Profile

বায়োডাটা নং : 4073

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: তেরোখাদিয়া, নতুন বিলসিমলা।
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: তেরোখাদিয়া, নতুন বিলসিমলা।
কোথায় বড় হয়েছেন? রাজশাহী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ তিনি মানসিকভাবে একটু আনস্টাবল তাই নিজস্ব কিছু করেন না। তবে আমাদের একটি জেন্স পার্লার রয়েছে সেখানেই উনি বসেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ক্লাস ১০ এ পড়ে
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার বাবা-রা ৩ ভাই। আমার বাবা বড় মেজো চাচা সৌদিতে চাকরি করেন ও দেশে জেন্স পার্লার রয়েছে। ছোট চাচা থাই এর ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক জমিজমা বলতে তেমন কিছু নেই। রাজশাহী শহরে ৪ তালা বিল্ডিং, আমরা থাকি এবং কিছু ইউনিট ভাড়া দেওয়া আছে। বাড়ির সামনে কিছু জায়গা রয়েছে। আমাদের একটি নিজস্ব জেন্স পার্লার/সেলুন আছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাবে চলে যায় আমাদের পরিবার।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে আমি, দাদা-দাদি (১ বছর হলো দাদী নেই), বাবা ( আমি খুব ছোট থাকাকালীন বাবার মানসিক সমস্যার দরুন মা-বাবার সেপারেশন হয়ে যায়, আল্লাহ আমাকে আমার দাদা-দাদীর উসিলায় বড় করেছেন), মেজো চাচা-চাচী, ছোট চাচা-চাচী ও ছোট চাচাতো ভাই ৩.৫ বছরের। আমরা সবাই আলহামদুলিল্লাহ নিজদের উন্নত করার চেষ্টায় আছি। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। ২ চাচী পর্দা মেইনটেইন করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ ও মাহরাম-ননমাহরামও মোটামুটি মেনে চলার চেষ্টা করেন সবাই। তবে পরিপূর্ণ ভাবে বাসার কেউই ব্যাপার টা বোঝেনা। আমার পরিবার ও আমার জন্য দোয়ার আরজি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০২২ সাল থেকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয় আলহামদুলিল্লাহ। এর আগে ইসলাম নিয়ে গভীর জ্ঞান ছিলোনা নাউযুবিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৫-৬ ওয়াক্ত মাসে
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? ২০২২ সালের আগে যথারীতি নিয়মে কুরআন পড়তাম, মনে করতাম এটাই হয়ত সঠিক৷ তবে ২০২২ সালের পর আলহামদুলিল্লাহ নামাজের জন্য প্রয়োজনীয় সুরা,দোয়া-দরুদ মুখস্থ করেছি শুদ্ধ ভাবে। এবং এখনো ইউটিউবে, অনলাইনে বিভিন্ন কোর্স করে যাচ্ছি। ইচ্ছা আছে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখলে পুরো কুরআন মুখস্ত করবো ইন শা আল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ইসলামে মাজার/ কবর জিয়ারত করা সুন্নত। কিন্তু মাজারে শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়ার আশায় যাওয়া শিরক। ইসলামে কবর কে মসজিদ/ ইবাদতের স্থান বানানো নিষিদ্ধ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর-রাহিকুল মাখতুম, ফেরা ১ও২, প্যারাডক্সিকাল সাজিদ ১ও২।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ড. জাকির নায়েক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখের মধ্যে বই পড়া, বিশেষ করে ইসলামিক বই ও উপন্যাস পড়া অন্যতম। আমার একটি ছোট বুকশেলফ আছে, যা ভবিষ্যতে আরও সমৃদ্ধ করে একটি ব্যক্তিগত লাইব্রেরিতে পরিণত করার ইচ্ছা রাখি, ইন শা আল্লাহ। এছাড়াও রান্না করতে এবং নতুন নতুন রেসিপি চেষ্টা করতে ভালো লাগে। রাতে বাইরে হাটতে খুব পছন্দ করি, কিন্তু হয়ে ওঠেনা খুব একটা। এখন পর্যন্ত খুব বেশি ঘোরার সুযোগ হয়নি, তবে ভবিষ্যতে মাহরামের সঙ্গে বিভিন্ন জায়গা ভ্রমণের ইচ্ছা আছে, ইন শা আল্লাহ। বই সংগ্রহ করা এবং পছন্দের খাবার উপভোগ করতেও ভালো লাগে। আমি শালীন, সাধারণ ও ঘরকেন্দ্রিক জীবনযাপন পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আমার বিশেষ কোনো বিলাসী চাহিদা নেই। অবসর সময়ে বই পড়া, নতুন কিছু শেখা এবং নিজের দ্বীনি ও ব্যক্তিগত উন্নতির জন্য চেষ্টা করতে ভালো লাগে। দ্বীন সম্পর্কে বুঝ আসার পর শুরুতে খুব বেশি সহযোগিতা না পেলেও আল্লাহর অশেষ রহমতে বর্তমানে আমার পরিবারও নিজেদের উন্নত করার চেষ্টা করছেন এবং দ্বীনের বিধান মেনে চলার ব্যাপারে সচেষ্ট আছেন। ভবিষ্যতে এমন একটি পরিবার গড়ার স্বপ্ন দেখি, যেখানে ইসলামী মূল্যবোধ, পারস্পরিক সম্মান, ভালোবাসা ও মানসিক প্রশান্তির পরিবেশ থাকবে। একজন দ্বীনদার, দায়িত্বশীল ও গায়রতসম্পন্ন জীবনসঙ্গীর প্রত্যাশা করি, যিনি নিজে দ্বীনের ওপর চলার চেষ্টা করবেন এবং আমাকে দ্বীন সম্পর্কে আরও জানতে ও আমল করতে উৎসাহ ও সহযোগিতা করবেন, ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা ও নিকাবসহ খিমার পরি, এবং ফিংগারলেস হাত মোজা ও পা মোজা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৫ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ চেষ্টা করি সর্বোচ্চ। পরিস্থিতির কারণে মাঝে মধ্যে লঙ্ঘন হয়ে যায়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে দেখতাম, এখন দেখিনা আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ছাত্রীসংস্থার বৈঠকে যাই দ্বীনি আলোচনায় শামিল হতে।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে ছাত্রী।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীন সম্পর্কে বুঝ আসার পর থেকে এমন একজন জীবনসঙ্গীর জন্য দোয়া করছি, যার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন কাটানো যাবে। দ্বীনের পরিপূর্ণতা অর্জন, চরিত্রের হেফাজত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বিয়ে করতে চাই। নিজের দৃষ্টি, নফস ও চরিত্র রক্ষার জন্য। আল্লাহর পথে চলতে আমাকে সাহায্যের জন্য এবং আল্লাহর প্রিয় কোনো বান্দার তত্ত্বাবধানে থাকার জন্য। বিয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, দ্বীনমুখী পরিবার গঠন করতে চাই, যেখানে আমরা পরস্পরের সহযোগী ও একে অপরের জন্য কল্যাণের কারণ হতে পারব, ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-32
উচ্চতা ৫'৮" - ৬'১"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজ, মাওলানা হলে খুব ভালো হয় যেহেতু আমি কুরআন হিফজ করতে চাই ইন শা আল্লাহ। তবে নুন্যতম এইচএসসি বা আলিম পাস
জেলা রাজশাহীর হলে ভালো হয়।এছাড়াও রাজশাহীর আশে-পাশের যেমন ঃ নাটোর, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, ইত্যাদি
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা বেসরকারি/ সরকারি চাকুরীজীবি, ব্যবসায়ী এছাড়া যেকোনো হালাল পেশা যেন একটি পরিবারের দৈনন্দিন ঘাটতি পূরণ হয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত, উচ্চবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। দ্বীনদার ও তাকওয়াবান হতে হবে ২। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে (সম্ভব হলে) আদায়কারী ৩। চরিত্রবান, নম্র-ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী ৪। দায়িত্বশীল ও পরিণত মানসিকতার ৫। আমাকে সম্মান করবেন ও বোঝার চেষ্টা করবেন ৬। দ্বীনের পথে চলতে ও আমল বাড়াতে সহায়তা করবেন এবং আমাকে পর্দার ব্যাপারে সাহায্য করবেন। ৭। পরিবারকে সম্মান করেন এবং পারিবারিক দায়িত্ব বুঝেন ৮। হালাল-হারাম, মাহরাম-নন মাহরাম মেনে চলার মানসিকতা থাকবে ৯। হালাল উপার্জনে সচেতন ও নৈতিকতায় দৃঢ় ১০। সহজ-সরল জীবনযাপন পছন্দ করেন ১১। দুনিয়া ও আখিরাত উভয় দিকেই কল্যাণের জন্য একসাথে চলার মানসিকতা রাখেন
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজশাহী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1669

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6404

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঘা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4905

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
বিধবা
স্থায়ী ঠিকানা
পবা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2930

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1122

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পবা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2717

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন