Profile

বায়োডাটা নং : 371

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গোপীবাগ, ঢাকা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গোপীবাগ, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ ব্যবসা
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বেসরকারি চাকুরিজীবি
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত ( আদর্শ গৃহিণী)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাইয়ের প্রয়োজনীয় তথ্যঃ শ্রেণীঃ দশম প্রতিষ্ঠানঃ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত পেশাঃ শিক্ষার্থী
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় মামা বেসরকারি চাকুরিজীবি আর ছোট মামা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক/ লেকচারার। দুই চাচা ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ★আলহামদুলিল্লাহ। আমার পিতা বিগত ৩০ বছর ধরে ঢাকাতে চাকুরি করেন। আলহামদুলিল্লাহ আমাদের চারজনের ভরণপোষণ এর পরেও আমাদের অবস্থা আল্লাহর রহমতে যথেষ্ঠ ভালো। ★আমার পরিবার ও আমার নিজের অবস্থান অনু্যায়ী একজন রাব্বাতুল বাইতুল(আদর্শ গৃহিণী) ও প্রকৃত দ্বীনদার পাত্রীর নিম্নলিখিত ৫টি মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারবো ইনশাল্লাহ। যথা: (১)পুষ্টিকর খাদ্য (২)সুন্নতি পোশাক (৩) নিরাপদ বাসস্থান (৪)যথাযথ চিকিৎসা(সুস্বাস্থ্যের নিশ্চয়তা/ব্যবস্থা) (৫)ঘরোয়া পরিবেশে ঘরের ভেতর কুরআন-হাদিস, রান্নাবান্না ও জীবনঘনিষ্ঠ গাহ্যস্থ বিষয়ক শিক্ষার উপকরণ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। আমাদের পারিবারিক দ্বীনি পরিবেশ কুরআন ও রাসুল (স) এর হাদিসের উপর কঠোরভাবে প্রতিষ্ঠিত। মাহরাম ও নন-মাহরাম খুব কঠোরভাবে মেনে চলা হয়। আমাদের পরিবারে পর্দা রক্ষার ব্যাপারটি যথেষ্ট সচেতনতার সাথে পালন করা হয় আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত সালাত আদায় করি। ২০১৮ সাল থেকে ৫ ওয়াক্ত সালাত আদায় আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণভাবে সপ্তাহে ১ বা ২ ওয়াক্তের মতো সালাত কাযা হয়। কিন্তু আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন সালাত একটুও কাযা না হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি মাখরাজের নিয়মকানুন অনুসরণ করে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আমার কোনো শারীরিক সমস্যা নেই। তবে পরীক্ষা কাছে আসলে আমার একটু টেনশন/পেরেশানি হয় এবং যেকোনো নেগেটিভ /নেতিবাচক /মন্দ কথা/ শরীয়তবিরোধী কথা শুনলে বা দেখলে আমার মনটা প্রচন্ড বিষন্ন হয়ে উঠে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারের সামনে সেজদা করা, মাজারের নিকট কিছু চাওয়া, মাজারকে অলৌকিক শক্তির অধিকারী মনে করা, মাজারের উদ্দেশ্যে কিছু মানত করা স্পষ্ট শিরক, গোমরাহি, শরীয়ত/সুন্নতবিরোধী কাজ। তবে মাজার/কবরে শায়িত মৃত ব্যক্তির গোনাহ মাফের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা যাবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন (১)আল্লামা তাকি উসমানি কর্তৃক রচিত তাফসীর " তাফসীরে তাওযীহুল কুরআন খণ্ড (১-৩), (২) ড. আলি মুহম্মদ সাল্লাবি কর্তৃক রচিত সিরাতুন্নবি (স) খন্ড (১-৩), (৩) ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কর্তৃক রচিত "হাদিসের নামে জালিয়াতি", "রাহে বেলায়েত" ও " ইসলামের নামে জঙ্গিবাদ"।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (১)শাইখ নাসিরুদ্দিন আলবানী ও ইমাম আহমদ বিন হাম্বল, (২) উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারিকুল বিন সুলাইমান ও আকবর বিন আবেদ (৩) ড ইমাম হোসাইন, ডা জাকির নায়েক, শাহিনুর রহমান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন (১) আমার পছন্দের শখ বই পড়া। ধর্মীয় বইসহ বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসি। (২) আমার স্বপ্ন হলো একজন আদর্শ মানুষ হওয়া ও একটি আদর্শ পরিবার গঠন করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শরীয়াতসম্মত ঢিলেঢালা পোশাক পরিধান করতে পছন্দ করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ রাসুল(স) সুন্নত মোতাবেক দাড়ি ছেড়ে দিয়েছি। ২০২১ সাল থেকে নিয়মিত দাড়ি রাখছি। বায়োলজিক্যাল কারণে আমার দাড়ি ছোট।
টাখনুর উপরে কাপড় পরেন? জি, আমি টাখনুর উপর কাপড় পরি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ মাহরাম/নন-মাহরাম কঠোরভাবে মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? বিবি মারিয়াম ও ঈসা নবির কাহিনী, ইউসুফ নবির কাহিনী, ইব্রাহীম নবির কাহিনী, ইমাম আহমদ বিন হাম্বল ইত্যাদি ঐতিহাসিক সিরিজ দেখেছিলাম। তবে ইদানিং আর কোনো সিরিজ না দেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এখন আর নিয়মিত কোনো সিরিজ দেখা হয় না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? হ্যা, আছি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত ক্ষুদ্র পরিসরে আমি কুরআনুল কারীম ও রাসুলুল্লাহ (স) এর হাদিসের তাবলীগ(প্রচার-প্রসার) ও দাওয়াহ ইলাল্লাহি (আল্লাহর পথে ডাকা) এর সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ। এছাড়া কয়েকজন আহলে হাদিস তথা কুরআন- হাদিসের অনুসারী ভাইদের সাথে সুসম্পর্ক রেখেছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।
মাসিক আয় আপাতত পিতার আয়ের উপর নির্ভরশীল।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আমার বাবা-মা রাজি আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা, বিয়ের পর স্ত্রীকে যথাযথ সুন্নতসম্মত পর্দা তথা নেকাব-জিলবার দ্বারা আবৃত পর্দায় রাখতে পারবো ইনশাল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? একাডেমিক পড়াশুনা করাতে চাই না। তবে ইনশাল্লাহ ঘরের ভেতরে ধর্মীয় বই পড়ার ব্যবস্থা করে দেয়া হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, কখনোই না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর আমার স্ত্রী আমার সাথে থাকবেন ইনশাল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কোনো উপহার চাই না। শুধু পাত্রীকে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ১ম প্রশ্নের উত্তরঃ প্রথমত,নিজের চরিত্রকে অশ্লীলতা/ফাহেশা ও যেনার পাপ থেকে বাঁচাতে এবং ভার্সিটির নারী-পুরুষের অবাধ মেলামেশার পাপ থেকে নিজেকে বাঁচাতে আমি বিয়ে করতে চাই। দ্বিতীয়ত, আমি একজন জীবনসঙ্গিনী/বৈধ বান্ধবীর অভাববোধ করছি। এই অভাববোধ পূরণ করতে আমি বিয়ে করতে চাই। তৃতীয়ত, কুরআন-হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবার জন্য এবং দ্বীনের অর্ধেক অংশ পূরণের জন্য আমি বিয়ে করতে চাই। ২য় প্রশ্নের উত্তরঃ কুরআন-হাদিসের ভিত্তিতে বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো: ★ বিয়ে হলো দুটি মানুষের মাঝে ভালোবাসা স্থাপনের একমাত্র মাধ্যম। ★বিয়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক ★ বিয়ে হলো যুলকারনাইনের প্রাচীর যা মানুষকে যেনা থেকে রক্ষা করে। ★ বিয়ে হলো রুজি-রোজগার ও ধন-সম্পদ বৃদ্ধির মাধ্যম। ★ বিয়ে হলো শারীরিক,মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি লাভের মাধ্যম। ★বিয়ে হলো বৈধ উপায়ে বংশবিস্তারের মাধ্যম। ★বিয়ে হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অন্যতম মাধ্যম।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'১" থেকে ৫'৩" বা এর আশেপাশে হলেই চলবে। মোটামুটি স্বাভাবিক উচ্চতা থাকলেই চলবে।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা প্রাতিষ্ঠানিকভাবে কিংবা অপ্রাতিষ্ঠানিকভাবে, কুরআন-হাদিসের উপর নিয়মিত পড়াশুনা আছে এমন পাত্রী চাই।
জেলা সমগ্র বৃহত্তর ঢাকা জেলা/অঞ্চল , কুমিল্লা জেলা বা এর আশে পাশে। তবে ধার্মিক পাত্রী পেলে যেকোনো স্থান থেকে বিয়ে করতে রাজি আছি আলহামদুলিল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী ও রাব্বাতুল বাইত(আদর্শ, স্বামীভক্ত, সাংসারিক/সংসারমনা গৃহিণী)
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, অসহায়/নিঃস্ব কিংবা মধ্যবিত্ত পরিবারের দ্বীনদার পাত্রী চাই। এতিম হলেও চলবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আমার স্ত্রীর কাছে সহজ তিনটি বরকতময় জিনিস চাই। এই সহজ চাহিদা তিনটি হলোঃ ১.প্রকৃত দ্বীনদারিতা, ২. অকৃত্রিম স্বামীভক্তি, ৩.রাসুলের পদ্ধতিতে ১০০% সুন্নতি বিবাহ। (১) প্রকৃত দ্বীনদারিতা/ধার্মিকতা (কুরআন-হাদিসের উপর নিয়মিত গভীরভাবে লেখাপড়া করা ও কুরআন-হাদিসের সকল নিয়মকানুন ১০০% মেনে চলার চেষ্টা করাকে প্রকৃত দ্বীনদারিতা/ধার্মিকতা বলে। আমি আমার স্ত্রীর নিকট এটা চাই। কারণ আমি নিজেও প্রকৃত দ্বীনদার হবার চেষ্টা করে যাচ্ছি) (২) অকৃত্রিম স্বামীভক্তি (আমার স্ত্রী সবকিছুর উর্ধ্বে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আমি আমার স্ত্রীর নিকট থেকে অকৃত্রিম স্বামীভক্তি বা ভালোবাসা চাই।) (৩)রাসুলের পদ্ধতিতে ১০০% সুন্নতি বিবাহ ( যে বিবাহের কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ধাপে রাসুল(স) এর সুন্নত সম্পূর্ণরূপে ১০০% অনুসরণ করা হয় সেই বিবাহকে রাসুলের পদ্ধতিতে ১০০% সুন্নতি বিবাহ বলে। রাসুলের পদ্ধতিতে ১০০% সুন্নতি বিবাহে একবিন্দুও রাসুলের সুন্নতবিরোধী/হাদিসবিরোধী কোনো কাজ থাকতে পারবে না। এরূপ বিবাহের কতিপয় বৈশিষ্ট্য রাসুল(স)এর বিভিন্ন হাদিস থেকে নিচে পেশ করলামঃ (১)পাত্রপক্ষ যৌতুক নিবে না, (২)পাত্রীপক্ষ মোহরানা নিয়ে দর কষাকষি করবে না বা নির্দিষ্ট কোনো টাকার অঙ্কে মোহরানা নির্ধারণ করে দিবে না;বরং পাত্র সামর্থ্যমাফিক যা নগদে দিতে পারবে তাই মোহরানা হিসেবে ধার্য করা হবে এবং নগদে পাত্রীর হাতে সসম্মানে তা তুলে দেয়া হবে, (৩)পাত্র-পাত্রী পরস্পরের দ্বীনদারিতা ও চারিত্রিক গুণাবলিকে সবকিছুর চেয়ে অধিক প্রাধান্য দিবে এবং পাত্র-পাত্রী পরস্পরকে অবশ্যই ভালোভাবে আপাদমস্তক যাচাই করবে, এই যাচাইয়ের কাজটি অধিকাংশ পাত্র-পাত্রী নিজেরা একে অপরকে করার চেষ্টা করবে এবং পাত্র-পাত্রী পরস্পরের সাথে প্রয়োজনীয় আলাপ-আলোচনা করে নিবে যাচাই এর সময়, (৪)কোনো প্রকার অনুষ্ঠান বা বাড়তি খরচ হবে না, (৫)পাত্র সামর্থ্যমাফিক কিছু খাবারের মাধ্যমে ভোজ/অলীমার আয়োজন করবে এবং সেই অলীমায় অবশ্যই দরিদ্রদেরকে দাওয়াত দিতে হবে, (৬)শুরুতে বিবাহের খুতবা ও কবুল পর্ব শেষ করার পর সবাই যে যার যার মতো করে পাত্র-পাত্রীর দাম্পত্য জীবনের বরকতের জন্য সুন্নতি দোয়া করবে, (৭)বিবাহের শেষে পাত্রপক্ষ পাত্রীকে পরিপূর্ণ পর্দার সাথে সুন্নতি পোশাক পরিয়ে সাথে করে নিজ বাড়িতে নিয়ে আসবে এবং পাত্রীকে পাত্রপক্ষ নিজ বাড়িতে একজন পারিবারিক স্থায়ী সদস্য হিসেবে সম্মানের সাথে বরণ করে নেবে। তাই আমি পাত্রীকে এটা বলতে চাই যে, আমি রাসুলের পদ্ধতিতে ১০০% সুন্নতি বিবাহ করতে চাই এবং উপরের ৭টি সুন্নতি বৈশিষ্ট্যগুলো আমার বিয়েতে দেখতে চাই।) পাত্রীর নিকট আমি মাত্র এই তিনটি সহজ জিনিস চাই। এছাড়া আর কিছু চাই না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন