Profile

বায়োডাটা নং : 397

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শিবচর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পৌরসভা 5 নং ওয়ার্ড
বর্তমান ঠিকানা শিবচর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পৌরসভা 5 নং ওয়ার্ড
কোথায় বড় হয়েছেন? ছোট সময়টা গ্রামেই কাটে, পরবর্তীতে কলেজ, এডমিশনে একটা বড় সময় ঢাকাতেই কাটে এবং এখন বিশ্ববিদ্যালয়ের সময়ও ঢাকাতেই কাটছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc. in Agriculture Complete (কৃষিবিদ)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Sher E bangla Agriculture university
এখন কোন বর্ষে পড়ছেন? BSc Hons শেষ। কিছুদিন পর মাস্টার্স শুরু হবে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, বর্তমানে রিটায়ার্ড করেছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ শিক্ষকতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষার্থী , ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচারা সবাই চাকরি কিংবা ব্যবসাতে নিয়জিত। সবাই শিবচরের বাইরে থাকেন। মামা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পৌরসভার মধ্যে 22 শতাংশ জমিতে একতলা বিল্ডিং আছে (তিন তলা ফাউন্ডেশন)। দ্বিতীয় তলার কাজ চলমান। বাড়ির সামনে ছোট দুটো দোকান আছে। দুটো ফ্লাট বাসা ভাড়া দেওয়া হয়। আর টিনের ছোট বড় চারটা ঘর ভাড়া দেওয়া হয়। এবং গ্রামের বাড়িতে বেশ কিছু জমিজমা আছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলে যায়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাবা মাঝে মাঝে টুকটাক তাবলীগে সময় দেয়(1 চিল্লার সাথী), ছোট ভাই মডারেট টাইপ, মাঝে মাঝে দ্বীনি মজলিস, মাহফিলগুলোতে যায়।আর মা পর্দা করেন। নন মাহরাম মেইনটেইন করার চেষ্টা করেন। বাহিরে হাত মোজা, পা মোজা, নিকাব পরেন। ঘরে তালিম করেন, কুরআন পাঠ সহ অন্যান্য ইসলামিক বই পড়েন। এবং সপ্তাহে তাবলীগের মাস্তুরাত পয়েন্টে তালিমে যান। এবং আমাদের বাড়িতেও মাস্তুরাত জামাত আসে।এবং আমার সাথে মাস্তুরাত জামায়াতে বেশ কয়েকবার সময় দিয়েছেন। বাবা মা দুজনেই হজ করেছেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোট থেকেই পড়া হতো তবে 2018 সালে চিল্লায় যাওয়ার পর থেকে নিয়মিত আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাজা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানা মতে নেই আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? জিয়ারতের স্থান মাত্র
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন পূর্ণ পড়া হয়েছে এমন নাম মনে পড়ছে না তবে অনেক বই পড়া হয়। যেমন: সীরাতে খতামুল আম্বিয়া, লা তাহজান, রিয়াদুস সালেহীন, আল আযকার, আত্মশুদ্ধি ও তাসাউফ, সিক্রেট অফ জায়োনিজম, উম্মাহর ঐক্য পথ ও পন্থা, আত তিব্বুন নবাবী, ইসলামী বিবাহ, ইসলামী আক্বীদা ও ভ্রান্ত মতবাদ, বিবেকের আদালত ও ইসলামী আক্বীদা বিশ্বাস, ইমান ও আকীদা ইত্যাদি,
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন পূর্ববর্তীদের মধ্যে ইমাম আহমাদ বিন হাম্বল রহ., ইমাম ইবনে হাজার আসকালানী রহ., আনোয়ার শাহ কাশ্মীরী রহ., মাওলানা আশরাফ আলী থানবী রহ. আর বর্তমান আলেমদের মধ্যে রয়েছে মুফতি ত্বাকী উসমানী হাফি., মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব হাফি., মুফতি তারিখ মাসুদ হাফি., মুফতি হারুন ইজহার হাফি. প্রমুখ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর সুবহানাহু তা'আলার যিনি আমাদের মুসলিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং দ্বীনের মত এক অমূল্য রত্ন দান করেছেন। তাই শুকরিয়া স্বরূপ আমাদের উচিত নিজের জীবনকে তার আহকামমত পরিচালনা করা।আর সকল শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন যেন হয় তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেই। তারপরও ব্যক্তি হিসেবে সবার ই কিছু পছন্দ-অপছন্দ থাকে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। পছন্দের শীর্ষে রয়েছেন ওলামায়ে কেরামগন। ভালো লাগে তাদের সংস্পর্শে যেতে। অন্যরকম এক আত্নীক প্রশান্তি পাওয়া যায় তাদের মজলিস গুলোতে। এছাড়া খুশবু, আতর, পারফিউম বেশ ভালো লাগে। একটু পরিপাটি থাকতে পছন্দ করি। পাগড়ি বেশ ভালো লাগে যদিও পড়া হয় না তবে ইচ্ছে আছে। খাবারের মধ্যে মিষ্টি জিনিস বেশ পছন্দের। পোলাউ, বিরিয়ানি বেশ ভালো লাগে। মানুষকে হাদিয়া দেয়ার মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করে। হাদিয়া পেতেও ভালো লাগে। আর ঘুরতে দারুন লাগে। ইচ্ছে আছে ইমাম গাজ্জালি রহ.র মতো সারা বিশ্ব সফর করে আল্লাহর নিদর্শন দেখার। বাগান করা, বই পড়া বেশ পছন্দের। অপছন্দের তালিকায় সবথেকে উপরে শিরক এবং অহংকার। হিংসা-বিদ্বেষ, গিবত, ঝগড়া খুব বেশি খারাপ লাগে। পাশাপাশি ইসলাম পরিপন্থী যে কোনো কাজ খারাপ লাগে। তর্ক জিনিসটা একেবারে অপছন্দের। এবং স্বপ্ন দেখি আল্লাহর দ্বীন নিয়ে সমগ্র বিশ্বের মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাওয়ার। এবং এই দেশে একদিন শরীয়া আইন প্রতিষ্ঠার। এমন এক জীবনের স্বপ্ন দেখি যেখানে পরিবারের সবাই পূর্ণ দ্বীনের উপর উঠে যাবো আর এক সাথে সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করবো। যেখানে আল্লাহ ও তাঁর রাসূলের দিদার লাভ হবে !
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? এক কালারের পায়জামা-পাঞ্জাবি, টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে আলহামদুলিল্লাহ। ছোট থেকেই সুন্নাহ সম্মত দাঁড়ি আছে, কখনো এক মুষ্টির নিচে কাটা হয়নি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, খুব করে চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ , সপ্তাহে ক্যাম্পাসের পাশে এসলাহী মজলিসে যাওয়া হয় এবং সপ্তাহে মাঝে মাঝে মুফতি মনসূরুল হক হাফি.র এসলাহী মজলিসে যাওয়া হয়।(জামিয়াতুল আবরার রহমানিয়ার প্রধান মুফতি), মাঝে মাঝে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় মাসিক তালিমুদ দ্বীনে যাওয়া হয়। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ওলামায়ে কেরামের মজলিসে যাওয়া হয়। তাবলীগের মার্কাজ কাকরাইল মসজিদের যাওয়া আসা হয়। তিন চিল্লা দেয়া হয়েছে (এটা দ্বীনি কোন সার্টিফিকেট না,. শুধু কুফু মিলানো অথবা ধারণা দেয়ার জন্য বলা)
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ এখনো পড়াশুনা চলমান। এখন মাস্টার্স ভর্তি হবো ইনশাআল্লাহ
মাসিক আয় আমার পরিবার সম্পূর্ণ সাপোর্টিভ। আর্থিক কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং চেষ্টা করছি।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? তার ইচ্ছা তবে সহশিক্ষা হলে অনুরোধ থাকবে ছেড়ে দেয়ার। চাইলে দ্বীনি লাইনে পর্দার সাথে পড়াশোনা করতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, ঘরের রানী কেন বাইরে খাটতে যাবে? আমার গায়রতে বাঁধে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমাদের নিজস্ব বাড়িতেই থাকবে তবে পরবর্তীতে চাকরি কিংবা ব্যবসার সুবাদে স্থানান্তর হলে সাথে নিয়ে যাবো অবশ্যই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কিচ্ছু না, এবং দেয়ার চেষ্টা ও করবেন না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অর্ধেক দ্বীন পূর্ণ হয়। বর্তমানে এই ফিতনার মধ্যে দ্বীনের উপর টিকে থাকা জলন্ত কয়লা হাতে নেয়ার মতোই কঠিন এবং তা যদি হয় ভার্সিটির মতো পরিবেশ! এখানে স্রোতের বিপরীতে চলা খুব ই কষ্ট। যে গুনাহ কে গুনাহ মনে করে তার জন্য বিবাহের বিকল্প নেই। ভার্সিটিতে ক্লাব, ফ্রি মিক্সিং, ট্যুর, চড়ুইভাতি, শাপা ডে ইত্যাদি হয় কিন্তু আমি এগুলো খুব কঠোরভাবে এড়িয়ে চলি। এমতাবস্থায় দ্বীনের উপর টিকে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। রবের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই বিয়ের বিকল্প দেখছিনা। রুজি নিয়ে আমি পেরেশান নই। আল্লাহ সবার রুজি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। আলী রাদিআল্লাহু আনহুর বাড়িতে দিনের পর দিন রান্না হতো না তারপরও জান্নাতের নারীদের সর্দারনী ফাতেমা রা. একটু অভিযোগ করেন নি। সাহাবিদের জামানায় লোহার আংটির বিনিময়ে বিয়ে হয়েছে। মোহর হিসেবে কুরআন কারীম শেখানোর বিনিময়েও বিয়ে হয়েছে। তাদের দারিদ্র্যতার কাছে আমাদের দারিদ্র্যতা কিছুই না এবং তাদের মর্যাদার কাছেও আমাদের মর্যাদা কিছুই না। তাছাড়া আমার পরিবার পূর্ণ সাপোর্টিভ, বিয়ের অনুমতি তাদের থেকেই নেয়া। আর হাদিসে এসেছে, ঐ নারী উত্তম যাকে বিবাহের প্রস্তাব দেয়া সহজ অর্থাৎ অল্প দেনমোহরে বিয়ে দিবে। আর ঐ বিবাহ তত বেশি বরকতময়, যে বিয়েতে খরচ যত কম হয়। অর্থাৎ আমি চাই আমাদের বিয়েটা অল্প দেনমোহরে এবং খুব সাদামাটাভাবে মসজিদে হবে। এবং অবশ্যই যৌতুক মুক্ত ভাবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা 5'2" - 5'6"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা SSC passed minimum. আর মাদ্রাসার হলে হাফেজা অথবা দাওরায়ে হাদিসের জামায়াতে অধ্যয়নরত হলে 'কাফিয়া' অবধি হলে ভালো হয় অথবা দাওরা কমপ্লিট।
জেলা মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ,ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা সহ আশেপাশের জেলা হলে ভালো হয় তবে যে কোনো জেলা হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী হলে ভালো হয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত অথবা উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই মুত্তাকি হতে হবে, যে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ কে ভয় করে। নম্র, ভদ্র। নিচু আওয়াজে কথা বলে যেমনটা ইসলামে বলা আছে। এবং অবশ্যই পূর্বে রিলেশন থাকা যাবে না। থাকলে যোগাযোগ করবেন না দয়া করে। শুরুতেই জানিয়ে দিবেন যাতে বেশি দূর না গড়ায়। গুনের ক্ষেত্রে, অনেক বেশি নফল গুজারি না হলেও হবে তবে ফরজিয়াত এবং সুন্নাহর প্রতি যত্নবান হতে হবে। ফ্রি মিক্সিং এভয়েড করতে হবে অবশ্যই। পর্দা এবং নামাজের প্রতি যত্নশীল হতে হবে। এবং নিজের জীবনের চাইতেও আল্লাহ ও তাঁর রাসূলের মোহাব্বত বেশি থাকুক। সকাল বিকাল জিকিরের অভ্যাস থাকলে ভালো হয়, হোক অল্প পরিমাণে। এশরাক, চাশত, তাহাজ্জুদ, আওয়াবীনের অভ্যাস থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। তবে দৈনিক অল্প কিছু সময় হলেও কুরআন তেলোয়াতের অভ্যাস থাকুক। এমন স্ত্রী হোক যে তার স্বামীকে আল্লাহর দ্বীনের পথে অগ্রবর্তী হওয়ার জন্য মোটিভেটেড করবে। মনে মনে লালন করবে তার স্বামী, সন্তান আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু লাভ করে। আর কৃপণ না হোক। উদার মনের হোক, যার মধ্যে ক্ষমার গুন থাকবে। অহংকার, গিবত থেকে দূরে থাকবে। এমন নারী যে, নিজের কর্পোরেট লাইফের থেকে মাতৃত্বকে বেশি প্রাধান্য দিবে। মনে মনে লালন করবে, তার সন্তান যেন জামানার অন্যতম মুহাদ্দিস হয়। গনতন্ত্র, নারীবাদ, সেক্যুলারিজম, পুঁজিবাদ, বস্তুবাদ সম্পর্কে ধারণা থাকলে ভালো। উপরোক্ত গুনাগুণ গুলো থাকলে আলহামদুলিল্লাহ। আর আমল যদি কমও থাকে সমস্যা নেই কিন্তু রবের প্রতি অগাধ ভালোবাসা থাকুক। আর হাদিসে বলা হয়েছে, প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী নারীকে বিয়ে করার জন্য। এমন স্ত্রী হোক, যে হবে নরম মন মানসিকতা, স্বামীর অনুকূল, যাকে দেখলে চক্ষু শীতল হবে এবং খারাপ সময়ে পাশে থাকবে। রুজি দেখে নয় বরং রুজি বৃদ্ধির কারণ হয়ে আসবে। আর মাঝে মাঝে কখনো খুনসুটি করবে। কখনো বায়না ধরবে, কুয়াশামাখা ভোরে ফজরের নামাজের পর একসাথে সূর্যোদয় দেখার কখনো আবার পূর্ণিমা রাতে নদীর ধারে হাঁটতে যাওয়ার। আর স্বপ্ন বুনবে একসাথে মক্কার শুভ্রতা আর মদিনার ঐ সবুজ গম্বুজ দেখে চক্ষু শীতল করার।🤍
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শিবচর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3187

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4357

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12134

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4212

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8456

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3623

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
মাদারীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন