| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে কিছু বলতে চাইলে সবার আগে এই কথাটাই মনে পড়ে --- " আমি আমার সম্পর্কে যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে আমার প্রতি ঘৃণাবশত তোমরা আমার মাথায় মাটি ছুঁড়ে মারতে!" [আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)] আমি এক দীনহীন, পাপী, অধম বান্দা। প্রতিনিয়ত নফসের সাথে লড়াই করেই চলছি এই লড়াই শেষ হবার নয়। যতদিন বেচে থাকব ততদিন চলবে এই লড়াই। কখনও আমি জিতে যাই, কখনো আমার নফস। এভাবে ই পার করছি আমার এই ক্ষুদ্র জীবন। কিন্তু মনে দৃঢ় আশা রেখেছি, আমার রবের সন্তুষ্টি অর্জন করে, রবের প্রিয় বান্দাদের তালিকায় আমার নাম লিপিবদ্ধ করার। নিজেকে জাহির করার মতো বিশেষ কোনো গুণ নেই বললেই চলে। তবু ও যতটুকু দরকার ততটুকু লিখছি। আমি ছোট্ট বেলা থেকেই চঞ্চল প্রকৃতির। মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারি আলহামদুলিল্লাহ। অন্যকে সাহায্য করার মাধ্যমে প্রশান্তি খুঁজে পাই। জীবন, শখ-বিলাসিতা ও পার্থিব আকাঙ্ক্ষা আল্লাহর উপর ছেড়ে দিয়ে দ্বীনের পথে নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা। হারামের প্রতি ঘৃণা এবং হালাল জীবনযাপন করা, পেশার পাশাপাশি ভবিষ্যতে ব্যবসা করার ইচ্ছা আছে। ভ্রমণ ও খেলাধুলার প্রতি আগ্রহ এবং পরিবারের সাথে ওমরাহ্ করার পরিকল্পনা— আমি এমন একজন জীবনসঙ্গী খুঁজছি, যিনি দ্বীনদারিতা, শিক্ষা, সততা, দায়িত্বশীলতা, বুদ্ধিমত্তা ও মেধার সাথে আল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবেন। আমার মূল লক্ষ্য হলো একজন বিশ্বস্ত জীবনসঙ্গীর প্রত্যাশা। যিনি সারাজীবন বিশ্বাস ও ভালোবাসায় আগলে রাখবেন। একজন দ্বীনদার, শিক্ষিত, সৎ, দায়িত্বশীল, বুদ্ধিমান ও মেধাবী জীবনসঙ্গী চাই, যিনি আল্লাহ্ এবং রাসূলের সুন্নাহ্ মেনে চলবেন। যিনি আমাকে বুঝবেন আমার পরিবার কে বুঝবেন ঠান্ডা শান্ত মেজাজের হবেন। আমার মায়ের ছেলের বউ না, উনি আমার মায়ের একজন মেয়ে হয়ে থাকবেন। আমি ঘুড়তে অনেক ভালোবাসি। অনেকটা রোমান্টিক প্রকৃতির মানুষ, কবিতা পড়তে ভালো লাগে কবিতা লিখতে ভালো লাগে। সাহিত্য পরতে ভালোবাসি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি মনের মতো একজনকেই পাবেন, যদিও এই পৃথিবীতে আমরা কেউই পারফেক্ট না, আমি নিজেও পারফেক্ট না। কিন্তু মেনে নেওয়ার মানিয়ে নেওয়ার মাঝেই তো আমাদের জীবন। ***আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ও লালিত ইচ্ছে হলো—বিয়ের পর আমার অর্ধাঙ্গিনীর হাত ধরে পরম করুণাময় আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফ করা। ওমরাহ পালনের মাধ্যমে আমরা আমাদের নতুন জীবনের পথচলা শুরু করতে চাই, যেন আমাদের বন্ধন দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই বরকতময় হয়। যিনি আমার জীবনসঙ্গিনী হবেন, তার জন্য আমার পক্ষ থেকে পরম নির্ভরতার প্রতিশ্রুতি থাকবে। আল্লাহ চাইলে তিনি আমার সর্বোচ্চ ভালোবাসা, অকৃত্রিম আদর আর পরম যত্নে সর্বদা আগলে থাকবেন। আমি এমন একটি ঘর গড়তে চাই যেখানে ভালোবাসা আর দ্বীনদারি—দুটিই সমানভাবে বিরাজ করবে। বলে রাখা ভালো আমাদের পরিবার একদম পরিপূর্ণ দ্বীনি একটি পরিবার, যেখানে হারাম হালাল,মাহরাম নন মাহরাম এগুলো কঠোর ভাবে পালন করা হয় জেনারেলের পাশাপাশি সবাই দ্বীনি শিক্ষায় শিক্ষিত। আবারো বলছি আমি মোটেই পারফেক্ট কোন মানুষ নই। আমার ইচ্ছা আমি আগ্রহ নিয়ে দ্বীনের পথে স্থির থাকবো, প্রয়োজনীয় ফরয ইলমসমূহ সময়মত অর্জন করবো এজন্য ইলম অর্জনের ক্ষেত্রে সাহায্যের আশা রাখি, দ্বীন সম্পর্কিত স্বপ্নগুলো পূরণ করার জন্যে আন্তরিক অভিভাবকের আশা রাখি যিনি পরিবারকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন। -- পরিশেষে, আমার বিষয়ে সবচেয়ে ভালো জানেন আল্লাহ তা'আলা,।
|