Profile

বায়োডাটা নং : 4141

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সৈয়দপুর, নীলফামারী, রংপুর
এলাকা/গ্রামের নাম: সৈয়দপুর সদর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মহাখালী
কোথায় বড় হয়েছেন? সৈয়দপুর সদরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BBA in Accounting and Information Systems
শিক্ষা প্রতিষ্ঠানের নাম University of Dhaka
পাসের সন 2025
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বেসরকারি প্রাইমারি শিক্ষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ১ম ভাই-জাতীয় কলেজের শিক্ষার্থী ও পার্টটাইম ব্যবসা করে। ২য় ভাই- এইচএসসি ১ম বর্ষ। ৩য় ভাই-৫ম শ্রেণী ও কওমী মাদ্রাসার শিক্ষার্থী।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ২য় শ্রেণীর শিক্ষার্থী (তবে মাদ্রাসায় দাখিলের ইচ্ছা আছে ইনশাআল্লাহ)
চাচা মামাদের পেশা বড় চাচা- মৃত। ছোট চাচা- দোকানের ম্যানেজার, সাবেক হাইস্কুল শিক্ষক। বড় মামা- ফার্নিচারের ব্যবসা ও পৌরসভায় জব। সেঝো মামা- নানার ব্যবসা দেখেন। মেঝো মামা- ঢাকায় ব্যবসা করেন। ছোট মামা- আল আরাফা ব্যাংকে জব।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব বাড়ি আছে, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনের প্রথম শিক্ষা আমার বাবা-মা থেকেই পেয়েছি। বাবা, মা, ছোট ভাইয়েরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। বাহিরে পরিপূর্ণ পর্দা মেনে যায় আম্মু, তবে পরিপূর্ণ নন মাহরাম মানায় অবহেলা আছে। আগে চাচার পরিবার একসাথে থাকায় ঘরে পরিপূর্ণ পর্দা সম্ভব হতো না, এখন বাসা আলাদা করা হয়েছে। খুবই সহজ সরল পরিবার, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? -জ্বি, ১৪-১৫বছর বয়স থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? - ফজর কাযা হয় ২-৩ ওয়াক্ত অসুস্থতাজনিত কারণে অথবা একা ঘুমানো হলে। নিয়মিত করায় চেষ্টারত আছি, ইনশাআল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? -আম্মুর হাত ধরে শিখি, পরবর্তীতে বাসায় শিক্ষক ছিলেন, ৭ বছর বয়সে প্রথম কোরআন শেষ করি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শিক্ষার্থীর মতো খুব সুন্দর পারি না, তবে তাজবীদ সহকারে পারি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? -জ্বি না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? -শিরক্।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন -ফান্ডামেন্টালস অব তাওহীদ, নফসের বিরুদ্ধে লড়াই, যে আফসোস রয়েই যাবে। সিরাহ ও ফিকহ পড়া শুরু করার পরিকল্পনা আছে, আলহামদুলিল্লাহ। আর তাফসীর নিয়ে আলোচোনামূলক ভিডিও দেখা হয়। ইলম জগতে আমি এখনও অনভিজ্ঞ কিন্তু আমার জানার তৃষ্ণা আছে, আলহামদুলিল্লাহ। পড়োশোনা শেষে সান্ধ্যকালীন কোর্সে/অনলাইনে আলীম পড়ার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন -খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইয়াসির কাধী, জাকির নায়েক, নওমান আলী খান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন -আমি 'কিছুটা ইন্ট্রোভার্ট, শান্ত ও নরম স্বভাবের, আলহামদুলিল্লাহ। ছোটবেলা ছেলে চুপচাপ ও আনুগত্যশীল স্বভাবের।কম কথা বলেলও প্রিয় মানুষদের সাথে এটাচড্ থাকা পছন্দ করি। আমি ক্রমাগত আত্ন সমালোচনা করে থাকি এবং অন্যের প্রতি আমার ব্যবহার/কথা নিয়ে সতর্ক থাকি। আমি গঠনমূলক চিন্তা করে থাকি ও কিছুক্ষণের জন্য হলেও নির্জনে সময় কাটিয়ে থাকি। আমি পরিচ্ছন্ন ও পরিপাটি জিনিস পছন্দ করি। নিজের অন্তরের প্রতি, স্বাস্থ্য ও শরীরের প্রতি যত্নশীল। সুন্দর চিন্তাধারার অধিকারী, নমনীয় এবং হাস্যজ্জ্বল স্বভাবের। সম্পর্কের প্রতি এফোর্টস, লয়্যালিটি ব্যায় করতে প্রস্তুত, স্ত্রীর জন্য কোমল, সহজ, বোধগম্যযোগ্য, ইনশাআল্লাহ। স্ত্রীর পর্দার পরিবেশ নিশ্চিত করতে ডিটারমাইন্ড, লা মাহরাম সম্পর্কের ব্যাপারে কখনোই আপস করতে রাজি নই, কোনোক্রমেই না। অবসরে কোরআন তেলাওয়াত, সাইক্লিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কবুতর পালন, বিড়াল পালন, নতুন জায়গায় যাওয়া পছন্দনীয়। আগে ন্যাচার ফটোগ্রাফি/অংকন/ক্যালিগ্রাফিও করা হতো। বেশি কথা বলা, কথায় গালা-গাল ব্যবহার, কটুক্তি, গীবত, অশ্লীল বিষয় নিয়ে মজা করা, বাজে ব্যবহার করা, নাচ-গান, হইহুল্লুড়, ধুমপান তীব্রভাবে অপছন্দ করি। নিজেকে হেফাজত ও সময়ের উপযুক্ত ব্যবহারের জন্য সোস্যাল মিডিয়া ব্যবহার করা হয় নাহ। স্বপ্ন- হজে যাওয়া, পরিবারকে পরিপূর্ণ দ্বীনের পথে আনা, উম্মাহর জন্য কাজ করা, একটা ইমপ্যাক্টফুল জীবন পার করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? -অফিসে শার্ট প্যান্ট, বাহিরে শার্ট প্যান্ট অথবা পানজাবী পায়জামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? -জ্বি, আলহামদুলিল্লাহ, যখন থেকে উঠেছে সম্ভবত ২০২১
টাখনুর উপরে কাপড় পরেন? -জ্বি, সবসময়। আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? -জ্বি, অনলাইন/অফলাইন দুই ক্ষেত্রেই কাজিন /ইউনিভার্সিটির ক্লাসমেট/কলিগ সবার থেকে দূরত্ব বজায় রাখা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? -নাহ।। সোস্যাল মিডিয়াও ব্যবহার করা হয় না যেহেতু এগুলোর কন্টেন্ট এ মিউজিক থাকে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? -তাবলীগে যাওয়া হয়েছে ৩০ দিন, ১২ দিন, ৩দিন এভাবে করে কয়েকবার। এখন যাওয়া হয় নাহ তেমন।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ পেশা -বেসরকারী চাকুরীজীবি ও শিক্ষক। পেশার বিস্তারিত বিবরণ -Audit Associate in KPMG Bangladesh (an internationally affiliated audit & business advisory firm, member firm of KPMG international, London, UK) ('মাঝে মধ্যে বিবিএ অনলাইন ব্যাচ' ও ছেলেদের টিউশন পড়ানো হয়)
মাসিক আয় চলনসই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? -জ্বি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? -জ্বি, অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? -জ্বি, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? -নাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? -নিজের সাথে ঢাকায় রাখতে চাই যেন উনি পরিপূর্ণ পর্দা ও মাহরাম-নন মাহরাম মানতে পারেন, ইনশাআল্লাহ। আমি গায়রতবান, আলহামদুলিল্লাহ, এমনকি আমার আহলিয়াকে আমার ভাই অথবা তার কাজিন পর্যন্ত দেখুক এটা আমি মেনে নিব নাহ অথবা পছন্দ করবো না যে তিনি ঢাকার লোকাল বাসে উঠুক।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? -নাহ।। -সরল ও সুন্নতি বিয়ে করার মানসিকতা থাকতে হবে। - কোনো ধরণের গান-বাজনা, হলুদ, মেহেদী, আংটি পড়ানো, ফ্রিমিক্সিং, সুন্নাহ বিরোধী কাজ মানতে সম্মত নই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? -ফেতনা থেকে বাঁচার জন্য, চোখের হেফাজতের জন্য, একজন সঙ্গী পাওয়ার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'-৫'৫" (ওজন অনূর্ধ্ব ৫৫)
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, পাত্র সুদর্শন তাই যেকোনো গাত্রবর্ণের হলেও সুশ্রী প্রত্যাশা করেন
পেশা HSC/Alim/undergrad
জেলা প্রাধান্য: বর্তমানে ঢাকায় থাকেন পরিবারসহ ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/নিম্নমধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
রবের কাছে এমন জীবনসঙ্গীনির প্রত্যাশায় যিনি • প্রতিটি কথা,কাজে ও ব্যবহারে আল্লাহর ব্যাপারে মাইন্ডফুল থাকেন এবং উচ্চপর্যায়ের হায়া ধারণ করেন (পর্দা ও নন মাহরাম শক্তভাবে মেনে চলেন, নিচু স্বরে কথা বলেন) • আমার পারসোনালিটির অনূরুপ নম্রতা, সহনীয়, শালীনতা, শান্ত স্বভাব আমার জীবনসঙ্গীনির মধ্যে আশা করি। (এক্সট্রোভার্ট/বাচাল/উদাসহীন/নিরস/একরোখা ব্যাক্তিত্ব পছন্দ করি নাহ) • সময়কে হারাম রিক্রিয়েশন দ্বারা অতিবাহিত করেন নাহ (টিভি/ফোন/সোস্যাল মিডিয়া/গান/নাটকের কোনো আসক্তি নেই) • সরল জীবনে অভ্যস্ত; স্বল্প খরচে চলতে আগ্রহী। • আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্বামীর আনুগত্য করবেন-ভালোবাসবেন, অবশ্যই প্রেমময়ী ও যত্নবান হবেন, যার কাছে আমি প্রশান্তি পাবো, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সৈয়দপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2919

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সৈয়দপুর, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2589

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সৈয়দপুর, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4273

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সৈয়দপুর, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5424

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সৈয়দপুর, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3513

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সৈয়দপুর, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2825

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সৈয়দপুর, নীলফামারী, রংপুর
নীলফামারী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন