়িত্ব - কর্তব্যের বিষয়ে সচেতন, সময়ানুবর্তী, শৃঙ্খলাবোধ, বিচক্ষণ, অহংকার মক্ত, উদার মানসিকতা, সহনশীল, সকলের প্রতি শ্রদ্ধাবোধ এবং স্নেহময় থাকতে হবে। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। তবে দ্বীনের ব্যাপারে কখনো ছাড় দেয়া যাবে না। ফরজ বিধানসহ সকল বিধি-নিষেধ মেনে চলতে নিজে সচেষ্ট থাকবে এবং জীবনসঙ্গীকেও সহযোগিতা করবে। দুনিয়া অপেক্ষা আখিরাতকে অধিকতর বেশি প্রাধান্য দেবে। একজন আদর্শবান সন্তান, আদর্শবান স্বামী এবং আদর্শবান পিতা হবেন। আমরা অতি সাধারণ মানুষ। আমাদের সবার মাঝে কিছু না কিছু সীমাবদ্ধতা, অপারগতা থাকতে পারে। যেটি অত্যন্ত স্বাভাবিক। কোন মানুষই পারফেক্ট নয়। একটা সম্পর্ক সুন্দর হতে হলে সবচেয়ে বেশি যেটির প্রয়োজন তা হলো মনের মিল। সমমনা হলেই জীবনে চলার পথ অনেকটা সহজ হয়ে যায়। পরস্পরকে বুঝতে পারা, সহমর্মি হওয়া, ক্ষমা করতে পারা এগুলো উভয়কেই চর্চা করতে হয়। কখনো কোন ভুলের জন্য ভর্ৎসনা না করে বুঝিয়ে বলা, উপহাস না করে উৎসাহ দেওয়া, পরামর্শ নিয়ে কাজ করা, এক্ষেত্রে একজন সবসময় সঠিক হবে এমন নয়।অন্যের মতামতের গুরুত্ব দিতে হবে অর্থাৎ কোনকিছু যেন চাপিয়ে দেওয়া হচ্ছে এমন হবে না। স্বামী নিজের ব্যক্তিত্ব বজায় রাখবে। স্ত্রী স্বামীর আনুগত্য করবে যতক্ষণ না তা শরিয়তের বিরোধী না হয়। উভয়ের পরিবারের প্রতি সম্মান এবং ভালোবাসা থাকবে। নিজেদের দায়িত্ব - কর্তব্যের বিষয়ে সচেতন থাকবে। পরস্পরের পছন্দ, অপছন্দ, স্বপ্ন, শখ, রুচি ও চিন্তা - চেতনাকে সম্মান করবে এবং তা রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করবে। এসব বিষয়গুলো একটি সম্পর্ককে দৃঢ় করে। যা উভয়ের গুণেই বাস্তবায়িত হওয়া সম্ভব। সৌন্দর্যের বিষয়ে বলতে গেলে আমার কাছে আত্মিক সৌন্দর্যটাই আসল আর বাহ্যিক সৌন্দর্যটা- যার চোখে যে সুন্দর সে-ই সুন্দর। সৌন্দর্যের কোন ডেফিনেশন হয় না। মানুষের আত্মিক সৌন্দর্যটাই প্রকৃত সৌন্দর্য। আমি একটি সুন্দর আত্মা কামনা করি আমার আল্লাহর কাছে। যিনি হবেন- আমার চক্ষু শীতলকারী, অন্তরে প্রশান্তিদানকারী! এই স্বর্গীয় ভালোবাসা শুধুই আমাদের রব্ব আল্লাহর জন্য। #আমি কখনো কোন প্রকার হারাম সম্পর্কে জড়াইনি, নিজের দৃষ্টিকে হেফাজত করার সর্বোচ্চতম চেষ্টা করি। আল্লাহ সহজ করেছেন। আল্লাহ সবসময় আমাকে আগলে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি চাই আমার বিয়ে সম্পূর্ণভাবে সুন্নাহ সম্মত হোক। Sunnah is not an option, Sunnah is the only option. আমার বিশেষ কোন চাহিদা নেই, আমার আল্লাহ আমার জন্য যে রিজ্বক নির্ধারিত করে রেখেছেন আমি তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। উনার দান কখনোই সীমাবদ্ধ নয়! ইসলামী শরিয়তের বিধান মতো সবকিছু হোক এটাই চাওয়া। একজন পাত্র তিনি যতটুকু দিতে পারবেন (মোহর এবং অন্যান্য) আমরা তাতে সন্তুষ্ট থাকার মানসিকতা রাখি। ইন শা আল্লাহ। আমার পরিবার হয়তো উপহার - উপঢৌকন হিসেবে কিছু দেওয়ার ইচ্ছা রাখতে পারেন কিন্তু আমি চাইব আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী এবং উনার পরিবার এক্ষেত্রে উদার মানসিকতার পরিচয় দিবেন। যেটি আমাদের সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করবে। ইন শা আল্লাহ। আল্লাহ সহজ করুন। জাযাকাল্লাহ।।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কোম্পানীগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12166

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৭″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7392

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7348

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11870

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1930

বয়স
34 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2364

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন