Profile

বায়োডাটা নং : 4132

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাঘারপাড়া, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: রায়পুর
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: তাপসী রাবেয়া হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়
কোথায় বড় হয়েছেন? আমার আর আমার বোনের পড়াশোনার সুবাদে যশোর সদরে(ভাড়া বাসায়)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে আব্বুর ভবিষ্যতে ব্যবসা করার নিয়ত আছে, ইন শা আল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে পড়াশোনা করছে। অবিবাহিত।
চাচা মামাদের পেশা আমার ৭ জন চাচা। বড় চাচা: মাদ্রাসা শিক্ষক (মৃত) মেজো চাচা: ঠিকাদার (মৃত) সেজো চাচা: চাকুরীজীবী নোয়া চাচা: কৃষিজীবী তোয়া চাচা: কৃষিজীবী ফুল চাচা: পশু চিকিৎসক ছোট চাচা: ওষুধ ব্যবসায়ী আমার মামা ৫ জন। বড় মামা: গ্যাসের চুলা ও কুকারিজের দোকান আছে মোজো মামা: কোম্পানির ড্রাইভার সেজো মামা: ট্রাক মালিক নোয়া মামা: ব্যবসায়ী ছোট মামা: ব্যবসায়ী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বর্তমানে যশোর সদরে পরিবার নিয়ে ভাড়া বাসায় আছি। গ্রামে নিজস্ব বাড়ি আছে। এছাড়া যশোর সদর উপজেলার শেখহাটিতে সামান্য কিছু কেনা জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবারের সদস্যরা(আম্মু, আব্বু, বোন) সবাই নামাজ-কালাম পড়েন এবং দ্বীন মেনে চলার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ২০১৯ সাল থেকে, আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পারি, আলহামদুলিল্লাহ। তবে নিয়মিত চর্চার মাধ্যমে আরও সহিহ করার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি ইসলামকে পূর্নাঙ্গভাবে জানার জন্য কুরআন ও সুন্নাহ, মৌলিক ইলম(যেমন: তাজবীদ, ইসলামী আকীদা, ফিকহ, তাফসীর ইত্যাদি), আত্মশুদ্ধি, আদব-আখলাক, বিয়ে-প্যারেন্টিং, ইতিহাস, সীরাহ ও জীবনী, বুদ্ধিবৃত্তিক বইসহ অন্যান্য বই পড়তে পছন্দ করি। ইতোমধ্যেই আমি অনেকগুলো বই পড়েছি এবং নিয়মিত পড়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এরমধ্যে নির্দিষ্টভাবে কোন ৩ টা বইয়ের নাম বলবো বুঝতে পারছি না। কারণ সবই পছন্দের বই এবং আমার সংগ্রহে আছে, আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ , শায়খ আহমাদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার কাছে জীবনের ৩ টা প্রশ্নের উত্তর খুব পরিষ্কার। সেগুলো হলো: ১/ আমি কে?(আদম আঃ এর সন্তান) ২/ আমার উদ্দেশ্য কী?(আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে ফিরে যাওয়া) ৩/ আমার শত্রু কে যে আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতে দেবে না?( নফস এবং শয়তান) আমার জীবনের ছোট-বড় প্রতিটি কাজের পেছনে নিয়ত রাখার চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মেনে চলা আমার জীবনচর্চার অংশ। প্রতিনিয়ত আমি নিজেকে ভেঙ্গে গড়ি কেবল আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আমি আমার আল্লাহর জায়গাটা কাউকে দিতে পারবো না; কাউকে আল্লাহর থেকে বেশি ভালোবাসতে পারবো না। আমি মানুষকে বা আল্লাহর অন্য কোনো সৃষ্টিকে ভালোবাসি কেবল আল্লাহর জন্য। কারও সম্পর্কে মন্দ ধারণা করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি; কারণ এতে আল্লাহ অসন্তুষ্ট হবেন। জীবনের ছোট-বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করি 'আল্লাহ কীসে বেশি খুশি হবেন?' শখ বলতে স্রষ্টার সাথে একাকী সময় কাটানো, বই পড়া, ছোটদের সাথে সময় কাটানো, বৃষ্টিতে ভেজা ইত্যাদি। সরলতা ও দুনিয়াবিমুখতা পছন্দ করি। মুখে সবসময় মৃদু হাসি রাখতে এবং সবার সাথে বিনয়ী ও মিষ্টভাষায় কথা বলতে পছন্দ করি। পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে ভালো লাগে। আল্লাহর জমিনে খিলাফতের স্বপ্ন দেখি। সেইজন্য নিজের জায়গা থেকে গতদিনের চেয়ে আরেকটু ভালো মুমিন হওয়ার চেষ্টা করি। নিজের সন্তানদেরকেও এমনভাবে গড়ে তুলতে চাই যেন উম্মাহর কল্যাণে অবদান রাখতে পারে, ইন শা আল্লাহ। ছাত্রজীবন থেকেই বোনদের দ্বীন শিক্ষা ও দাওয়াত নিয়ে কাজ করার নিয়ত আছে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করছি। এছাড়াও আমার স্বপ্ন আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে হজ করা এবং মসজিদে নববী ও মসজিদুল আকসা—জিয়ারতের সৌভাগ্য অর্জন করা। তবে সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহ আমাকে একদিন বলবেন, ''হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।" (সূরা আল ফাজর,২৭–৩০)। তবে একা যেতে চাই না, সবাইকে নিয়ে একসাথে যেতে চাই, ইন শা আল্লাহ। আল্লাহ কবুল করুন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, নিকাব ও হাত-পা মোজা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২৩ সাল থেকে,আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একদমই না, আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বর্তমানে নিজের হলে (বাসায় যখন থাকি তখন বাসায়) নিয়মিত মসলিসের মাধ্যমে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এটা নিয়ে আরও কাজ করার পরিকল্পনা আছে, ইন শা আল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ'তে বিবিএ পড়ছি। পাশাপাশি অনলাইন ইসলামিক মাদ্রাসা(IOM) এ দেড় বছর পড়েছি, আলহামদুলিল্লাহ।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করছি আল্লাহর সন্তুষ্টি অর্জন, চরিত্রকে হেফাজত এবং আমার দ্বীনকে পূর্নাঙ্গ করার জন্য। বিয়ে আমার কাছে কেবল আবেগের একটা ব্যাপার এমন নয়। বিয়ে মানে অনেক দায়িত্ব। স্বামী, সন্তান ও স্বজনদের হক আদায় করা। আমি অবশ্যই আমার প্রভুর কাছে জবাবদিহিতাকে ভয় পাই। তাই এই দায়িত্ব নেওয়ার জন্য সময় নিয়ে একটু একটু করে নিজেকে তৈরি করেছি এবং প্রতিনিয়ত তৈরি করছি। আল্লাহ সহজ করুন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-33
উচ্চতা ৫'২''-৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা আমার থেকে বেশি হলে মুনাসিব হয়। অনার্স বা মাস্টার্স বা সমমান শেষ বা চলমান।
জেলা খুলনা বিভাগ হলে মুনাসিব হবে। তবে অন্যান্য বিভাগ আলোচনা সাপেক্ষে বিবেচনা করা যেতে পারে, ইন শা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরীজীবী( হালাল কম উপার্জন হলেও আমি মানিয়ে নিতে পারবো, ইন শা আল্লাহ। তবে এমন একজনকে চাই, যিনি পরিশ্রমী এবং ধীরে ধীরে নিজের অবস্থানকে উন্নত করার চেষ্টা করেন।)
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত(আমাদের আর্থিক অবস্থা নিম্নমধ্যবিত্ত, এটা আন্তরিকভাবে মেনে নিতে পারবেন এমন পরিবারই আশা করছি, ইন শা আল্লাহ।)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১/ দ্বীনদার - যার অন্তরে আল্লাহর ও তার রাসুল সাঃ প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। - সুন্নতি দাঁড়ি আছে এবং টাখনুর উপরে কাপড় পরেন। - ৫ ওয়াক্ত জামায়াতে সালাত আদায় করেন। - পবিত্র কুরআন, হাদিস গ্রন্থ ও ইসলামিক বই নিয়মিত পড়ার অভ্যাস আছে। ২/ উত্তম আখলাকের অধিকারী - নজরের হেফাজত করে চলেন। মিউজিক থেকে কানকে হেফাজতে রাখেন। মাহরাম-গাইরে মাহরাম মেনে চলেন (অফলাইন এবং অনলাইন উভয় জায়গায়)। - যিনি পরিবার, স্বজনের ও আল্লাহর সৃষ্টির হক আদায়ের ব্যাপারে যত্নবান এবং উম্মাহর কল্যাণে সাধ্যমত কাজ করার নিয়ত রাখেন। আমি মূলত আমার জীবনসঙ্গীর মধ্যে এই দুইটা দিক চাই। আর কোনো কিছুই চাই না। বাকি যা কিছু দিয়েছি অভিভাবকের মতামতের উপরে দিয়েছি, যাতে কুফু মেলানো সহজ হয়।আল্লাহ সহজ করুন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাঘারপাড়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3965

বয়স
33 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বাঘারপাড়া, যশোর, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10538

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঘারপাড়া, যশোর, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11824

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বাঘারপাড়া, যশোর, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11506

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঘারপাড়া, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন