Profile

বায়োডাটা নং : 4020

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: এরুলিয়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শেরেবাংলা নগর, ঢাকা
কোথায় বড় হয়েছেন? বগুড়া
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন দাখিল ২০১২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
পাসের সন ২০২১
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী, সৌদি আরবে কর্মরত
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ভাই(১): শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ও অনার্স(ইসলামিক স্টাডিজ), সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। কামিল ও ফাযিল করেছেন। বৈবাহিক অবস্থা: বিবাহিত( ২ সন্তান আছে) পেশা: ব্যবসা ও কৃষি ভাই(২): শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ও অনার্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। বৈবাহিক অবস্থা: অবিবাহিত পেশা: শিক্ষক, NTRCA থেকে মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছে। আমার বাবা ২য় বিয়ে করেছেন। উভয় পক্ষ পৃথক বাসায় থাকে। আমি ১ম পক্ষের। ২য় পক্ষের ১ জন ভাই আছে। স্নাতক করেছেন। বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন: ১ জন আমার বাবার ২য় পক্ষের বৈবাহিক অবস্থা: বিবাহিতা
চাচা মামাদের পেশা চাচা: ১ জন পেশা: কৃষি মামা: ১ জন আগে কাপড়ের ব্যবসা ছিল। এখন আপাতত বাসায় থাকেন। তেমন কিছু করেন না।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ গ্রামে নিজেদের বাড়ি আছে। ৩ তলা ফাউন্ডেশন দেওয়া। আপাতত ১ তলার কাজ শেষের দিকে। নিজেদের চাষাবাদের জমি আছে। বাবা প্রবাসে আছেন। আমার দুই ভাই হালাল উপার্জন করেন। আলহামদুলিল্লাহ, আমরা আর্থিকভাবে সচ্ছল।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারে দ্বীনি পরিবেশ আছে। পরিবারের সবাই মাহরাম-নন মাহরাম মেনে চলার চেষ্টা করেন। আলহাদুলিল্লাহ আমি দ্বীন পালনের ক্ষেত্রে পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। দ্বীন পালনের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ রয়েছে আলহামদুলিল্লাহ ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ , ১০ বছর বয়স থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাজা হয়না। সপ্তাহে ১/২ ওয়াক্ত ফজর কাজা হয়। পরে পড়ে নেওয়া হয়
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মানসিক বা শারীরিক কোন রোগ নেই। তবে চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের আস্তানা
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সিরাতে ইবনে হিশাম, কারাগারে রাতদিন, শিকড়ের সন্ধানে, বেলা ফুরাবার আগে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, ওস্তাদ নোমান আলী খান, শায়েখ আসিম আল হাকিম
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি খুবই সাধারণ একজন মুসলিমাহ। ছোট বেলা থেকেই দ্বীন পালনের উপযুক্ত পরিবেশ পাওয়ায় পুরোপুরি পর্দার মধ্যে থেকে লেখাপড়া করতে পেরেছি। ইউনিভার্সিটি লাইফেও আমি পর্দা মেইনটেইন করে পড়ালেখা করতে পেরেছি। আমার জীবনের মূল লক্ষ্য জান্নাত লাভ করা। আমি সহজ-সরল, শান্তিপূর্ণ জীবন যাপনে অভ্যস্ত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন ধারণের চেষ্টা করি এবং ইসলাম সম্পর্কে আরো অনেক বেশি জানার আগ্রহ রয়েছে। জীবনযাপনের ক্ষেত্রে আমি মধ্যমপন্থা অবলম্বন করা পছন্দ করি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আল্লাহ একজন মেয়ে এবং ভবিষ্যৎ মা হিসাবে আমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করাই আমার জন্য সম্মানজনক কাজ বলে মনে করি। আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীও আল্লাহপ্রদত্ত আমার এই দায়িত্বকে সম্মানজনক মনে করবেন বলে আশা রাখি। পছন্দ-অপছন্দ: মিথ্যা কথা আমার খুবই অপছন্দের। ছোট মনমানসিকতার মানুষও খুবই অপছন্দের। লোভ, হিংসা, অহংকার, কপটতাকে মনে-প্রাণে ঘৃণা করি। রাগারাগি করা, ঝগড়াঝাঁটি করাও অপছন্দ করি। মানুষ হিসেবে আমি মানবিক দোষ-ত্রুটির উর্ধ্বে না। আমার ভুলগুলো ভালোভাবে শান্ত মেজাজে বুঝিয়ে বললে শুধরানোর চেষ্টা করি। বিভিন্ন সম্পর্কে বোঝাপরার ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হলে একসাথে বসে নিজেদের চিন্তাভাবনা গুলো সরাসরি কথা বলে সমাধান করা পছন্দ করি। নিজেদের সমস্যাগুলো অন্যদের বলে বেড়ানোকে অপছন্দ করি। আমি নিজে মিশুক মানুষ। যেকোনো স্থানে যেকোনো পরিবেশে মানিয়ে নেয়ার সক্ষমতা রাখি। নিজের সাধ্য অনুযায়ী মানুষকে সাহায্য করার চেষ্টা করি। মানুষকে খাওয়াতে, সাধ্যঅনুযায়ী উপহার দিতে আমার খুব ভালো লাগে। এছাড়াও বিভিন্ন সাদাকা প্রজেক্টগুলোতে দান করতে ভালো লাগে। শখ: অবসর সময়ে বই পড়তে ভাল লাগে। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য্য উপভোগ করতে পরিবারের সাথে ভ্রমণ করা আমার শখ। ইসলামিক, ইতিহাসবিষয়ক, জীবনীগ্রন্থসহ বিভিন্ন শিক্ষণীয় বই নিজের সংগ্রহে রাখতে ভালো লাগে। একটা পারিবারিক লাইব্রেরি তৈরী করা আমার শখ। স্বপ্ন: ওমরা বা হজ্জ আমার অনেক বড় স্বপ্ন। উপযুক্ত পরিবেশ পেলে বিস্তর পরিসরে দ্বীনি জ্ঞান অর্জনের ইচ্ছা আছে। জীবনসঙ্গীর সাথে একটি সুখী দ্বীনি পরিবার গঠনের স্বপ্ন দেখি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা ও হাত মোজা-পা মোজা সহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৯ম শ্রেণী থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ ,আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, তবে অনলাইনে ১ টা হালাকায় বসা হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়েকে আল্লাহ ফরয করেছেন। বিয়ের মাধ্যমে নিজের চরিত্রকে হেফাজত করা এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। বিয়ের মাধ্যমে বরকত আসে,আল্লাহর রহমত থাকে। বিয়ের মাধ্যমে দ্বীনি পরিবার গঠন করতে চাই। স্বামীর আনুগত্য ও সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নেকি অর্জন করতে চাই। বর্তমানে এ ফিতনাময় দুনিয়ায় একজন দ্বীনদার জীবনসঙ্গী খুবই প্রয়োজন। দ্বীনকে যথাযথভাবে বাঁচিয়ে রাখার জন্য, বিয়েটা অতীব প্রয়োজনীয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-34
উচ্চতা ৫'৫" +
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা নূন্যতম স্নাতক
জেলা বগুড়া বা তার আশেপাশে হলে ভালো হয়। তবে দ্বীনদারিতা সহ অন্যান্য বিষয় ঠিক থাকলে উত্তরবঙ্গের যেকোন জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারি বা বেসরকারি চাকুরীজীবী। উপার্জন অবশ্যই হালাল হতে হবে। যারা ব্যাংকে চাকুরী করেন দয়া করে এরকম কেউ যোগাযোগ করবেন না। ঘুষ বা সুদের সাথে জড়িত এরকম কেউ যোগাযোগ করবেন না।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
পরিপূর্ণ দ্বীনদার অথবা প্র্যাকটিসিং মুসলিম। যার জীবনের লক্ষ্য হবে জান্নাত অর্জন করা এবং সকল কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যিনি হবেন আল্লাহ ভীরু, ত্বাকওয়াবান, উত্তম আখলাক সম্পন্ন, সৎ চরিত্রবান, নজরের হিফাজতকারী, মানুষের হক আদায়কারী, মিশুক, নম্র-ভদ্র, পরোপকারী, লজ্জাশীল, দানশীল। যিনি মন মানসিকতায় বড় হবেন। জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। জীবনের ছোট-বড় সকল ক্ষেত্রে কুরআন-সুন্নাহ অনুসারে চলার মন-মানসিকতা ও সর্বোচ্চ চেষ্টা থাকবে। সৎ, বিশ্বস্ত, বিনয়ী, নিরহংকারী, ধৈর্য্যশীল, যত্নশীল ও দায়িত্ববান হতে হবে। যেকোনো নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকবেন। জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ থাকতে হবে। জীবনসঙ্গীনিকেও জ্ঞান অর্জনের জন্য সার্বিক সাহায্য-সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। অনলাইন ও অফলাইনে মাহরাম-ননমাহরাম মেনে চলবেন। যিনি হালাল হারাম মেনে চলেন। যিনি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অন্তরে লালন করেন এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করেন। সুন্নাহ অনুযায়ী দাঁড়ি থাকতে হবে। নিয়মিত কোরআন পড়তে অভ্যস্ত। বদমেজাজী বা রাগী হওয়া যাবে না। জীবনসঙ্গিনীর সাথে প্রতিদ্বন্দীতা নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার মনমানসিকতা থাকতে হবে। জীবনের ছোট-বড় সিদ্ধান্ত সমূহ পারস্পরিক আলোচনা করে নেওয়ার মন-মানসিকতা থাকতে হবে। পরিপূর্ন পর্দায় রাখার মানসিকতা থাকতে হবে। সুন্নাত অনুযায়ী বিয়ে করতে হবে। বিয়েতে কোনভাবেই পর্দার খেলাপ করা যাবে না। আমি চাই আমার শাশুড়ি মা থাকবেন। যেন তার কাছ থেকে ভালোবাসা পেতে পারি। পাশাপাশি সুখ দুঃখ শেয়ার করতে পারি। আমি এমন একটি পরিবার চাই যেখানে একে অপরের সাথে আন্তরিক ও সম্মানজনক সম্পর্ক থাকবে। বি:দ্র: আলহামদুলিল্লাহ, আমি কখনই কোন হারাম রিলেশনে জড়ায় নি। যারা রিলেশনে ছিলেন দয়া করে তারা নক দিবেন না। [অবশ্যই সম্পূর্ণ বায়োডাটাটি পড়বেন, যদি আপনার মনে হয় আমি আপনার যোগ্য কেবল তাহলেই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের আগে ইস্তিখারা করে নিবেন 'ইং শা আল্লাহ']
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বগুড়া সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3027

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2876

বয়স
31 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2821

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5985

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7282

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4257

বয়স
34 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন