Profile

বায়োডাটা নং : 3766

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
কোথায় বড় হয়েছেন? দেশের বেশ কয়েকটি জেলায় অর্থাৎ বড় তিনটি বিভাগ তথা রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়)
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ট্রাক ড্রাইভার, আনোয়ার সিমেন্ট শিট, ঢাকা।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোনের বয়স প্রায় ১৩ বছর হবে৷ তাকে ছোট থেকেই পর্দার ব্যাপারে সচেতন করতে চেষ্টা করেছি, বাহিরে গেলে পর্দার সাথেই যায়।
চাচা মামাদের পেশা মামা নেই। বড় চাচা প্রায় পঞ্চাশ বছর থেকে রাজশাহী শহরেই থাকেন। মেজ চাচা মৃত। নিজেই দু'টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পরে একটা আধা সরকারি হয়েছিল এবং তিনি হেড মাস্টার ছিলেন। ছোট দুই চাচা বাড়িতেই থাকেন একজন দোকানি আরেকজন অন্যান্য কাজ করেন। সবাই আলাদা আলাদা থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আল-হামদু লিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন অনেক অনেক ভালো রেখেছেন। নিজেদের ভিটায় বাড়ি আর অল্পকিছু জমি রয়েছে তবে সেখানে কোনো চাষাবাদ করা হয়না কারণ আমি বা বাবা কেউ বাড়িতে থাকি না....
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, তবে সামাজিক অবস্থাদৃষ্টে পর্দার কিছুটা ঘাটতি রয়ে যায়। এর মানে কিন্তু পর্দার ব্যাপারে শিথিল বা উশৃংখল নয় বরং গ্রাম্যজীবনের অবিচ্ছেদ্য অংশ হলো মানুষজনের সাথে সবসময় ওঠাবসা—এই আরকি.... কিন্তু আমি ছোট থেকেই পর্দার ব্যাপারে খুবই কঠোর এজন্য আমার আহলিয়ার ক্ষেত্রে দ্বীনি পরিবেশ এবং পর্দার ব্যাপারে কোনো সমস্যা হবে না, ইন শা আল্লাহ! এছাড়াও আমি পর্দার ব্যাপারে খুবই সিরিয়াস। নিজেও খালাতো ফুফাতো বোন বা ভাবিদের সাথে দেখা-সাক্ষাৎ বা গালগল্প করি না (প্রয়োজন হলে সেটা ভিন্ন বিষয়) সেহেতু আমার আহলিয়ার ক্ষেত্রে এ নিয়ে কোনো সমস্যা হবে না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ছোট থেকেই মাদরাসায় পড়াশোনা করার কারণে দশ বছর (আরও কমও হতে পারে) বয়স থেকেই নামায পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না, আলহামদুলিল্লাহ!
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ!
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদাহ করা শিরক। মাজারে বিদআতি কার্যক্রম চলে। তবে হ্যাঁ, কোনো কারণে মাজারে গেলে ওলিদের কবর জিয়ারত করা যাবে কিন্তু মাজারে সিজদাহ করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আত্মার ব্যাধি ও প্রতিকার। ২. হতাশ হবেন না। ৩. ইমান সবার আগে। ৪. 'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ । ৫. নেদায়ে তাওহীদ। ৬.আকিদার মর্মকথা। ৭.তাওহীদ ও শিরক। ৮.নবীজীর শাফায়াত। ৯.সংযত জবান সংহত জীবন। ১০.আদাবুল মুআশারাতসহ আরও বিভিন্ন বই পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ!
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ২. মুফতি আরিফ বিন হাবিব হাফি. ৩. মাওলানা মামুনুল হক হাফি. ৪.মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব হাফি. ৫. মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার সাহেব রহ. ৬. মুফতি হারুন ইজহার হাফি.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি অতি সাধারণ মানুষ, “সাধারণ মানুষ” বলতে মানুষ যা বুঝে আমি তা-ই। বরং আমি আরও সাধারণ মানুষ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি লেবাস
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, আল-হামদু লিল্লাহ, কখনও এক মুষ্টির থেকে ছোট করে দাড়ি ছাটি নি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ!
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ!
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ❑ ───আমি কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক দলের সাথে যুক্ত নই। — ❍ তবে আগে মাঝেমধ্যে তাবলীগে যেতাম (এক চিল্লাতেও গিয়েছিলাম) এলাকাতেও তাবলীগের মেহনত করার চেষ্টা করেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে হয় নি। তবে ভবিষ্যতে দাওয়াতি মেহনত অর্থাৎ দ্বীনের খেদমত (সাধারণ মানুষদের এবং ছাত্রদেরকে দ্বীন শেখাব) করার ইচ্ছে আছে, শুধু তাই নয় বরং এ ব্যাপারে আমি সংকল্পারূঢ়। অমুসলিমদের কাছেও দ্বীনের দাওয়াত নিয়ে মেহনত করতে চাই, ইন শা আল্লাহ। আর এটা আখিরাতের পুঁজি হিসেবে অনেক বেশি কিছু (নেকি) পাওয়া যাবে বলে আশা করি। তবে সবকিছুর তাওফিক দাতা তো আল্লাহ তাআলা সেহেতু তাওয়াককুল (ভরসা) রাখি তাঁরই প্রতি আর দুআ করি যেন আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটি বড় খেদমত করতে চাই, নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে চাই এবং মুসলিম ভূখণ্ডের হিফাযত করতে চাই। এখানে এরচেয়ে বেশি উল্লেখ করা জরুরি মনে করলেও সমীচীন মনে হয় না।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনা শেষ করে বর্তমানে বাড়িতেই আছি। ব্যবসা করার জন্যে চেষ্টা করছি৷
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইন শা আল্লাহ। এককথায় বলতে গেলে পর্দার ব্যাপারে আমি খুবই কঠোর। এমনকি আমার স্ত্রীর নামটা কেউ জানবে এটা ভাবলেও আমার অনেক কষ্ট লাগে। এককথায় পর্দার ব্যাপারে আমি খুবই কঠোর এবং আমার আহলিয়াকেও এ ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে; অতএব যদি আপনি সামান্যতম উদাসীনও হয়ে থাকেন তাহলে যোগাযোগ না করার অনুরোধ রইল। এবার একটু বিস্তারিত ——আমি যেহেতু ছোট থেকেই পর্দার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে গিয়ে খালাতো,ফুফাতো, চাচাতো বোন বা ভাবিদের থেকে সর্বদা দূরে থেকেছি। সে হিসেবে আমি নিজের আহলিয়াকে পুরো পর্দায় রাখতে চাই এবং এটা সহজও হবে বলে বিশ্বাস করি৷ আর এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ইন শা আল্লাহ। সত্যি বলতে গেলে, আমি আমার আহলিয়ার পর্দার ব্যাপারে একটু বেশি কঠিন (আসলে একটু না বরং অনেক অনেক অনেক কঠিন) অর্থাৎ আমার গায়রতের ( আত্মমর্যাদা) ব্যাপারে আমি খুবই কঠিন। আমার আহলিয়ার নামটাও তো কাউকে জানতে দিতে হবে ভাবলেই অবাক লাগে এবং কষ্ট লাগে সেক্ষেত্রে তাঁর পর্দার ব্যাপারে উদাসীন হওয়ার তো প্রশ্নই আসে না। আর এ কারণে মূলত আমি আল্লাহর কাছে দুআ করি সে-ও যেন আমার মতোই গায়রতওয়ালি হয় আর সে যেন নিজেকে অনলাইন থেকেও দূরে রাখে যেন নিজের নামও কেউ না জানে। (আমি জানি এমন মেয়ে পাওয়া রেয়ার তবুও আল্লাহ তাআলার কাছে আমি আশা করতেই পারি আর এটাও জানি তিনি আমাকে নিরাশ করবেন না।) অনলাইনের ব্যাপারটা জরুরি বিষয় নয় কেননা নিজেকে জাহির না করেও প্রয়োজন মাফিক অনলাইনে থাকা যায়। তবে সবকিছু যদি অফলাইনে পাওয়া যায় তাহলে অনলাইনে না থাকলেও আশা করি খুবই কঠিন হয়ে যাবে না জীবন পাড়ি দেওয়া। বি. দ্র. আমি নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া পছন্দ করি না, আলোচনা সাপেক্ষে একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে পছন্দ করি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পড়াশোনা করবে এমনই একজন আল্লাহর বান্দি, স্বচ্ছ মনের অধিকারী একটা মানুষ চাই কিন্তু সে আমার কাছেই পড়বে অন্য কোথাও একাডেমিক পড়াশোনা করতে দিতে চাই না। তবে সে যদি বাঙলা,ইংরেজি, আরবি বা উর্দু ভাষাও শিখতে চায় তাকে সেগুলো আমিই শেখার জন্য পুরোপুরি ব্যবস্থা করে দিব এবং সাপোর্ট করব, ইন শা আল্লাহ। কিন্তু আমি মূলত চাই সে দ্বীন অর্থাৎ কুরআন শরীফ অর্থসহ মোটামুটি তাফসির পাশাপাশি হাদিস এবং মাসআলা-মাসায়েল শিখতে খুবই আগ্রহী হবে আর এগুলো আমিই তাকে শেখাব, ইন শা আল্লাহ।। এবং এ-ও চাই সে যেন ভিতরে কুরআন কারীম হিফয করার পিপাসা লালন করে। আল্লাহ তাআলা কবুল করুক। আমীন ইয়া রব্বাল আলামীন। তবে হ্যাঁ, যেহেতু আমিও পড়াশোনা করতে চাই সেহেতু সে যদি চলমান কোনো পড়াশোনা শেষ করতে চায় এবং পর্দার সাথে সম্ভব হয় তাহলে আলোচনা সাপেক্ষে এবং তার চিন্তা-চেতনার পরিপূর্ণ মূল্যায়ন করে আমি তাকে সর্বোচ্চ সাপোর্ট দেয়ার চেষ্টা করব, ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমাদের বাড়িতেই...
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই আশা রাখি, তাদের সবচেয়ে মূল্যবান কিছু অর্থাৎ তাদের কলিজার টুকরো 'মেয়ে'কে। আমি একটা পিচ্চি বোনের বড় ভাই তাই আমি ভালো মতোই জানি মা-বাবার কাছে সবচেয়ে দামি নিয়ামত হলো— তাদের মেয়ে। এছাড়া যদি যেকোনো ভাবেই হোক এক পয়সা বা এক শষ্যের দানা পরিমাণ কিছু দেয় তাহলে আমি সে ফ্যামিলির মেয়েকে বিয়েই করব না, ইন শা আল্লাহ। বি. দ্র. ❑ ─── টাকা ❑─── অর্থাৎ যৌতুক কাউকে স্বাবলম্বী করে না, অতিরিক্ত দেনমোহর সুখি জীবনের নিশ্চয়তা দেয় না। এটা আমার ভাষায় ব্যক্ত করলাম তবু চরম বাস্তবতা কিন্তু এটাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ইবাদত ও দ্বীনি মিশন—যেখানে দুনিয়া ও আখিরাতের সহযাত্রী খোঁজা হয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 19-22
উচ্চতা ৪'১১"---৫'০"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই তবে আমি একদম সাধারণ একজন মানুষ চাই— যার মধ্যে শিষ্টাচার থাকবে এবং হুটহাট করেই রাগারাগি বা কথা বন্ধ এমন অথবা প্রথমপ্রথম খুব সুন্দর আচরণ করে পরবর্তীতে ভিন্ন ধরনের ব্যবহার এগুলো যেন না হয় অর্থাৎ সাধারণ হোক তবুও কৃত্রিম ব্যবহারের মানুষ না হোক এছাড়া যেহেতু চাই, আমার আহলিয়াকে দ্বীনি ইলম শেখাতে সে কারণে মোটামুটি পড়াশোনা থাকতে হবে যেন আমি তাকে দ্বীনি বিষয়ে পড়াতে পারি। তবে হাফেযা- আলেমা হলে অবশ্যই বাড়িতে পড়ে অথবা মাদরাসায় পড়লেও অনাবাসিক হতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই (আলেমি শূরার) তাবলীগি ফ্যামিলি হতে হবে। মূল বিষয় হলো— দ্বীনি মেজাজ থাকলে আর আলোচনা সাপেক্ষে হক গ্রহণ করার মন-মানসিকতা থাকলেই চলবে৷তবে শিক্ষার যে মৌলিক দুইটি কারণ তথা জ্ঞানের বিকাশ ঘটানো এবং ❝মনুষ্যত্ব❞ অর্জন করা এর মধ্যে তাঁর জ্ঞানের বিকাশ যেমনই হোক তবে ❝মনুষ্যত্ব অর্জন হয়েছে❞ এমন কাউকেই চাই। তবে এমন কাউকে যদি পেতাম যে অন্তরে আল্লাহর কালাম হিফয করার এবং কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন করার ইচ্ছে পুষে রেখেছে তাকে আমি নিজেই হিফয করাতাম এবং দ্বীনি জ্ঞান অর্জন করতে সর্বোচ্চ সহযোগিতা করতাম। সত্যি বলতে এমন কাউকেই চাই আর আশা রাখি অর্থাৎ আল্লাহ তাআলার ওপর ভরসা রাখি, এমন কাউকেই পাব, ইন শা আল্লাহ।।
জেলা রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ। এককথায় যত কাছে হয় ততই ভালো তবে তাকদীরে যা আছে তা তো হবেই৷
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা আমার তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হলেই ভালো হয়। তবে এখানে একটা জরুরি কথা বলা রাখা খুবই জরুরি। তা হল: তাদের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক তবুও নিজের ফ্যামিলি যেন স্বনির্ভর হয়। কেননা একজন মেয়ের ফ্যামিলি যদি স্বনির্ভর না হয় তাহলে সে মেয়ের ফ্যামিলির কাছে নিজেরই তো কোনো মূল্যায়ন হবে না এবং তাঁর মা-বাবা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ আত্মীয়দের যারা মোটামুটি ভালো পজিশনে আছে তাদের মতামত ছাড়া নিজেদের কোনো মতামতের মূল্যই থাকবে না। বি. দ্র. আমি কিন্তু এমনটা বুঝাই নি যে— আত্মীয়দের সাথে পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে এমন ফ্যামিলি হতে হবে; বরং সবার সাথে অবশ্যই পরামর্শ করতে পারবে তবে নিজেদের ভালো-মন্দ-এর সিদ্ধান্ত নিজেরা নিতে পারে এমন অন্তত স্বনির্ভর হওয়া খুবই জরুরি। ❑ ─── স্ত্রীর বাবার অর্থনৈতিক অবস্থা নিয়ে আমার কোনো বাধ্যবাধকতা নেই; এটাই চরম বাস্তবতা কেননা আমি একজন দ্বীনদার স্ত্রী চাই যে আমাকে মানসিক প্রশান্তি দিবে আর মানসিক সাপোর্ট দিবে। তাঁর থেকে আর্থিক কোনো সাপোর্ট চাই না। আর্থিক সাপোর্ট তো আমারই দ্বায়িত্ব৷ তবে ফ্যামিলির কাছে তাঁর এবং বংশের কাছে তাঁর ফ্যামিলির কোনো অস্তিত্ব নেই— এমন যেন না হয়।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি যেমন সাধারণ মানুষ তেমনই একদম সাধারণ একজন মানুষ চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গোদাগাড়ী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4848

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4719

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7399

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4066

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7107

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6980

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন