| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ। ১১ বছর বয়স থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
বিপদ-আপদ ছাড়া কাযা হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, তবে কম পাওয়ারের চশমা ব্যবহার করি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
এটা স্পষ্ট শির্ক। পাপের জগতে সবচেয়ে বড় পাপ।যা আল্লাহ তায়ালা ক্ষমা করেন না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
একাডেমিক অনেক বই পড়া হয়েছে। যেমন-হাদিসের কিতাব বুখারী,মুসলিম, আবু দাউদ, নাসায়ী,তিরমিজি ও ইবনে মাজাহ। তাফসীরের কিতাব -তাফসীর ইবনে কাছীর ও তাফসীরে জালালাইন।এছাড়া আরো অনেক বই পড়া হয়েছে। যেমন - আর রাহিখুল মাখতুম, কিস্সাতুল আম্বিয়া, কিতাবুত তাওহীদ, আরকানুল ইসলাম, উপদেশ,নারীর মর্যাদা, আদর্শ নারী,মুক্ত বাতাসের খুঁজে, আসক্তিকে না বলুন ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডাঃ জাকির নায়েক,ড.আবু-বকর মোহাম্মদ জাকারিয়া, শাইখ আহমাদুল্লাহ। ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ- বই পড়া , গাছ লাগানো, বন্ধুদের সাথে হালাল বিনোদন করা,প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ট্যুর দেওয়া। (বই পড়া আমার একটি নেশা।ইতিমধ্যে আমার রুমটা একটি ব্যক্তিগত লাইব্রেরিতে পরিণত হয়েছে। নিজের উপার্জিত সব ফুরিয়ে গেলেও বই কিনতে কৃপণতা নেই আলহামদুলিল্লাহ। সেই সাথে অন্যদেরকে বই হাদিয়া দিতেও ভালো লাগে ) আমার স্বপ্ন:- দ্বীনের খেদমত করা,ইসলামিক স্কলার হওয়া এবং গন্তব্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করা। আল্লাহ তায়ালার ইবাদত করে জান্নাতে যাওয়া হলো মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পছন্দ:- নেক কাজ করা। যেমন- অন্যায়ের প্রতিবাদ করা, মেধা/শ্রম/ অর্থ দিয়ে অসহায়কে সহায়তা করা (কারণ অর্থ সম্পদ জমিয়ে রাখাতে কোন সুখ বা কল্যাণ নেই, বরং পরোপকারেই প্রকৃত সুখ) , নফল ইবাদত করা,সত্যকে সাধরে গ্রহণ করা, নিজের ভুল স্বীকার করা, হক্বের উপর অটল থাকা ইত্যাদি। অপছন্দ :- সালাত পরিত্যাগ করা, গান-বাজনা,নেশাদ্রব্য, অশ্লীল কথাবার্তা, হারাম গ্রহণ করা,মিথ্যা বলা, আমানতের খিয়ানত করা, অধৈধ কাজে লিপ্ত হওয়া ইত্যাদি। রুচিবোধ: সকল হালাল কাজকর্ম করতে এবং সকল হালাল খাবার খেতে রুচিবোধ করি।
|