Profile

বায়োডাটা নং : 3787

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: দারোরা বাজার, লক্ষীপুর।
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আশুলিয়া, নয়াপাড়া।
কোথায় বড় হয়েছেন? কুমিল্লা, গ্রামের বাড়িতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন
বিভাগ lang.
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বু একজন ব্যবসায়ী ছিলেন। এখন অবশ্য অবসরপ্রাপ্ত। তবে, আমার সাথেই থাকেন এবং মাঝে মাঝে আমার সাথে ব্যবসা দেখাশোনা করেন ও আমায় সহায়তা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ ঘরের রাণী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ১/ আমি নিজ। ২/ বড় ভাই, বেসরকারী চাকুরীজীবি, বিবাহিত। ভাইয়া নিজ সুবিধার্থে ভাবীকে নিয়ে কুমিল্লা শহরে থাকেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন, নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, অবিবাহিত।
চাচা মামাদের পেশা চাচা এক জন : ব্যবসায়ী, বিবাহিত। তিনি উনার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। (আমার আর কোনো চাচা বা মামা নেই)।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ্ মোটামুটি সচ্ছল। আমরা সকলেই সাদামাটা জীবন-যাপনে অভ্যস্ত। আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা যথেষ্ট সম্মান দিয়েছেন। নিজ পৈতৃক নিবাস কুমিল্লায় নিজেদের বাড়ি রয়েছে। বাড়ির পরিবেশও আলহামদুলিল্লাহ্ যথেষ্ট ভালো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ্ পারিবারিক দ্বীনি পরিবেশ মুটামুটি ভালো। আমাদের বাড়ির চারপাশে এরিয়া দেওয়া আবদ্ধ। আমার পরিবারে দ্বীন পালনে কোনো বাঁধা নেই। পরিবারের সকল সদস্যগণ সর্বদা তাদের সাধ্যমতো দ্বীন মেনে চলার চেষ্টা করেন। সাধারণত বাড়িতে মা আর ছোট বোন থাকেন। কোনো পুরুষ থাকেন না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই। সাল সঠিক মনে নেই, ২০১০ সম্ভাব্য।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ ওয়াক্ত। তা-ও নির্দিষ্ট নয়। অবশ্য কখনো কোনো কারণ বশত কাযা হলে পরবর্তীতে তা আদায় করে নিই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না নেই, আলহামদুলিল্লাহ্।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার স্থাপন করা শিরক, ইসলামের সাথে ইহার কোনো সম্পৃক্ততা নেই, মাজার সংশ্লিষ্ট অধিকাংশ কার্যকালাপ শিরকি ও কুফরী।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফেরা, ফেরা-২, অনেক আঁধার পেরিয়ে, বেলা ফুরাবার আগে, জীবন যেখানে যেমন, প্রোডাক্টিভ মুসলিম ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.), শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, তামিম আল আদনানী এবং আরও অনেকেই।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ্ আমি একজন প্র্যাক্টিসিং মুসলিম। আমি খুব সাধারণ এবং নিরহংকারী। সর্বদা হাসিখুশি ও পরিপাটি থাকতে পছন্দ করি। ইবাদতে ও আমলে খুব সচেতন। সময় নষ্ট করাকে অপছন্দ করি। সেই সাথে মিথ্যা কথা বলা খুবই অপছন্দ করি। আমি খুব বেশি মিশুক না, তবে বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করি এবং দ্বীনি বন্ধুদের সাথে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি ছোটবেলা থেকেই যথেষ্ট লাজুক। মাহরাম ও নন-মাহরাম মেইনটেইন করে চলি। নন-মাহরামদের সুন্দর করে ইগনোর করি; এতে সে যাই মনে করুক। আমি খুব সরল মন-মানসিকতার মানুষ তাই ঝামেলা, বদমেজাজী, উঁচু ভাষায় কথা বলা এবং ঝগড়াঝাটি করা এগুলো একেবারেই পছন্দ করিনা। সর্বপ্রকার হারাম এবং গুনাহ থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করি। খুব বেশি দারিদ্রতা ও অন্যের নিকট হাত পাতাকে অনেক আগে থেকেই ভীষণ ভয় করি, তাই আর্থিক টানাপোড়েনের কারণে অল্প বয়সেই পরিবারের দায়িত্ব নিতে শিখেছি এবং এজন্যই ছাত্র জীবনে একজন মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও খুব বেশি একাডেমিক পড়াশোনা করার সুযোগ হয়নি। তবে একাডেমির বাইরে প্রতিনিয়ত পড়াশোনা করছি এবং নিত্য নতুন কিছু শিখতে ও জানতে সর্বদাই মন সচেষ্ট থাকে। জীবনের প্রতি কোনো অভিযোগ নেই এবং আমি আমার জীবন নিয়ে কখনোই কোনো আক্ষেপ বা অনুশোচনা করি না, আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আমায় যথেষ্ট ভালো রেখেছেন ও পর্যাপ্ত সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ্। মানুষের চোখে নিজেকে মাপি না, সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। মা-বাবা, পরিবার ও জীবনসঙ্গী নিয়ে সম্মান এবং মর্যাদার সাথে, পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে দুনিয়ার এই ক্ষুদ্র জীবন পাড়ি দেওয়া ছাড়া, দুনিয়াকে ঘিরে আর কোনো আহামরি আশা বা আকাঙ্ক্ষা নেই। মনের প্রায় সকল ইচ্ছেই আখিরাত ও জান্নাত-কে কেন্দ্র করে। মৃত্যু ও জাহান্নাম কে অনেক বেশি ভয় করি, মনে সবসময় জান্নাতে যাওয়ার স্বপ্ন লালন করি। সেই সাথে মৃত্যুর পূর্বে পরিবার ও পরিজনদের নিয়ে আল্লাহর ঘর ও প্রিয় রাসূলুল্লাহ (সাঃ) এর রওজা মোবারক যিয়ারত করার স্বপ্ন দেখি, ইন শা আল্লাহ্। পরিশেষে বলছি─ আমি যতটুকু জানি সবসময় তার থেকে কম বলি এবং আমি যেমন সর্বদা তার থেকে কম দেখাই। আমি কেমন তা সম্পর্কে আমার আল্লাহই অবগত। যদিওবা নিজের প্রশংসা নিজেই করার আমার একদমই কোনো ইচ্ছে ছিলো না, কিন্তু নিজের সম্পর্কে কিছু লিখতে হবে মূলত এজন্যই লিখা। আমরা কেউই নিখুঁত নই! আর লিখা, কথা ও চিন্তা-ভাবনার মতো হয়তোবা সবকিছু এতো গোছানো সুন্দরও নয়। আসলে─ "ভালো মানুষদের তো তাদের আমল ও আখলাক দ্বারা চেনা যায়। তাছাড়া ভালো কথা তো, দেওয়ালেও লিখা থাকে।" লিখাগুলো ধৈর্য নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, জাযাক'আল্লাহু খাইরান আহসানাল জাযা। সম্ভবপর হলে এই অধম-কে আপনার দুআ'য় শামিল রাখিয়েন, ইন শা আল্লাহ্।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? প্যান্ট - শার্ট, পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ আছে, ২০২১ এর জানুয়ারি থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ্।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ্।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, ভুলবসত কখনো এসবের সম্মুখীন হলেও যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বিশেষভাবে যুক্ত নেই! তবে অবসর সময়ে আশেপাশে যথাসম্ভব দ্বীনের দাওয়াতি কাজ করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ জুয়েলারি দোকান। স্বর্ণ ও রুপার যাবতীয় কাজ এবং স্বর্ণ ও রুপা ক্রয়-বিক্রয় করা হয়। এই ডিপার্টমেন্টে আমি দীর্ঘদিন যাবৎ রয়েছি! ইতোমধ্যে ব্যবসা সামলানো, ব্যবসায়িক যাবতীয় হিসাব-নিকাশ সহ সবকিছুই আমি পরিপূর্ণভাবে জানি এবং শিখেছি। তাছাড়া দোকানের সমস্ত যাবতীয় কাজও আমি নিজেই করি। আপাতত সহযোগী হিসেবে আমার সাথে আব্বু রয়েছেন, আগামীতে পরিস্থিতি সাপেক্ষে দোকানে আরও লোকজন বাড়ানো হতে পারে, ইন শা আল্লাহ্। কর্মস্থল ঢাকা। উপার্জন শতভাগ হালাল, আলহামদুলিল্লাহ্।
মাসিক আয় ব্যবসা শুরু করেছি প্রায় ৩ বছর হয়েছে। সেই সুবাদে নিজস্ব ব্যবসাক্ষেত্রে এখনো আমি কিছুটা নতুন। বর্তমান আয়ে নিজের এবং পরিবারের যাবতীয় খরচ অনায়াসেই চলে যায় আলহামদুলিল্লাহ্। তবে ব্যবসা আরেকটু পুরাতন হলে আয় আরও বাড়বে বলে আশা করা যায়, ইন শা আল্লাহ্।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি পারবো, ইন শা আল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি তিনি পড়তে চান, আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আলোচনা সাপেক্ষ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না! কেবল দ্বীনের আলো নিয়ে চক্ষুশীতলকারী হয়ে আসুক, এতটুকুই প্রত্যাশা।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এবং বিয়েকে 'দ্বীনের অর্ধেক' হিসেবেও অভিহিত করা হয়েছে। বিয়ের মাধ্যমেই নারী-পুরুষের মধ্যে হালাল সম্পর্ক স্থাপিত হয়। বিয়ে পরিবার গঠন, সভ্যতা টিকিয়ে রাখা, এবং মানবজাতির বংশরক্ষার উপায়ও বটে। এছাড়াও বিয়ে চরিত্র রক্ষার উপায়ের পাশাপাশি নফস ও যৌবনকে হিফাজত করার মাধ্যমে অসংখ্য হারাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ সহজ করে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৪'১০" - ৫'৫"
গাত্রবর্ন মানানসই।
পেশা নূন্যতম এসএসসি।
জেলা যেকোনো। তবে, কুমিল্লা বা এর পার্শ্ববর্তী যেকোনো জেলা হলে ভালো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা সচ্ছল।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি নিখুঁত নই, তাই নিখুঁত জীবনসঙ্গীও খুঁজি না! আমার মতো অথবা আমার চেয়ে কিছুটা ভালো হলেই হলো। উল্লেখ্য─ দ্বীনদার, স্বল্প চাহিদা, অল্পে তুষ্ট থাকা, নম্র, ভদ্র, দায়িত্বশীল, ধৈর্য্যশীল ও পর্দাশীল। ছোট-বড়, অভিভাবক ও আত্মীয়স্বজনদের স্নেহ ও সম্মান করবে। ইবাদতে ও আমলে সর্বদা সচেতন থাকবে। মাহরাম ও নন-মাহরাম মেইনটেইন করে চলবে। নিজের মধ্যে জমে থাকা সমস্ত অনুভূতি সহ যে নিজেকে হিফাজতে রাখবে শুধুমাত্র নিজের হালাল জীবনসঙ্গীর জন্য। স্বামীর প্রতি অনুগত থাকবে। নিজের কোনো সিদ্ধান্তের প্রথমে ইসলামের বিধিনিষেধ সম্পর্কে জানবে ও মানবে। স্বামীকে দৈনন্দিন জীবনের পাশাপাশি ইবাদতে ও নেক আমলে সহায়তার মাধ্যমে জান্নাতে যাওয়ার সহযোগী হবে। দৈনন্দিন পারিবারিক কাজে মুটামুটি কর্মঠ। তিনি হবেন আমার কাছে আয়েশা সিদ্দিকা রাদিআল্লাহু তাআলা আনহা এর মতো জীবনসঙ্গী এবং আমি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো সর্বদা উনার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবো, বি-ইযনিল্লাহ্। ওয়ামা তাওফিক্বী ইল্লা বিল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মুরাদনগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2684

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5645

বয়স
55 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিপত্নীক
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2007

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4775

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11994

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9030

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন