| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি। কলেজ লাইফ থেকে নামাজে মোটামুটি নিয়মিত হই।২০১৯ এর মাঝামাঝি বা শেষ দিকে স্ট্রিক্টলি শুরু করেছিলাম। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত হয় না আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ পারি। তাজউইদ নিয়ে আরো বিস্তর পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আমি শারীরিক-মানসিকভাবে সুস্থ। আমার সাইনুসাইটিস আছে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার পূজা শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
রেইনড্রপস মিডিয়ার সীরাহ, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, কাশগড় কত না অশ্রুজল, সীরাতে আয়েশা, সূরা তাওবা, অটুট পাথর, নূরের মজলিস, সালাতে খুশু খুযুর উপায়, মুহস্বনাত, বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর, সংসার ভাবনা, চিন্তাপরাধ, ধূলোমলিন উপহার রমাদান, আয়নাঘর, উম্মাহর কিংবদন্তিরা অরো অনেক বই বড়ার তাওফিক হয়েছে আলহামদুলিল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখ হারুন ইযহার, শাইখ আহমাদুল্লাহ, শাইখ আহমাদ মুসা জিবরীল, উস্তায হাফিজ আল মুনাদি, শাইখ তামিম আল আদনানী,শাইখ জসীম উদ্দীন রাহমানি, মুফতি তারেকুজ্জামান, শাইখ আব্দুল্লাহ আযযাম, ড.ইসরার আহমেদসহ আরো অনেকেই আছেন।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
★আমি দ্বীনে ফেরার পর থেকেই ইলমের প্রতি গভীর অনুরাগ বোধ করতাম। এরপর আলহামদুলিল্লাহ মাদানি নেসাবে পড়ার তাওফিক হয়। ভবিষ্যতেও সংসারের পাশাপাশি যতটুক সম্ভব হয় ইলমের পিছনে সময় দেয়ার আকাঙ্ক্ষা আছে। আসলে মার যেহেনে ইলম থাকলে, আমল-আখলাক উত্তম হলে সন্তানও তেমনই হবে বলে আশা করা যায়। এজন্যই এই ইচ্ছা। ★ আমি নিজেকে ভুল ত্রুটির ঊর্ধ্বে মনে করি না।তাই কেউ ভুল ধরে দিলে চেষ্টা করি তা শুধরানোর। চেষ্টা করি তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে,, জান্নাতের মাঝে বাড়ি পাওয়ার আশায়। ★ আমি কিছুটা ইন্ট্রোভার্ট হলেও আত্মীয় স্বজনের (নারী) সাথে মিশতে ভালো লাগে। বাচ্চাদের সাথে মিশতেও খুব ভালো লাগে। ★ আমি লাজুক প্রকৃতির। হারাম সম্পর্ক দূরে থাক বালেগ হওয়ার পর থেকে কোন ছেলে বন্ধুও কখনো ছিল না। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বিশেষ রহমত যে আমার স্কুল-কলেজে সহশিক্ষা ছিল না। আর ভার্সিটিতে সহশিক্ষা এড়াতে মহিলা কলেজ চুজ করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করেছিলেন। তাই আমিও এমন একজন মানুষ আশা করি যিনি পর্দা বুঝেন, নারীদের থেকে দূরে থাকেন। ★চেষ্টা করি অপচয়, বিলাসিতা এসব থেকে কিছুটা দূরে থাকতে।সাদামাটা জীবনই সুন্দর মনে হয়। দুনিয়াবি চাকচিক্য, জাঁকজমকপূর্ণ জীবন আমার ভালো লাগে না। ★ একটা প্রশান্তিময় পরিবার গঠন করার তামান্না রাখি। যেখানে পরস্পরের প্রতি সম্মান থাকবে, ইহসান থাকবে। অযথা কথা কাটাকাটি, ঝগড়া, উঁচু গলায় কথা বলা এসব ভালো লাগে না আমার। তাছাড়া আমার মাকেও দেখেছি সবসময় শশুর শাশুড়ীর সেবা, আতিথেয়তা করতে। পারিবারিকভাবে আমরা এমনটাই শিক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ। ★ (আমার হাইট ৫ ফুট থেকে প্রায় আধা ইঞ্চি কম। যদিও ধর্তব্য কিছু না তবু উল্লেখ করে দেয়া উত্তম মনে হয়েছে।)
|