| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোট থেকেই প্রাকটিসিং এর মধ্যে ছিলাম কখন থেকে নিয়মিত হয়ে গিয়েছে আল্লাহ জানে।২০১৯ সালে এতেকাফ করেছিলাম এরপর থেকে পরিপূর্ণভাবে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
তেমন হয়না, আলহামদুলিল্লাহ। হলেও আদায় করে নেই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
পারি, আলহামদুলিল্লাহ। আরো শুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টায় আছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
সুস্থতা ও অসুস্থতা মিলিয়ে।অসুস্থতার নেয়ামতও থাকে।সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার আরবি শব্দ।মাজার হচ্ছে কবর।মাজারে শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবেনা তাহলে শিরক হবে।মৃত ব্যক্তির কিছু দেওয়ার ক্ষমতা নেই বরং জীবিত ব্যক্তির কাছে তার দোয়া,সদকায়ে জারিয়ার সওয়াব প্রয়োজন।কবর জেয়ারত করা যাবে কিন্তু কিছু চাওয়া যাবেনা।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আল ক্বুরআন, সিরাহ,প্রোডাক্টিভ মুসলিম
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ হারুন ইযহার (হাফি.) ,জসিম উদ্দিন রহমানি (হাফি.), আসিফ আদনান, মাওলানা আব্দুস সামাদ হাফিজুল্লাহ, তামিম আল আদনানি,গুন্নবি (হাফি.)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
|দুঃখিত, লেখাটা একটু বড় হয়ে যাচ্ছে 🥲| আল্লাহর পছন্দের বান্দা হতে চাই।ইসলামি পরিবার ও সমাজ গঠনের ইচ্ছা,ইংশাআল্লাহ। . আল্লাহর বান্দা এবং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। এটাই আমার প্রধান পরিচয়। রাসূল( স.) এর আদর্শ নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করছি।কুরআনের দর্পণে নিজেকে গঠন করতে চাই। আমার জীবনের অন্যতম লক্ষ্য দাওয়াহ।দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে দ্বীন সম্পর্কে ফিকির করতেই ভালোবাসি। আমার সকল স্বপ্ন ইসলাম নিয়ে। . হালালভাবে উপার্জন করে নিজের জীবনকে পরিচালিত করতে চাই। ইসলাম আমার চিন্তা ভাবনাকে প্রশস্ত করেছে এজন্য আমি আমার মধ্যে স্বপ্ন দেখি হাজারো মানুষের পরিবর্তনের। নিজের মধ্যে অনেক ত্রুটি রয়েছে সেগুলো পরিবর্তন করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই কারন এর মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আমি একজন বাস্তববাদী মানুষ। এজন্য বাস্তবতাকে খুব বেশি উপলব্ধি করতে পারি। মানুষের জীবনপ্রবাহ আমাকে খুব ভাবায়। কিভাবে মানুষের মধ্যে দ্বীন চলে আসতে পারে সেই তাড়না আমার সর্বদা কাজ করে। মানুষের সমস্যাগুলো আমাকে ভাবায়। অসহায় মানুষগুলোর জীবনে কিভাবে আলোর ছোয়া আসতে পারে সে বিষয়ে আমাকে ভাবায়।এজন্যই আমি মানবসেবামূলক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। এর মধ্যে মানসিক প্রশান্তি রয়েছে। নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তুলতে চাই। . একজন প্রকৃত আল্লাহর বান্দা হিসেবে যাতে নিজেকে তৈরি করতে পারি সেজন্য আল্লাহর তৌফিক কামনা করি। রাসূল( স.) এর প্রত্যেকটি সুন্নাহ যেন নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি সেটাই আমার জীবনের ইচ্ছা। আল্লাহ যেন আমাকে দ্বীনের উপর অবিচল রাখে এর চেয়ে বড় পাওয়া আমার জীবনের কিছুই নয়। - পছন্দ : বই পড়তে ভালোলাগে,সুগন্ধি(বিভিন্ন ফ্লেভারের আতর) খুব পছন্দের,নাশিদ গাইতে ও শুনতে ভালোলাগে(নিজের লেখা নাশিদই বেশি শোনা হয়), ,ঘুরতে ভালোলাগে কিন্তু তেমন কোথাও ঘোরা হয়নি,স্ত্রীকে নিয়ে পর্দা রক্ষা করে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে ফিতনার আশঙ্কা না থাকলে, ইংশাআল্লাহ।মেহমানদারি করাতে ভালোলাগে আল্লাহর সন্তুষ্টির জন্য,দান করার ক্ষেএে স্ত্রীর উদার মানষিকতা কামনা করি কারন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে ভালোবাসি এক্ষেত্রে আমায় ডিমোটিভেট করা যাবেনা।রান্না করতে ভালোলাগে স্পেশাল মুহূর্তে ,তবে সবসময় না। ↓ বাগান করতে ভালোলাগে(আমার একটা বাগান আছে,সেটা আমার অর্ধাঙ্গিনীর জন্য সাজাচ্ছি☺️প্রিয়তমেশুকে অনেক ফুল উপহার দেয়ার ইচ্ছা আছে ইংশাআল্লাহ।শুধুমাত্র তার জন্য গজল/কবিতা লিখেছি সেগুলো তার জন্যই গাইবো,ইংশাআল্লাহ। বিড়াল পছন্দ করি।নরম হৃদয়ের অধিকারী,স্ত্রীকে বন্ধু হিসেবে পেতে চাই,পর্দানশীলা দ্বীনদার স্ত্রী আল্লাহর কাছে কামনা করি, যে আমাকে আমার চরিএ হেফাযতে সাহায্য করবে। . অন্যের সমালোচনা অপছন্দ করি, ভয়ও পাই আল্লাহ হেফাজত করুক।মিউজিক অপছন্দ করি। . একটু প্রতিবাদি টাইপের,অন্যায় অবিচার সহ্য করতে পারিনা তবে হিকমত অবলম্বনের চেষ্টা করি এবং আল্লাহর কাছে ধৈর্য কামনা করি। . মা-বাবার জন্য এখনো কিছুই করতে পারিনি তারা আমার জন্য অনেক কষ্ট করেছে।মহান আল্লাহ তাদের উওম প্রতিদান দিন।তাদের জন্য কিছু করতে চাই, খেদমত, ইনশাআল্লাহ।তারা আমায় অনেক আদরে বড় করেছে।তাদের জন্য বউ নয় বরং তাদের একজন মেয়ে হিসেবে আমার অর্ধাঙ্গিনীকে চাই কারন আমার বোনেরা সবাই বিবাহিত হওয়ায় সেই হবে তাদের ভালোবাসা পাওয়ার বৃক্ষ . ব্যবসা করার ইচ্ছা।একটা অনলাইন বিজনেস শুরু করছি ইংশাআল্লাহ।ব্যবসা করা সুন্নত।এক সময় পড়াশুনা,চাকরি নিয়ে অনেক উচ্চাকাঙ্খা ছিলো।দ্বীনের বুঝ পাওয়ার পর চিন্তার পার্থক্য।
|