Profile

বায়োডাটা নং : 3980

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা তানোর, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: তানোর
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: সাগরপাড়া,বোয়ালিয়া রাজশাহী।
কোথায় বড় হয়েছেন? রাজশাহী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.S.S Honours, (1st class).
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rajshahi College, Rajshahi
পাসের সন December, 2023
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Master’s, (1st class).
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rajshahi College, Rajshahi.
পাসের সন 2025
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ স্বনামধন্য ব্যবসায়ী। গ্রাজুয়েশন শেষ করে ম্যাথমেটিক্স এর টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।পরবর্তীতে পল্লী চিকিৎসক হিসেবে এবং ঔষধের বিজনেস শুরু করেন,এই বিজনেসের সাথে অনেক বছর যাবৎ জড়িত আছেন(নিজ এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষও উনাকে চিনেন),এর পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজের সাথেও জড়িত এবং কয়েকটি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সমাজের সন্মানীয় একজন ব্যক্তি,আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, ১ম বর্ষ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা 1.Rtd DGM Uttara Bank Ltd. 2.Business(looking after own properties). 3.Rtd Teacher. 4.Studied in "Madinah University" Saudi Arabia,working at Riyadh KSA. 5.Business. 6.Manager,Gazi Pump,Bogura. **Other Relative and (cousin) occupation:- 1.PhD,Instructor. Artificial intelligence and Data Analytics,(school of Information and communication Technology), Regina Campus(Canada). 2.BCS (Agriculture), Deputy Project Director. 3.Assistant Professor in Ruet. 4.Assistant Professor in Rajshahi University. 5.Lecturer at Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University. 6.Doctor. 7.engineer. 8.College teacher,etc.
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ একটু বিস্তারিত লিখার চেষ্টা করছি, ইন শা আল্লাহ। আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, ৪ তলা বিল্ডিং, একটা ১ তলা বাড়ি (পাঁচ রুম বিশিষ্ট), জায়গা ও আবাদি জমি রয়েছে, আলহামদুলিল্লাহ। পরিবার টি হালাল ইনকাম ও সততা কে অধিক প্রাধান্য দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। সাধ এবং সাধ্যের সামঞ্জস্যে জীবন সুন্দর বলে মনে করি। সাধ্যের মধ্যে সৌখিনতা পছন্দ করি। অপচয় ও কৃপণতা উভয়ই অপছন্দ। মধ্যম পন্থা অবলম্বনেই স্বস্তি মেলে,আলহামদুলিল্লাহ। অকল্পনীয় উৎস হতে অফুরন্ত রিযিক দান করার মালিক একমাত্র আল্লাহ তা'য়ালা, মানুষ তো কেবলমাত্র সেই রিযিক বহনকারী।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো, সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে। আমার আপন চাচা একজন শায়খ এবং আলেম (শায়খ আব্দুল হাই আল মাদানি), আলহামদুলিল্লাহ। মহান রব আমার পরিবারকে সামাজিক ভাবে সন্মানীয় করেছেন, আলহামদুলিল্লাহ। নতুন করে দ্বীনে ফেরা বলতে যা বোঝায় তেমন কিছুর অভিজ্ঞতা আমার নেই। একটা রক্ষনশীল ও ইসলামি মর্তাদর্শে বিশ্বাসী পরিবারে বেড়ে উঠা। যার ফলশ্রুতিতে ইসলামের বিধিবিধান পরিপন্থী এবং বিদআতের সাথে সম্পৃক্ত বিষয় সমূহ থেকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সাথে দ্বীনের প্রতি মহব্বত আরও বৃদ্ধি পেয়েছে। নিজের ব্যক্তিগত আমল সমূহ প্রকাশে আমি অনাগ্রহী। আমল যতটুকু করতে পারি, চায় না সেগুলো "রিয়া" এর অন্তর্ভুক্ত হয়ে যাক। এটুকু আমি আর আমার রবের মাঝেই সীমাবদ্ধ থাকুক। ★বিয়ের দিনও পূর্ণ পর্দার মধ্যে থাকবো, ইন শা আল্লাহ। এ ক্ষেত্রে জীবনসঙ্গী এবং উনার পরিবারের সহায়তা একান্ত কাম্য। কনের ছবি তোলা বা ভিডিও না করার বিষয়ে উনাদের শক্ত অবস্থান আশা করি, ইন শা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ পড়ি। আনুমানিক ৬ষ্ঠ শ্রেণী হতে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মাঝে হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। তাজউইদ আরও শুদ্ধকরণে চেষ্টারত, ইন শা আল্লাহ। চলমান কোর্সে এটা ইনক্লুডেড।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কতিপয় বিভ্রান্তির অপনোদন, তওবা(লেখক-শায়খ আব্দুল হাই আল মাদানি), শেকড়ের সন্ধানে, নারী সাহাবীদের ঈমান দীপ্ত জীবন ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.জাকির নায়েক, শায়খ আব্দুল হাই আল মাদানি (চাচা), শায়খ মতিউর রহমান মাদানি, ড.আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলা বেশ কঠিন। তবুও লিখার চেষ্টা করছি।যেন পাঠক কিছুটা ধারণা পান,ইন শা আল্লাহ। সহীহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন এবং জীবনে চলার ক্ষেত্রে হালাল হারাম কে গুরুত্ব দেই। নিজেকে ইন্ট্রোভার্ট বলতে পারি, ক্ষেত্রবিশেষে এম্বিভার্ট বললেও হয়তো ভুল হবে না। আদূরে, আরামপ্রিয়, কখনো চাইল্ডিস, শান্তিপ্রিয়, নির্বিবাদি (তর্কে জড়ানো নির্বুদ্ধিতার নিদর্শন মনে করি)। নিজ ব্যক্তিত্ব বহির্ভূত এবং নৈতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বিষয় সমূহ এড়িয়ে চলি। উল্লেখ্য,তথাকথিত জাস্টফ্রেন্ড,ফ্রি-মিক্সিং এবং নারীবাদ নামক ফিতনা কে ঘৃণা করি, এর ভয়াবহতা খুব সহজেই অনুমেয়। নারী-পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক হিসেবে বিবেচ্য। জীবনসঙ্গীর সাথে বায়তুল্লাহর মুসাফির হওয়ার স্বপ্ন দেখি, ইন শা আল্লাহ। হালাল উপার্জনে আল্লাহ বারাকাহ দান করুন এবং দানশীলদের কাতারে অন্তর্ভুক্ত করুন,আমিন। প্রজ্ঞাসম্পন্ন এবং তাকওয়াবান ব্যক্তিরা যোগ্য স্থানে অবস্থান করলে তবেই মুসলিম উম্মাহ প্রকৃতপক্ষে উপকৃত হবে। এ ক্ষেত্রে নিজের কর্মকাণ্ড জাহির করাকে মানসিক দৈন্যতার পরিচায়ক মনে করি। ফুল ও প্রকৃতিপ্রেমি। জীবনসঙ্গীর সাথে ভ্রমণের ইচ্ছে আছে। প্রসঙ্গত, মাহরাম ছাড়া ভ্রমণ করবো না বিধায় কখনো স্টাডি ট্যুরেও যাইনি। নেগেটিভ মন্তব্য করা সমীচীন মনে করছি না। আমি মনে করি,ঐ পরিবেশ আমার জন্য না। কিছু শখ জমা থাকুক হালালের প্রতীক্ষায়... বই পড়তে ভালো লাগে।পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ পছন্দ করি,গোছালো স্বভাবের এবং রুচিশীল। শো-অফ ভীষণ রকম অপছন্দের। নরম মনের একজন মানুষ সাথে ইমোশনাল তো বটেই। তবে নিজের আত্মসম্মান বোধের সাথে আপোষ করি না, এ ক্ষেত্রে ইগো এবং আত্মসম্মান বোধের মধ্যে পার্থক্য বোঝাটা জরুরি মনে করি।আত্মমর্যাদা,আত্মজ্ঞান,আত্মনিয়ন্ত্রণ সঠিক জীবন যাপন নির্ভর করে এদের উপর। স্বাস্থ্যকর ও পরিমিত পর্যায়ের আত্মমর্যাদা সব সময় উপকারী,এর বেশি হয়ে গেলে তা অহংকার হিসেবে গণ্য হয়,যা একেবারে বর্জনীয়। অন্যের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করি না কখনো। নিজের সহ অন্যের সীমানা কেও সম্মান করা সমান গুরুত্বপূর্ণ মনে করি। জাজমেন্টাল হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি। কিছু ক্ষেত্রে একজন মানুষের সাথে নিজ ব্যক্তিত্বের গড়নের দিক থেকে বৈশিষ্ট্যগত কিছু বৈসাদৃশ্য বিদ্যমান থাকলে যে,মানুষ টা খারাপ। বিষয় টা তেমন নাও হতে পারে। বস্তুত মানুষের জ্ঞান সীমিত, মহান আল্লাহ তা'য়ালা-ই ভালো জানেন। আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে হয়,নিজেকে একজন "দ্বীনদার" এর চেয়ে বরং "মুজাহিদা" বলাই শ্রেয়। প্রতিনিয়ত নিজ নফসের সাথে যুদ্ধ চলমান।কিছু বিষয়ে স্ট্রিক্ট বলা যায়,চরিত্র হেফাজতে এর প্রয়োজন পড়ে। এ তো কেবল নিজের'ই আত্মরক্ষামাত্র, আল্লাহুম্মাগফিরলি। নিজের বোরকা পরিহিত ছবিও কখনো সোস্যাল মিডিয়ায় শেয়ার করিনা, গায়রতে বাঁধে। শিক্ষা প্রতিষ্ঠানের কোন অনুষ্ঠানে (দিবস পালন) এটেন্ড করি না। বরাবরই স্রোতের বিপরীতে চলা একজন মানুষ আমি। এই জার্নিটা সহজ ছিল না মোটেই,এতে করে অনেক নিন্দুকের নিন্দা উপেক্ষা করতে হয়েছে। উদাহরণ স্বরুপ- বর্তমান প্রজন্মের হয়েও প্রেমিক তো দূরের কথা, কোন ছেলে বন্ধু অব্দি নেই, তাই অনেকের কাছেই আমি ব্যাকডেটেড উপাধিপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ, এই উপাধিতেই আমার শান্তি নিহিত। ট্রেন্ড ফলো করে চলাই যে স্মার্টনেস সেটা মনে করি না। স্মার্টনেসের বহিঃপ্রকাশ ঘটে ব্যক্তিত্বে, রুচিবোধে, বাচনভঙ্গিতে, চিন্তায়, আদর্শে। মানুষ হিসেবে ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। সেল্ফ-রিমাইন্ডার দিতেই পছন্দ করি, অন্যকে নসীহা দেবার জ্ঞান নেই। পৃথিবীতে প্রতিটা মানুষ'ই ইউনিক,নিজের সাথে অন্য কারো তুলনা একেবারে পছন্দ করি না। *সম্ভাব্য প্রশ্নের উত্তর গুলো মনে হয় আমি মোটামুটি ভাবে লিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলাঢালা বোরকার সাথে ফুল কাভারেজ হিজাব পরি নিকাবসহ। পায়ে জুতা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? একদম ছোট্ট বেলা থেকে হিজাব পরি এবং ১২ বছর ধরে নিকাবসহ বোরকা পরি,আলহামদুলিল্লাহ। আজ অব্দি কখনো কোথাও এর ব্যতিক্রম হয়নি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী। নিকট আত্মীয়দের মধ্যে নন-মাহরামদের সাথেও,ইন শা আল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলা দেখি না। ফোন স্ক্রলিং করতে গিয়ে ভিডিও ক্লিপস সামনে চলে আসে,আল্লাহুম্মাগফিরলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ত্বলিবাতুল ইলম, আলহামদুলিল্লাহ।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী,আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এমন একজন জীবনসঙ্গী পেতে, যিনি আমাকে জান্নাতের সহযাত্রী বানাবেন। এমন একটা পরিবার যারা আমার জীবনে পরীক্ষা নয় বরং রহমত হয়ে আসবে। যাদের সহচার্য অন্তরে প্রশান্তির কারণ হবে। মহান রব উনাকে হেফাজতে রাখুন এবং আমাকে কবুল করুন ভবিষ্যৎ মাহরামের সহযোগীনি হিসেবে। মূল্যবান মুক্তোর জন্য উনি হবেন আল্লাহ প্রদত্ত সেই ঝিনুকের ন্যায় (উত্তম আবরন,উত্তম সুরক্ষা), ইন শা আল্লাহ। আমি শান্তিপ্রিয় মানুষ। নির্মমতা, নিষ্ঠুরতা নিতে পারি না। মাইন্ড ডিস্ট্রেক্টেড হয়ে যায়।আন্তরিকতার উপস্থিতি, স্নেহের পরশ, উদ্বিগ্ন চাহনি এগুলোও আমার কাছে মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। বিনয়ের সৌন্দর্য, শ্রদ্ধার গভীরতা, চিন্তার বিশুদ্ধতা, বিনম্রতা ও কৃতজ্ঞতা বোধের মতো গুন গুলো আমাকে আকৃষ্ট করে। নিঃসন্দেহে আত্মনিবেদন অন্তরের পবিত্রতার প্রতিচিহ্ন বহন করে। একটা মিনিংফুল লাইফ পেতে নিজের ভ্যালু সিস্টেম কে গুরুত্ব দেই। বিয়ে কেন্দ্রিক নিজের প্রকৃত অনুভূতি প্রকাশে যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। তবে কল্পনায় উদ্ভাসিত হবার আগেই মিলিয়ে যাওয়া বিষয় সমূহও ইতিমধ্যে আমার মালিকের জানা। তিনি আমার ব্যর্থতা কে তাঁর দয়া দ্বারা পরিবেষ্টিত করে দিন,আমীন। অব্যক্ত কবিতার ছন্দে যতটা শব্দের আয়োজন। সারমর্ম এটাই যে,এই ফিতনাময় পৃথিবীতে উনাকে ভীষণ প্রয়োজন। অবশেষে বলবো - একটা জীবন হোক নদীর মতো শান্ত, স্নিগ্ধ। স্বপ্ন গুলোকে ঘিরে থাকুক এক অপ্রার্থিব ছায়া ঠিক যেন মহিরুহের মতো। তীব্র বেগ আর মৃত আবেগের জীবন চায় না। যে জীবনে সুখের উল্লাস নিয়ন্ত্রণ, দুখের বিলাসিতা উপেক্ষিত।এক লক্ষ্যে অবচল ও দৃঢ়। এরপর আর চাওয়ার আছেই বা কি!!
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-34
উচ্চতা ৫'৫"-৫'৯"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা ইন্জিনিয়ারিং, স্নাতক, স্নাতকোত্তর,এমবিবিএস।
জেলা রাজশাহী জেলা অগ্রাধিকার পাবে, তবে গুরুত্বপূর্ণ বিষয় সমূহ মিললে আশে পাশের জেলাও বিবেচনাযোগ্য,ইন শা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইন্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ডাক্তার, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি কর্মকর্তা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ইয়া রব!! আপনিই তো 'আস-সামিয়ু'।আপনি লেবাসধারী ঈমানদার থেকে হেফাজত করুন,আমিন। "নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন,সবকিছু দেখেন"(সূরা নিসা-৫৮)। আল্লাহ তা'য়ালা এমন কাউকে দান করুন- যিনি প্রকাশ্য এবং গোপন, উভয় পাপ কে ভয় করেন এবং নিজ চরিত্র হেফাজতে সতর্কতা অবলম্বনকারী। দয়ালু, বিনয়ী ও ভদ্র প্রকৃতির। গায়রতবান,পরিচ্ছন্ন। মাহরাম নন-মাহরাম মেনে চলেন (অনলাইন ও অফলাইন), নজর হেফাজতকারী। শিরক ও বিদআত মুক্ত জীবন যাপন করেন। সহীহ আকিদা পোষণকারী এবং দ্বীনের বিষয়ে অগ্রগামী কেউ। যিনি জীবনসঙ্গিনীর প্রতি দায়িত্বশীল, সাপোর্টিভ, ধৈর্যশীল, সহানুভূতিশীল, যত্নবান ও প্রেমময় হবেন। জীবনসঙ্গিনীর মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং তাকে বোঝার,সম্মান করার ও প্রাপ্য মর্যাদা দেওয়ার মানসিকতা থাকতে হবে। যিনি সত্য সন্ধানী হয়ে দ্বীন পালন করেন এবং যার সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। সন্তানদের দ্বীনী শিক্ষার পথে সহায়ক ভূমিকা পালন করবেন।অর্জিত জ্ঞানের এর চেয়ে উত্তম প্রয়োগ আর কি হতে পারে!! যিনি তার নিজ পরিবার ও জীবনসঙ্গিনীর হক যথাযথভাবে আদায় করবেন। আমার পরিবারের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক হবেন(অনুরূপ আমিও উনার পরিবারের প্রতি এমন ব্যবহার প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করবো,ইন শা আল্লাহ)। পরিবার এবং জীবনসঙ্গীনীর মধ্যে সুসম্পর্ক রক্ষায় মধ্যস্থতাকারী/ইনসাফকারী হবেন। প্রতিটা সম্পর্কের'ই তো ভিন্ন ভিন্ন কিছু ইমোশনাল নিড রয়েছে। ★যেহুতু তিনি আমার জীবনে আশা প্রথম কোন পুরুষ হবেন এবং তাঁর জীবনেও আমি প্রথম নারী এমন চারিত্রিক দৃঢ়তা প্রদান করতে হবে। দ্বীনের বুঝ সম্পন্ন পুরুষ এর গুরুত্ব সম্পর্কে অবগত থাকবেন, ইন শা আল্লাহ। যাদের মধ্যে "লুমাযাহ" এর বৈশিষ্ট্য বিদ্যমান এমন মানুষ হতে আল্লাহ হেফাজত করুন,আমিন। আচরণের উৎকর্ষের গুরুত্ব অপরিশীম, যা পুরো জীবন জুড়েই মুগ্ধতা ছড়াই। বাস্তবিক অর্থে, অহংকার মানুষের যোগ্যতা কে বড্ড মলিন ও ঠুনকো করে ফেলে। ★★আহলিয়ার জন্য (ঘরে ও বাইরে) পরিপূর্ণ পর্দার নিশ্চয়তা দিতে না পারলে এবং নিজ চারিত্রিক স্বচ্ছতায় আত্নবিশ্বাসী না হলে যোগাযোগ না করার অনুরোধ রইল। যৌতুক প্রত্যাশী ও জীবনসঙ্গিনীর হক আদায়ে অপারগ, এমন কাউকে আশা করছি না। *আল্লাহর ওয়াস্তে, কেউ মিথ্যা তথ্য দিয়ে বা গুরুত্বপূর্ণ তথ্য হাইড করে প্রতারণার আশ্রয় নেবেন না। মহান রব কে ভয় করুন। স্বচ্ছতা আশা করবো, এর বিনিময়ে নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। আলাদা ভাবে উল্লেখ করায় হয়তো প্রত্যাশার লিস্ট টা অনেকের কাছে বড় মনে হতে পারে। তবে, উল্লেখিত গুনাবলি সমূহ একটা নিদিষ্ট ক্যাটাগরি কে নির্দেশ করে। সর্বোপরি একজন মানুষ হিসেবে মানবীয় গুনাবলি সম্পন্ন, ব্যক্তিত্ববান এবং মুমিনের বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়, কোন মুনাফেকি বৈশিষ্ট্য কাম্য নয়। (হারামকে আমরা নিজেদের স্বার্থে এতোটাই নরমালাইজ করে ফেলেছি যে,হালাল বিষয় গুলোই এখন অনেকের কাছে এক্সট্রিমিস্ট মনে হয়। অধিকাংশ মানুষও যদি কোন অন্যায় করে তারপরেও সংখ্যা গরিষ্ঠতার বিবেচনায় সেটাকে বৈধতা দেবার কোন সুযোগ নেই)। রচনা টাইপ বায়োডাটা টি ধৈর্য্য সহকারে পড়ার জন্য শুকরিয়া এবং সেই সাথে 'আফওয়ান'। শব্দের আধিক্য বা কার্পণ্য উভয়ের প্রশ্নেই সজাগের চেষ্টা আবশ্যক। শব্দচয়নে ভুল করে থাকলে,দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিঃদ্রঃ দয়া করে ছবি চাইবেন না। দেখতে আসার ক্ষেত্রে অবশ্যই মাহরাম নন-মাহরাম মানবেন। পাত্র এবং মহিলা ব্যতিত অন্য কারো সামনে যাবো না। আশা করি আমাকে বুঝবেন, ইন শা আল্লাহ। জাযাকাল্লাহু খইরান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

তানোর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3656

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4657

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৭″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন