Profile

বায়োডাটা নং : 4034

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পাটুলী পাড়া
বর্তমান ঠিকানা ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পাটুলী পাড়া
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? MBBS
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাবনা মেডিকেল কলেজ
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষি কাজ । তবে তিনি যথেষ্ট শিক্ষিত। এমনও হয় ইংলিশে লেখা বইগুলোর কোথাও বুঝতে না পারলে আমাকে অনুবাদ করে দিতে বলেন, আবার আমাকে কিছু কিছু শেখানও যন্ত্রপাতি বিষয়ে। কৃষি কাজের পাশাপাশি মেকানিকের কাজ করেন সময় পেলে ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ভাইয়ারা ২ জনই বড় বড় ভাইয়া: ১০ ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছেন, বিবাহিত, সৌদি প্রবাসী। ছোট ভাইয়া: ডিগ্রী পাস, বিবাহিত। কৃষি কাজ করেন ,এটাই আমাদের ব্যবসা বলা যায় ।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় ২ বোন আছে। বড় বোন : ৯ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন, বিবাহিত, গৃহিণী ছোট বোন: ৯ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, বিবাহিত, গৃহিণী ।
চাচা মামাদের পেশা চাচা : কৃষক ,ছোট খামার আছে গরুর । তবে শিক্ষিত । বড় মামা : আনসারের চাকরি করতেন (মৃত) ছোট মামা : কৃষক (মৃত ) মেজো মামা : কৃষক
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব বসত বাড়ি আছে। সামনে বাড়িঘর মেরামতের পরিকল্পনা আছে। জমি : মোটামুটি ভালো পরিমাণ নিজস্ব জায়গা জমি আছে, তবে পরিমাণ সম্পর্কে ধারণা নেই ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাড়ির মহিলারা মোটামুটি নামাজি। তবে পারিবারিক দ্বীনি পরিবেশ ভালো। পর্দা বা মাহরাম-ননমাহরাম তেমন কেউই মানে না। আমার পরিবার খুব বেশি ধার্মিক না। তবে আমি আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত হয়েছি । পরিবারে ধর্মীয় মূল্যবোধ কম হওয়ায় খুব খারাপ লাগে,কারণ যখন থেকে নিজেকে পাল্টাতে শুরু করেছি তখন থেকে অনেকের অনেক কথাই শুনছি। আমি নিজেও যে অনেক বেশি দ্বীনদার এমনটাও নয় । এখনো অনেক ভুল করি ,জানা-অজানায় অনেক গুনাহ করে ফেলি । এজন্য আল্লাহর ক্ষমা প্রার্থী এবং দুয়া করি আল্লাহ তা'য়ালা যেন আমাকে সেসব ছোট বড় পাপ থেকে আমাকে হেফাজতে রাখেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী ,পড়ি । হাইস্কুল (৬ষ্ঠ /৭ম শ্রেণী ) থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়ি,কারণ তখন থেকে নামাজ পড়া বাধ্যতামূলক ছিল স্কুলে। নামাজ না পড়লে মারতো ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত চেষ্টা করি কাযা না করার । সপ্তাহে ২-৩ ওয়াক্ত সালাত কাযা হয়ে যায় কখনো কখনো । বেশিরভাগ সময়ে ফজরের সালাত কাযা হয়ে যায় মাঝে মাঝে,ঘুমের সমস্যা থাকায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি পারি । প্রতিদিন রাতের আমলগুলো যেমন সূরা ওয়াকিয়াহ, সূরা মূলক, সূরা বাকারার ২৮৫-২৮৬ আয়াত,সূরা কাহফের প্রথম এবং শেষ ১০ আয়াত তিলাওয়াত করার সর্বোচ্চ চেষ্টা করি। হিফয করার ইচ্ছা আছে, শীঘ্রই শুরু করার নিয়ত আছে,বাকিটা আল্লাহ ভালো জানেন । সময় না পাওয়ায় এর আগে উদ্দ্যোগ নিয়েও কার্যকর করতে পারিনি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, উল্লেখযোগ্য তেমন কোনো সমস্যা নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জিয়ারত করা জায়েয আছে। কিন্তু মাজার নিয়ে ধর্ম ব্যবসা বা মানুষের ভুল ধারণা সেটা পুরোপুরি শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বাইবেল, কুরআন ও বিজ্ঞান ; বেলা ফুরাবার আগে; প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজ, জবাব সিরিজ, জীবন যেখানে যেমন,ফেরা,ফেরা-২, আর-রাহিকুল মাখতুম(পুরোটা শেষ হয়নি এখনো),মা ,মা মা এবং বাবা; কুরআন থেকে নেওয়া জীবনের সহজ পাঠ, প্রত্যাবর্তন, হায়াতের দিন ফুরোলে,কথা বলো যয়তুন বৃক্ষ, উমরাহ সফরের গল্প, মুক্ত বাতাসের খোঁজে, তুমি ফিরবে বলে(ফিমেল এবং মেইল ভার্সন ২ টাই), আকাশের ওপারে আকাশ, নফসের বিরুদ্ধে লড়াই,মেহজাবি । আরো বেশ কিছু ইসলামিক বই পড়া আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, ড. মিজানুর রহমান আজহারী,ডা. জাকির নায়েক, নোমান আলী খান, ইউসুফ এস্টেস প্রমুখ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ : পারিবারিক লাইব্রেরী করা, সুন্দর একটা নামাজ ঘর করা(যেখানে গেলে মনে প্রশান্তি আসবে) বাগান করা, শারীরিক ব্যয়ামের জন্য একটা রুম করা । বই কিনতে ভালো লাগে। হাতে টাকা থাকলেই বই কিনি । বইয়ের দোকানে গেলে ভালো বই দেখলে সুযোগ থাকলেই কিনে নিয়ে চলে আসি। পছন্দ: একা চুপচাপ থাকা, কম কথা বলতে পছন্দ করি। বাড়িতে থাকতেই বেশি কমফোর্ট ফিল করি , এমনকি আশেপাশের প্রতিবেশীদের বাড়িতেও খুব একটা যাই না। কথা বলার স্পীড কিছুটা বেশি । পরিচিতরাই অনেক সময় কথা বুঝতে পারে না , পুনরায় বলতে হয় কথাগুলো। আকাশ, বৃষ্টি, চন্দ্র বিলাস সর্বদাই খুব প্রিয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি , এজন্য গ্রাম বেশি পছন্দের। বিকেলে একটু হাঁটতে বের হই খোলা রাস্তায়। যেহেতু একদম গ্রামে বাসা ,তাই মাঠের সৌন্দর্য উপভোগ করতে বাড়ি গেলেই ছোটদের সাথে আসরের পর বেরিয়ে পড়ি মাঠের মাঝে রাস্তায় । ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। বাড়ি গেলে ওদের সাথে পিকনিক করা ,ফুসকা ,চটপটি রান্না করে ওদের খাওয়ানো , খেলতেও পছন্দ করি । শহর খুব একটা পছন্দ না ,দম বন্ধ লাগে শহুরে পরিবেশে। রান্না করতে /নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে, হস্ত শিল্পের কিছু কাজ পারি সেগুলোও করতে ভালো লাগে সময় পেলে ( লক-ডাউনে বেশ কিছু কাজ করেছি স্মৃতি হিসেবে রাখার জন্য)। পরিবারের লোকদের সাথে সময় কাটাতে ভালোবাসি । মাঝে মাঝে ঘুরতে যাওয়া(তবে আমি ঘুরাঘুরি খুব বেশি পছন্দ করি না, অনেকটা ঘরকুনো স্বভাবের ) , প্রকৃতির ফটোগ্রাফি করা। অপছন্দ : অগোছালো জিনিসপত্র, অপরিষ্কার রুম/ জিনিসপত্র খুব বেশি অপছন্দের। এসব বিষয়ে অনেক খুঁতখুঁতে স্বভাবের । অলসতা খুব অপছন্দের ( অবসর সময়ে দেখা যায় কিছু না কিছু কাজ বের করে করতে শুরু করি) । গীবত , মিথ্যাচার, অহংকার অনেক বেশি অপছন্দের। রুচিবোধ: খুব সাধারণ জীবন যাপন করতে পছন্দ করি। বিলাসবহুল জীবন তেমন পছন্দ না, শুধু ততটুকুই চাই যতটুকু হলে শান্তিতে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটা কাটিয়ে দিতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। স্বপ্ন : অবশ্যই ভালো একজন ডাক্তার হওয়ার স্বপ্ন আছে। এমন একটা পরিবার তৈরি করা যেখানে ধর্মীয় মূল্যবোধ থাকবে। আমি চাই আমি ছোট বেলা থেকে যেমন ধর্মীয় পরিবেশ পাইনি,তেমনটা যেন আমার বাচ্চাদের সাথেও না হয়। তারা যেন ছোট থেকেই ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং সেভাবেই নিজেদের গড়তে পারে। এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যিনি জান্নাতে যাওয়ার পাথেয় হবে আমার জন্য। যিনি আমাকে আরো বেশি আল্লাহর কাছাকাছি নিয়ে যাবেন ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা ,হিজাব,নিকাব এবং পা মোজা পড়ি। হাত মোজা পড়া হয় না, কারণ এতে রোগী দেখার সময় কিছুটা সমস্যা হয়
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? প্রায় ৪ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মোটামুটি মেনে চলি। সব সময় সম্ভব হয় না। গ্রামে গেলে বেশি সমস্যা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান শোনা কোভিড-১৯ এর লকডাউনের মধ্য থেকে বাদ দিয়েছি । মুভি,নাটক , সিরিয়াল এগুলোও বাদ দিয়েছি মোটামুটি। তবে ফেসবুক বা ইউটিউবে স্ক্রলিয়ের সময়ে অনেক সময় শর্ট ক্লিপগুলো দেখা হয়ে যায়। চেষ্টা করি স্কিপ করে যাওয়ার। তবে নাশিদ শুনি ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নিজেকে আরো খোদাভীরু করে তোলার দিকে গুরুত্ব দিচ্ছি
পেশাগত তথ্য
পেশা ডাক্তার
পেশার বিস্তারিত বিবরণ গত ২৬ জুলাই,২০২৬ ইন্টার্নশিপ শেষ হয়েছে। একটি ডায়াগনস্টিক সেন্টারে পার্ট টাইম জব করছি। বিসিএস প্রিপারেশন চলছে
মাসিক আয় পরে আলোচনা করা যাবে এ বিষয়ে
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী,রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজেকে ফিতনা থেকে রক্ষা করতে বিয়ে করতে চাচ্ছি। যেহেতু পড়ালেখা মোটামুটি এগিয়ে নিয়েছি তাই এটাই উপযুক্ত সময় বিয়ে করে নেওয়ার জন্য। আর পরিবার থেকেও বিয়ের বিষয়ে ভাবছে সবাই। বিয়ে হলো অর্ধেক দ্বীন যা একজন মুসলিমের দ্বীনকে সম্পূর্ণ করে
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-32
উচ্চতা ৫'৫"- ৬'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অন্তত MBBS complete হয়েছে এমন
জেলা পাবনা/ নাটোর/ টাঙ্গাইল/ সিরাজগঞ্জ/ বগুড়া। রাজশাহী, রংপুর বা ময়মনসিংহ বিভাগের কোথাও হলে ভালো হয়
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার /ইন্টার্ন ডাক্তার (সরকারি মেডিকেল কলেজে পড়ালেখা করলে বেশি ভালো)
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই ধার্মিক হতে হবে। আমার চেয়ে বেশি ধার্মিক হলে তো আলহামদুলিল্লাহ। ইসলাম মেনে চলতে সবসময় সাপোর্ট দেবে এমন মানসিকতা থাকবে, এটাই প্রত্যাশা করি । অনেক বেশি ধৈর্যশীল হতে হবে,কারণ আমি বকবক করতে শুরু করলে আর থামি না(তবে বেশিরভাগ সময়ই চুপচাপ থাকতে বেশি পছন্দ করি) , ব্যক্তি বিশেষে আমার কথা বলার ধরণ পাল্টায়। ধৈর্য সহকারে সেসব গল্প শুনতে হবে । আমার কাছের মানুষদের সাথে প্রচুর কথা বলতে পারি কিন্তু অপরিচিত কারো সাথে মিশতে সময় লাগে ,নিজে থেকে কারো সাথে ঘনিষ্ঠ হতে পারি না। নম্র-ভদ্র হতে হবে । সাংসারিক জীবনে অনেক সময় ছোট বড় ভুল করতে পারি , সেগুলো বুঝিয়ে শুধরিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। বই বিশেষ করে ইসলামিক বই পছন্দ করবে । কারণ আমি বই কিনতে অনেক পছন্দ করি। পারিবারিক লাইব্রেরী করার ইচ্ছা আছে এবং মোটামুটি কয়েক হাজার টাকার বই ইতোমধ্যেই কেনা আছে ( বেশির ভাগ বই ইসলামিক) , আলহামদুলিল্লাহ। রান্না করতে জানলে তো অনেক ভালো,আর না জানলেও সমস্যা নেই। আমি শিখিয়ে নিবো ইনশাআল্লাহ। গাছ পছন্দ করে । বাগানের পরিচর্যা জানে বা শখ আছে। পর্দা করতে দিতে হবে/ মাহরাম -ননমাহরাম মানতে সাহায্য করতে হবে। চাকরি করতে দিতে হবে । চাকরি করার অনুমতি না দিলে অন্তত ক্লিনিকাল প্র্যাক্টিসের অনুমতি দিতে হবে। তবে ক্যারিয়ার নিয়ে ভাবার ক্ষেত্রে পরিবারকে যথাযথ মূল্য দেওয়া ,সময় দেওয়ার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে চাই। আমার কাছে আমার পরিবারই প্রথম প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। সার্জারিতে বেশ আগ্রহ আছে , তবে ইসলামিক দিক বিবেচনা এবং আলোচনা সাপেক্ষে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাববো, ইনশাআল্লাহ। পড়ালেখা করতে সাহায্য করতে হবে। আমি সুন্নাহ অনুযায়ী বিয়ে করতে চাই । আশা করি তিনিও একমত হবেন এ বিষয়ে। সর্বোপরি এটাই আশা করি তিনি আমার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার সব সময়ের সঙ্গী হবেন ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভাঙ্গুড়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7024

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7246

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9468

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2970

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3068

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন