Profile

বায়োডাটা নং : 3744

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দিরাই, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে ইনশাআল্লাহ
বর্তমান ঠিকানা দিরাই, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে ইনশাআল্লাহ
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2013
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2015
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার বাবা প্রথমে সৌদি আরবে ছিলেন তারপর দেশে এসে ব্যবসা শুরু করেন।আমাদের বাজারে বড় বড় ব্যবসা আমার বাবার মাধ্যমেই এসেছিল যেমন-রেস্টুরেন্ট, মসলার মিল,ওয়ার্কশপ,স-মিল,ফার্নিচার।সবগুলো একসাথে দেন নি একেকবার একেকটা কিন্তু কোন ব্যবসাই সফল হোন নি।এটা আল্লাহ ইচ্ছা।অবশেষে দর্জি পেশায় লিপ্ত হোন।এই পেশাই আলহামদুলিল্লাহ এখনও আছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ হাউস ওয়াইফ
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই অবিবাহিত বর্তমানে দুবাই প্রবাসী কর্মরত আছেন।এসির কাজ,টাইসের কাজ করেন,রেস্টুরেন্ট,ওয়ার্কশপেও করেছিলেন।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য 1ম বোন:বিবাহিত,স্বামী গ্রীস প্রবাসী ছিলেন।বর্তমানে দেশে ব্যবসার কাজে নিয়োজিত, নিজস্ব একটি গাড়িও রিকসা আছে ভাড়া এছাড়াও তাদের অনেক জায়গা জমি আছে আলহামদুলিল্লাহ। 2য় বোন: বিবাহিত।স্বামী প্রবাসী রেস্টুরেন্টে কাজ করেন। 3য় বোন:অবিবাহিত,,,বিএ পাশ।পেশা : প্রাইভেট স্কুলের শিক্ষিকা।
চাচা মামাদের পেশা চাচা 4 জন বড় চাচা : বড় চাচা মৃত।পেশা:সরকারি চাকরিজীবি ছিলেন কৃষি ব্যাংকের ম্যানেজার।কিছু বছর UK তেও ছিলেন। মেজু চাচা: সৌদি আরবে থাকেন।পেশা জানা নেই। সেজু চাচা: ব্যবসা ছিলো বর্তমানে নেই। ছোট চাচা: ব্যবসা করেন মামা 4 জন বড় মামা: মৃত । নিজ জমিতে কৃষি কাজ করতেন। মেজু মামা: ব্যবসা করেন সেজু মামা: বেকার তবে চলনশক্তি আছে আলহামদুলিল্লাহ ছোট মামা:নিজের জমি করতেন এখন সিলেট বাড়া বাসায় থাকার কারণে করা হয় না।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজস্ব বসত বাড়ি আছে।বাজারে ভিটা ছিলো যেখানে ব্যবসা করা হতো সেটা বিক্রি হয়ে গেছে।কিছু জমি আছে সেটা বন্ধক।আর নিজস্ব যে বাড়ি সেটা আমার এক ভাইয়ের জন্য অনেক আলহামদুলিল্লাহ।বাবা আর ভাইয়ের রুজিতে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার ভালই চলে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবার তেমন প্র্যাক্টিসিং না অন্য সাধারণ মুসলিম ফ্যামিলির মতো মাহরাম-নন-মাহরাম মেনে চলেন না ।তবে আব্বা,আম্মা নামাজ পড়েন।ভাই বোনেরা মাঝে মাঝে নামাজ পড়েন,রমাদান আসলে নামাজ, রোজা সব হয়।ওদের অনেকের আগ্রহ আছে নামাজ কন্টিনিউ পড়ার কিন্তু শয়তানের ধোঁকায় আর হয় না।মাঝে মাঝে নাসিহা করি তখন তা প্রকাশ করে।তবে নিজেরা পর্দা না করলেও অন্যের পর্দার ক্ষেত্রে সব ঠিক আছে।তারা বাহিরে বোরকা,নেকাব লাগিয়ে যায়।তবে আগের তুলনায় অনেক পরিবর্তন।আমি চাই আল্লাহ যেন আমার পরিবারসহ সব পরিবারের মানুষদের আল্লাহ হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন।আমাদের পরিবারকে নিয়ে যেন আমরা জান্নাতে থাকতে পারি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 2019 সাল থেকে পরিপূর্ণ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাজা হয় না তবে মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমের কারণে হয়
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তবে চশমা ইউজ করি আর ঘাড় একটু বাঁকা এটা কোন প্রবলেম করে না আলহামদুলিল্লাহ। এটাকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করি।পৃথিবীতে কেউ পারফেক্ট না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক, বিদআত
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলাহি মাজালিস, প্যারাডক্সিকেল সাজিদ,বেলা ফুরাবার আগে,ফেরা,নবী জীবনের গল্প
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, আবু ত্বহা আদনান, ডঃ মিজানুর রহমান আজহারি,মাহমুদ বিন কাসেম,তারিক জামিল,ডঃজাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের শখ বলতে এখন তেমন কিছু নেই আর নিজের সম্পর্কে বলা সবচে বড় কঠিন।প্রয়োজনে এখানে যেহেতু কিছু বলা লাগে।আমি আল্লাহর গাফেল এক দূর্বল বান্দি।একটা দ্বীনের পরিবেশের ও একটু দ্বীনি সোহবতের খুব প্রয়োজন।যার সোহবতে আল্লাহর আরো কাছে যেতে পারব।আল্লাহকে কোনোভাবেই হারাতে চাই না।ইচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করার আল্লাহ যদি তৌফিক দেন।জীবনসঙ্গীকে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতে মন চায়।ঘুরতে ভালো লাগে তাই একটু হালাল ভাবে ঘুরতে চাই যেখানে হারাম মিশ্রণ থাকবে না।নিজে, জীবনসঙ্গী ও ভবিষ্যত প্রজন্মকে নিয়ে কুরআনের আলোয় আলোকিত হতে চাই।একটা সুখি পরিবার,দুনিয়াতেই মনে হবে জান্নাত। মিথ্যা বলা,অহংকার প্রদর্শন করা চয়েজ নায়।ফিতনামুক্ত পরিবেশ ভালো লাগে।ঝগড়াটা পরিবেশ ভালো লাগে না ।ঝগড়াটে লোকদের কাছ থেকে এড়িয়ে চলি।রাগী মানুষ পছন্দ না।আমি চাই আমার জীবনসঙ্গী যেন বিনয়ী হোক।এক সময় দুনিয়াবি অর্জনের জন্য পাগলপারা ছিলাম।আমার স্বপ্নই ছিলো লেখাপড়া করে জব করা নিজের ক্যারিয়ার গড়া।জীবনের মানে বুঝতাম এটাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিলো অন্য রকম সুবহানআল্লাহ। আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। এখন ইসলামিক জ্ঞান অর্জন করতে মন চায়।ইচ্ছে আছে দাওরাহ দেওয়ার।হাসিখুশি থাকতে ভালো লাগে।মিশুক প্রকৃতির,অসহায় মানুষদের পাশে থাকতে মন চায়।অবসর সময়ে ইসলামিক বই পড়তে ভালো লাগে।ইসলাম নিয়ে লেখালেখি করতে ভালো লাগে দ্বীনের একজন দায়ী হতে চাই।এছাড়া দাওয়াতি কাজে সফরে যেতেও ভালো লাগে।কখনও যাওয়া হয়নি।জীবনসঙ্গী যদি আল্লাহ এই রকম মিলিয়ে দেন তো আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে পর্দা করতে অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ কিন্তু সব জায়গায় কি ই রকম পাবো।আর একক পরিবার ভালো লাগে কজ যৌথ পরিবারে পর্দা করা অনেক কঠিন।তবে যদি পর্দার পরিবেশ থাকে সেটা ভিন্ন কথা।বিয়েটা যেন মসজিদে হয় সুন্নতিভাবে।আর বিয়েতে অনেক বিদআতি কাজ হয় পা ছুয়েঁ সালাম থেকে শুরু করে এগুলো যেন না হয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত পা মোজাসহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? নিকাব সহ বোরকা 6 বছর আর হাত-পা মোজাসহ পরিপূর্ণ পর্দা 3 বছর+
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জী না আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বর্তমানে নেই আগে একটি মহিলা মাদ্রাসার শিক্ষিকা হিসেবে 2 বছর খেদমতে ছিলাম আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ নাই
মাসিক আয় নাই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি হালাল পবিত্র বন্ধন।দ্বীনকে মজবুত করতে,আল্লাহকে আরো কাছে পেতে, জান্নাতের পথ সুগম করতে, ফিতনা থেকে বাঁচতে, একজন নেককার সন্তানের মা হতে বিয়ে করা প্রয়োজন। এছাড়াও বিয়ে করা নবীর সুন্নাহ,অর্ধেক দ্বীন পূর্ণ করা।একজন নেককার জীবনসঙ্গীর উসিলায় দ্বীনের পথে চলতে সহায়ক।ইবাদত করার ক্ষেত্রে কোনো বাধা দিবে না বরং উৎসাহ দিবে।সঠিক ভাবে পর্দা করতে সহায়তা করবে সবসময় ঢাল হয়ে থাকবে।একে অপরের আয়না মনে হবে।একজন বিশ্বস্ত বন্ধু যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে।বিয়ের মাধ্যমে নিজেকে হেফাজত করা, একজন বিশ্বস্ত বন্ধু যে সবসময়ই সুখে দুখে পাশে থাকবে,সাপোর্ট করবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-38
উচ্চতা 5'4-5'11
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম জেনারেল এইসএসি পাশ অনার্স/মাস্টার্স হলে ভালো আর মাদ্রাসার কুরআনের হাফিজ/মাওলানা/মুফতি/মুহাদ্দেস হলে ভালো
জেলা সিলেট বিভাগের যে কোন জেলা তবে সিলেট শহরের বাসিন্দা হলে ভালো গ্রামের বাড়ি সিলেট বিভাগের যে কোন জেলা হলে চলবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মসজিদের ইমাম ও খতিব ,পুরুষ মাদ্রাসার শিক্ষক, জেনারেল-শিক্ষক, ডক্টর, ইঞ্জিনিয়ার,ব্যবসায়ী,বেসরকারি চাকরি তবে পেশা হালাল হতে হবে (হালাল বাধ্যতামূলক)।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একসময় জীবনসঙ্গী নিয়ে তেমন স্বপ্ন ছিলো না দ্বীনের বুঝ ছিলো না।এমন কি একজন খাঁটি দ্বীনদার জীবনসঙ্গী যে জীবনে কত বড় মূল্যবান নিয়ামত আমার জানা ছিলো না।হেদায়েতের পর থেকে এখন চাই আল্লাহ যেন আমাকে এমন জীবনসঙ্গী দান করেন যাকে পেলে আমার জান্নাত পাওয়া সহজ হয়ে যায়।আমি তো শুধু দাড়িঁ টুপি ওয়ালা চাই না আমি এমন একজন জীবনসঙ্গী চাই যার শুধু বাহিরের দিক দিয়ে দ্বীনদার না বিতরের দিক দিয়ে দ্বীনদার হবে বেশি।যে নেককার,মুত্তাকি,পরহেজগার,গায়রতবান হবে।মাহরাম নন-মাহরাম মেনটেইন করে চলে।কিছু পুরুষ আছে যারা বাড়িতে নন-মাহরাম মহিলাদের সাথে বসে গল্প গুজব করে যে গায়রতহীনে পরিচয় দেয়।এই রকম পুরুষ আমার একদমই পছন্দ না।বর্তমানে দাড়িঁ টুপি ওয়ালার অভাব নাই কিন্তু খাঁটি দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া কঠিন।আর আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না তিনি কুন বললেই হয়ে যাবে।আমার বিশ্বাস আমার আল্লাহ আমি যেভাবে চাই সেভাবেই দেবেন ইনশাআল্লাহ। তাকে আল্লাহভীরু হতে হবে আল্লাহর ভয় না থাকলে গুনাহ থেকে বাঁচা যায় না।একজন গায়রতওয়ালা চরিত্রবান,পরনারীর প্রতি আসুক্তি নয়। নিজেকে সবসময় হারাম কাজ থেকে বিরত রাখে,খাঁটি দ্বীনদার, চক্ষুশীতলকারী।যার মধ্যে শুধু নবীর লেবাস নয় নবীর উত্তম আখলাকও আছে।নবীর লেবাস পরে মুনাফিকরাও কিন্তু নবীর পাশে থেকে নামাজ পড়েছে।এই লেবাসধারীকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি।আল্লাহ যেন আমাকে লেবাসধারী থেকে হেফাজত করেন।পর্দার ক্ষেত্রে সাপোর্ট থাকতে হবে অলওয়েজ।আমি চাই এমন জীবনসঙ্গী যে আমাকে তাঁর মুনাজাতে রাখবে।আমাকে দুনিয়া ও আখিরাতে দু জায়গাই আমাকে চাইবে।জান্নাতে আমরা একসাথে থাকব।সে আমার পাশে সবসময়ই থাকবে সুখে দুঃখে পাশে চাই। সে আমায় সাপোর্ট করবে ভুল হলে সুন্দর করে বুঝিয়ে দেবে শুধুমাত্র আল্লাহর জন্য। অসম্মান করবে না কখনও, দায়িত্বশীল, কেয়ার করবে অন্তর দিয়ে ভালোবাসবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে তাকে হালাল উর্পাজনকারী হতে হবে।যার মধ্যে হারামের কোন সন্দেহ থাকবে না।একজন আরেকজনের পাশে ঢাল হয়ে থাকবে।মা বাবাকে সম্মান করবে,স্ত্রীকেও।যার উসিলায় একজন নেককার সন্তানের মা হতে পারব যাকে সাদকায়ে জারিয়া হিসেবে রেখে যেতে চাই।জীবনসঙ্গীর পরিবারও দ্বীনদার হলে ভালো কারণ একটা পুরা পরিবার নিয়েই তার সংসার হবে।আমি চাই এমন এক পরিবার যারা আমাকে নিজের করে নিবে কখনও পর ভাববে না।দ্বীনদার পরিবার চাই যেখানে ভালোবাসার ভরপুর থাকবে।স্বামীর সাথে স্বামীর পরিবারের ভালোবাসা চাই, নিজের পরিবার মনে হবে,সেখানে একে অপরের প্রতি রেসপেক্ট থাকবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দিরাই এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8333

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিরাই, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5413

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিরাই, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #221

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিরাই, সুনামগঞ্জ, সিলেট
সুনামগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন