Profile

বায়োডাটা নং : 4368

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সাটুরিয়া, মানিকগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর কাউন্নারা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নদ্দা কালাচাদপুর
কোথায় বড় হয়েছেন? সাটুরিয়া , মানিকগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2016
বিভাগ ভোকেশনাল
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার ইন্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম মুনশীগম্জ পলিটেকনিক ইন্সটিটিউট
পাসের সন ২০২০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ নিজস্ব গরুর খামার দেখাশোনা করেন আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য দুই জনই বিবাহিত।বড় বোন এসএসি পর্যন্ত পরেছেন।বড় বোন জামাই কাপরের ব্যবসা করেন।ছোট বোন জেনারেল এবং মাদরাসায় পরেছেন। ছোট বোন জামাই বাইরে ছিলেন এখন নিজস্ব জমি চাষাবাদ করেন।
চাচা মামাদের পেশা ছোট চাচা এবং মেঝো চাচা ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক দিক থেকে আমরা বিলাসী নই, আবার দায়িত্বহীনও নই। আলহামদুলিল্লাহ, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা আছে এবং হালাল রিজিকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বরকত আল্লাহর হাতে—এটাই আমার বিশ্বাস।অপ্রয়োজনীয় অপচয় এড়িয়ে চলি এবং ভবিষ্যতে দায়িত্ব আরও ভালোভাবে পালনের জন্য চেষ্টা করছি। আল্লাহ চাইলে বরকত বাড়াবেন।আলহামদুলিল্লাহ নিজস্ব চাকরি এবং পরিবার থেকে ভালো ইনকাম হয় সচ্ছল ভাবেই চলতে পারছি। রাস্তার পাশে কিছু জমি কেনা আছে।নিজস্ব ১৫ শতাংশ জমিতে পাকা মেঝের দুটি টিনশেট এর ঘর একটি পাকা করা গরুর খামার, সম্পুর্ন পাকা ও টাইলস করা বাতরোম, গিজার, মটর এর টাঙ্কি, হাই কমোড,লো কমোড করা আছে এছারা সম্পুর্ন বাড়ির চারোপাশে ওয়াল করে টিন এর গেট করা আছে পর্দার বিসয় মাথায় রেখে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ইসলামি শরিয়া অনুযায়ী পরিপূর্ন পর্দার বেবস্থা করা হয়েছে।আব্বু আম্মু দীন মেনে চলার চেস্টা করেন। আব্বু তাবলিগে সময় দিবেন এবং আম্মু আরবি শেখার কোর্স করছেন আলহামদুলিল্লাহ। নতুন কার্যক্রম হিসেবে সাপ্তাহিক তালিম এর জন্য বেবস্থা করা হয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোট বেলা ছেকেই পরা হতো।৩ বছর ধরে নিয়োমিত পরা হচ্ছে আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃত কাজা হয় না, মাঝে মাঝে ফজর এর নামাজ কাযা হয়ে নায়।সেই অনুযায়ী ১-২ ওয়াক্ত কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? এখনো শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ, শেখার উদ্দেশ্যে একটি অনলাইন কোর্সে নিয়মিত অধ্যয়ন করছি। পাশাপাশি নিয়মিত বাংলা তরজমা পড়ার চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে কিছু চাওয়া কিংবা এমন ধারনা রাখা যে এখানে কিছু চায়লে পাওয়া যাবে, তিনি দিতে সক্ষম(নাউজুবিল্লাহ) এগুলো সম্পূর্ণ শিরক। আমরা তাদের জন্য দোয়া করতে পারি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.আর রাহিকুল মাখতুম, ২.তাসাউফ ও আত্তশুদ্ধি, ৩. বিঙ্গ্যানময় আলকোরআন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন প্রকৃতপক্ষে আমি নির্দিষ্ট করে কেবল কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ নই। তবে যাদের লেকচার নিয়মিত শুনি এবং যাদের বই/বক্তব্য থেকে উপকৃত হই, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ১) আল্লামা তাকী উসমানী (দা.বা.) ২) শায়খ আহমাদুল্লাহ ৩) নোমান আলী খান ৪) ড. জাকির নায়েক ৫) মাওলানা তারিক জামিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজেকে লেখার মাধ্যমে পুরোপুরি তুলে ধরা সহজ নয়। তবুও আল্লাহর উপর ভরসা করে সংক্ষেপে নিজের সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। কোনো ত্রুটি থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আল্লাহর নির্দেশিত জীবনধারা অনুযায়ী চলার আন্তরিক চেষ্টা করি। খুব সাধারণ, সৎ ও শান্ত জীবনযাপন আমার পছন্দ। ইসলামের মৌলিক আমলগুলো যথাসাধ্য গুরুত্ব দিয়ে পালন করা, ইসলামি জ্ঞান অর্জন করা, কুরআন তিলাওয়াত করা এবং পরিবার-পরিজনের সাথে হালাল ও সুন্দর পরিবেশে সময় কাটানো আমাকে মানসিক প্রশান্তি দেয়। ইসলামি জীবনধারা অনুসরণ করাকে আমি কোনো চাপ নয়; বরং আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক ধরনের নি‘আমত ও স্বস্তির জায়গা হিসেবে দেখি। অহেতুক দুনিয়াবি আড্ডা, অপ্রয়োজনীয় সামাজিক জটিলতা, অহংকার, হিংসা কিংবা লোক দেখানো আনুষ্ঠানিকতায় নিজেকে জড়াতে চাই না। সাধারণত একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং নিজের দায়িত্বগুলো নীরবে, আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পন্ন করার চেষ্টা করি। সময় পেলে নতুন কিছু শেখতে ভালোবাসি। বিশেষ করে প্রযুক্তি (Technology) আমার আগ্রহ ও শেখার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পড়াশোনা, আত্মশুদ্ধি এবং দক্ষতা উন্নয়নের কাজে সময় দেওয়া আমার রুচির সাথে বেশি মানানসই। আমার স্বপ্ন ও লক্ষ্য খুব সাধারণ—সামাজিক শালীনতার সীমার মধ্যে থেকে রাসূলুল্লাহ ﷺ–এর সুন্নাত অনুসরণ করে জীবনযাপন করা, হালাল রিজিকের ব্যবস্থা করা, দ্বীনদার পরিবেশে একটি শান্ত পরিবার গঠন করা এবং আল্লাহর একজন দায়িত্বশীল বান্দা হিসেবে দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করা। আল্লাহ তায়ালা যদি তাওফিক দেন, তবে এই নিয়ত নিয়েই সারাজীবন চলতে চাই—ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টাকনুর উপর প্যান্ট পরা হয়।যেহেতু করপোরেট জব করি তাই অফিস এ ফরমাল ড্রেসে যেতে হয় তবে অবশ্য ফরজ বিধান মেনে। এছারা বাড়িতে পানজাবি টুপি, শার্ট প্যান্ট পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ এক মুষ্ঠির বড় রাখা আছে। ১ বছর এর মত হবে সম্পুর্ন ছেরে দেওয়া হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি ইনশাআল্লাহ। যদিও অফিস এ কষ্ট হয়ে যায় এর পরও চেষ্টা করি ইনশাআল্লাহ। অনলাইন অফলাইন দুই খেত্রে মাহরাম ননমাহরাম মেনে চলার চেস্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে দেখা হতো এখন না দেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, একটি মাদরাসার সাথে যুক্ত আছি এবং তাবলিগের মেহনতের সাথেও সম্পর্ক রয়েছে। পাশাপাশি নিজ বাড়িতে নিয়মিত তালিমের ব্যবস্থা করার দায়িত্ব পালন করার চেষ্টা করি—আল্লাহ তায়ালা কবুল করুন।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি ঢাকায় অবস্থিত Digital Run Limited–এ Senior Software Engineer হিসেবে কর্মরত আছি। অফিসের ঠিকানা: H-517, Lane-10, Baridhara DOHS, Dhaka-1206। আমি ২০২১ সাল থেকে পেশাগতভাবে আইটি সেক্টরে কর্মরত। মূলত Web Development–এ বিশেষায়িত হয়ে একাধিক প্রফেশনাল কোর্স সম্পন্ন করেছি এবং বাস্তব প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি পূর্বে অনলাইন Spoken English Instructor হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। বর্তমানে নিজের একটি অনলাইন সার্ভিস–ভিত্তিক সফটওয়্যার কোম্পানি গড়ে তোলার উদ্যোগের সাথে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, আমার উপার্জন সম্পূর্ণ হালাল এবং নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধ বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করাকে সর্বাধিক গুরুত্ব দিই। কাজের পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত দায়িত্ব পালনে সচেতন থাকার চেষ্টা করি।
মাসিক আয় ৫০,০০০+ আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ, যদি সে নিজের পরিশ্রম এবং সয়ম (পর্দা রক্ষা) বজায় রেখে পড়াশোনা করতে চায়, তবে আমি করতে দিতে প্রস্তুত।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? দ্বীন এর মেহনতে সময় দিতে পারেন এর বাইরে ইচ্ছা নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর কিছুদিন পরিবারের সাথে নিবাস করবেন। এর পর পরিস্থিতি বিবেচনায় ঢাকায় স্থায়ী হওয়ার ইচ্ছা আছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আল্লাহর রিজিক এবং পারস্পরিক সম্মানের ওপর আমরা বিশ্বাস করি, কোনো উপহার আশা করব না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়েকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে দেওয়া একটি পবিত্র আমানত এবং রাসূলুল্লাহ ﷺ–এর সুন্নাত হিসেবে হৃদয় থেকে সম্মান করি। নিজের নফসকে হালাল পথে সংযত রাখা, ঈমান ও চরিত্র রক্ষা করা এবং জীবনের প্রতিটি ধাপে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আমার কাছে বিয়ে মানে কেবল একসাথে থাকা নয়; বরং এটি ভালোবাসা, দায়িত্ববোধ, ধৈর্য ও পারস্পরিক সম্মানের মাধ্যমে একে অপরের জন্য প্রশান্তির কারণ হওয়া। সুখ-দুঃখ, সহজতা ও পরীক্ষার সময় একসাথে থেকে আল্লাহর উপর ভরসা করে পথ চলাই বিয়ের প্রকৃত সৌন্দর্য বলে মনে করি। ইনশাআল্লাহ, বিয়ের মাধ্যমে একটি শান্ত, হালাল ও দ্বীনদার পরিবার গড়ে তুলে পরস্পরের ঈমানি উন্নতিতে সহায়ক হতে চাই—এটাই আমার নিয়ত ও কামনা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫’” – ৫’৪””
গাত্রবর্ন শ্যামলা, উজ্জ্বল শ্যামলা/ফর্সা
পেশা শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা স্নাতক; মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডও হতে পারেন। উচ্চশিক্ষিত ও সুশিক্ষিত হলে বিশেষভাবে ভালো, কারণ এতে পরিস্থিতি বোঝার ও যথাযথ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকবে।
জেলা মানিকগঞ্জ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত / মধ্যবিত্ত”
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বিয়ের ক্ষেত্রে সাধারণত চারটি বিষয়ের কথা বলা হয়— ১) সৌন্দর্য, ২) বংশ-মর্যাদা, ৩) অর্থ-সম্পদ এবং ৪) দ্বীনদারিত্ব। এর মধ্যে রাসূলুল্লাহ ﷺ দ্বীনদারিত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাই জীবনসঙ্গী নির্বাচনে আমি দ্বীনদারিত্বকেই সর্বাগ্রে প্রাধান্য দিতে চাই—ইনশাআল্লাহ। একই সঙ্গে কুফু বা পারস্পরিক সামঞ্জস্যের বিষয়টিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি যিনি পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান, পর্দাশীল, আল্লাহভীরু ও সত্যবাদী হবেন। যিনি অল্পতেই সন্তুষ্ট থাকবেন, মিতব্যয়ী হবেন, উত্তম আখলাকের অধিকারী হবেন এবং যার আচরণ ও উপস্থিতি পরিবারের জন্য চক্ষুশীতলকারী হবে। বদমেজাজি বা রূঢ় স্বভাবের পরিবর্তে ধৈর্যশীল, শান্ত ও বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রত্যাশা করি—যিনি সকল মানুষকে সম্মান করতে জানেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ফরজ ও সুন্নাহকে প্রাধান্য দেওয়া, আখিরাতমুখী চিন্তা-ভাবনা রাখা এবং দ্বীনের পথে চলার ব্যাপারে আন্তরিক হওয়া—এই গুণগুলো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। ইনশাআল্লাহ, আমি এমন একজন জীবনসঙ্গী চাই যিনি আমার সাথে তাহাজ্জুদের সঙ্গী হবেন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। প্রয়োজন ছাড়া নন-মাহরাম পুরুষদের সাথে যোগাযোগ থেকে বিরত থাকা, শালীনতা ও লজ্জাশীলতা বজায় রাখা—এগুলো একজন মুমিন নারীর গুরুত্বপূর্ণ গুণ বলে আমি বিশ্বাস করি। হারাম সম্পর্কের বিষয়ে আমি স্পষ্ট থাকতে চাই—যাদের পূর্বে বা বর্তমানে হারাম রিলেশনশিপের সংশ্লিষ্টতা ছিল, তাদের সাথে এই বায়োডাটার মাধ্যমে যোগাযোগ না করার জন্য বিনীত অনুরোধ রইল। এটি কোনো অহংকার বা দম্ভ নয়; বরং এই বিশ্বাস থেকে যে, যারা কঠিন ফিতনার যুগে আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখে, তারাও একজন উত্তম চরিত্রবান জীবনসঙ্গী পাওয়ার অধিকার রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সর্বদ্রষ্টা—তাঁর কাছে কোনো কিছুই গোপন নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চরিত্রই মানুষের প্রকৃত অলংকার। যেমনটি বলা হয়েছে— “When character is lost, everything is lost.” আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি যে এই কঠিন সময়েও উত্তম চরিত্রবান, দ্বীনদার নারীরা আছেন—যাঁরা নিজেদের নফসের বিরুদ্ধে সংগ্রাম করছেন। ইনশাআল্লাহ, আমি আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীর জীবনে প্রথম হালাল পুরুষ হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই সবচেয়ে ভালো জানেন—কার সাথে আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। আমি তাঁর কাছেই দোয়া করি, সূরা আল-ফুরকান (২৫:৭৪)–এ বর্ণিত সেই উত্তম জীবনসঙ্গী যেন তিনি আমাকে দান করেন। দোয়া: “হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারী হবে, আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।” — (সূরা আল-ফুরকান: ৭৪)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সাটুরিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10975

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাটুরিয়া, মানিকগঞ্জ, ঢাকা
মানিকগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন