| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুল্লিল্লাহ ৭ বছর বয়স থেকে কখনো ২ওয়াক্ত কখনো ৩ ওয়াক্ত এভাবে, এর পর ১২ বছর বয়স থেকে ৫ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করি, এর মধ্যেও স্কুল এবং প্রাইভেট এর কারেন ১/২ ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেত, ১৫বছর বয়স থেকে পরিপূর্ণ রুপে নামাজ আদায় শুরুকরি আলহামদুলিল্লাহ |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহম্মদ উল্লাহ, মিজানুর রহমান আজহারী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবি,সাদিকুর রহমান আজহারী, আব্দুল্লাহ আল আলামিন,মুফতি আরিফ বিন হাবিব,
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার পচ্ছন্দনিয় কাজ গুলোর মধ্যে অন্যতম হলো:- ইসলামিক আলোচনা শোনা, অন্যের সাথে হাঁসি মুখে কথা বলা এবং বিনয়ী তা অবলম্বন করা,গায়রে মাহরাম থেকে দৃষ্টি হেফাজত করা. দান সদকা করা, সুদ ও অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বেঁচে থাকা,মিথ্যা বলা থেকে বিরত থাকা অন্যের সম্পদ আমার কাছে থেকে থাকলে, তা তাকে পরিষোধ করা, হারাম -হালাল সম্পর্কে সতর্কতা অবলম্বন করা, নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, অপচ্ছন্দ:- মিথ্যা বলা, ইচ্ছাকৃৃত ভাবে নামাজ পরিত্যাগ করা, দৃষ্টি হেফাজত না করা, অহংকারিতা প্রদর্শন করা, দুনিয়ার শিক্ষার প্রতি আমার আগ্রহ নেই, পলিটেকনিক এ থাকা অবস্থায় টার্গেট নিই এখান থেকে বের হয়ে কোন সায়ত্বশাসিত কম্পানিতে বা সরকারি চাকরিতে ঢোকার, সেই আলোকেই সাজাতে থাকি সব কিছু, ভালো ছাত্র হিসেবে আল্লাহ কবুল করেছিলেন তবুও বাদ দিই উচ্চ শিক্ষার স্বপ্ন, জানিনা মৃত্যু কখন চলে আসে, তাই দ্রুত কর্মজীবনে প্রবেশ করে নিজেকে এবং পরিবার কে নিয়ে রাসুল (সাঃ) কে অনুসরণ করে দুনিয়ার জীবন টা শেষ করে চিরপ্রশান্তির স্থান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, রুচিবোধ :- আলহামদুলিল্লাহ জামাত এর সহিত ৫ওয়াক্ত নামাজ আদায় করি, ইসলামে হারাম এমন নাটক সিনেমা গান শোনা থেকে সম্পূর্ণ বিরত থাকি, গজল, নাশীদ এগুলো মাঝে মাঝে শোনা হয়, দৃষ্টি সংযত রাখি, গায়রে মাহরাম, মাহরাম কঠোর ভাবে মেনে চলি,খাবারের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলি,অন্যের হক সম্পর্কে সতর্ক থাকি, রাসুল সাঃ এর সুন্নাহ সমূহ মেনে চলার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ সুন্নত ও নফল এবাদত গুলো পালন করার সর্বোচ্চ চেষ্টা করি, অধিকাংশ সময় বাসাতেই থাকি শুধু জরুরি প্রয়োজন এবং নামাজ ব্যাতিত বাসার বাইরে যাই না, অবসর সময় গুলোতে ইসলামিক সাহিত্য পড়া ও ইসলামিক আলোচনা শোনা হয় স্বপ্নঃ-আল্লাহ আমাকে এমন একটি পরিবার গঠন করার তাওফিক দিন যে পরিবারের সকল সদস্যরা আল্লাহ ভীরু হবে, ছেলেরা নিজেদের দৃষ্টি সংযত করতে শিখবে,মেয়েরা পর্দা ব্যাপারে গুরুত্ব প্রদান করবে, নামাজের প্রতি যত্ন শীল হবে, যেকোন কাজে আল্লাহর প্রতি ভয় অন্তরে লালন করবে, আল্লাহর হক এবং বান্দার হক পূরনে সচেষ্ঠ থাকবে, আল্লাহ ও তার রাসুল সাঃ কে ভালোবেসে জীবন পরিচালনায় অনুপ্রাণীত হবে
|