জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আরেক পুরুষের আদরের কন্যা নিতেছি , আমি চেষ্টা করবো আমার দিকে গাফিলতি না থাকে ,কিন্তু তাকে কিছু নিয়ম এর ভিতর থাকা লাগবে। আমি চাই আমার কন্যা তার মাকে অনুকরণ করতে পারে ,ছেলে বাবাকে। মোটাদাগে যদি বলি নফল আমল থেকে উত্তম আখলাক আমি অগ্রাধিকার দেই। আপনি আমার জীবন সহজ করেন , আল্লাহর কথা স্মরণ করান, আপনার বিশ্বস্ততা নিয়ে চিন্তা করা লাগে না, দায়িত্ব পালন করেন এমন ,ইনশাআল্লাহ এর বিপরীতে একই পাবেন।। আমি এটাও মানি আপনার ত্রুটি থাকবে / ব্যার্থতা থাকবে। তবে ইসলামের শিকড় মজবুত , ফরজ নড়বড়ে না আর পরিছন্ন চরিত্রের ক্ষেত্রে ছাড় দিবো না। নিচে কিছু গাইডলাইন দিচ্ছি কেমন মেয়ে চাচ্ছি : ১//আনুগত্যশীল , তাকে আমি চাই সমস্যা থেকে সরায় রাখতে , আর কথা শুনলে পারবো। অন্ধ আনুগত্যের প্রয়োজন নাই , আমার সম্পর্কে খোঁজ নিবেন। ভরসা করার মতো হইলে ভরসা করবেন।আমি মনে করি আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আনুগত্য থাকে তাহলে ৮০% সমস্যা থাকবে না আমাদের , আর আমি জানি আমি আমার কথার উপর দায়বদ্ধ থাকব কাজেই অকারণে বেদিক নিবো না আমি। ২//নামাজ পর্দায় মিনিমাম ৩ বছর অভস্ত হওয়া লাগবে। যতটুকু ইসলামিক না হইলেই না , হওয়া লাগবে। ইসলামের গোড়ার বিষয়গুলা জানা , ফরজ ইবাদত,পর্দা , সন্তানের ক্ষেত্রে ইসলাম আগে মূলনীতিতে চলা। ৩//বিয়ের পর সোশ্যাল একাউন্টে একজনেরটায় অপরজনের একসেস থাকবে। প্রাইভেসি লাগলে এই বায়োডাটা এড়ায় যাবেন। ৪//প্রেম ছিল , অতীত ছিল , টাইম পাস্, অস্বাভাবিক কোনো সম্পর্ক ছিল , ভারী ফ্রী মিক্সিং ছিল , ছেলে বন্ধু আছে / নিয়ে চলেন, ছেলেদের সাথে হাসাহাসি , ঘোরাঘুরি, সোশ্যাল ফ্রেন্ডলিস্ট/ ফলোয়ার বেশি, এমন কেউ সম্পূর্ণ বাদ। আপনার তওবা থাকতে পারে , কিন্তু আমার মেনে সংসার করা সম্ভব না। আমি বায়ো ডাটা দিলে রিজেক্ট কইরেন। ৫// গান , নাটক , নাচ, টিকটিক, টুরিজম এর সাথে যুক্ত ছিলেন এমন কাউকে চাচ্ছি না, দ্বীনি বুঝ আসার পর সোশ্যাল মিডিয়ায় পর্দাসহ ছবি আছে এটাও বেমানান। ৬// সরকার , প্রশাসন , আইন বা তাগুতি জায়গায় বাপ /ভাই থাকলে তার উপর আগ্রহ নেই। ৭// সৌন্দর্য আমার কাছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হইলেও কিছু গুরুত্ব দিব, ফেস কাটিং ভালো লাগার মতো হলে হবে। তবে ইনশাআল্লাহ আমার স্ত্রী আমার কাছে সুন্দরী থাকবেন। গায়ের রং গুরুত্বপূর্ণ না,আমার থেকে কম ওজনের হতে হবে। খুব সুন্দর কেউ হইলে আপনি বায়োডাটা এড়ায় যায়েন , রিজেক্টেড হবেন। ৮// আমার বিয়েতে বৌ মাহরাম ছাড়া কেউ দেখবে না , নামাজের সময় নামাজ ফরজ হইলে পড়বে। যে অধিকার আল্লাহ আপনাকে দেন নাই তা আমি কাবিনে আপনাকে দিব না। ৯// পোষা প্রাণী থাকতে পারবে না বাসায়। ১০// কলেজ জীবনের পর ফ্রি মিক্সিং পরিবেশে গেছেন সেরকম কেউ হলে এভোয়েড কইরেন। বাসা থেকে দূরে অবস্থান করে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রেও আগ্রহী না। ১১/আল্লাহ যা দেয় তাতে সন্তুষ্ট থাকার অভ্যাস আছে, আমি চাব আমার পরিবার যেন ভালো থাকে কিন্তু দিন সবসময় সমান যায় না , খারাপ সময় মানায় চলার মনমানসিকতা আছে। দুনিয়াবী বিষয়ে অতি আগ্রহী মেয়েকে চাচ্ছি না। ( ট্রাডিশনাল প্রয়োগবিহীন পড়াশোনা ,বস্তুবাদী প্রতিযোগিতা , কার কি আছে ) কিন্তু যেটা প্রয়োজন সেটার তালাশের চেষ্টা করতে হবে। ১২/রোগ থাকলে অবগত করবেন ,যদি আমার পক্ষে সামলানো সম্ভব হয় আগাব / নাও সামলাতে পারি।শুচিবায়ু , জীন বা জাদুগ্রস্ত কারো বেপারে আগ্রহী না। ১৩/আমাদের পার্থক্য থাকবে , কিন্তু আল্লাহ এবং সুন্নাহয় এক থাকা লাগবে - ভালো লাগুক কিংবা না লাগুক। ১৪/ আমি একজন গৃহিনী চাচ্ছি , যে নিজেকে গোপনে রাখতে পছন্দ করেন।আপনার কাজকে আমি গুরুত্ব আর ইজ্জত দিবো.
|