Profile

বায়োডাটা নং : 4018

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালাই, জয়পুরহাট, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: মাত্রাই
বর্তমান ঠিকানা কালাই, জয়পুরহাট, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: মাত্রাই
কোথায় বড় হয়েছেন? জয়পুরহাট, কালাই,মাত্রাই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? স্নাতক (ইংরেজি)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইডেন মহিলা কলেজে, আজিমপুর, ঢাকা
পাসের সন ২০২৩ এ স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু করোনা প্যানডেমিকের কারণে ২০২৪এর শেষে পরীক্ষা শুরু হয়ে ২০২৫সালে শেষ হয়েছে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সহকারী অধ্যাপক (বাংলা) ফাযিল ডিগ্রি মাদ্রাসা।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ আমরা তিন ভাই বোন। Elder Brother:Associate Scientist, icddrb. He obtained his PhD from the University of Leeds ,UK BSS and MSS from the University of Dhaka. Sister-in-law:Student of Population and Public Health Sciences at East West University. Immediate elder brother: BSS and MSS (Political Science) from the University of Dhaka Married Sister-in-law: Lecturer (Bangla), Rajuk Uttara Model College BA,and MA from the University of Dhaka.
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আলহামদুলিল্লাহ দুই চাচা ও চার মামা। বড় চাচাঃ এম এ (ইসলামিক স্টাডিজ) সহকারী অধ্যাপক, তুলশীঘাট কলেজ,গাইবান্ধা। ছোট চাচাঃ এম এ( ফিলোসোফি) ঢাকা কলেজ। বর্তমানে নিজস্ব জমিজমা দেখাশোনা করেন। মামা বড় মামাঃ State Minister for the Ministry of Public Administration and For the Ministry of Food.Former Secretery Of Government of the People`s Republic of Bangladesh. মেঝ মামাঃ Ex Store Keeper,Upazila Parishad. সেঝ মামাঃ ব্যবসায়ী ছিলেন। ছোট মামাঃ Deputy Director JRDM.
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত,শিক্ষিত এবং সামাজিকভাবে সম্মানিত।নিজেস্ব বাড়ি।২০ বিঘার মতো আবাদি জমি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। সবাই মোটামুটি আল্লাহভীরু মানুষ। জ্ঞানত আমার বাবাকে বিনা ওজরে নামাজ ক্বাযা করতে দেখি নাই, আলহামদুলিল্লাহ। আমার মা আলহামদুলিল্লাহ একজন নরম মনের ও ধার্মিক মানুষ। অন্তরে সবচেয়ে প্রশান্তিকর বিষয় হলো আমার বড় ভাইয়া কখনো দাড়ি শেভ করেন নাই আলহামদুলিল্লাহ। তবে আমার পরিবার কঠোর প্রাক্টিসিং না। নামাজ, রোজা,হজ্জ্ব, যাকাত আলহামদুলিল্লাহ পালন করা হলেও পর্দা এবং নন মাহরাম এর বিষয় কঠোর ভাবে সবাই পালন করেন না।।ইনশাআল্লাহ আশা রাখি একদিন সবাই কঠোর প্রাক্টিসিং হবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোটোবেলা থেকেই মায়ের সাথে নামাজ পড়া হতো আলহামদুলিল্লাহ । মাঝেমধ্যে আবার হতো না।পাঁচ বছর ধরে নিয়মিত পড়ার সর্বোচ্চ চেষ্টা করছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ঢাকায় থাকলে আলহামদুলিল্লাহ নামাজ ক্বাযা হয় না বললেই চলে। তবে বাসায় গেলে হয়ে যায়।হিসাব করা হয় নি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ মোটামুটি পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সুস্থ রেখেছেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা হারাম।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন জীবন যদি হতো নারী সাহাবীর মতো, লা তাহযান,পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ,শায়খ আহমাদুল্লাহ.মিজানুর রহমান আজহারী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে এভাবে বলা কঠিন। আমি কেমন তা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা,আমার পরিবার, এবং আশেপাশের মানুষ ভালো জানেন। তবে এটুুকু বলতে পারি আমি খুবই সাধারণ একজন মানুষ। মধ্যবিত্ত পরিবারে সাধারণভাবে বেড়ে ওঠা।বিলাসিতা থেকে শত হাত দুরে থাকা আমি সব সময় প্রার্থনা করি সাধারণ জীবন যাপনের।এই দুনিয়ার প্রাচুর্যের মোহ একবার অন্তরে প্রবেশ করলে আমার আখিরাত বরবাদ হবে। আমি স্বপ্ন দেখি এই দুনিয়ায় আমার এক টুকরো জান্নাতের, একটা ইসলামিক পরিবেশের।আমার স্বপ্ন কখনো কোনো নন মাহরাম আমাকে দেখবেন না।স্বপ্ন দেখি আনুগত্যশীল স্ত্রী হওয়ার।শশুড় শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল নারী কিংবা তাদের সেবায় জীবন কাটানোর একান্ত ইচ্ছা।স্বপ্ন দেখি একজন আদর্শ মা হওয়ার।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ইচ্ছায় আমার জান্নাতি ফুলদের ধার্মিক আল্লাহভীরু ও প্রাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলার একান্ত ইচ্ছা।আমার মেয়ে সন্তানকে ছোটোবেলা থেকেই পর্দার গুরুত্ব বুঝানোর একান্ত ইচ্ছা পোষণ করি। আমি সহজে মানুষের সাথে মিশতে পারি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সফর সবার সাথে মিলমিশে কাটাতে চাই ইনশাআল্লাহ । তারপর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার মেহমান হয়ে জান্নাতে তাঁর সাথে থাকার স্বপ্ন দেখি। দুনিয়ার কোনো মানুষকে অপছন্দের কোনো যোগ্যতা আমার নেই সবাই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সৃষ্টি। তবে অহংকারী ও বদমেজাজী মানুষের থেকে দুরে থাকার চেষ্টা করি। আমার খুবই অপছন্দের কাজ হলো মার্কেটে যাওয়া। আমার জন্য যা কেনাকাটা করা হবে তাতে আমি শতভাগ সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ তবু ও আমি মার্কেটে যেতে চাই না। বাড়ির ভেতরে থাকতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। পড়াশোনা শেষ হওয়ার পর দ্বীনি ইলম অর্জনের একান্ত ইচ্ছা আছে।আফসোস হয়,আবার যদি ফিরে যেতে পারতাম মাদ্রাসার আঙ্গিনায়,ছোট্ট আমি হয়ে নিজের জীবনটা বিলিয়ে দিতাম ইসলামকে রপ্ত করার নেশায়।কলেজের বেড়াজাল কিংবা ইংরেজি সাহিত্য কখনও আমি নিজের বলে ভাবতে পারিনি যতটা পেরেছিলাম শৈশব কশৈরের প্রিয় মাদ্রাসাকে। আমি পরিপাটি একজন মানুষ। অগোছালো জিনিসপত্র আমার মনকে বিষন্ন করে তোলে।।তাই সব সময় পরিপাটি থাকার চেষ্টা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা , হিজাব, নিকাব,হাত মোজা ও পা মোজা পরিধান করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ঠিক মনে নেই। তবে মাদ্রাসায় ক্লাস সিক্স থেকে বোরকা বাধ্যতামূলক।ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থেকে মনে হয় নিকাব পরা শুরু করেছি।আর ২০২০ থেকে হাত মোজা ও পা মোজা পরা শুরু করেছি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ,সর্বোচ্চ চেষ্টা করি। প্রয়োজন ছাড়া কোনো কথা না বলার সর্বোচ্চ চেষ্টা করি। মহিলা কলেজে পড়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এ জন্য বিষয়টি আরও সহজ হয়েছে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না।গান একেবারেই না শোনার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজি বিষয়ে Honours and Masters সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ফিতনার এই মহাযুগে নিজেকে হিফাজত করা যে কতটা কঠিন তা তো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভালো জানেন। এখানে বিয়ের বিকল্প কোনো মাধ্যম নেই। তাছাড়া বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পূর্ণ হয়।চোখের সামনে হারামে জর্জরিত সমাজ দেখে আমার বিষণ্ণ হৃদয় বারবার এ ফিতনাময় সমাজ থেকে পালাতে চায়। একজন মানুষ আসুক,যিনি আমাকে এ সব কিছু থেকে আড়াল করে রাখবেন। যিনি আমাকে নন মাহরাম থেকে আজীবন আড়ালে রাখার দায়িত্ব নেবেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-38
উচ্চতা ৫'৬" থেকে যে কোনো।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অবশ্যই স্নাতকোত্তর।
জেলা Any District but North Bengal is Prefarable
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ধার্মিক ডাক্তার / ইঞ্জিনিয়ার। সরকারি / বেসরকারি চাকুরীজীবি।পরিবারের Requirement অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয় হলে ভালো।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত হলে ভালো।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমার তাকদীরে কেমন মানুষ রেখেছেন।তবে তাঁকে নিয়ে আমার একান্তই নিজেস্ব কিছু প্রত্যাশা ★পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ★দাড়ি রাখতে হবে।Because it will be painful for me to see a face without beard which is visible sunnah. ★টাখনুর উপরে প্যান্ট পরতে হবে। ★ইনকাম অবশ্যই অবশ্যই হালাল হতে হবে।আমি তাঁর সাথে আজীবন কঠিন সময় পার করতে রাজি আছি তবুও হারাম সম্পদ কখনই ভোগ করতে রাজি নই। ★যিনি মনে প্রাণে ইসলামকে লালন করেন। ★আমার চেয়েও বেশি আমার রবকে ভালোবসেন। ★নন মাহরাম থেকে আমাকে আড়ালে রাখবেন। ★নন মাহরামের সাথে যতটা সম্ভব দুরত্ব বজায় রাখবেন। ★★★যিনি সর্বোপরি একজন ভালো মনের মানুষ হবেন এবং মানুষকে মানুষ হিসাবে সম্মান করবেন।★★★
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালাই এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6020

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালাই, জয়পুরহাট, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1070

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালাই, জয়পুরহাট, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7363

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালাই, জয়পুরহাট, রাজশাহী
জয়পুরহাট জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন