Profile

বায়োডাটা নং : 3930

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লালমোহন, ভোলা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: বদরপুর, হাজিরহাট ।
বর্তমান ঠিকানা নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আল্লামা ইকবাল রোড , কলেজ রোড, চাষাড়া।
কোথায় বড় হয়েছেন? নারায়নগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2019
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2021
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Dawa and Islamic Studies
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Islamic Arabic University (IAU)
এখন কোন বর্ষে পড়ছেন? Final year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে রিটায়ার্ড। নারায়নগঞ্জ বার একাডেমী স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক ছিলেন। ২০১২ সালে অবসর প্রাপ্ত হোন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই , বিবাহিত ,ঢাকা ,কামরাংগীর চর , শেখ জামাল সরকারী হাই স্কুলের সরকারী ইংরেজী শিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করছেন। এরপরে আমার বোন। এরপরে আমি নিজে। ছোট ভাই অবিবাহিত, ২০২৪ সালে সাইন্স থেকে ইন্টার পাশ করেছে, ২০২৫ সালে বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে কানাডা, এবং অস্ট্রেলিয়া এপ্লাই করেছে। ব্যাংক ব্যালেন্স হেলদি না হওয়ায় রিজেক্ট হন। পরবর্তীতে মালেয়শিয়ায় ফুল ফ্রী স্কলারশিপে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন ,বিবাহিত , কানাডা পাসপোর্ট ধারী সিটিজেন , এবং সেখানেই একাউন্টিং পদে একটা সরকারী চাকুরি করেন।
চাচা মামাদের পেশা শুধু মাত্র ছোট চাচা বেচে আছেন। বর্তমানে উনি অসুস্থ , বাড়িতেই থাকেন। ৩ জন মামা । বড় মামা একটি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। মেজো মামা একতি মসজিদের ইমাম ও খতিব। ছোট মামা , নারায়নগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বাংলা শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবার নামে ৫৬ শতাংশ এবং মায়ের নামে ৪০ শতাংশ এর মতো জমি আছে। এবং গ্রামে আমাদের নিজস্ব কোন বাড়ি নাই। সম্পুর্ন জমিই গ্রামের বাড়িতে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমার মা পর্দা এবং মাহরাম-নন মাহরামের বিধান মেনে চলার ব্যাপারে যথাসাধ্য সচেতন থাকার চেষ্টা করেন। তিনি সাধারণত নন-মাহরাম পুরুষদের সামনে অপ্রয়োজনে উপস্থিত হন না এবং প্রয়োজন ছাড়া তাদের সংস্পর্শ এড়িয়ে চলেন। একইভাবে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের ব্যাপারেও যত্নশীল। আমার বাবাও আলহামদুলিল্লাহ নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন এবং দ্বীনের মৌলিক বিধানসমূহ মেনে চলার চেষ্টা করেন। আমাদের পরিবারের সদস্যরা দ্বীন পালনের ব্যাপারে আন্তরিক থাকার চেষ্টা করেন। তবে বিনয়ের সঙ্গে স্বীকার করছি যে, সবার আমল, ইলম ও চর্চার মাত্রা একরকম নয়; প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য ও উপলব্ধি অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে আমাদের পরিবারে বাবা-মা এবং আমরা দুই ভাই রয়েছি। আমার বড় ভাই পৃথকভাবে বসবাস করেন। সর্বোপরি, দ্বীন পালনের ক্ষেত্রে আমাদের পরিবারের তুলনায় অধিক যত্নশীল, সচেতন ও অগ্রসর কোনো পরিবার হলে সেটিকে আমরা আন্তরিকভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখব এবং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ হিসেবে গণ্য করব। কারণ দ্বীনের পথে একে অপরের জন্য সহায়ক ও অনুপ্রেরণাদায়ক পরিবেশকে আমরা অত্যন্ত মূল্যবান মনে করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা , প্রতিদিন পাচ ওয়াক্ত পড়া হয় আলহামদুলিল্লাহ। তবে কবে থেকে পড়া হয় সেটা বলার আগে বলতে হবে , মাঝখানে কতদিন গাফেল ছিলাম। যেহেতু বয়স ৯ থেকেই মাদ্রাসা লাইনে পড়াশনো করি , সেক্ষেত্রে সব সময় ই পড়া হতো । তবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনেক অনিয়ম ছিল নামাজে , ৫ ওয়াক্ত পড়া হত না। কিন্তু ২০২৫ থেকে আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত পড়া হচ্ছে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? বর্তমানে সাধারনত সপ্তাহে কাযা হয় না। যদি না কখনো বাসে ভ্রমন না হয় ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, কোন রোগ নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার আসলে কোন মানুষের কবর কি না আমার কোন স্পষ্ট আইডিয়া নাই। যদি কোন মানুষের কবর হয়ে থাকে , তাহলে সেটা কবরের মত করেই রাখা উচিত। একটা কবর কে অসম্মান করা উচিত না, তবে একজন মুর্দা ব্যক্তির জন্য সর্বোচ্চ দোয়া করা ছাড়া অন্য ভাবে সময় ব্যয় করাও উচিত নয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইদানীং পড়া হচ্ছে কয়েকটা বই , যেমন আর রাহীকুল মাখতুম , পর্দার বিধান, কলবুন সালিম , বইগুলো একটু একটু পড়ে আগাচ্ছি। তবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত অনেক ইস্লামি বই না পড়লেও ৩ টার বেশি পড়া হয়েছে। নাম গুলো সেভাবে খেয়াল আসছে না , তবে উল্লেখ যোগ্য ভাবে কাছাছুল আম্বিয়া, মাওলানা মুহিউদ্দিন খান সাহেবের কতক ইসলামি ঘটনার বই ছিল ,নাম খেয়াল নাই, আর মুসলমানের হাসি , এগুলোর স্মৃতি গুলো খেয়াল আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা মিজানুর রহমান আজহারি , শায়খ আহমাদুল্লাহ। এই ২ জন ই।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ। আমার ট্রাভেল করতে অনেক অনেক ভালো লাগে। আমি জানি না এটা সেইফলি কত টুকু সম্ভব , তবে অর্ধাংগীনি কে নিয়ে প্রচুর পরিমানে ট্যুর দেয়ার মানসিকতা বা ইচ্ছা আমার ভিতরে কাজ করে বা এটা শখ ও বলা চলে ।অবসর সময়ে যতটা পারা যায় কুরআন তিলাওয়াতে কাটানো আমার পছন্দের কাজ। বই পড়তে অনেক ভালো লাগে। বড় বড় স্বপ্ন দেখতে ভালো লাগে যেমন একটা ইসলামি রাষ্ট্র কায়েমে কিভাবে নিজেকে ইফেক্টিভলি কাজে লাগানো যায় এমন ধরনের।আর সব সময় পবিত্র থাকতে ইচ্ছা করে মানসিক এবং শারীরিক উভয় ভাবেই। খুব কম কথা বলা আমার প্রিয় অভ্যাসের একটি। কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না , তা আমি জানি। আমি খুব নরম মনের মানুষ মনে হয় নিজেকে। যে কারনে সহজেই কারো সাথে মিশি না বর্তমানে। হাতে গোনা যাদের সাথে মিশি শুধু মাত্র আল্লাহর জন্য ই । আমার যুবক বয়স টা আমি আল্লাহর জন্য বা মহান আল্লাহ পাকের যেভাবে ইবাদত করলে বা চলাফেরা করলে তিনি সন্তুষ্ট হবেন সেভাবে আমি চলতে পারি না বা চলছি না , তবে আমার প্রবল ইচ্ছা যে কোন একজন সাহাবায়ে কেরাম রাযিঃ কার্বন কপি করা, বা এটা আমার স্বপ্ন বললেই বেশি যুক্তিযুক্ত হবে। এবং আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শহীদ হওয়া ,স্রেফ আল্লাহর জন্য যুদ্ধ করা , বা ,স্রেফ আল্লাহর জন্য বিভিন্ন কৌশল গত যুদ্ধ করা , এটাও আমার একটা স্বপ্ন । আমার অর্ধাংগীনি আমাকে শুধু মাত্র আল্লাহর জন্য ই ভালোবাসুক এটা ও আমার স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি + পাঞ্জাবি+ সাদা টাউজার
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, দাড়ি আছে। শেভ বা ট্রিম করার অভ্যাস নেই। আলহামদুলিল্লাহ, স্বাভাবিকভাবে গজানো দাড়ি রয়েছে। দাড়ির ঘনত্ব বর্তমানে পাতলা থেকে মাঝারি পর্যায়ের।
টাখনুর উপরে কাপড় পরেন? জি , এবং টাখনুর নিচে কাপড় পড়া আমার অসস্তির অন্যতম কারন।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না দেখি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে সময় দিয়েছিলাম তবে উল্লেখ যোগ্য ভাবে অনেক সময় দিয়েছি এমন নয়। তবে প্রতিদিন তালিমে বসা হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে ছাত্র । পাশাপাশি একটা চাকুরি করি পার্ট টাইম । নারায়নগঞ্জ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে এন্ট্রি ম্যান হিসেবে কর্মরত আছি।
মাসিক আয় ২০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা পড়াতে চাই । তবে বাহিরে গিয়েই বিদ্যা অর্জন করবে এই মানসিকতা ব্যতীত।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জি না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বর্তমানে যেমন ভাড়া বাসায় আছি , এমন ভাড়া বাসায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? পরিষ্কার ভাবে কোন উপহার আশা করি না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? মূলত কয়েকটি কারনে বিয়ে করা উদ্দেশ্য। প্রথমত, চরিত্র হেফাজতের ক্ষেত্রে বিয়ের কোন বিকল্প নাই । দ্বিতীয়ত বিয়ে করার মাধ্যমে আমি আল্লাহর নিকট বরকত এবং সাহায্য লাভের আশা করি ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-18
উচ্চতা ৫'১ থেকে ৫'৫
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল লাইনের অষ্টম শ্রেনী পড়ুয়া বা কওমী লাইনের মাওলানা কমপ্লিট বা চলমান।
জেলা এই জায়গায় আসলে বুঝতে পারছি না কোন জেলা দিলে আমি দ্বীনদার পাত্রী পাব । বাংলাদেশের যেকোন জেলা হলে আমার পরিবারের কোন সমস্যা নেই। তবে দ্বীনদার আর প্রচুর বই পড়ার মানসিকতা , এই ২টা বিষয় থাকলে যেকোন জেলা হলে সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী অথবা বাসায় ই শিক্ষা গ্রহনে ব্যস্ত সময় পার করেন এমন ।
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ, আমি কখনো কোনো হারাম সম্পর্কে জড়াইনি। নিজের চোখের হেফাজত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করি এবং আমার মন ও আবেগ আমার ভবিষ্যৎ স্ত্রী ব্যতীত অন্য কারো জন্য সংরক্ষণ করার মানসিকতা আমার নেই; অতীতেও ছিল না। আমি বিশ্বাস করি, বৈবাহিক সম্পর্কের পবিত্রতা, বিশ্বাস ও সৌন্দর্য অনেকাংশে এই বিষয়গুলোর উপর নির্ভরশীল। তাই আমার ভবিষ্যৎ জীবনসঙ্গিনীর ক্ষেত্রেও আমি একই মানসিকতা আন্তরিকভাবে প্রত্যাশা করি। এই বিষয়ে আমার অবস্থান যথেষ্ট দৃঢ়, এবং আমার উপলব্ধি অনুযায়ী এ ব্যাপারে কোন ধরনের ছাড় দেওয়া আমার জন্য সহজ নয়। জীবনসঙ্গিনীর বই পড়ার অভ্যাস অনেক বেশি থাকতেই হবে—এমন কোনো শর্ত আমার নেই। তবে যদি তিনি বইপ্রেমী হন, জ্ঞানার্জন ও চিন্তাশীলতার চর্চা করেন, তাহলে সেটিকে আমি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটি বিশেষ নেয়ামত হিসেবেই মনে করব। আমি স্বভাবগতভাবে কিছুটা শান্ত ও নিরিবিলি প্রকৃতির মানুষ। অপ্রয়োজনীয় কথা, অহেতুক আলোচনা বা গীবত থেকে দূরে থাকার চেষ্টা করি। এমন কথা বলা আমার পছন্দ নয়, যা আমাদের সম্পর্কের উন্নতি কিংবা কল্যাণে কোনো ভূমিকা রাখে না। প্রশান্ত, সৌহার্দ্যপূর্ণ ও অর্থবহ পরিবেশ আমার খুব প্রিয়। তবে আমি শুধুই গম্ভীর বা নীরব স্বভাবের নই। একজন ছেলে হিসেবে একজন মেয়ে যেমন তার জীবনসঙ্গীর সঙ্গে হাসি-ঠাট্টা, আনন্দ, খুনসুটি ও সুন্দর মুহূর্তগুলো ভাগাভাগি করার প্রত্যাশা করেন, আলহামদুলিল্লাহ এসব আমার মাঝেও আছে। একইভাবে আমিও চাই, আমার জীবনসঙ্গিনী আমাদের দাম্পত্য জীবনকে আন্তরিকতা, হাসিমুখ, প্রাণবন্ততা ও সুন্দর সঙ্গের মাধ্যমে সমৃদ্ধ করবেন। আমার কাছে একজন জীবনসঙ্গিনীর সবচেয়ে মূল্যবান গুণগুলোর মধ্যে রয়েছে নামাজের প্রতি দৃঢ় পাবন্দি এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান-সদকার মানসিকতা। যদি আমার জীবনসঙ্গিনীর মাঝে এই গুণগুলো থাকে, তবে আমি তা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক মহামূল্যবান নেয়ামত হিসেবে গণ্য করব। পাশাপাশি আমি এমন একজন জীবনসঙ্গিনী কামনা করি, যিনি অহংকারমুক্ত, বিনয়ী এবং শেখার আগ্রহসম্পন্ন। ভুল হলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করবেন না এবং অন্যের ভুল ক্ষমা করার উদারতাও রাখবেন। বাবা-মা, আত্মীয়-স্বজন ও মানুষের প্রতি সম্মান, সদাচরণ ও উত্তম ব্যবহারের গুণাবলী তাঁর মাঝে থাকা আমার কাছে অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, একটি সুন্দর দাম্পত্য জীবন একতরফাভাবে নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও পরামর্শের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। তাই জীবনের বিভিন্ন সিদ্ধান্তে পরস্পরের মতামতকে গুরুত্ব দেওয়া এবং একে অপরকে সম্মান করার মানসিকতা আমি প্রত্যাশা করি। সুখ-দুঃখ, স্বচ্ছলতা-সংকট কিংবা জীবনের যেকোনো উত্থান-পতনে একে অপরের পাশে অবিচলভাবে থাকার মানসিকতাকে আমি অত্যন্ত মূল্যবান মনে করি। অপচয় ও বিলাসিতার পরিবর্তে পরিমিত, দায়িত্বশীল ও বরকতময় জীবনযাপনের চেষ্টা থাকলে তা আমার কাছে বিশেষভাবে প্রিয়। সর্বোপরি, আমি এমন একজন সঙ্গী কামনা করি যার সঙ্গে আমরা উভয়ে দ্বীন শেখা, আমল বৃদ্ধি করা এবং আল্লাহর সন্তুষ্টির পথে একে অপরের সহায়ক হতে পারব। আমাদের ঘর যেন শান্তি, ভালোবাসা, পারস্পরিক সম্মান ও রহমতের একটি ছোট্ট আবাসে পরিণত হয়—এই প্রত্যাশা হৃদয়ে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের উভয়ের জন্য এমন জীবনসঙ্গী নির্ধারণ করুন, যিনি দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ হবেন। আমীন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লালমোহন এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4686

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
লালমোহন, ভোলা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7071

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমোহন, ভোলা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6306

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমোহন, ভোলা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5479

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমোহন, ভোলা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9149

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমোহন, ভোলা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10242

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমোহন, ভোলা, বরিশাল
ভোলা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন