Profile

বায়োডাটা নং : 4337

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৮০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: বাজার ভদ্রঘাট
বর্তমান ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বর্তমানে কর্ম সুত্রে রূপগঞ্জে বসবাস করছি। (বিস্তারিত পরে জানানো হবে)
কোথায় বড় হয়েছেন? ভালুকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Industrial & Production Engineering (IPE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম National Institute of Textile Engineering and Research, (NITER).
পাসের সন 2024
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেছেন। দুলাভাই: টেক্সটাইল ইঞ্জিনিয়ার; পাশাপাশি এমবিএ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং পিজিডি (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়) সম্পন্ন করেছেন। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত আছেন। ছোট বোন: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেছেন, অবিবাহিত।
চাচা মামাদের পেশা কাকা: মোট ৬ জন * ১ম কাকা: পুবালী ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। * ২য় কাকা: মেম্বার ছিলেন। * ৩য় কাকা: কৃষিকাজ করতেন, বর্তমানে প্রয়াত। * ৫ম কাকা: কাপড় ব্যবসায়ী; সিরাজগঞ্জ শহরে নিজস্ব দোকান রয়েছে। * ৬ষ্ঠ কাকা: সৌদি আরবে প্রবাসী; পরিবারসহ সেখানে বসবাস করছেন। * ৭ম কাকা: ব্যবসায়ী ও কৃষিকাজের সাথে যুক্ত। ফুফু: ১ জন। মামা: ৩ জন * ১ম মামা: শিক্ষক; পাশাপাশি সিরাজগঞ্জ শহরে একটি ফার্মেসি পরিচালনা করেন। * ২য় মামা: চাকরিজীবী। * ৩য় মামা: চাকরিজীবী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, পরিবারের ভালো পরিমাণ কৃষিজমি রয়েছে, যার অধিকাংশই বর্গা চাষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়াও ভালো অবস্থানে কিছু জমি রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই নামাজ আদায়ের প্রতি যত্নশীল এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই (প্রায় ৬ বছর বয়স থেকে) নামাজ পড়া শুরু করেছি। তখন থেকেই নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, ইনশাআল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না। তবে মাঝে মাঝে কোনো ওয়াক্ত ছুটে গেলে পরে কাযা আদায় করা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি হাফেজে কুরআন। শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি এবং নিয়মিত তিলাওয়াত করার চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, কোনো মানসিক বা শারীরিক রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আলহামদুলিল্লাহ, কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমার বিশ্বাস হলো—ইবাদত, দোয়া ও সাহায্য কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই করা উচিত। মাজার জিয়ারত করা যদি শিক্ষা গ্রহণ, আখিরাতের স্মরণ ও মৃত ব্যক্তির জন্য দোয়ার উদ্দেশ্যে হয়, তবে তা অনুমোদিত। তবে মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার ইবাদত, সাহায্য প্রার্থনা বা শিরকের শঙ্কা তৈরি হয় এমন কাজ থেকে বিরত থাকা উচিত বলে আমি বিশ্বাস করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ, সীরাত ও ইসলামিক বিষয়ভিত্তিক বেশ কিছু বই পড়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— আর-রাহিকুল মাখতুম, ফেরা, প্রত্যাবর্তন, স্পেনের কান্না এবং Human Being।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা তারেক জামিল সাহেব দাঃবাঃ, আল্লামা মুফতি মুশতাকুন্নাবী কাসেমী সাহেব দাঃবাঃ, আল্লামা নজরুল ইসলাম খান কাসেমী সাহেব দাঃবাঃ, মুফতী আরিফ বিন হাবিব সাহেব দাঃবাঃ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সাধারণ ও সাদামাটা জীবনযাপন পছন্দ করি। ইসলামে পরিমিত জীবনযাপন, বিনয় এবং অপচয় থেকে বেঁচে থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন: “তোমরা অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।”(সূরা আল-আনআম: ১৪১) আমি মানুষের কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি এবং বান্দার হক আদায়ের ব্যাপারে সচেতন থাকি। আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, ইহসান এবং আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন।”(সূরা আন-নাহল: ৯০) আমার জীবনের মূল লক্ষ্য হলো হালাল উপার্জনের মাধ্যমে দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করা এবং হারাম থেকে বেঁচে থাকা। আলহামদুলিল্লাহ, দ্বীনের পথে চলা এবং দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। শো-অফ, অহংকার ও আত্মপ্রচারণা আমি অপছন্দ করি। কারণ ইসলামে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না।”(সূরা লুকমান: ১৮)। আমি দৈনন্দিন জীবনে সত্য বলা, আমানত রক্ষা করা, সময়ের মূল্য দেওয়া এবং মানুষের সাথে সুন্দরভাবে মানিয়ে চলার চেষ্টা করি। রাসূল (সা.) বলেছেন: “তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যার আখলাক সবচেয়ে ভালো।”(সহিহ বুখারি) মাঝেমধ্যে নতুন স্থান দেখা ও আল্লাহর সৃষ্টির বিভিন্ন নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করতে পছন্দ করি। কুরআনে আল্লাহ বলেন: “তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে?” (সূরা ইউসুফ: ১০৯) রাসূল (সা.)-ও মানুষকে চিন্তা ও শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে সফরের প্রতি উৎসাহ দিয়েছেন। ঘুরতে যাওয়া আমার কাছে মূলত বিনোদনের চেয়ে বেশি চিন্তা-ভাবনা ও আল্লাহর সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা অনুভব করার একটি মাধ্যম। ভবিষ্যতে, ইনশাআল্লাহ, বিয়ের পর উমরাহ করার ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে। যে কোনো কাজে দায়িত্ব নিতে, সামনে থেকে কাজ করতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভালো লাগে। আমি পরিশ্রমী, মিশুক এবং সহজে মানুষের সাথে মানিয়ে নিতে পারি। পরিবারের দায়িত্ব ও সম্মানকে গুরুত্ব দিই এবং তা যথাযথভাবে পালন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি, পাঞ্জাবি- পায়জামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা, আলহামদুলিল্লাহ (২০১৭) প্রথম থেকেই
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা,
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মাহরাম/নন-মাহরাম মেনে চলা হয়
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, সাধারণত এগুলো দেখা বা শোনা হয় না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াত ও তাবলীগের কাজের সাথে যুক্ত আছি এবং ক্যাম্পাস ভিত্তিক ইসলামিক সোসাইটির মাধ্যমে দ্বীনি খেদমতে অংশগ্রহণের চেষ্টা করি, আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ Currently employed in a reputed garments industry. I am working as an "Officer" in the "Operational Excellence Department". Alongside my job, I am also involved in a small-scale business activity. I have a strong intention to establish my own brand in the future, In Sha Allah, if Allah grants me the ability and guidance.
মাসিক আয় আলহামদুলিল্লাহ, Stable and Satisfactory
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, সম্মতি আছে
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পর্দার বিধান ও ইসলামী শালীনতা বজায় রেখে আমি চাই আমার স্ত্রী ইলম অর্জন ও নিজেকে উন্নত করার সুযোগ পাক। শুধু একাডেমিক পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সে যেন দ্বীনি জ্ঞান, বাস্তব জীবনের প্রয়োজনীয় জ্ঞান এবং বিভিন্ন স্কিল অর্জনের প্রতি আগ্রহী হয়—এটাই আমার প্রত্যাশা। ইসলামে ইলম অর্জনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যা একজন মানুষের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সমাজ—সব ক্ষেত্রেই উপকার বয়ে আনে। তাই আমি চাই সে ইসলামী জ্ঞান, বাস্তবমুখী জ্ঞান এবং প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেকে আরও উপযোগী ও সচেতন করে গড়ে তুলুক। একই সাথে পর্দা ও ইসলামী আদব-আখলাক বজায় রেখে সে যেন নিজের যোগ্যতা বৃদ্ধি করে এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে—এ বিষয়ে আমি সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ দিতে আগ্রহী, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? ইসলামী বিধান ও আহকাম মেনে, পর্দা, আদব-আখলাক এবং শরিয়াহসম্মত সীমারেখা বজায় রেখে বিষয়টি আমি বিবেচনা করবো, ইনশাআল্লাহ। সর্বোচ্চ সমর্থন থাকবে যদি তা দ্বীনের জন্য উপকারী, মানুষের জন্য কল্যাণকর এবং বৈধ (হালাল) কোনো পেশা হয়। আমি চাই, সে এমন কাজ বা পেশার সাথে যুক্ত থাকুক যা তার দ্বীনি উন্নয়ন, ব্যক্তিগত স্কিল বৃদ্ধি এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। তবে তার মানসিক স্বস্তি, পারিবারিক দায়িত্ব এবং ইসলামী আহকাম মেনে চলা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর স্ত্রী আমার সাথেই থাকবেন, ইনশাআল্লাহ। আমরা একসাথে ইসলামী আদব-আখলাক, পর্দা ও পারিবারিক দায়িত্ব মেনে শান্তিপূর্ণ ও দ্বীনি পরিবেশে জীবনযাপন করার চেষ্টা করবো। যদি তিনি শিক্ষার্থী হন (running student), তাহলে তার পড়াশোনা ও ইলম অর্জন যেন সুন্দরভাবে চালিয়ে যেতে পারেন—সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আমরা পাত্রীপক্ষের কাছ থেকে কোনো উপহার বা অতিরিক্ত কিছু আশা করি না। ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়েকে সহজ ও স্বাভাবিক রাখার চেষ্টা করি, কারণ রাসূল (সা.) বলেছেন: “বিয়ের মধ্যে সবচেয়ে বরকতময় বিয়ে হলো যেটি সবচেয়ে সহজ।” (সহিহ ইবনু হিব্বান)
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত ও জীবনব্যবস্থার অংশ হিসেবে আমি বিয়ে করতে আগ্রহী, ইনশাআল্লাহ। বিয়ে আমার দৃষ্টিতে শুধু সামাজিক সম্পর্ক নয়; বরং এটি দ্বীন পূর্ণ করার, চারিত্রিক পবিত্রতা রক্ষা করার এবং একটি দায়িত্বশীল জীবন গঠনের অন্যতম মাধ্যম। বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো—এটি একটি পবিত্র বন্ধন, যেখানে স্বামী-স্ত্রী একে অপরের জন্য শান্তি, সহানুভূতি ও সহযোগিতার মাধ্যম হয়ে জীবন পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন: “তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তিনি স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও।” (সূরা আর-রূম: ২১) আমি বিশ্বাস করি, ইসলামী বিধান মেনে একটি সুন্দর, দায়িত্বশীল ও দ্বীনি পরিবার গঠন করা বিয়ের মূল উদ্দেশ্য। এজন্যই আমি বিয়ে করতে চাই, যাতে হালাল পথে জীবন পরিচালনা করতে পারি এবং একটি শান্তিপূর্ণ ও দ্বীনি পরিবার গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা 5'3"- 5'5"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা Minimum HSC Complete or Running.
জেলা সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ অথবা ঢাকায় পরিবার বসবাস করে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট
অর্থনৈতিক অবস্থা ইসলামের দৃষ্টিতে পাত্রীর অর্থনৈতিক অবস্থা মূল বিষয় নয়; মূল বিষয় হলো দ্বীনদারিতা, চরিত্র ও তাকওয়া। রাসূল (সা.) বলেছেন: “যখন তোমাদের কাছে এমন ব্যক্তি আসবে যার দ্বীন ও চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হও, তবে তার সাথে বিবাহ দাও…” (তিরমিজি) তাই পাত্রীর অর্থনৈতিক অবস্থার চেয়ে আমি তার দ্বীন, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দিই। আলহামদুলিল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি মূলত দ্বীনদার, পরহেজগার এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। যিনি পর্দা, নামাজ ও ইসলামী আদব-আখলাকের প্রতি যত্নবান এবং নিজের জীবনকে দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করেন। রাসূল (সা.) বলেছেন: “তোমরা এমন নারীকে বিবাহ করো যিনি দ্বীন ও চরিত্রের দিক থেকে উত্তম।” (তিরমিজি) আমি চাই তিনি ধৈর্যশীল, দায়িত্বশীল এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন। তার মধ্যে ভালো বোঝাপড়ার ক্ষমতা থাকবে এবং তিনি একজন ভালো বন্ধু হিসেবে জীবনসঙ্গীর পাশে থেকে সহযোগিতা করতে পারবেন। আমি এমন একজনকে প্রত্যাশা করি যিনি knowledge seeker, self-respectful, intelligent, hard worker এবং ধর্মপরায়ণ হবেন। তিনি নিজের ব্যক্তিত্ব, নৈতিকতা ও দ্বীনি জ্ঞান বৃদ্ধির প্রতি সচেষ্ট থাকবেন এবং পারিবারিক জীবনকে সুন্দরভাবে দায়িত্বশীলতার সাথে গ্রহণ করার মানসিকতা রাখবেন, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কামারখন্দ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1206

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9098

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5423

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8543

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4422

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5466

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন