| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ, হ্যা.....আগে থেকে পড়তাম তবে উদাসীন ছিলাম।দ্বীনের জ্ঞান খুব একটা ছিল না। ২০২১ সালের শেষের দিকে থেকে নিয়মিত। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ওজোর ব্যতিত কাজা বলতে বাসার বাহিরে বা বিশেষ কোন কারণে বিলম্ব হয়ে যায়। তবে অতি দ্রুত আদায় করে নেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। ফরজ বিধানের কোন ছাড় নেই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, স্থানীয় একটা মহিলা মাদ্রাসার তত্ত্বাবধানে বেশ কিছুদিন ছিলাম সহিভাবে শেখার জন্য। যেহেতু আনেক আগের শেখা।মাদ্রাসার সমস্যার কারণে এখন বাসাতে চলমান। আসলে শেখার কোন শেষ নেই।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবর জিয়ারত করা সুন্নাহ।কিন্তু কিছু চাওয়া, সিজদা( নাউজুবিল্লাহ) করা শিরক।যেখানে রবের খাঁটি তাওবা না করলে বাঁচার রাস্তা নেই। আল্লাহ সর্বপ্রথম আামাকে এবং সমস্ত মুসলিম উম্মাহকে সহি বুঝ দান করুন,আমিন।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ইসলামের হাকীকত,হিজাব ও সাজসজ্জা, ছয় নারীর ভয়াবহ পরিণতি, ফেরা ১,২ ইত্যাদি এবং বেশকিছু চলমান, যেমন: ,আর রাহিকুল মাখতুম, একনজরে কুরআন, আলহামদুলিল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মিজানুর রহমান আজহারী,শায়েখ আহমাদুল্লাহ,ডা. জাকির নায়েক,আবু ত্বাহা আদনান এবং মুফতি কাইয়ুম মোল্লা। আল্লাহর জন্য সবাইকে ভালোবাসি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ.... আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েতের পথে তুলে আনেন,তাকে কেউ পথভষ্ট করতে পারে না; আবার যাকে তিঁনি পথচ্যুত করেন, তাকে কেউ দিতে পারে না পথের দিশা। আমি একজন অতি সাধারণ মেয়ে। প্যাক্টিসিং মুসলিমা এবং একটু বেশি লজ্জাশীল।আমি অত্যান্ত নরম মনের মানুষ, পশুপাখি থেকে শুরু করে কারো কষ্ট বা চোখের পানি একদম সহ্য করতে পারি না। খুব অল্প সময়ে মানুষের মন উত্তম আচার-ব্যবহার ও ভালোবাসার মাধ্যমে জয় করতে পারি, আলহামদুলিল্লাহ। তবে সেই ভালোবাসা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য।নফল সিয়াম দান-সদাকা ইত্যাদি গোপনে করতে ভালোবাসি। গ্রামীন পরিবেশে দ্বীন পালন করতে গিয়ে যদিও অহংকারী উপাধি প্রাপ্ত হয়েছি তবে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির সর্বপ্রথম।ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যাবতী ইবাদতগুলো পালনের চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। এখানে হাইলাইট করলাম না,কেননা ইবাদত গোপনে সুন্দর। আমি একজন ট্রেইলার।নিজের পোশাক-পরিচ্ছেদ নিজে তৈরি করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি।এছাড়া রান্না-বান্না থেকে শুরু করে একটা ছোট সংসারকে গুছিয়ে রখার মতো এবিলিটি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার রয়েছে। আমার প্রভাব যেহেতু আমার সন্তানদের উপর পড়বে সেই বিষয়ে আমি যত্নবান হতে চাই। আমার জীবনের লক্ষ্য, দুনিয়ায় কল্যান এবং পরকালীন মুক্তি। পরিপার্শিক অবস্থা ভীষণ ভয়াবহ। ইলম অর্জন করতে চাই, ওয়ামা তাওফিকি ইল্লাবিল্লাহ্।রহমানের কাছে দোয়ার দরখাস্ত, যেন নিজে বাঁচতে পারি, পরিবার- পরিজন এবং প্রতিবেশির মাঝে আল্লাহর বাণীগুলো তুলে ধরতে পারি। যদি আমার হ্যাসবেন্ড চাই, আল্লাহ ভরসা। বর্তমান পর্যন্ত দ্বীনের পরিবেশ না পাওয়ায় বার বার পথ চলার পথে হোচৎ খেয়েছি,আবার উঠে দারিয়েছি।সর্বদা ধৈর্য, তাওয়াক্কুল এবং সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। হিংসা, লোভ,গীবত, পরনিন্দা, অহংকার এগুলো থেকে যথাসাধ্য নিজেকে বাচিয়ে রাখার চেষ্টায় রয়েছেি,আলহামদুলিল্লাহ। ইসলামের বিধি-বিধান এবং রাসুল (সা.) এর সুন্নাহ অনুযায়ী যেন আমাদের বিবাহ সম্পন্ন হয়।আল্লাহ সহজ করে দিবেন, ইংশাআল্লহ।অনেক সপ্ন রয়েছে, ইংশাআল্লহ,এখানেতো আার সব কথাবলা যায় না।জাজাকাল্লাহ খইরন। বি. দ্র: আমি আমার মা-বাবার দাম্পত্য জীবনের প্রায় ১২-১৩ বছর পরে এই পৃথিবীতে আমার আগমন।আমার আম্মাতো একপ্রকার চেয়ে নিয়েছেন,আল্লাহর কাছে থেকে আলহামদুলিল্লাহ। যা রবের ছিল এক অন্যরকম পরিকল্পনা।
|