| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ২০১১ সাল থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
এমনিতে কারন ছাড়া কাযা হয় না আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি, আলহামদুলিল্লাহ পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও নিয়ামতে আমার মানসিক বা শারীরিক কোন রোগ নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
🕌 কবর বা মাজারকে কেন্দ্র করে ইবাদত বা বিশেষ কিছু চাওয়া, মানত করা ইসলামের মূল শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং শিরক। কারণ দোয়া, সাহায্য চাওয়া ও মানত করা সবই একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ইবাদত। 📖 আল্লাহ তাআলা বলেনঃ “তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকো না, যে তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না।” — (📖 সূরা ইউনুস ➡️ আয়াত: ১০৬) তাই কবর বা মাজারে সিজদা করা, সেখানে কিছু চাওয়া বা কারো নামে মানত করা ইসলামী আকীদার দৃষ্টিতে সঠিক নয়।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
📚 মুকসুদুল মুমিনীন 📚 প্যারাডক্সিকাল সাজিদ
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
১. উস্তাদ আনিছুর রহমান আশরাফী ২. শায়েখ আহমাদুল্লাহ ৩. হাফিজুর রহমান সিদ্দিকী ৪. আবু ত্বহা মুহাম্মদ আদনান ৫. মুফতী আরিফ বিন হাবিব ৬. ড. মিজানুর রহমান আজহারি ৭. সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
🌿শখঃ ===== দুনিয়াবী শখ খুব বেশি নেই বললেই চলে। তবে জীবন পরিচালনার প্রয়োজনে কিছু বিষয় যেমনঃ বাগান করা, বিভিন্ন ফলের গাছ লাগানো, পরিচর্যা করা এবং গবাদিপশু-পাখি পালনের প্রতি গভীর আগ্রহ রয়েছে। বর্তমানে আলহামদুলিল্লাহ আঙ্গুরের ২২ টি চারা নিয়ে একটি ছোট বাগান করেছি এবং বিভিন্ন জাতের বিদেশি ফলের চারা দিয়ে আরেকটি ছোট বাগান গড়ে তুলেছি। এর মধ্যে লাগানো হয়েছে আম, কমলা, মাল্টা, লিচু, ভিয়েতনামি নারকেল, কাঁঠাল, বেল, ড্রাগন ফল এবং ক্যাক্টাস ফল ইত্যাদি। 🍊🥭🌴 এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের গাছ সংগ্রহ করা হয়েছে, যেমনঃ কাঠগোলাপ, সকাল-বিকালসহ আরও অনেক জাতের ফুল গাছ। 🌸🌺 ইন-শা-আল্লাহ আমার ফাইনাল পরীক্ষার পর(৩ মাস পর) এই বাগানকে আরও বড় ও সুন্দরভাবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে। 🌸 পছন্দের বিষয়ঃ ============ সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে সত্য ও ন্যায়ের পথে থাকা। আমার বাবাকে ছোটবেলা থেকে দেখে আসছি তিনি কখনো সত্য ও ন্যায়ের পথ ছাড়েননি। আমরা তিন ভাইও আলহামদুলিল্লাহ সেই পথ অনুসরণ করে আসছি। সেজন্য আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি সব সময়। বন্ধুবান্ধব ও এলাকাবাসীর আস্থা থাকার কারণে বিভিন্ন সংগঠনের ক্যাশিয়ার হিসেবে লক্ষ লক্ষ টাকা আমার কাছে আমানত রাখা হয় আলহামদুলিল্লাহ। এই আমানতধারিতা ও বিশ্বাস মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে চাই ইংশা-আল্লহ। ১. ভ্রমণ করতে ভালো লাগে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঘুরার অনেক ইচ্ছে। ২. ফ্যামিলির মানুষের সাথে সময় কাটানো অনেক পছন্দ করি। ৩. পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই পছন্দ করি, কারণ ইসলাম পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। 📖রাসূল ﷺ বলেছেনঃ “الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ” “পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।” — (সহিহ মুসলিম) ৪. সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলা আমার অন্যতম পছন্দের বিষয়। ৫. দ্বীন এবং দ্বীনদার মানুষকে মন থেকে ভালবাসি। ৬. নিরব ও শান্ত পরিবেশ ভালো লাগে। ⚠️অপছন্দের বিষয়ঃ ============= ১. উশৃঙ্খলতা, ঝগড়াঝাঁটি, বেপর্দা জীবনযাপন একদম অপছন্দ করি। ২. সমাজের সকল অশ্লীলতা ও অন্যায় কাজ অপছন্দ করি। ৩. মিথ্যা অপবাদ দেওয়া এবং অন্যকে ভুলভাবে দোষারোপ করা একদম অপছন্দ করি। ৪. কারো হক নষ্ট করা অপছন্দ করি। ৫. সুদ ও ঘুষ অপছন্দ করি। ৬. গীবত, পরনিন্দা ও অন্যের পেছনে খারাপ কথা বলা অপছন্দ ও ঘৃণা করি। ৭. ইনসাফহীনতা ও অন্যায়ভাবে সিদ্ধান্ত নেওয়া অপছন্দ করি। ৮. কারো প্রতি জুলুম বা অবিচার করা অপছন্দ করি। ৯. হিংসা, বিদ্বেষ ও অশান্ত পরিবেশ অপছন্দ করি। ১০. অপবিত্রতা ও অপরিষ্কার জীবনযাপন অপছন্দ করি। ১১. অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা নীরবভাবে সমর্থন করা অপছন্দ করি। ১২. ধূমপানসহ সকল ক্ষতিকর ও অনৈতিক অভ্যাস অপছন্দ করি। এক কথায় সত্য, ন্যায় ও ইনসাফের পথেই আমার অনেক শান্তি লাগে, বাকি সব আমার কাছে বাতিল বলে গণ্য হয়। ✨স্বপ্নঃ ===== মা-বাবা এবং স্বস্ত্রীক আল্লাহর ঘর (বাইতুল্লাহ) ও রাসূল ﷺ এর রওজা যিয়ারত করার গভীর ইচ্ছা রয়েছে। একটি দ্বীনদার, শান্ত ও সুন্দর পরিবার গঠন করা যেখানে সবাই একে অপরের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে ইংশা-আল্লহ। 🌸 এমন একটি পরিবার, যেখানে---- # সবাই একসাথে দ্বীন শেখা ও আমল করার চেষ্টা করবে # নিয়মিত তালিমের পরিবেশ থাকবে # নামাজের জন্য একজন আরেকজনকে স্মরণ করিয়ে দেবে ও উৎসাহিত করবে # এবং ঘরের পরিবেশ সর্বদা কুরআনের আলোয় আলোকিত থাকবে 📖 ইন-শা-আল্লাহ, ঘরে আল্লাহর ৩৬৫ দিনই কুরআন তিলাওয়াতের ধারা বজায় রাখা আমার বড় স্বপ্ন। কারন-----📖 রাসূল ﷺ বলেছেনঃ “তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে রেখো না। নিশ্চয়ই যে ঘরে সূরা আল-বাকারা তিলাওয়াত করা হয়, সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়।”----(📚 সহিহ মুসলিম) অর্থাৎ, যে ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত হয়, সেই ঘরে রহমত ও বরকত নাযিল হয় এবং শয়তানের প্রভাব দূরে থাকে ইন-শা-আল্লাহ। 🌍 আরও একটি বড় স্বপ্ন হল----নিজের দেশসহ সমগ্র বিশ্বে খেলাফত প্রতিষ্ঠা করা যেখানে ন্যায়, শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। 📖 আল্লাহ তাআলা বলেনঃ হে রাসুল, আল্লাহ যা নাজিল করেছেন, আপনি তা দিয়ে বিচার-ফায়সালা-শাসন করুন। আপনার কাছে যে সত্য এসেছে, সে ব্যাপারে ওদের মনগড়া কথা-বার্তার অনুসরন করবেন না। (সুরা-মায়িদা, আয়াতঃ ৪৯)
|