Profile

বায়োডাটা নং : 4403

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শিবচর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ক্রোকচর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বনশ্রী, রামপুরা
কোথায় বড় হয়েছেন? ঢাকার বনশ্রী এলাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2022
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Department of Psychology
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সহকারী সেটেলমেন্ট অফিসার (মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য Bangladesh University of Professionals থেকে Marketing এর উপর BBA, MBA করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ কর্মরত আছেন। (বিবাহিত)
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় চাচা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ছোট চাচা চাকুরিজীবি। বড় মামা ইতালীতে ব্যবসা করেন। ছোট মামা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, সচ্ছল। ভাড়া বাসায় থাকা হয়। ঢাকায় জমি আছে, বাড়ি করার প্রস্তুতি চলছে। গ্রামে দাদাবাড়ি ও নানাবাড়িতে স্থায়ী জমি, দোকান ও বাড়ি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমার আম্মু নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। আব্বু ও ভাইয়া ইসলামের গভীর অনুশাসন ও দ্বীনি বিষয়গুলোতে খুব একটা অভ্যস্ত নন; তবে ইসলামের প্রতি ভাইয়ার ভালো লাগা রয়েছে এবং তিনি আমাকে দ্বীনি কাজে উৎসাহ দেন। আমাদের পরিবার সার্বিকভাবে শালীন হলেও পারিবারিকভাবে কঠোরভাবে মাহরাম চর্চা হয় না। তবে আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করি মাহরাম ও পর্দার বিধান পুরোপুরি মেনে চলার, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী। আগস্ট ২০২২ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না। খুব বেশি গভীর ঘুম হয়ে গেলে অনিচ্ছাক্রৃতভাবে খুব rarely ফজর কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ। তবে Fluent নয় এবং আরো অনেক শুদ্ধ করতে চাই।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার তো শুধুই কবর। তবে কবর জিয়ারত করা জায়েজ আছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন চিন্তপরাধ, আকাশের ওপারে আকাশ, মুক্ত বাতাসের খোঁজে। কুরআন ও হাদীস এর ব্যখ্যা, তফসীর নিয়ে পড়াশুনা করা হয় মাঝে মাঝে। এবং ভবিষ্যতেও গবেষণার ইচ্ছা আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, আসীম আল হাকীম, ডক্টর জাকির নায়েক, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের দ্বীনদারিতার অবস্থা: বরাবরই আল্লাহর পাপী এক বান্দা। তবে, সুন্নতি দাড়ি এবং টাখনুর উপরে প্যান্ট পড়া হয়। ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার সর্বোচ্চ চেষ্টা করি। নন-মাহরাম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করা হয়। তবে, ছোটবেলা থেকে মেনে না চলায় মাঝেমধ্যে বিপাকে পড়ে যাই। আহলুস সুন্নাহ আল জামা’আত এর আকীদায় বিশ্বাসী। সকল সহীহ ফিকহ ও সহীহ মাযহাবের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখি। মাঝেমধ্যে তাবলীগে যাওয়া হয়। এছাড়াও বিভিন্ন দ্বীনি কমিউনিটি এবং দ্বীনি সার্কেল এর সাথে যুক্ত রেখেছেন আল্লাহ। নিয়মিত দারস এ অংশ নেয়ার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। আমার হেদায়েত এসেছে ২০২২ সালের আগস্টে। এর আগে প্র্যাক্টিসিং মুসলিম ছিলাম না। দ্বীনের জ্ঞান অনেক কম ছিলো। ছোটবেলায় কুরআন-শিক্ষা হয়েছিলো। চেষ্টায় আছি কুরআন আরো শুদ্ধভাবে তিলাওয়াত করার। আল্লাহর রাস্তায় জিহাদের ব্যপারে অত্যন্ত সজাগ থাকার চেষ্টা করি। দোয়া করি আল্লাহ আমাকে মুজাহীদ ও শহীদ হিসেবে কবুল করুক। শখ: ঘুরাঘুরি, ডিজাইনিং, আইডিয়া জেনারেট, নতুন কিছু শেখা… ইত্যাদি আমার শখ হিসেবে বলা যেতে পারে। তবে, যেহেতু, অনেক কিছু (পড়াশুনা, ব্যবসা, ডিজাইনিং) একসাথে সামলাতে হচ্ছে, তাই বর্তমানে খুব কম সময় পাই অন্য কিছু করার। আচরণ: যারা আমাকে চিনে, শান্ত মানুষ হিসেবেই চিনে। রাগ কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করার চেষ্টা করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, নতুন পরিবেশের সাথে মিশে যেতে পারি সহজেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টিশার্ট, স্পর্ট ট্রাউজার, ক্যাপ। পাঞ্জাবী, জুব্বা, পায়জামা, পাগড়ি/টুপি। এছাড়া জায়েজ অন্যান্য পোশাক পড়া হয়। এবং মাথায় সবসময় টুপি বা ক্যাপ রাখার চেষ্টা করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে। ২০২২ আগস্ট থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ জামাতে যাওয়া হয়। তবে, actively জড়িত না।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ পেশাগত পরিচয়ে কাগজে-কলমে এখনো ‘শিক্ষার্থী’ উল্লেখ করি। তবে সপ্তম শ্রেণি থেকেই আলহামদুলিল্লাহ Brand Identity Design ও Clothing Business-এর সাথে যুক্ত এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে লোকাল ক্লায়েন্টদের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে (Upwork) ব্র্যান্ড ডিজাইনার হিসেবে কাজ করছি। এছাড়া আমার একটি অনলাইনভিত্তিক ক্লোথিং বিজনেস রয়েছে। আলহামদুলিল্লাহ, যোগ্যতা ও অভিজ্ঞতার সুবাদে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আকর্ষণীয় প্যাকেজে ফুল-টাইম জবের অফার পেয়েছি। তবে একাডেমি পড়াশোনার চাপ ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আপাতত ফুল-টাইম কোনো পদে যোগ দেওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ, পড়াশোনা সম্পন্ন হলে কর্মক্ষেত্রে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হবে। কারণ দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় আমার একটি ভালো পেশাদার নেটওয়ার্ক গড়ে উঠেছে। রিজিক ও ক্যারিয়ারের বিষয়ে সম্পূর্ণ ভরসা মহান আল্লাহর ওপর রয়েছে, আর আলহামদুলিল্লাহ, নিজের দক্ষতা ও জব মার্কেটে চাহিদার ব্যাপারেও আমি পূর্ণ আত্মবিশ্বাসী। পড়াশোনা ও পরীক্ষার কারণে ফুল-টাইম কাজ করা সম্ভব হয় না এবং পরীক্ষার সময়ে কাজের ব্যস্ততা কিছুটা কমাতে হয়। ফলে মাসে আয়ে কিছুটা তারতম্য ঘটে। আলহামদুলিল্লাহ, আমার অর্জিত সম্পূর্ণ আয় হালাল। পরিবারের সিংহভাগ খরচ আমার পিতা বহন করেন; আমি ও আমার বড় ভাই স্বেচ্ছায় কিছুটা অবদান রাখার চেষ্টা করি। (পূর্বে টিউশনি করা হলেও সময় স্বল্পতার কারণে এখন আর করা হয় না।) সাইকোলজিতে ব্যাচেলর্স ও মাস্টার্স সম্পন্ন করে ভবিষ্যতে ইনশাআল্লাহ একজন রেজিস্টার্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছা রয়েছে।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বী, ইন শা আল্লাহ। স্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাসায়, পরিবারের সাথে, ইন শা আল্লাহ। অথবা, স্ত্রীর বাসা কাছে হলে এবং পড়াশুনা চলমান হলে, শিক্ষার্থী থাকা সময় পর্যন্ত স্ত্রীর নিজের বাসায় থাকতে পারেন, তার প্রয়োজন হলে। এরকমটাই নিয়ত। তবে, নিশ্চিত নই এখনো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। শুধুমাত্র একজন স্ত্রী আশা করি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন অবশ্যই বিবাহ করে। কেননা বিবাহ দৃষ্টি অবনত করে ও লজ্জাস্থানের অধিক অধিক হিফাযাত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন সওম (রোযা) রাখে। কেননা, সওম তার জন্য ঢালস্বরূপ । (বুখারী ও মুসলিম) আর, বর্তমানে ভার্সিটিতে পড়ার পর থেকে আশেপাশের ফিতনা থেকে বাঁচার জন্য আরো চরমভাবে বিয়ের প্রয়োজন অনুভব করি। কারো সাথে লাইফের সবকিছু শেয়ার করা; ক্লান্তির পরে প্রশান্তি খুজে পাওয়া; নিজের কাজে সাপোর্ট পাওয়া; হারাম থেকে বাঁচা… যেহেতু আমাদের ক্যাম্পাস শাহবাগে, এখানে বিবাহ ছাড়া ফিতনা থেকে বেচে থাকা অনেক অনেক কষ্টকর। জীবনের অন্যতম কঠিন কাজ অনুভব হয় ক্যাম্পাস এ গিয়ে ক্লাস করা। এসবের জন্য বিবাহের অত্যন্ত প্রয়োজন অনুভব করি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫ ফিট থেকে ৫ ফিট ৪ ইঞ্চির মধ্যে। (slightly flexible)
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল শিক্ষার স্কুল বা কলেজ এ পড়াশুনা চলমান হলে ভালো হয়। অথবা মাদ্রাসা হলে সেম লেভেল এর। তবে অনার্স চলমান হলেও গ্রহণযোগ্য।
জেলা ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ অথবা এর আশেপাশের জেলা হলে ভালো হয়। বরিশাল এবং নোয়াখালী বাদে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী হলে ভালো হয়।
অর্থনৈতিক অবস্থা সর্বোচ্চ উচ্চমধ্যবিত্ত। উচ্চবিত্ত নয়। মধ্যবিত্ত হলেও চলবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহর কাছে চাইঃ আমার অর্ধাঙ্গিনী যেনো দ্বীনের ব্যপারে সর্বদা সচেতন থাকে, যাতে জান্নাতে তার সাথেই চিরকাল কাটাতে পারি। আমি চাই, এমন কোনো মেয়ে আমার লাইফে আসুক, যার নমনীয়তা থাকবে অনেক বেশি, রাগ থাকবে কম। নতুন কিছু শেখার ও জানার আগ্রহ সবসময় তাকে ঘিরে রাখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাইফে কখনো তেমন অর্থনৈতিক কষ্টে রাখেননি। তবে, ভবিষ্যতে আল্লাহর পরীক্ষা আসতে পারে আমার জীবনে। অবশ্যই চাইবো, আমার অর্ধাঙ্গিনী সবসময় ধৈর্যের সাথে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকবেন। লাইফে যে-ই আসুক, নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার তৌফিক চাই আল্লাহর কাছে। তার সাথে ভবিষ্যত জীবনের সকল কিছু নির্দ্বিধায় শেয়ার করতে চাই। আমার ভালো কাজে তার সাপোর্ট চাই। আমার দ্বীনের ব্যপারে তার সহযোগিতা চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শিবচর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3187

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4357

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12134

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4212

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8456

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3623

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
মাদারীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন