| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি। 2009 সাল থেকে। শুরুতে রেগুলারিটি ছিলোনা, ধীরে ধীরে নিয়মিত হয়ে যাই,আলহামদুলিল্লাহ ্ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আল্লাহর রহমতে এখন কোন নামাজ কাজা হয় না, এমনকি জামাআত মিস হওয়ার সংখ্যাও খুবই কম, হয়ত সপ্তাহে একদিন জামাত মিস হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার কে কবর ভেবে জিয়ারত এর উদ্দেশ্যে গেলে, তা জায়েজ আছে। তবে মাজারে কিছু চাইতে যাওয়া টা শিরক্।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বই অনেক পড়া হয়েছে, সবগুলার নাম ঠিকমতো মনে নাই। তবে, জান্নাতের সহজ পথ, কুদৃষ্টি থেকে বাঁচার উপায়, নবীজীর ঘরোয়া জীবন, আধারে ঢাকা ভোর,খুসুখুজু ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ ইবনে সালেহ আল উসায়মিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আহমাদুল্লাহ, নোমান আলি খান, তারিক জামিল, ইমাম আবু হানিফা সহ আরও অনেকে।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
🔷শখ পছন্দ অনেক। ছোট থেকেই আমি স্বপ্নবাজ। বিশ্ব পরিবর্তন এর স্বপ্ন নিয়ে চলি। ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর হলেও আমার কাছে অনেক আবেগের। স্বপ্ন এখনও অনেক আছে, খারাপ গুলা বাদ দিয়ে ভালো গুলো সাজানো আছে, ধারাবাহিক ভাবে পূর্ণতা দেয়ার জন্য। তবে সব স্বপ্নের উদ্দেশ্য হলো দুনিয়ায় আখিরাত এর বীজ বোনা, যার গন্তব্য হলো জান্নাতুল ফিরদাউস। ইনশাআল্লাহ 🟢স্ত্রী'র জন্য অনেক ভালোবাসা জমানো আছে। ওনাকে নিয়েও অনেক রকমের স্বপ্ন রয়েছে। ওনি আমার মনমতো হলে, আমাকে তার সবকিছুতেই পাশে পাবেন, ইনশাআল্লাহ। কোন অন্যায় আবদার ছাড়া, সব চাওয়া পাওয়ার ই দাম পাবেন তিনি। আশা করি চাওয়ার আগেই অনেক কিছু পেয়ে যাবেন,ইনশাআল্লাহ। 🔴আমি একটু আনন্দপ্রিয় মানুষ।হালকা খুনসুটি, ফান করা,মজা করে কথা বলা আমার একটু ভালো লাগে,তবে অবশ্যই তা কাউকে তাচ্ছিল্য বা ছোট করার জন্য মোটেও করিনা। যার সাথে মজা করছি সে ফ্রী মাইন্ডেড নাহলে এটা একটু সমস্যাই আরকি। তবে আমাকে যারা বোঝেন, তারা সবাই আমার সাথে সময় পার করে আনন্দিত বোধ করেন। মাঝে মধ্যে অনেকে এও বলেন যে আমার সাথে পরিচয় হওয়াটা তাদের জন্য সৌভাগ্যের, আলহামদুলিল্লাহ। গর্ব করার মানসিকতা থেকে বলছিনা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি তিনি আমার মধ্যে মানুষের কাছে প্রিয় হয়ে ওঠার গুণাবলী দান করেছেন।
|