| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী আলহামদুলিল্লাহ। আনুমানিক ৯/১০ বছর বয়স থেকে প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
১/২ ওয়াক্ত। তবে সেটা খুবই কম সময় হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী আলহামদুলিল্লাহ। তবে আরো ভালো করার জন্য চেষ্টা অব্যাহত।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানা মতে নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারের কবর জিয়ারত করা জায়েজ কিন্তু কোনো কিছু চাওয়া শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
উম্মুল মুমিনীন আয়িশা (রা:), শিকড়ের সন্ধানে,প্যারাডক্সিকাল সাজিদ, তোমাকে বলছি হে বোন, বেলা ফুরাবার আগে, সেপালকার ইন লাভ, নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন, ডাবল স্ট্যান্ডার্ড ২.০, ইউনিভার্সিটির ক্যান্টিনে, কষ্টিপাথর, আর রাহীকুল মাখতূম ইত্যাদি ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখ আহমাদুল্লাহ, শাইখ মুহাম্মদ আতিক উল্লাহ, ডা: খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শাইখ আহমাদ মুসা জিবরীল।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
ব্যক্তি হিসেবে আমি একটু ইন্ট্রোভার্ট। কথা কম বলতে পছন্দ করি। মানুষের সাথে মিশতে একটু সময় লাগে। তবে চেনা গন্ডিতে আমি খুবই উচ্ছল, হাসিখুশি মানুষ। ভিড়, কোলাহল এড়িয়ে চলতে পছন্দ করি। তবে পারিবারিক কোলাহল ভালো লাগে। পরিবারের ঘনিষ্ঠ জনদের সাথে সময় কাটাতে পছন্দ করি।চেষ্টা করি দ্বীনি মানুষজনদের সংস্পর্শে থাকার। অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলার চেষ্টা করি।আত্ম-সমালোচনা করতে পছন্দ করি। আমি আল্লাহ তায়ালার একজন গুনাহগার বান্দী, তবে চেষ্টা করি তাওবার মাধ্যমে গুনাহ এর পরিমান কমানোর।আল্লাহ তায়ালার উপর সর্বদা ভরসা, বিশ্বাস রেখে চলি আলহামদুলিল্লাহ। চেষ্টা করি কুরআন ও সুন্নাহ এর আলোকে জীবন গড়ার।আর তাই প্রতিদিন রুটিনে কুরআন ও সীরাত পুড়া অব্যাহত রাখার চেষ্টা করি। এছাড়াও চেষ্টা করি মাহরাম নন মাহরাম মেনে চলতে। ছোটবেলায় স্কুলে পড়লেও নন মাহরামদের সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করেছি।এখনো নন মাহরামদের থেকে দূরত্ব বজায় রেখে চলি (যার কারনে অনেক সময় অসামাজিকতার তকমা পেতে হয়েছে)।আত্মসম্মানবোধ বজায় রেখে চলার চেষ্টা করি।স্বপ্ন দেখি উম্মুল মুমিনীন ও সাহাবিয়াতদের মতো জীবন সাজানোর। যদিও তেমন ভাবে পারিনি তবে চেষ্টা অব্যাহত।সাধারন জীবনাযাপন পছন্দ করি।আমার পরিবারে আমার মা,খালা,দাদী, নানি সবাইকেই সাধারন জীবনযাপন করতে দেখে অভ্যস্ত। আমিও তাদের দেখে অনেক অনুপ্রাণিত হই।সর্বদা গিবত, হিংসা, অযথা মানুষকে কষ্ট দেওয়া এড়িয়ে চলার চেষ্টা করি। আর কথা কম বলার পিছনে এগুলো অনেক বড় কারণ।আর আমি কিছুটা ইমোশোনাল মানুষ। যদিও চেষ্টা করি অতিরিক্ত আবেগ কমানোর। আর বাচ্চাদের সাথে খুব মিশতে ভালো লাগে। বই পড়তেও খুব বেশি পছন্দ করি। সাহাবী সাহাবিয়াতদের জীবনী, দ্বীনি লেখকদের বই পড়তে পছন্দ করি।এছাড়াও রহস্য,থ্রিলার,গোয়েন্দা, সায়েন্স বিষয়ক বই পড়তে ভালো লাগে। আমাদের বাসায় মোটামুটি বইয়ের ভালো কালেকশন আছে।এছাড়াও বাগান করতে ইচ্ছা করে (যদিও ভাড়া বাসায় তেমনভাবে সম্ভব হয় না)। যদিও এখন তেমন সময় পাই না। রান্না মোটামুটি পারি। আরো ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।মেহেদি পড়তে খুব পছন্দ করি।সর্বদা ইলমের সাথে যুক্ত থাকার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। নতুন কিছু শিখতে ভালো লাগে।হতে পারে সেটা দ্বীনী কিংবা দুনিয়াবী কিন্তু উপকারী।কেননা আমি মনে করি যে মুহূর্তে মানুষ জ্ঞান অর্জন করা ছেড়ে দিবে সে মুহুর্তে সে মূর্খে পরিণত হবে।এছাড়াও ছোটবেলা থেকেই কুরআন হিফয করার ইচ্ছা ছিল,কিন্তু তেমন পরিবেশ বা সুযোগ পাই নি। তাই ভবিষ্যতে কুরআন হিফয করার ইচ্ছা আছে। সুযোগ থাকলে সাধ্যমতো নারীদের মাঝে দাওয়াহ এর কাজ করার ইচ্ছা আছে। এছাড়াও গরীব, অসহায় মানুষদের জন্য কিছু করে যেতে চাই।আশা করবো আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী এ ব্যাপারে আমাকে সাহায্য করবেন।সর্বোপরি আমার ভবিষ্যৎ প্রজন্মদের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে তারা জ্ঞান অর্জনে উৎসাহিত হবে, আল্লাহ সুবহানাওয়াতায়ালাকে সঠিকভাবে চিনবে,রাসুলুল্লাহ (সা:) এর আদর্শে জীবন গঠন করবে ইনশাআল্লাহ।
|