Profile

বায়োডাটা নং : 4292

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রাজনগর, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: রক্তা বড়বাড়ী, পাঁচগাঁও
বর্তমান ঠিকানা রাজনগর, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: রক্তা বড়বাড়ী, পাঁচগাঁও
কোথায় বড় হয়েছেন? সিলেট এবং ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে তাকমীল ও ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আমার প্রিয় বাবা এখন আমাদের মাঝে নেই, তিনি ২০২০ সালের ২৮শে ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমাদের পরিবার একটি ঐতিহ্যবাহী জমিদার বংশ থেকে এসেছে, এবং বাবার হাত ধরে সেই ঐতিহ্য মর্যাদার সঙ্গে বহন করা হয়েছে। তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব, যিনি ইসলামি জ্ঞান, আদর্শ এবং নীতিবোধের মাধ্যমে সমাজে ব্যাপক সম্মান ও শ্রদ্ধা অর্জন করেন। আজও বহু মানুষ তাকে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে স্মরণ করেন। আমরা চেষ্টা করি তার রেখে যাওয়া আদর্শ ও শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৫ জন
ভাইদের তথ্য ভাইদের সংক্ষিপ্ত পরিচিতি বড় ভাই: হাফেজ, মাওলানা। তিনি একজন আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব। বিবাহিত। তার স্ত্রী একজন ডাক্তার। মেজো ভাই: আমি নিজেই। তৃতীয় ভাই: কওমি মাদরাসায় অধ্যয়নরত এবং টুকটাক কাজ করছে। চতুর্থ ভাই: হাফেজ। বর্তমানে কওমি মাদরাসা ও জেনারেল লাইনে পড়াশোনা করছে। পঞ্চম ভাই: হিফজ বিভাগে পড়ে, কুরআন শরীফ মুখস্থ করছে। সে নিয়মিত হিফজের পড়া চালিয়ে যাচ্ছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোনের সংক্ষিপ্ত পরিচিতি: আমার একমাত্র বোন বিবাহিত। তিনি একজন গৃহিণী। তাঁর স্বামী একজন ডাক্তার ও বিজনেসম্যান।
চাচা মামাদের পেশা বাবার ভাইয়েরা মোট ৭ জন চাচা 1. সবচেয়ে বড় চাচা – মৃত 2. দ্বিতীয় চাচা – ব্যবসায়ী 3. তৃতীয় চাচা – সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী 4. চতুর্থ চাচা – ব্যবসায়ী 5. পঞ্চম চাচা – চাকরিজীবী 6. ষষ্ঠ চাচা – মৃত 7. সপ্তম চাচা (আমার বাবা) – মৃত আমার মামারা – মোট ৬ জন 1. বড় মামা – ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান 2. ম্যাঝো মামা – ব্যবসায়ী, তার নিজস্ব ৫টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য ব্যবসা রয়েছে 3. তৃতীয় মামা – ব্যবসায়ী এবং তার নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে 4. চতুর্থ মামা – কাতারে কর্মরত 5. পঞ্চম মামা – ফ্রান্সে অবস্থানরত 6. ষষ্ঠ মামা – অসুস্থ, বাড়ি দেখাশোনা করেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজস্ব জায়গায় একটি পাকা বাড়ি রয়েছে, যেখানে আমরা স্থায়ীভাবে ও শান্তিপূর্ণভাবে বসবাস করি। আলহামদুলিল্লাহ, আমাদের যতটুকু জমি-জায়গা আছে, তা আমাদের পরিবারের প্রয়োজনের জন্য যথেষ্ট। এই সম্পত্তি ও পরিবেশ আমাদের জীবনযাপনকে স্বস্তিদায়ক করে তুলেছে। আমাদের একটি স্থায়ী পারিবারিক বাৎসরিক আয় রয়েছে। পরিবারের বড় তিন ভাই নিয়মিত আয় করি এবং সেই আয় পারিবারিক ফান্ডে জমা হয়। এছাড়াও বাপ দাদাদের রেখে যাওয়া প্রাচীন সম্পত্তির ব্যাবসায়ী আয়ের উৎস থেকে কিছু টাকা আসে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার ভালোভাবেই চলে যায় এবং আমরা একসঙ্গে সুন্দরভাবে জীবন কাটাচ্ছি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পুরো পরিবার একটি দ্বীনি পরিবার। সবাই ইসলামি আদর্শ মেনে চলেন এবং মাহরাম ও নন-মাহরামের মাঝে শরীয়তের বিধান যথাযথভাবে মেনে চলা হয়। আমাদের বাসায় পর্দা পালনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে মানা হয় এবং সার্বিকভাবে ঘরে একটি শান্তিপূর্ণ, ইসলামি পরিবেশ বজায় থাকে। আলহামদুলিল্লাহ, আমরা দ্বীনের আলোয় পথ চলার চেষ্টা করি এবং পরিবারের সবাই এ বিষয়ে সচেতন ও যত্নবান।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ছোট থেকেই নামাজ পড়ি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মধ্যে হঠাৎ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না,
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা জায়েয,ভন্ডামী করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, প্যারাডক্সিক্যাল সাজিদ, রিয়াদুস সালেহীন সহ অসংখ্য বই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর। শায়খ আহমদুল্লাহ। আল্লামা মামুনুল হক। এছাড়া আরো অনেকেই
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ ও স্বপ্ন নিয়ে নিচে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি 🥰 পড়ালেখা ও জ্ঞান অর্জন, বই-উপন্যাস, আত্মউন্নয়নমূলক বই ও সাহিত্যের বিভিন্ন বিষয় গভীরভাবে অনুধাবন করা এবং প্রচুর বই পড়তে ভালোবাসি। তার পর লেখালেখি, কবিতা, গল্প ও ডায়েরি লেখার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে পছন্দ করি। তিলাওয়াত, ইসলামী জ্ঞানচর্চা ও হাদিস অধ্যয়ন করতে ভালোবাসি। গবেষণা ও শেখার প্রতি আগ্রহ রয়েছে, নতুন প্রযুক্তি, ইতিহাস ও ভাষা সম্পর্কে জানতে ভালোবাসি। গার্ডেনিং, গাছপালা লাগানো ও যত্ন নেওয়া এবং প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। তার পর শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত হাঁটা বা ব্যায়াম করতে পছন্দ করি। মানুষের সেবা, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। দেশ-বিদেশের বিভিন্ন স্থান, বিশেষ করে দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ানো এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আমার অন্যতম পছন্দ। ফুলের বাগান করা, গাছ লাগানো, বাগানচর্চা ও পরিবেশ রক্ষায় কাজ করতে ভালোবাসি। সবার সঙ্গে মিলেমিশে কাজ করা এবং সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পছন্দ করি। অহংকার, হিংসা, রাগ ও অভিমান থেকে দূরে থেকে হাসিখুশি ও ইতিবাচক মানসিকতা নিয়ে জীবনযাপন করতে চাই😊। পাহাড়বিলাস, বাগানবিলাস ও বৃষ্টিবিলাস, প্রকৃতির প্রতিটি ঋতু ও সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি। সকাল-বিকেলে প্রকৃতির মাঝে সময় কাটানো, আড্ডা দেওয়া, চা-কফি পান করা, বই পড়া ও নতুন কিছু শেখা আমার ভালো লাগার বিষয়। ছোটদের সঙ্গে মিশতে, তাদের সঙ্গে খেলতে এবং তাদের হাসিখুশি রাখতে ভালোবাসি। সবার সঙ্গে নম্র, ভদ্র ও অমায়িক আচরণ করতে চেষ্টা করি 🤍, স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পছন্দ করি। এছাড়াও আমার আরও অনেক শখ, পছন্দ-অপছন্দ ও জীবনের অনেক বড় বড় স্বপ্ন আছে, যা এখানে উল্লেখ করিনি। এমন একজন জীবনসঙ্গিনীর প্রত্যাশা করি, যে আমার স্বপ্নগুলো বুঝবে, আমিও তাঁর স্বপ্নগুলোকে সম্মান করবো ও বুঝবো। আর দু’জন মিলে ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতায় একে অপরের স্বপ্নের সঙ্গী হয়ে, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের পথে একসঙ্গে এগিয়ে যাব। 🥰❤️
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বেশিরভাগ সময় যেমন পাঞ্জাবি ও পায়জামা পড়া হয় তবে মাঝে মধ্যে শার্ট-টিশার্ট ও ট্রাউজারও পরা হয়।🥰
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, আমার সুন্নতী দাঁড়ি আছে, আমি দাঁড়ি রাখা শুরু করেছি ছোট থেকেই।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, আমি সবসময় টাখনুর উপরে কাপড় পড়ি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ 🤍🥰
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝেমধ্যে 🙂😊😉
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ ও অন্যান্য দাওয়াতি কাজে যুক্ত আছি!
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমি পেশায় একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং শিক্ষক। আমার নিজস্ব একটি দোকান রয়েছে, যেখানে আমি নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করি। এছাড়াও, আমি একটা ‘শপ’ পরিচালনা করি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় ও সরবরাহ করে থাকি। এর পাশাপাশি আমি গড়ে তুলেছি দুটি প্রতিষ্ঠান। আমি একাধিক ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এবং সময় ও সুযোগ অনুযায়ী প্রাইভেট চাকরিও করি। এর বাইরে, আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন ডিজিটাল ও সৃজনশীল কাজেও অংশ নিই। আলহামদুলিল্লাহ, আমি সর্বদা চেষ্টা করি সময়কে সুযোগ হিসেবে গ্রহণ করে জীবনকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিতে।
মাসিক আয় ২০,০০০ টাকা+, অতিরিক্ত উৎস থেকেও আয় হয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? স্ত্রীর মতের উপর ডিপেন্ডেন্ট বা দু'জনের আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? স্ত্রীর মতের উপর ডিপেন্ডেন্ট বা দু'জনের আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাড়িতে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বী না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য, তাঁর সুন্দর এই সুন্নাহকে ভালোবাসা দিয়ে জীবনে ধারণ করতে। এমন একজন জীবনসঙ্গিনী চাই, যার চোখে প্রশান্তি খুঁজে পাবো, যার হাসিতে ক্লান্তি দূর হয়ে যাবে, এবং যার সাথে জীবনটা হবে শান্ত, সুন্দর ও আনন্দময়। আমার কাছে বিয়ে মানে একটি নিরাপদ আশ্রয়, যেখানে ভালোবাসা, সম্মান ও দোয়ার বন্ধনে দু’জন একে অপরের জন্য রহমত হয়ে উঠবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'১" ৫'৪" এরকম বা কমবেশি মানানসই
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা যেকোনো শিক্ষাধারায় শিক্ষিত হলে হবে। জেনারেলে যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা দ্বীনি (হাফেজা/আলেমা), মেডিকেল, আইন, চারুকলা , সাহিত্যি বা অন্যান্য যেকোনো বিষয়ে অধ্যয়নরত বা শিক্ষিত হলে হবে। কিংবা যেকোনো ইউনিভার্সিটিতে অধ্যায়নরত হলেও হবে🌸❤️🤍🥰
জেলা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, অন্যান্য যেকোনো জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট , গৃহিণী, অথবা যেকোনো পেশা বা মানানসই
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার এমন একজন স্বপ্নের জীবনসঙ্গিনী চাই, যে আমার স্বপ্নের জীবনসঙ্গিনী হবে একজন নম্র, অহংকার-হিংসা মুক্ত, ভদ্র ও নরম হৃদয়ের মানুষ যে, শুধু আমার স্ত্রী না, সে হবে আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু, বিশ্বস্ত সহযাত্রী এবং সুখ-দুঃখের প্রতিটি পথের সঙ্গী। 🤍🌸🥰 সে হবে আল্লাহভীরু, নিয়মিত নামাজ আদায়কারী এবং ইসলামী আদর্শে জীবন পরিচালনায় আন্তরিক একজন সচ্চরিত্রা নারী। তাঁর জীবনে দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে দ্বীন ও আল্লাহর সন্তুষ্টিই থাকবে প্রথম প্রাধান্যে। বিনয়, ভদ্রতা ও সম্মানবোধ হবে তাঁর স্বভাবের সৌন্দর্য। কথায় থাকবে মিষ্টতা, আচরণে থাকবে মায়া, যার উপস্থিতিই আপন করে নেওয়ার মতো। 😊🥰 পরিবারের প্রতি দায়িত্বশীল, মমতাময়ী এবং ঘরোয়া সুন্দর পরিবেশকে ভালোবাসে, এমন একজন, তার ভালোবাসা, যত্ন ও মায়া দিয়ে একটি ঘরকে সত্যিকারের শান্তির নীড়ে পরিণত করতে জানবেন। জ্ঞান-বুদ্ধিতে পরিস্থিতি বুঝে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সক্ষম এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে পারেন, এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি। 🌸😊🥰 সে হবে দয়ালু, সহানুভূতিশীল ও হৃদয়বান, সুখের দিনে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি দুঃসময়ে হাতটি শক্ত করে ধরে রাখার মতো একজন। ❤️🩹 সততা, বিশ্বস্ততা ও পারস্পরিক বিশ্বাসকে সে সম্পর্কের ভিত্তি মনে করবে। যার সঙ্গে সম্পর্কটি শুধু স্বামী-স্ত্রীর নয়, বরং হবে গভীর বন্ধুত্ব, আত্মিক টান ও একে অপরকে বোঝার এক সুন্দর বন্ধন। 🫶🏻🤍🥰 হাসিখুশি, প্রাণবন্ত ও ইতিবাচক মানসিকতার অধিকারী হবেন তিনি। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসায় রাঙাতে জানবেন, কখনো বৃষ্টিতে পাশাপাশি হাঁটবেন, কখনো এক কাপ চায়ের আড্ডায় গল্পে হারিয়ে যাবেন, আবার কখনো নীরবতাতেও একে অপরকে বুঝে নেবেন। 🥰 অহংকারহীন, হিংসা-বিদ্বেষমুক্ত, কোমল হৃদয়ের একজন মানুষ, যে রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে জানবে, অভিমান দিয়ে দূরে নয়, মায়া দিয়ে আরও কাছে টেনে নিতে জানবেন। 🌸🤍 সবশেষে, আমার চাওয়া খুব বেশি কিছু না, এমন একজন মানুষ, যার চোখে থাকবে লজ্জার মায়া, মনে থাকবে কোমলতা, কথায় থাকবে মমতা আর জীবনে থাকবে ভালোবাসা, বিশ্বাস ও দ্বীনের আলো। 💝🥰 যার মুখের একটুখানি হাসি হয়তো আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেবে, যার পাশে হাঁটতে হাঁটতে জীবনের অনেকটা পথ পাড়ি দিতে চাই। 🌸🤍 যে শুধু আমার কথা শুনবে না, আমাকে বোঝার চেষ্টা করবে, আমার নীরবতাও অনুধাবন করার চেষ্টা করবে। আমিও তাঁর কথা শুনবো, তাঁর নীরবতা বুঝবো, তাঁর স্বপ্নগুলোকে নিজের স্বপ্নের মতো আপন করে নেবো। দু’জন দু’জনকে বদলে দেওয়ার নয়, বরং দু’জন দু’জনকে বুঝে, সম্মান করে, আগলে রেখে একসঙ্গে সুন্দর হয়ে ওঠার চেষ্টা করবো। 🤍🫶🏻🥰 জীবনটা তো একবারই, তাই এমন একজন মানুষকে নিয়ে পথ চলতে চাই, যার সঙ্গে জান্নাত পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখা যায়। 🤲🏻❤️🤍🌸❤️🩹🥰
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজনগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1007

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজনগর, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজার জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন