Profile

বায়োডাটা নং : 3778

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: মহেশপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটি হল,আজিমপুর।
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতে,মহেশপুর।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? স্নাতক
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বাবা আগে সৌদি প্রবাসী ছিলেন।সেখানে আমাদের নিজস্ব ব্যবসা ছিল।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ হোম মেকার
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোনঃ মাস্টার্স পাশ,বিবাহিতা। তার স্বামী সরকারি চাকুরিজীবি এবং নিজস্ব ব্যবসা আছে সেগুলোর দেখাশুনা করেন।তাদের একজন ৪ বছর বয়সী কন্যা সন্তান আছে।(আপু চাকুরি করতে ইচ্ছুক নয়) ছোট বোনঃ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।।
চাচা মামাদের পেশা আমার ৩ জন চাচা আছেন। আমার বাবা বড় মেঝো চাচাঃমানসিক প্রতিবন্ধী সেঝো চাচাঃপ্রবাসী ছোট চাচাঃব্যবসায়ী,চাচার বেশ কয়েকটা শো-রুম আছে। মামা ২ জন। বড় মামাঃব্যবসায়ী,চালের ব্যবসা আছে এবং নিজেদের জমিজমা দেখাশুনা করেন। ছোট মামাঃ ছোটমামা সরকারি চাকুরিজীবি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের গ্রামে ১৫ শতক জমির উপর বিল্ডিং বাড়ি আছে আলহামদুলিল্লাহ। বাবা বেচেঁ থাকাকালীন আমাদের নিজস্ব ব্যবসা ছিল।বাবা আমাদের জন্য বেশ কয়েকজায়গায় ইনভেস্ট করে গেছেন সেখান থেকেই আমার পরিবারের খরচ চলছে।মোটামুটি স্বচ্ছলভাবেই চলছি আলহামদুলিল্লাহ।যেহেতু আমাদের ভাই নেই তাই যতটুকু আছেন সবটুকুই আমাদের তিনবোনের। (সম্পত্তির পরিমাণ আগ্রহীকে পরে জানানো হবে)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাড়িতে আমার মা বোন সবাই ৫ ওয়াক্ত নামাজী। তারা পর্দা মেইনটেইন করেন আলহামদুলিল্লাহ। আমার বোনেরা মাহরম নন-মাহরম মেনে চলার চেষ্টা করেন এবং আমি কঠোরভাবে মেনে চলি আলহামদুলিল্লাহ ।তবে আমার মা সবসময় পারেন না যেহেতু আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই তাই প্রায় সময় দেখা যায় কিছু দায়িত্ব তাকে পালন করতে হয়। এমনিতেউ আমাদের বাড়িতে নন মাহরম খুব কম আসেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ।২০১৯ থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না আলহামদুলিল্লাহ। যদিও কোনো কারনে 2/1 ওয়াক্ত কাযা হয়ে যায় সুযোগ পাওয়ার সাথে সাথেই কাযা আদায় করি আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না।তবে শীতকালে ঠান্ডাজনিত সমস্যা হয় একটু।আর সম্প্রতি মাঝে মাঝে চশমা ব্যবহার করি (মাইনর পাওয়ার)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে,হায়াতের দিন ফুরালে,,নবীদের জীবনী, আর রাহীকুল মাখতুম ,পর্দা গাইডলাইন ইত্যাদি। আমি একাডেমিক পড়াশুনার পাশাপাশি ইসলামিক বই পড়ার চেষ্টা করি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.জাকির নায়েক,মিজানুর রহমান আজাহারী,আবু ত্বোহা আদনান,ওস্তাদ নোমান আলী,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও অনেক আলেম কে অনুসরণ করি আলহামদুলিল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সব সময় গোছানো,পরিষ্কার থাকতে এবং আমার চারপাশ গুছিয়ে, পরিষ্কার রাখতে পছন্দ করি। তাছাড়া আমি নিজের সাথে এবং আমার পরিবারের সাথে বিশেষ করে আমার মায়ের সাথে সময় কাটাতে পছন্দ করি।প্রতিদিন নিজের বেটার ভার্সন হওয়ার চেষ্টা করি।যেহেতু আমি জেনারেল লাইন এর ছাত্রী আমার ইসলাম সম্পর্কে অনেক কিছুই অজানা,সেগুলো জানার চেষ্টা করি।এবং সুযোগ থাকলে দ্বীনি বোনদের সাথে দ্বীনের বিষয় নিয়ে আলোচনা করি।তাছাড়া ইসলাম সমর্থন করে না এরকম জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করি।এছাড়া আমার অন্যতম একটি শখ হলো রান্না করা (নতুন নতুন আইটেম শিখতে ভালো লাগে)।ভবিষ্যৎ এ মাহরম এর সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। আমি সবসময় সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি। অতিরিক্ত বিলাসিতা এবং অপচয় অপছন্দ করি। আমার নামে কেউ মিথ্যা অভিযোগ দিলে সেটা সহ্য করতে পারি না। স্বপ্ন হলো একটি সুন্দর মৃত্যু এবং আল্লাহর সামনে তাঁর প্রিয় বান্দী হিসেবে দাড়াতে চাই।।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরে সুন্নতি পোশাক পড়ার চেষ্টা করি।বাইরে কালো বোরকা,হিজাব, নিকাব, হাত এবং পা মোজা ব্যবহার করি আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? যেদিন থেকে দ্বীনের বুঝ আসছে তখন থেকে চেষ্টা করি।প্রায় ৪ বছর যাবত নিকাব পড়ছি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? কঠোরভাবে মানার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমি যেখানে থাকি সেখানকার বোনদের দ্বীন সম্পর্কে বোঝানোর চেষ্টা করি।হলে আমি একটি সংগঠনের সাথে যুক্ত আছি।ক্ষুদ্র পরিসরে দাওয়াতি কাজে আছি আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ছাত্রী
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো অর্ধেক দ্বীন।নিজের দ্বীনকে পরিপূর্ন করতে এবং নিজের চরিত্র হেফাজত করতে বিয়ে করতে চাই।তাছাড়া বিয়ের মাধ্যমে আমি আমার বিশ্বস্ত বন্ধু এবং একজন উত্তম মাহরম পেতে চাই।যিনি আমাকে আল্লাহর জন্য ভালোবেসে আগলে রাখবে এবং আমার সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-33
উচ্চতা ৫'৬" -৫'১১"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা উচ্চশিক্ষিত
জেলা খুলনা বিভাগের যেকোনো জেলা হলে ভালো হয়। তাছাড়া যেকোনো জেলার হতে পারে,,দ্বীনদারিতার উপর প্রাধান্য দেওয়া হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার/ইঞ্জিনিয়ার /সরকারি চাকুরিজীবী /যেকোনো সম্মানজনক হালাল পেশা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত /উচ্চ-মধ্যবিত্ত /মানানসই
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি খুবই সাধারণ পরিবারের সন্তান।আমাকে কেউ কখনো দ্বীনের পথে চলার জন্য জোর করেনি।আল্লাহ ভালোবেসে আমাকে হিদায়েত দান করেছেন এবং আমি সেটাকে আকড়ে ধরার চেষ্টা করে যাচ্ছি।তাই মনে করি আমার জন্য এমন একজন জীবনসঙ্গী অত্যাবশ্যক যিনি আমার দ্বীনের পথে চলার রাস্তাটা সহজ করে দিবেন। তিনি অবশ্যই ফরয,সুন্নত পালন করবেন।তার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ।মার্জিত এবং বন্ধুসুলভ আচরনের অধিকারী হতে হবে।পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হবেন।এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।অবশ্যই দ্বীন পালনের ক্ষেত্রে তার স্ত্রীকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে।এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দ্বীনি পরিবেশ গড়ার স্বপ্ন দেখবেন।তিনি এবং আমি মিলে একটি ছোট্ট সুন্দর জান্নাতি পরিবার গড়ে তুলব ইনশাআল্লাহ। বিঃদ্রঃ আমি খুবই কম খরচে,সল্প মোহরানায় মসজিদে বিবাহ করতে চাই যাতে দুই পরিবারের কারো উপর কোনো ধরনের চাপ সৃষ্টি না হয়।কারন কম খরচে বিবাহ হলো বরকতময় বিবাহ। সামাজিকতা রক্ষা করার নামে কোনো বেহায়াপনা করতে রাজি নই। (আমি আমার ভবিষ্যৎ মাহরম অর্থাৎ স্বামীর কাছে একটা অনুরোধ রাখতে চাই,, আমার মাকে মন থেকে ভালোবাসতে হবে যাতে আমার মায়ের সবসময় মনে হয় যে তার মেয়ের জামাই তাকে ছেলের মতোই ভালোবাসে।ভালোবাসা মানেই আর্থিক সহোযোগিতা নয়।আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। নিয়মিত খোঁজখবর রাখলেই হবে। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের হক আদায় করতে এবং তাদেরকে খুশি রাখতে।)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মহেশপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4831

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5919

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7283

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7788

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4487

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6651

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন