| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ,আলহামদুল্লিলাহ ২০১৫ থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ এমনিতে কোনো নামাজ কাযা হয়না তবে খুব কম সময় ১/২ ওয়াক্ত কাযা আদায় করা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
চেষ্টা করি শুদ্ধভাবে পড়ার।আল্লাহ তৌফিক দিক।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
চশমা পড়ি(মাইনাস পাওয়ারের)।এমনিতে আলহামদুলিল্লাহ অন্য কোনো সমস্যা নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার যিয়ারত করতে কোনো বাধা নেই।তবে মাজারকে কেন্দ্র করে কোনো শিরকি কাজ(সিজদা বা অন্যকিছু যার অনুমোদন ইসলামে নেই)করা যাবেনা।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহীকুল মাখতুম, সিরাতে ইবনে হিশাম,বেলা ফুরাবার আগে,মুক্ত বাতাসের খুঁজে, জীবন যেখানে যেমন,কুরআন থেকে নেয়া জীবনের পাঠ, জবাব, গল্পের ক্যানভাসে জীবন, নফসের বিরুদ্ধে লড়াই প্রভৃতি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
সত্য ও ন্যায় বলতে কোনো দ্বিধা করেন না এমন প্রত্যেক আলেমকে আল্লাহর জন্য ভালোবাসি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুবই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। বিলাসিতা/কৃপণতা অপছন্দ করি। মধ্যমপন্থা অবলম্বনেই আমি খুশি। বর্তমান প্রেক্ষাপটে একসাথে কয়েকজন হলেই আলোচনা নিজেদের মধ্য থেকে 3rd person এ চলে যায়। যাতে গীবতের আশঙ্কা থাকে বহুলাংশে। যা আমার অপছন্দনীয় বিষয়গুলোর অন্যতম। এগুলোর আশঙ্কা থাকে যেখানে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একা থাকাটাই প্রেফার করি। সেদিক বিবেচনায় অনেকের নিকট হয়তোবা আমি কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির বলা যায়। তবে বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে। কেননা,ওরা কিছু ভুল করলে বা বললে সেটা ধরিয়ে বুঝিয়ে বললে অনেকক্ষেত্রেই সেটার দীর্ঘস্থায়ী প্রভাব তাদের উপর পড়ে। আধুনিকতার নামে বর্তমানে স্মার্টনেসের(অশ্লীলতা ও বেহায়াপনাতে গা ভাসানো)সজ্ঞায়নের বাইরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এতে কে কি ট্যাগ(ব্যাকডেটেড,সেকেলে)দিলো / বললো তা নিয়ে মাথা ঘামানো নিষ্প্রয়োজন মনে করি। প্রকৃতি দেখতে ভালো লাগে। ভার্সিটি ট্যুর,ব্যাচ ডে প্রভৃতির মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির সুযোগ হলেও যাওয়া হয়নি। বাহিরের খাবার (ভাজা-পোড়া,ফুছকা-চটপটি প্রভৃতি) এড়িয়ে চলি।বাইরের খাবারের চেয়ে ঘরে তৈরি খাবারকে প্রায়োরিটি দিই। মিথ্যা কথা বলা পছন্দ করিনা। মুনাফিকের আলামতের ১মটিই মিথ্যা বলা।কেউ মিথ্যা বলেছে(সিরিয়াস ইন্সিডেন্সে কিন্তু সেটা না বলেও মেনেজ করা যেতো) এবং সে মিথ্যুক প্রমাণিত হলে পরে তাকে বিশ্বাস করতে কষ্ট হয়।সিরিয়াস হোক বা হাসতে হাসতে হোক, মিথ্যা বলা ও শোনা খুব অপছন্দ করি। নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট একবার এক বৃদ্ধা এসে বলেছিলো,ইয়া রসুলুল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো? উত্তরে নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, কোনো বৃদ্ধা নারী জান্নাতে প্রবেশ করবে না। মহিলাটি মর্মাহত হলো। তখন নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, তুমি(বৃদ্ধা অবস্থায়) জান্নাতে প্রবেশ করবেনা বলেছি এজন্য যে, যারা জান্নাতে যাবে তারা সবাই তারুণ্যে পরিণত হবে। সুবহানাল্লাহ। নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রসিকতাও ছিলো স্বচ্ছ -সত্য। অপরিষ্কার-অপরিচ্ছন্নতা অপছন্দ করি। এক্ষেত্রে আমার উদ্ধৃতি "পরিষ্কার -পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, অপরিষ্কার-অপরিচ্ছন্নতা শয়তানের অংশ "। বিয়ের দেখা-সাক্ষাৎ থেকে শুরু করে সবকিছু সুন্নাহ সম্মতভাবে হোক সেটা আমি চাই। বিয়ে তো একবারই হবে একটু-আধটু মজা(হারামের সম্পৃক্তা) তো করা-ই যায়! এধরনের এক্সকিউজ চলবেনা ইন শা আল্লাহ। আল্লাহ আমার জন্য তাঁকে পাওয়া সহজ করুক যিনি নিজেও তেমনটা চাইবেন।আমিন জিবনের মিশন জান্নাতের অধিকারী হওয়া। আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে আমার মিশন বাস্তবায়নের সহযোগী হিসেবে কবুল করুক। আমিন🤲 পাশাপাশি বই পড়া,বাচ্চাদের সাথে গল্প করা, ইসলামিক নাশীদ শোনা(বাদ্যযন্ত্রহীন,তবে বর্তমানে বেশিরভাগ নাশীদে মিউজিকের সম্পৃক্ততা আসলেই দুঃখজনক),কুরআন তেলাওয়াত করা ও শোনা,ইসলামিক লেকচার/ডকুমেন্টারি দেখতে/ শোনতে ভালো লাগে। বি:দ্র: জন্মসাল সার্টিফিকেট অনুযায়ী ডিসেম্বর,১৯৯৯।আমার জন্মমাস নিয়ে কোনো সন্দেহ নেই।কেননা আমার মা-চাচীদের ভাষ্য অনুযায়ী আমার জন্ম ডিসেম্বরের শেষের দিকে হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যা দেখছি, সার্টিফিকেটে বয়স ১ বা ২ বছর কমিয়ে দেয় (যেটা অনুচিত)।আমার ক্ষেত্রেও তেমনটা হতে পারে। যেহেতু আমি আমার exact জন্মসালটা জানিনা সেক্ষেত্রে আমি সর্বোচ্চটাই উল্লেখ করেছি( কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ মাফ করুন)। জন্মতারিখের জায়গায় টেক্সট লিখার অপশন নেই বলে লিখাটা সংযোজন করা হয়নি। তবে বিষয়টা উল্লেখ করা বাঞ্ছনীয় মনে করাই এখানেই উল্লেখ করেছি।
|